Category: প্রবাস

  • মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

    মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

    মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে ঈদুল আজহা উপলক্ষে আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১০ জুন) কুয়ালালামপুরের সারডাং ইস্টলেকে এ আয়োজনে সংগঠক হিসেবে ছিল মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বৃহত্তম ও জনপ্রিয় সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)।

    অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি শিক্ষার্থীও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আদিবা আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালীব (রাব্বি)।

    অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সহ-সভাপতি আসিফ রহমান ও জেনারেল সেক্রেটারি সায়েদা তাসমিমা হুসেইন। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আহমেদ রেজা।

    অনুষ্ঠান পর্বে ছিল বল পাসিং গেম, সংগীত পরিবেশনা, নৃত্য এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। এতে দেশীয় খাবারের বিশেষ আয়োজন রাখা হয়, যাতে প্রবাসের মাঝেও ঈদের আমেজ অনুভব করতে পারেন অংশগ্রহণকারীরা।

    সভাপতি আসাদুল্লাহ আল গালীব বলেন, আমাদের BSOM শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি প্রবাসে থাকা শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। আমরা চাই, মালয়েশিয়ায় থাকা প্রতিটি বাংলাদেশি শিক্ষার্থী যেন অনুভব করে বিএসওএম সবসময় তাদের পাশে আছে, তাদের আপনজন হয়ে।

    অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে বিভিন্ন দায়িত্বে ছিলেন- সংগঠনের সহ-সভাপতি রিয়াদ হোসেন, শাফি রহমান, জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান এবং অন্যদের মধ্য ইমরান হোসেন, সাব্বির আহমেদ, দীপ্ত আহমেদ, নাইম ইসলাম, সুমাইয়া আক্তার সূচনা রহমান প্রমুখ।

    উল্লেখ্য, বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রবাসে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যকে এগিয়ে নিতে সংগঠনটি শুরু থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

  • সিডনিতে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী বুধবার

    সিডনিতে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী বুধবার

    বাংলাদেশের ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন ও সাংস্কৃতিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রাক্তন ছাত্রদের জন্য আয়োজিত হচ্ছে বর্ণাঢ্য এক পুনর্মিলনী অনুষ্ঠান।

    আগামী শনিবার (১৯ এপ্রিল) ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির লিভারপুলের স্কাইভিউ সেন্টারে অনুষ্ঠিত হবে এ জমকালো সম্মিলন।

    অনুষ্ঠান উপলক্ষে ঢাকা কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এক ভিডিও শুভেচ্ছাবার্তায় বলেন, ‘ঢাকা কলেজের গৌরবময় ইতিহাসের ধারক-বাহক হিসেবে আপনাদের এ আন্তর্জাতিক উদ্যোগ আমাদের জন্য গর্বের। অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনমেলা কলেজের ঐতিহ্যকে বিশ্বময় ছড়িয়ে দেবে।’

    অস্ট্রেলিয়া অ্যালামনাইয়ের সভাপতি প্রযুক্তিবিদ আবু তারিক বলেন, ‘এটি আমাদের প্রথম বড় পরিসরের সম্মিলন। ইতিমধ্যেই অনেক অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীরা নিবন্ধন করেছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণা ও সম্মাননা প্রদানের মাধ্যমে সাজানো হচ্ছে আয়োজন।’

    অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক শামীম আল মামুন বলেন, ‘অনুষ্ঠানে ঢাকা কলেজের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আমরা কিছু করব। সবাই বিস্তারিত তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করছি।’