যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতক পড়ার সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের। ‘এমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ’ নামের এ বৃত্তিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ স্কলারশিপের আওতায় টিউশন ফি ও আবাসন খরচ বহন করা হবে। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় নথিপত্র
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
প্রসঙ্গত, আমেরিকান ইউনিভার্সিটি (এইউ) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত একটি বেসরকারি ফেডারেল চার্টার্ড রিসার্চ ইউনিভার্সিটি। এইউ কংগ্রেসের একটি আইন দ্বারা চার্টার্ড ছিল। ১৮৯৩ সালে মেথডিস্ট বিশপ জন ফ্লেচার হার্স্টের অনুরোধে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।