বিদেশি বিশ্ববিদ্যালয় – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Tue, 19 Aug 2025 10:36:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg বিদেশি বিশ্ববিদ্যালয় – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 ৬ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a7%ac-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/ https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a7%ac-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/#respond Tue, 19 Aug 2025 10:36:55 +0000 https://www.priyocampus24.com/?p=4682 ছয় হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল মার্কিন পররাষ্ট্র দফতর। বাতিল হওয়া ৬ হাজার শিক্ষার্থী ভিসার মধ্যে প্রায় ৪ হাজার ভিসাই আইন লঙ্ঘনের কারণে বাতিল হয়েছে। এই পদক্ষেপ এমন সময়ে এলো যখন ট্রাম্প প্রশাসন অভিবাসন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কড়া পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি‘র।  

সোমবার (১৮ আগস্ট) সংবাদমাধ্যমকে পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই শিক্ষার্থীরা মার্কিন আইন লঙ্ঘন করেছে বা অনুমোদিত সময়ের চেয়ে বেশি অবস্থান করেছে।

পররাষ্ট্র দফতর জানিয়েছে, শিক্ষার্থীদের আইন লঙ্ঘনের বেশিরভাগ ক্ষেত্রে ছিল আক্রমণ, মাদকাসক্ত অবস্থায় ড্রাইভিং, চুরি এবং সন্ত্রাসবাদে সহায়তা।

যদিও পররাষ্ট্র দফতর স্পষ্টভাবে ব্যাখ্যা করেনি ‘সন্ত্রাসবাদে সহায়তা’ বলতে তারা কী বোঝাচ্ছে। ট্রাম্প প্রশাসন এমন কিছু শিক্ষার্থীকে লক্ষ্য করেছে যারা ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করেছে। প্রশাসন তাদের যুক্তি দিয়েছে যে তারা ইহুদি-বিরোধী আচরণ প্রকাশ করেছে।

পররাষ্ট্র দফতর আরও জানিয়েছে, প্রায় ২০০-৩০০টি ভিসা বাতিল করা হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য।

বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছিল। জুনে যখন তারা অ্যাপয়েন্টমেন্ট পুনরায় চালু করেছিল, তখন ঘোষণা করা হয়েছিল যে সমস্ত আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট প্রকাশ্য রাখতে হবে যাতে যাচাই-বাছাই করা যায়।

তখন ট্রাম্প প্রশাসন বলেছিল, ‘যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠার মূলনীতির বিরুদ্ধে কোনও শত্রুতার ইঙ্গিত’ আছে কিনা তা খুঁজে দেখবে তারা। এসবের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট স্ক্রিনিং করার নির্দেশ দেওয়া হয়েছিল পররাষ্ট্র দফতর কর্মকর্তাদের।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, জানুয়ারি থেকে ‘হাজার হাজার’ শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে। সর্বশেষ সংখ্যা আমি জানি না, তবে সম্ভবত আরও করতে হবে।

২০ মে আইনপ্রণেতাদের রুবিও জানান, সেইসব ব্যক্তির ভিসা বাতিল করার বিষয়টি আমরা চালিয়ে যাবো, যারা অতিথি হিসাবে এদেশে রয়েছেন এবং আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাঘাত সৃষ্টি করছেন।

তথ্য সংগ্রহকারী সংস্থা ওপেন ডোরসের হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২১০টিরও বেশি দেশ থেকে আসা ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিল।

]]>
https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a7%ac-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/feed/ 0
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: আইইএলটিএসে ৫.৫–এ আবেদন https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95/ https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95/#respond Fri, 25 Jul 2025 06:22:13 +0000 https://www.priyocampus24.com/?p=4265 দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। গত কয়েক বছরে কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ের শীর্ষ শতকে রয়েছে দক্ষিণ কোরিয়ার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। এগুলো হলো-সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (৩১), কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (৫৩), ইয়োনসেই বিশ্ববিদ্যালয় (৫৬), কোরিয়া ইউনিভার্সিটি (৬৭) ও পোহং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (৯৮)। দেশটির অর্থনীতি যথেষ্ট স্থিতিশীল হওয়ায় ছাত্রছাত্রীদের চাকরি নিয়ে তেমন বিড়ম্বনা পোহাতে হয় না। প্রতিটি জব সেক্টর একদম শিক্ষানবিশ পর্যায় থেকে জব স্যাটিসফেকশন নিশ্চিত করায় কাজে পাওয়া যায় নিরাপদ ভবিষ্যতের সম্ভাবনা। পাঠ্যক্রমে ইংরেজি ভাষার গুরুত্বের ফলে নিজেদের পছন্দমতো বিষয় নির্বাচন করতে পারেন বিদেশি ছাত্রছাত্রীরা। তবে খণ্ডকালীন কাজের জন্য কোরিয়ান ভাষায় পারদর্শিতা জরুরি। এটি পড়াশোনার পাশাপাশি জীবনধারণকেও সহজ করে। স্কলারশিপ অর্জনে আলাদা মাত্রা যোগ করতে পারে ভাষা দক্ষতা। চলুন, দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নেওয়া যাক—

দক্ষিণ কোরিয়ার সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো
বিশ্বব্যাপী স্বনামধন্য দক্ষিণ কোরিয়ার প্রথম সারির ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো—সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইয়োনসেই বিশ্ববিদ্যালয়, কোরিয়া ইউনিভার্সিটি, পোহং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সুংকিউনকওয়ান বিশ্ববিদ্যালয়, হ্যানিয়াং বিশ্ববিদ্যালয়, উলসান ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দেগু গিয়াংবুক ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও কিউং হি ইউনিভার্সিটি।

পড়াশোনার জন্য জনপ্রিয় বিষয়
অর্থনীতি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজনেস ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, ফ্যাশন, আন্তর্জাতিক বাণিজ্য, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, ডিজাইন মিডিয়া, আন্তর্জাতিক সম্পর্ক ও বায়োটেকনোলজি।

আবেদনের উপায়
প্রতিটি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী ভর্তির জন্য নিজস্ব অনলাইন পোর্টাল ব্যবহার করে। তা ছাড়া ভর্তি কার্যক্রম শুরুর সময়কাল এবং পূর্বশর্তগুলোও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ভিন্ন হয়ে থাকে। তাই চূড়ান্ত আবেদনের আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট চেক করা উচিত। ভর্তির আবেদনগুলো সাধারণত সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার অন্তত তিন থেকে চার মাস আগে জমা নেওয়া হয়। গড়পড়তায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির মৌসুম প্রধানত দুটি। প্রথমটি হলো স্প্রিং সেমিস্টার, যার আবেদন গ্রহণ মার্চ থেকে জুন মাসে শুরু হয়ে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলে। দ্বিতীয়টি হলো ফল সেমিস্টার, যে মৌসুমের আবেদন গ্রহণ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি শুরু করা হয়। আর ভর্তির যাবতীয় কার্যক্রম মে থেকে জুন মাসের মধ্যে শেষ হয়।

ভর্তি আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র

  • সম্পূর্ণ পূরণকৃত আবেদনপত্র
  • পাসপোর্ট
  • পাসপোর্ট সাইজের ছবি
  • উচ্চমাধ্যমিক সনদ বা সমমানের ডিপ্লোমা
  • ইংরেজি ভাষা দক্ষতা সনদ: টোয়েফল (ন্যূনতম ৭১) বা আইইএলটিএস (কমপক্ষে ৫ দশমিক ৫)
  • পার্সোনাল স্টেটমেন্ট

ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সহায়তার হলফনামা

  • লেটার অব রিকমেন্ডেশন
  • সিভি
  • পিতামাতার পাসপোর্ট বা পরিচয়পত্র (এনআইডি)
  • মাস্টার্সে আবেদনের জন্য অতিরিক্ত নথি
  • ব্যাচেলর ডিগ্রি বা সমমানের ডিপ্লোমা সনদ ও ট্রান্সক্রিপ্ট
  • কাজের অভিজ্ঞতা (প্রোগ্রাম বিশেষে প্রযোজ্য)
  • পিএইচডি আবেদনের নথি
  • স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিপ্লোমা সনদ ও ট্রান্সক্রিপ্ট
  • মাস্টার্স থিসিস বা গবেষণার প্রস্তাবনা

স্টুডেন্ট ভিসার জন্য আবেদন
আবেদন অনুযায়ী ভর্তির অফার লেটার প্রাপ্তির পরপরই প্রথম পদক্ষেপ হচ্ছে ভিসার কাজ শুরু করা। বাংলাদেশি শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি অধ্যয়নের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ার ডি-২ ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসায় প্রাথমিকভাবে ২ বছর পর্যন্ত মেয়াদ মঞ্জুর করা হয়। আর একক এন্ট্রি ভিসার মেয়াদ ৩ মাস। আবেদনের জন্য সরাসরি চলে যেতে হবে কোরিয়ান ভিসা পোর্টালে । এই লিংকের ফরম পূরণের সময় ভিসার জন্য দরকারি সব নথিপত্র আপলোড করতে হবে। তারপর ই-ফরমটি বারকোডসহ প্রিন্ট করে আপলোডকৃত নথির হার্ড কপিসহ একত্রে কোরিয়ান দূতাবাস বা কনস্যুলেটে জমা দিতে হবে।

ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • প্রিন্ট করা স্টুডেন্ট ভিসার আবেদনপত্র বা ই-ফরম
  • গত ৬ মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি
  • দক্ষিণ কোরিয়ায় পৌঁছার দিন থেকে পরবর্তী ন্যূনতম ৬ মাসের মেয়াদসহ বৈধ পাসপোর্ট
  • কভার বা ফরোয়ার্ডিং লেটার
  • দক্ষিণ কোরিয়ান বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে প্রাপ্ত ভর্তির অফার লেটার
  • জন্মসনদ
  • সিটি করপোরেশন বা ইউনিয়ন অফিস কর্তৃক ইস্যুকৃত পারিবারিক সম্পর্কের সার্টিফিকেট
  • আবেদনকারীর নিজের বা গ্যারান্টরের আর্থিক সামর্থ্য প্রমাণ করার জন্য তাঁর ব্যাংক স্টেটমেন্ট
  • আবেদন সংক্রান্ত ও অধ্যয়নের জন্য বিদেশে বসবাসের নিমিত্তে পিতামাতার অনাপত্তিপত্র (এনওসি)
  • পিতামাতার জাতীয় পরিচয়পত্র
  • বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রদত্ত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতা প্রমাণ সাপেক্ষে যাবতীয় সনদ ও ট্রান্সক্রিপ্ট।
  • এই নথিগুলো অবশ্যই বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গত ৩ মাসের মধ্যে নোটারিকৃত হতে হবে। আবেদনের সঙ্গে এগুলোর আসল ও ফটোকপি উভয়ই জমা দিতে হবে।
  • জাতীয়ভাবে স্বীকৃত যক্ষ্মা পরীক্ষা কেন্দ্র দ্বারা গত ৩ মাসের মধ্যে জারিকৃত যক্ষ্মা পরীক্ষার ফলাফল
  • ২ বছরের মধ্যে জারিকৃত ইংরেজি ভাষা শিক্ষার সার্টিফিকেট (টোয়েফল বা আইইএলটিএস)
  • কোরিয়ান ভাষা দক্ষতার শংসাপত্র (দক্ষিণ কোরিয়া স্বীকৃত): কোরিয়ান ভাষা শিক্ষা বা এই ভাষার প্রোগ্রামগুলোতে অধ্যয়নের ক্ষেত্রে প্রযোজ্য

ভিসা আবেদন জমা প্রদান
আবেদনপত্রসহ যাবতীয় নথিপত্র নিয়ে কনস্যুলেটে যাওয়ার আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এর জন্য লিংকে গিয়ে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। অতঃপর এ অ্যাকাউন্টের অধীনে নথিপত্র জমাদানের জন্য নির্দিষ্ট তারিখ ও সময়ের জন্য আবেদন করা যাবে। এই আবেদনের সময় প্রদানকৃত নাম, ফোন নম্বর, ই–মেইল ঠিকানা, পাসপোর্ট বা এনআইডি ভিসার আবেদনের সঙ্গে হুবহু মিল থাকতে হবে।

মনোনীত নির্দিষ্ট দিনক্ষণের ব্যাপারে ফোন নম্বর ও ই–মেইল ঠিকানায় জানানো হবে। কনস্যুলেটের ঠিকানা: ৪, মাদানি অ্যাভিনিউ, বারিধারা, ঢাকা-১২১২ বাংলাদেশ। ভিসার কাগজপত্র জমা দেওয়ার জন্য কনস্যুলেটরে যাওয়ার সময় প্রতি কার্যদিবসে (রবিবার থেকে বৃহস্পতিবার) বেলা ৩টা থেকে বিকেল ৪টা।

ভিসা সংগ্রহ ও প্রক্রিয়াকরণের আনুষঙ্গিক খরচ
চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আবেদন জমা করার পর থেকে ৭ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। অবশ্য নথিপত্রে জটিলতা থাকলে এ সময় আরও প্রলম্বিত হতে পারে। এ সময় অনলাইনে ভিসার সর্বশেষ অবস্থা জানা যেতে পারে। তার জন্য যেতে হবে – লিংকে। ভিসা প্রস্তুত হয়ে গেলে তা ভিসা পোর্টাল, এসএমএস ও ই-মেইলের মাধ্যমে প্রার্থীকে জানানো হবে। আর ভিসা সরবরাহের সময় প্রতি কার্যদিবসে বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা। ৯০ দিনের বেশি মেয়াদের একক প্রবেশাধিকার বিশিষ্ট ডি-২ ভিসার ফি ৬০ মার্কিন ডলার বা ৬ হাজার ৬০০ টাকা। দক্ষিণ কোরিয়ান দূতাবাস অনুসারে এখানে ডলারের নির্ধারিত বিনিময় হার মার্কিন ডলার প্রতি ১১০ বাংলাদেশি টাকা। কনস্যুলেট অফিসে ভিসার কাগজপত্র জমা দেওয়ার সময় এই ফি পরিশোধ করতে হবে।

পড়াশোনা ও জীবনযাত্রার সম্ভাব্য খরচ
বিশ্ববিদ্যালয়, অধ্যয়নের বিষয় ও ডিগ্রির পর্যায়ের ওপর ভিত্তি করে পড়াশোনার খরচ ভিন্ন হয়ে থাকে। তার মধ্যে ব্যাচেলর কোর্সগুলোতে প্রয়োজন হয় সাধারণত ৪৩ লাখ থেকে ৩ কোটি ৩৯ লাখ কোরিয়ান ওন। এই বাজেট ৩ লাখ ৭০ হাজার ১৯ থেকে ২৯ লাখ ১৭ হাজার ১২৫ টাকার (১ দক্ষিণ কোরিয়ান ওন = শূন্য দশমিক শূন্য ৮৬ বাংলাদেশি টাকা) সমান। আর স্নাতকোত্তরের জন্য বাজেট রাখতে হবে ৫০ লাখ ৭০ হাজার থেকে ৫ কোটি ৮ লাখ ওন। পরিমাণটি ৪ লাখ ৩৬ হাজার ২৭৮ থেকে ৪৩ লাখ ৭১ হাজার ৩৮৫ টাকার সমতুল্য। জীবনযাত্রার খরচের ক্ষেত্রে সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে রাজধানী সিউল। অপর দিকে বুসান ও ইঞ্ছনের মতো শহরগুলোর নিত্যনৈমিত্তিক খরচ যথেষ্ট কম।

দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপের সুবিধা
অধ্যয়ন ও জীবনযাত্রার বাজেটের অর্থ সংকুলানের জন্য দেশটিতে রয়েছে পর্যাপ্ত স্কলারশিপের সুবিধা। ইয়নসেই ইউনিভার্সিটিতে স্নাতক প্রোগ্রামের জন্য পূর্ণ, অর্ধেক বা প্রতি সেমিস্টারের এক-তৃতীয়াংশ অর্থসহায়তার ব্যবস্থা রয়েছে। একইভাবে কোরিয়া ইউনিভার্সিটিও আংশিক বা সম্পূর্ণ অধ্যয়ন খরচ বহন করে থাকে। হ্যানিয়াং ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ারর্ডস অধ্যয়ন ফি ৭০, ৫০ বা ৩০ শতাংশ মওকুফ করে। বেশ কিছু বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন পর্যায়ে অধ্যয়নের জন্য পূর্ণ তহবিল প্রদান করে। তার মধ্যে স্যামসাং গ্লোবাল হোপ স্কলারশিপ প্রোগ্রাম পূর্ণ টিউশন ফি ছাড়াও আন্ডারগ্র্যাজুয়েটদের প্রতি সেমিস্টারে দেয় ৩৯ লাখ ওন (৩ লাখ ৩৫ হাজার ৫৯৮ টাকা)। গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে ৩৫ থেকে ৫০ লাখ ওন দেওয়া হয়। তহবিলটি প্রায় ৩ লাখ ১ হাজার ১৭৮ থেকে ৪ লাখ ৩০ হাজার ২৫৪ টাকার সমতুল্য। গ্লোবাল কোরিয়া স্কলারশিপ আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট উভয় পর্যায়ে পূর্ণ অর্থসহায়তা দেয়।

খণ্ডকালীন চাকরির সুযোগ
খণ্ডকালীন চাকরির জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই ন্যূনতম এক সেমিস্টার শেষ করতে হবে। এই শর্তে আন্ডারগ্র্যাজুয়েট ছাত্রছাত্রীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ও গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা ৩০ ঘণ্টা কাজ করতে পারবেন। প্রচলিত ডিগ্রি সম্পন্ন হওয়ার পর, যাঁরা থিসিসে কাজ করছেন, তাঁরাও সপ্তাহে ৩০ ঘণ্টা পর্যন্ত কাজের অনুমতি পান। লিপস্কলার অনুসারে, খণ্ডকালীন কিছু চাকরি ঘণ্টাপ্রতি মজুরি হলো—

  • ক্যাশিয়ার: ৯ থেকে ১০ হাজার ওন
  • সেলস অ্যাসোসিয়েট: ১১ থেকে ১২ হাজার ওন
  • প্যাকেজ হ্যান্ডলার: ১৩ থেকে ১৪ হাজার ওন
  • লেকচারার: ৫১ থেকে ৫৫ হাজার ওন
  • প্রাইভেট টিউশন: ২৬ থেকে ২৮ হাজার ওন
  • গবেষণা সহকারী: ১২ থেকে ১৩ হাজার ওন
  • প্রশাসনিক সহকারী: ৬ থেকে ৭ হাজার ওন।

তথ্যসূত্র : ইউএনবি নিউজ

]]>
https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95/feed/ 0
চীনে জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/ https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/#respond Fri, 25 Jul 2025 06:19:28 +0000 https://www.priyocampus24.com/?p=4270 বিশ্বায়নের এই যুগে উচ্চশিক্ষা কেবল একটি ডিগ্রি অর্জনের পথ নয়, বরং একটি অভিজ্ঞতা, একটি দৃষ্টিভঙ্গি তৈরির যাত্রা। এই যাত্রায় চীন হয়ে উঠেছে এক নতুন শক্তি। যেখানে আধুনিক প্রযুক্তি, ঐতিহ্যবাহী জ্ঞান আর বৈশ্বিক উদ্দীপনার এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। দেশটিতে উন্নত গবেষণাগার, আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি ও বৈচিত্র্যময় ছাত্রজীবনের জন্য আজ হাজারো বিদেশি শিক্ষার্থীর প্রথম পছন্দ হয়ে উঠেছে চীন।

প্রতিবছর দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে। জিয়াংসি প্রদেশের অর্থায়িত সরকারি বৃত্তি তার মধ্যে অন্যতম। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির জিংগাংশান বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

১৯৫৮ সালে চীনের জিয়ান শহরের কিউংইউয়ান জেলায় জিংগাংশান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে ঐতিহাসিক জিংগাংশান পর্বতমালার নামে, যা চীনের প্রারম্ভিক বিপ্লবের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বিশ্ববিদ্যালয়টির তিনটি ক্যাম্পাস রয়েছে। যার মধ্যে আধুনিক গবেষণাগার, ২০ লাখের মতো গ্রন্থাগার বই এবং উচ্চ মূল্যের শিক্ষণ ও গবেষণা সরঞ্জাম রয়েছে।

বৃত্তির সুযোগ-সুবিধা : জিয়াংসি প্রদেশের বৃত্তিটি অর্থায়িত। বৃত্তিটির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ২০ হাজার চায়নিজ ইউয়ান দেওয়া হবে। আর্থিক সুবিধা ছাড়াও বৃত্তির নীতিমালা অনুযায়ী আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের যোগ্যতা : স্নাতক ডিগ্রি প্রোগ্রামের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিকের সনদ থাকতে হবে। প্রার্থীদের বয়স ২৫ বছরের কম হতে হবে। চায়নিজ ভাষা কোর্সের জন্য প্রার্থীদের অবশ্যই এইচএসকে সনদ থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই চমৎকার একাডেমিক পারফরম্যান্স দেখাতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র : আবেদনপত্র, সর্বোচ্চ ডিগ্রির প্রত্যয়নপত্র, একাডেমিক পারফরম্যান্স ট্রান্সক্রিপ্ট, পাসপোর্টের ফটোকপি, চীনা ভাষা পরীক্ষার ফলাফল, শারীরিক পরীক্ষা সনদের ফটোকপি ও চীনা বা ইংরেজিতে একটি অধ্যয়ন পরিকল্পনা।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ : বিজ্ঞান, প্রকৌশল, মানবিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, আইন, কলা, চিকিৎসাবিজ্ঞানসহ ১১টি বিভাগে ৭৫-৮০টি অনুষদে মোট ৫০-৭৫টি স্নাতক ডিগ্রি জিংগাংশান বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : আগামী ২০ আগস্ট ২০২৫।

]]>
https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/feed/ 0
ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনে মাস্টার্সে ১০ ও পিএইচডিতে ১১০ বৃত্তি https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f/ https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f/#respond Fri, 25 Jul 2025 06:18:05 +0000 https://www.priyocampus24.com/?p=4474 নিউজিল্যান্ডে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বে যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৩ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বে ২১৫তম। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২৩ হাজার শিক্ষার্থী রয়েছেন। এটি নিউজিল্যান্ডের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধা : নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হবে। এই অর্থে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা তাঁদের ডিগ্রি সম্পন্ন করতে পারবেন। স্নাতকোত্তরে ১০টি বৃত্তি দেওয়া হবে। পিএইচডি ডিগ্রিতে ২৭ হাজার ৫০০ ডলার দেওয়া হবে। পিএইচডিতে থাকছে ১১০টি বৃত্তি।

আবেদনের যোগ্যতা : স্নাতকোত্তরের জন্য প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তরের ডিগ্রি থাকতে হবে। প্রার্থী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এ ছাড়া বৃত্তির অন্যান্য যেকোনো শর্ত প্রার্থীদের পূরণ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র : পূর্ববর্তী ডিগ্রির ট্রান্সক্রিপ্ট বা ডিগ্রি সনদ, সর্বাধিক ৫০০ শব্দের ব্যক্তিগত বিবৃতি, ভাষা দক্ষতার সনদ, ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে শর্তসাপেক্ষ বা শর্তহীন অফার লেটার।

উল্লেখযোগ্য অনুষদ : স্থাপত্য ও নকশা উদ্ভাবন অনুষদ, স্কুল অব বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট, শিক্ষা অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, গবেষণা অনুষদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ ও স্বাস্থ্য অনুষদ।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : আগামী ১ আগস্ট ২০২৫।

]]>
https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f/feed/ 0
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১৮জুলাই https://www.priyocampus24.com/2025/07/01/%e0%a7%aa%e0%a7%ae%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf/ https://www.priyocampus24.com/2025/07/01/%e0%a7%aa%e0%a7%ae%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf/#respond Tue, 01 Jul 2025 10:14:00 +0000 https://www.priyocampus24.com/?p=4250 ৪৮তম বিসিএসের (বিশেষ) পরীক্ষার লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপো) তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৮ জুলাই (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১ জুলাই) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত ২৭ মে পিএসসি থেকে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ১ জুন থেকে, যা চলে ২৫ জুন পর্যন্ত।

আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা। এরপর ফল প্রকাশ হবে ২১ জুলাই।

পরে দ্রুত মৌখিক পরীক্ষা নিয়ে ২২ সেপ্টেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০ জন।

]]>
https://www.priyocampus24.com/2025/07/01/%e0%a7%aa%e0%a7%ae%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf/feed/ 0
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩৩.২৮ শতাংশ শিক্ষার্থী https://www.priyocampus24.com/2025/06/26/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%ab/ https://www.priyocampus24.com/2025/06/26/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%ab/#respond Thu, 26 Jun 2025 10:06:50 +0000 https://www.priyocampus24.com/?p=4146 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ ভর্তি পরীক্ষায় ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের ওপরে নম্বর পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ ফলাফল ঘোষণা করেন।

গত ৩১ মে দেশের প্রায় ৩০০টি কেন্দ্রে প্রায় এক যুগ পরে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে শতকরা ৩৩ দশমিক ২৮ ভাগ শিক্ষার্থী ৫০ শতাংশের ওপরে নম্বর পেয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৯ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে।

ফলাফল ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো. এ টি এম জাফরুল আযম, ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও কর্মকর্তারা

]]>
https://www.priyocampus24.com/2025/06/26/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%ab/feed/ 0
বিএমইউ’র গবেষণা রিভিউ বোর্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি https://www.priyocampus24.com/2025/06/16/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%ac%e0%a7%8b/ https://www.priyocampus24.com/2025/06/16/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%ac%e0%a7%8b/#respond Mon, 16 Jun 2025 14:49:55 +0000 https://www.priyocampus24.com/?p=3912 যুক্তরাষ্ট্র সরকারের অফিস ফর হিউম্যান রিসার্চ প্রোটেকশনস (ওএইচআরপি) থেকে আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গবেষণা সংক্রান্ত ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড (আইআরবি)। ফলে গবেষণায় নৈতিকতা, মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে আন্তর্জাতিক মান অর্জন করল বিএমইউ।

সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওএইচআরপির নিবন্ধনের ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে ফান্ড পেতে পারেন। ওএইচআরপি বিভিন্ন সময়ে আমাদের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের কার্যক্রম তদারক করবে, তারা এর কোয়ালিটি বা গুণগত মান তদারকি করবে। এরই মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণাও উন্নত হবে। ভবিষ্যতে এসব গবেষণা আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে প্রকাশের ক্ষেত্রে আমরা সুবিধা পাব।

আইআরবি মূলত একটি নীতিনির্ধারণী কমিটি, যা গবেষণার অনুমোদন, নৈতিকতা যাচাই, ঝুঁকি মূল্যায়ন, গবেষণার সময় নজরদারি এবং অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করে।

এই স্বীকৃতি গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা, বহুজাতিক প্রকল্পে অংশগ্রহণ এবং বৈদেশিক তহবিল আহরণে নতুন দিগন্ত খুলে দিয়েছে। নিবন্ধনের ফলে বিএমইউর গবেষণা কার্যক্রম আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করায়, বিশ্বমানের জার্নালে গবেষণাপত্র প্রকাশে সুবিধা হবে।

]]>
https://www.priyocampus24.com/2025/06/16/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%ac%e0%a7%8b/feed/ 0
ব্রাক, মানারাতসহ বেসরকারি ১৯ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি https://www.priyocampus24.com/2025/06/12/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2025/06/12/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/#respond Thu, 12 Jun 2025 07:53:36 +0000 https://www.priyocampus24.com/?p=3828 বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গঠনতান্ত্রিক কার্যক্রম ও সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দ্বিতীয় দফায় দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণার খরব জানান। এর আগে বুধবার সংগঠনের সভাপতি মোঃ আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু এই কমিটিগুলো অনুমোদন করেন।

ঘোষিত কমিটির বিস্তারিত সুপার ফাইভ (সভাপতি–সাংগঠনিক সম্পাদক):

১. ব্রাক ইউনিভার্সিটি ছাত্রদল

সভাপতি: নাইমুর রহমান

সিনিয়র সহ সভাপতি: আকাইদ হোসেন বিজয়

সাধারণ সম্পাদক: মাহমুদ হাসান ফয়সাল

সিনিয়র যুগ্ম সম্পাদক: জিদান খান

সাংগঠনিক সম্পাদক: মুজতবা মাহবুব প্রান্ত

২. অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্রদল

সভাপতি: মোঃ আব্দুল হালিম

সিনিয়র সহ সভাপতি: মারজান আহমেদ উচ্ছাস

সাধারণ সম্পাদক: সাগর হোসাইন

সিনিয়র যুগ্ম সম্পাদক: মিঠুন মিনহাজ

সাংগঠনিক সম্পাদক: তাইশা আফরোজ মুনা (নারী নেতৃত্ব)

৩. আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্রদল

সভাপতি: রাশেদ মোঃ নাফিস হৃদয়

সিনিয়র সহ সভাপতি: ফারুক আব্দুল্লাহ নাঈম (সিয়াম)

সাধারণ সম্পাদক: মোঃ লিসানুল আলম

সিনিয়র যুগ্ম সম্পাদক: সাব্বির আহমেদ

সাংগঠনিক সম্পাদক: তাহসিন আহমেদ

৪. ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ছাত্রদল

সভাপতি: মেহেদী হাসান শুভ

সিনিয়র সহ সভাপতি: শেখ গোলাম মাহবুব হিমেল

সাধারণ সম্পাদক: এস. এম. সালমান ফারর্সী

সিনিয়র যুগ্ম সম্পাদক: মোঃ আশিক বিল্লাহ

সাংগঠনিক সম্পাদক: এ. আরিয়ান

৫. সাউথইস্ট ইউনিভার্সিটি ছাত্রদল

আহ্বায়ক: মোঃ ইয়াসিন আরাফাত

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ মনিরুজ্জামান (সাদ)

সদস্য সচিব: মোঃ নাজমুস সাকিব

৬. নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল

আহ্বায়ক: ইমরানুল হাসান রিমু

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: রেজোয়ান মন্ডল রেজা

সদস্য সচিব: শাহরিয়ার কবির মিকাইল

৭. বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ছাত্রদল

সভাপতি: মোঃ মুবিন মোল্লাহ

সিনিয়র সহ সভাপতি: রেজুয়ান রহমান তামিম

সাধারণ সম্পাদক: কাজী মোঃ হাসিবুল হাসান

সিনিয়র যুগ্ম সম্পাদক: আরমান পাশা

সাংগঠনিক সম্পাদক: তাজওয়ার হাসিন জুবরাজ

৮. ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদল

সভাপতি: ইয়াছিন আরাফাত ছোটন

সিনিয়র সহ সভাপতি: মোঃ আব্দুল্লাহ আল মামুন

সাধারণ সম্পাদক: জিসান আহমেদ

সিনিয়র যুগ্ম সম্পাদক: মোঃ সোহেল রানা

সাংগঠনিক সম্পাদক: মোঃ জিসান

৯. প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ছাত্রদল

সভাপতি: তাহসীন মোঃ চৌধুরী (অমিও)

সিনিয়র সহ সভাপতি: নূর মোহাম্মদ কাওছার

সাধারণ সম্পাদক: মোঃ ফাহিম বকসী

সিনিয়র যুগ্ম সম্পাদক: মোঃ রাকিবুল ইসলাম

সাংগঠনিক সম্পাদক: শামীমা আক্তার (নারী নেতৃত্ব)

১০. প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ছাত্রদল

সভাপতি: মোঃ হাবিবুল্লাহ আকন্দ

সিনিয়র সহ সভাপতি: মারুফ শাহারিয়া

সাধারণ সম্পাদক: গাজী আশিকুর রহমান

সিনিয়র যুগ্ম সম্পাদক: মিত্র ঘোষ

সাংগঠনিক সম্পাদক: শাহেদ মল্লিক (শান্ত)

 

১১. ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ছাত্রদল

আহ্বায়ক: সৈয়দ রেজওয়ান রশীদ

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ডি. এস. তাওহিদ আহমেদ (স্বপ্নীল)

সদস্য সচিব: মোঃ গোলাম সরোয়ার রাব্বি

১২. বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ছাত্রদল

সভাপতি: আল আমানত কবির শাইক

সিনিয়র সহ সভাপতি: মোঃ আব্দুল আলীম পিয়াস

সাধারণ সম্পাদক: রাতুল তালুকদার

সিনিয়র যুগ্ম সম্পাদক: মোঃ আল শাহারিয়ার রাফি

সাংগঠনিক সম্পাদক: মোঃ নাহিদ হাসান

১৩. ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ছাত্রদল

সভাপতি: দুদুল তালুকদার

সিনিয়র সহ সভাপতি: মোঃ মুনিফ সরকার শাদ

সাধারণ সম্পাদক: শাবাব আনোয়ার

সিনিয়র যুগ্ম সম্পাদক: মোঃ মোফরাদুল ইসলাম সাজ্জাদ

সাংগঠনিক সম্পাদক: জান্নাত আরা পায়েল (নারী নেতৃত্ব)

১৪. বাংলাদেশ ইউনিভার্সিটি ছাত্রদল

সভাপতি: ইমাম হাসান জুয়েল

সিনিয়র সহ সভাপতি: আব্দুল্লাহ আল নোমান সিকদার

সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান

সিনিয়র যুগ্ম সম্পাদক: মোঃ সাজিদুর রহমান সৌমিক

সাংগঠনিক সম্পাদক: লিমন তরফদার স্বাধীণ

১৫. দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদল

সভাপতি: রণি বর্মন

সিনিয়র সহ সভাপতি: শিব্বির আহমেদ সজীব

সাধারণ সম্পাদক: হাসান শাহারিয়ার শাওন

সিনিয়র যুগ্ম সম্পাদক: মোস্তফা মাহবুব সৌরভ

সাংগঠনিক সম্পাদক: ফাতিমা আক্তার (নারী নেতৃত্ব)

১৬. মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল

সভাপতি: মাইনুল হাসান নিশাত

সিনিয়র সহ সভাপতি: মোঃ ইলিয়াস হাওলাদার

সাধারণ সম্পাদক: এ. আর. নাজমুল

সিনিয়র যুগ্ম সম্পাদক: মোঃ হাসিবুল ইসলাম

সাংগঠনিক সম্পাদক: মোঃ রায়হান চৌধুরী

১৭. গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদল

সভাপতি: মোঃ নির্জন

সিনিয়র সহ সভাপতি: মোঃ মামুন হোসেন খান

সাধারণ সম্পাদক: মোঃ আসাদুর রহমান বিজয়

সিনিয়র যুগ্ম সম্পাদক: মোঃ আব্দুল্লাহ আল রাইভার

সাংগঠনিক সম্পাদক: সবুজ আহমেদ

১৮. এশিয়ান ইউনিভার্সিটি ছাত্রদল

সভাপতি: মোঃ অন্তর

সাধারণ সম্পাদক: মুসা ইব্রাহিম অনিক

১৯. সিটি ইউনিভার্সিটি ছাত্রদল

সভাপতি: ইয়ালিদ নাঈম

সিনিয়র সহ সভাপতি: মারজুক আহম্মেদ হিমেল

সাধারণ সম্পাদক: মোঃ লিংকন মিয়া

সিনিয়র যুগ্ম সম্পাদক: মুস্তাফিজুর রহমান

সাংগঠনিক সম্পাদক: তৌফিক আহমেদ পিয়াল

কমিটি প্রসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেশপ্রেমিক শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানো হচ্ছে, যাতে ২৪ এ গণঅভ্যুত্থানের মত দেশের যেকোন সংকটে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সর্বোচ্চ ভূমিকায় রাখতে পারে। যেভাবে ভূমিকা রেখেছিল ২৪ এর গণঅদ্ভুত্থানে। পর্যায়ক্রমে বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

]]>
https://www.priyocampus24.com/2025/06/12/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/feed/ 0