শিক্ষাঙ্গন – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Fri, 15 May 2026 19:14:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg শিক্ষাঙ্গন – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 বিছানাকান্দিতে নিখোঁজের ৫ ঘণ্টা পর মিলল শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0/#respond Fri, 15 May 2026 19:14:15 +0000 https://www.priyocampus24.com/?p=5274 সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে পানিতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিকের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শান্ত বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার এলাকায়।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে বিছানাকান্দি পর্যটন এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে তিন বন্ধু মিলে গোসলে নামলে শান্ত বণিক পানিতে ডুবে নিখোঁজ হন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তবে সিলেট থেকে তাদের বাড়ি অনেক দূরে হওয়ায় তাদের আপাতত না আসতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মরদেহ পাঠানোর ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। ডেথ সার্টিফিকেট পাওয়ার পর মরদেহ ক্যাম্পাসে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ঠাকুরগাঁওয়ে পরিবারের কাছে পাঠানো হবে।

]]>
https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
‘সিলেবাস শেষ করবো কীভাবে’- এসএসসির সময় এগিয়ে আনায় শিক্ষার্থীদের উদ্বেগ https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f/ https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f/#respond Fri, 15 May 2026 14:30:04 +0000 https://www.priyocampus24.com/?p=5267 শিক্ষাবর্ষের শুরুতে বই পেতেই মার্চ মাস, হঠাৎ কারিকুলামে পরিবর্তন, ছুটিসহ নানা কারণে শ্রেণি পাঠদানেও ব্যাপক ঘাটতি- এর মধ্যেই পরীক্ষার সূচি তিন মাস এগিয়ে আনার সরকারি সিদ্ধান্ত এসেছে। খবর বিসিসি বাংলার। 

আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা সমানে আসছে। সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

শিক্ষক এবং অবিভাবকদের কেউ কেউ বলছেন, শ্রেণি পাঠদান এবং লেখাপড়ার সুযোগ না দিয়ে কেবল একতরফাভাবে পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে না।

মার্চ-এপ্রিল সম্ভাব্য সময় ধরে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন রাজশাহীর ধোপাঘাটা আলহাজ কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনভিয়া সুলাতানা।

কিন্তু হঠাৎ তিন মাস এগিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণ করায় আতঙ্কিত এই শিক্ষার্থী। “এতদিন ভেবেছি পরীক্ষা মার্চের শেষে অথবা এপ্রিলে হতে পারে। কিন্তু এখন জানুয়ারির শুরুতেই, এটা কিছু হলো। কীভাবে সিলেবাস শেষ করবো-চিন্তা হচ্ছে,” বলেন তিনি।

দশম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান ঊষা বলছেন, “বই পেয়েছি মার্চ মাসে, ক্লাসও ঠিক মতো পাইনি- কোচিং করে, বাসায় পড়ে কোর্স এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

দেশের শিক্ষাঙ্গণে সেশনজট কমাতে সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক হিসেবেই দেখছেন শিক্ষাবিদ ও গবেষকরা। কিন্তু এক্ষেত্রে একবারে তিন মাসের বাড়তি চাপ না দিয়ে ধাপে ধাপে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত হবে বলেই মত তাদের।

এছাড়া প্রথম বছরে এই সিদ্ধান্তের প্রভাব যে-সব শিক্ষার্থীর ওপর পড়বে, তারা কতটা শ্রেণি শিক্ষায় অংশ নিতে পেরেছে? ছুটি ছিল কয়দিন? বই পেয়েছে কখন? এই প্রশ্নগুলো নিয়ে আরও ভাবা দরকার ছিল বলে মনে করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

তিনি বলছেন, “অভিভাবকদের অনেকে আমাকে বলেছেন যে, জানুয়ারিতে বোর্ড পরীক্ষা হওয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান তড়িঘড়ি করে জুন মাসেই প্রি-টেস্ট পরীক্ষা নিতে চায়। এটি শিক্ষার্থীদের জন্য একটু বেশি কঠিন হয়ে গেলো না?”

কতটা সময় পাচ্ছে এই শিক্ষার্থীরা?

বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা এবং এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

কিন্তু করোনা মহামারি পরবর্তী সময়ে শিক্ষা সূচি ওলটপালট হওয়ার পর থেকেই এই ধারায় পরিবর্তন হয়েছে। ২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হলেও ২০২৫-এ আবারও দেরিতে অনুষ্ঠিত হচ্ছে।

এমন প্রেক্ষাপটে, ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা জানুয়ারির শুরুতে আয়োজন করার সরকারি সিদ্ধান্ত শিক্ষার্থীদের বেশ বিপাকে ফেলবে বলেই মনে করছেন শিক্ষক এবং অভিভাবকরা।

যার কারণ হিসেবে আগামী বছরের শিক্ষার্থীদের বই হাতে পাওয়া এবং শিক্ষা কার্যক্রমের সময়সূচির বিষয়টি সামনে আনছেন শিক্ষকদের অনেকে।

তারা বলছেন, শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিতে কতটা সময় পাচ্ছে, এই বিষয়টি বিবেচনায় নেয়নি সরকার।

ঢাকার একটি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম বলছেন, এই শিক্ষার্থীদের সব বই পেতে মার্চ মাস হয়েছিল, তারপরই শুরু হয় রোজার ছুটি, এখন এসএসসি পরীক্ষা চলছে, ক্লাস হচ্ছে না, এরপরই আবার ঈদের ছুটি শুরু হবে।

অর্থাৎ বছরের ছয় মাস সেভাবে ক্লাসই হয়নি, ঈদুল আজহার ছুটির পর ক্লাস খোলার দশ থেকে পনেরো দিন পরই অর্ধবার্ষিকী পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা।

“শিক্ষকরা যে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এসএসসি পরীক্ষার আগে বিশেষ কেয়ার নেবে, সেটাও কিন্তু সম্ভব হবে না। এই ঘাটতি আপনি কীভাবে পূরণ করবেন?” বলেন মি. ইসলাম।

সরকারের এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলেই মনে করছেন সহকারী শিক্ষক মোহাম্মদ জুয়েল রানা। তিনি বলছেন, এর ফলে শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা বাড়বে।

“এই শিক্ষার্থীরা মাধ্যমিকের শুরুতে করোনা পেয়েছে, এরপর দেশের রাজনৈতিক ডামাডোল, একাধিকবার কারিকুলাম বদলেছে- এবার হঠাৎ করেই দশম শ্রেণিতে এসে বোর্ড পরীক্ষা তিন মাস এগিয়ে আনা হলো- এটা ভালো কিছু বয়ে আনবে না,” বলেন মি. রানা।

শিক্ষার্থীদের মানসিক চাপের বিষয়টি সামনে আনছেন আরেক শিক্ষক মলয় কান্তি হালদার। তিনি বলছেন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসাটা স্বাভাবিক, কিন্তু যেনতেনভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই শিক্ষার্থীরা কেবল পরীক্ষায় পাশ করছে, শিখছে না।

তিন মাস এগিয়ে পরীক্ষার তারিখ ঘোষণায় উদ্‌বিগ্ন অভিভাবকরাও। তাদের কেউ কেউ বলছেন, শিক্ষার্থীদের মানসিক সুস্থতার বিষয়টি বিবেচনায় না রেখেই পরীক্ষার বিষয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“সেশন জট কমাতে হবে এটি ঠিক, কিন্তু একটি ব্যাচের থেকে একাধারে তিন মাস কেড়ে নেওয়া, এটি আমি যুক্তিসংগত মনে করি না,” বলেন ঢাকার নারিন্দা এলাকার বাসিন্দা হারুন অর রশিদ।

যে যুক্তি দিচ্ছেন শিক্ষামন্ত্রী

সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বৃহস্পতিবার ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান, ২০২৭ খ্রিষ্টাব্দের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সাতই জানুয়ারি এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা ছয়-ই জুন অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার একটি প্রস্তাবিত রুটিনও দেওয়া হয়েছে।

অর্থাৎ ২০২৬ খ্রিষ্টাব্দের তুলনায় তিন মাসেরও বেশি সময় আগেই আগামী বছর এসএসসি পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের।

এক্ষেত্রে, দেশের শিক্ষা ব্যবস্থায় সেশন জট নিরসন এবং পাঠ্যসূচি সময়মতো শেষ করে শিক্ষার্থীদের জনমিতিক সুবিধা দেওয়ার জন্যই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো : এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাই প্রতি বছর ডিসেম্বর মাসে আয়োজন করা।

“আমাদের লক্ষ্য হলো ক্রমান্বয়ে গ্যাপ কমিয়ে আনা। ডিসেম্বরকে আমরা পরীক্ষার জন্য আদর্শ মাস হিসেবে নির্ধারণ করেছি এবং সেই লক্ষ্যেই কাজ চলছে।” বলেন তিনি।

মি. মিলন বলছেন, বর্তমানে সেশনজটের কারণে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোতে অনেক শিক্ষার্থীর ২০ বছর বয়স হয়ে যাচ্ছে, যা জাতীয়ভাবে জনমিতির বড়ো ক্ষতি।

প্রাথমিকভাবে আগামী বছর থেকেই পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা থাকলেও, শিক্ষার্থী ও বিশেষজ্ঞদের পরামর্শে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

বিশেষ করে পবিত্র রমজান মাসের কথা মাথায় রেখে জানুয়ারিতে এসএসসি পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা যা বলছেন

বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় কারিকুলাম পরিবর্তন কিংবা পাঠ্যবই সংশোধনের নামে প্রতিবছর শিক্ষার্থীদের ওপর নতুন নতুন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার বিষয়ে সমালোচনা রয়েছে।

আর এ কারণেই দীর্ঘদিন ধরে গবেষণা নির্ভর সমন্বিত ও পরিকল্পিত শিক্ষা ব্যবস্থার কথা বলে আসছেন শিক্ষাবিদ এবং গবেষকরা।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে পরিকল্পনা ও গবেষণা নির্ভর তথ্যের ঘাটতি রয়েছে বলেই মনে করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

এই সিদ্ধান্তের ফলে যারা ইতিবাচক বা নেতিবাচকভাবে প্রভাবিত হবে, তাদের সঙ্গে তেমন আলোচনা হয়নি বলেই মনে করেন তিনি।

“যদিও ওনারা বলেছেন যে, শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু অনলাইনে কয়েকজনের সঙ্গে কথা বলে কি তৃণমূল পর্যায়ের বাস্তব পরিস্থিতি বোঝা সম্ভব?”

এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও কিছুটা সময় নেওয়া উচিত ছিল বলেই মনে করেন এই শিক্ষাবিদ।

“শিক্ষার্থীদের সেশন জটের কারণে ক্ষতি হয় এটা ঠিক, কিন্তু আমার প্রান্তিক জনগোষ্ঠীর ওপর এই সিদ্ধান্তের ওপর এর প্রভাব কেমন সেটা কি আমি দেখেছি,” বলেন তিনি।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে পরীক্ষা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হবে বলেও মনে করেন মিজ চৌধুরী।

“পরীক্ষা নিয়ে যখন শঙ্কা তৈরি হয় তখনই অভিভাবকরা শিক্ষার্থীদের জন্য কোচিংয়ের দিকে ধাবিত হন। আমার জানা মতে অনেক অভিভাবক ইতোমধ্যেই কোচিংয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।” বলেন তিনি।

পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক হিসেবেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মনিনুর রশীদ।

তিনি মনে করেন, লেখাপড়ার চাপ তৈরি হলে শিক্ষার্থীরা এই সময়ের মধ্যেই বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন।

রশীদ বলেন, “পরীক্ষার সময় পেছাতে পেছাতে আমরা আসলে শিক্ষার্থীদের জীবন থেকে অনেক সময় নষ্ট করছি। অনেক শিক্ষার্থী মোবাইলের পেছনেও অধিক সময় ব্যয় করছেন।”

তবে শিক্ষা খাতে পরিবর্তন আনতে সমস্যার মূলে হাত দিতে বলছেন এই গবেষক। শিক্ষা খাতকে জবাবদিহির মধ্যে আনার কথা বলছেন তিনি।

রশীদ বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষাবর্ষ শেষ করতে হবে, আবার শিক্ষার্থীদের শিখতেও হবে- এই দুটি বিষয় নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে হবে।

তিনি বলেন, “স্কুলগুলো কী আসলেই পড়ায়? সরকারকে শিক্ষার্থীদের লার্নিং এনশিওর করতে হবে। শিক্ষকদের ওপরও চাপ তৈরি করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, বেতন-ভাতা বাড়াতে হবে- যাতে শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবে-গুরুত্ব দেয়।”

]]> https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f/feed/ 0 কলেজ র‍্যাঙ্কিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%95/ https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%95/#respond Fri, 15 May 2026 13:59:04 +0000 https://www.priyocampus24.com/?p=5258 আবারও কলেজ র‍্যাঙ্কিং প্রকাশের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্ধারিত প্রধান কর্মদক্ষতা সূচক (কেপিআই)-এর ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ও বেসরকারি অনার্স কলেজগুলোর পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে সেরা কলেজ নির্বাচন করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন) মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, জাতীয় পর্যায়ে ৮টি সেরা কলেজ এবং বিভাগীয় পর্যায়ে প্রতিটি বিভাগ থেকে ১০টি করে মোট ৮৮টি সেরা কলেজ নির্বাচন করা হবে। এ জন্য ‘বিশ্ববিদ্যালয় কলেজ র‍্যাঙ্কিং ২০২৫’ কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও বলা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের কেপিআই সংক্রান্ত তথ্য আগামী ১৮ জুন ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে কলেজ কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ‘কলেজ র‍্যাঙ্কিং তথ্য ছক’ পূরণ করে জমা করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষদের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া নির্বাচিত র‍্যাঙ্কিংপ্রাপ্ত কলেজগুলোর তালিকা গণমাধ্যমে প্রকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হবে বলেও অফিস আদেশে বলা হয়।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ ২০১৮ সালের কলেজ র‍্যাঙ্কিং প্রকাশ করেছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট হলে ওই ফলাফল ঘোষণা করা হয়।

]]>
https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%95/feed/ 0
মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%96/ https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%96/#respond Fri, 15 May 2026 08:33:42 +0000 https://www.priyocampus24.com/?p=5242 ঠাকুরগাঁও শহরের একটি মাঠ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠসংলগ্ন শহিদ মিনারের পাশ থেকে খাতাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, রাতে মাঠের পশ্চিম পাশে হাঁটার সময় এক যুবকের চোখে পড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু খাতা। কাছে গিয়ে তিনি সন্দেহ করেন এগুলো এসএসসি পরীক্ষার উত্তরপত্র হতে পারে। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি জানাজানি হলে উদ্বেগ ছড়িয়ে পড়ে অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে। এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সন্তানরা সারা বছর পরিশ্রম করে পরীক্ষা দেয়। সেই খাতা যদি রাস্তায় পড়ে থাকে, তাহলে পরীক্ষার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই।”

পরীক্ষার্থীরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, “আমরা ভালো ফলাফলের আশায় কঠোর পরিশ্রম করি। কিন্তু খাতা যদি এভাবে বাইরে পড়ে থাকতে দেখা যায়, তাহলে স্বাভাবিকভাবেই ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়। আমাদের খাতা আদৌ নিরাপদ কি না, তা নিয়ে এখন দুশ্চিন্তা হচ্ছে।”

তারা আরও দাবি জানায়, দায়িত্বপ্রাপ্তদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। একই এলাকায় এর আগেও পরীক্ষার খাতা পাওয়ার ঘটনা ঘটেছে উল্লেখ করে তারা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন জানান, উদ্ধার করা খাতাগুলো বর্তমানে থানার হেফাজতে রয়েছে। এখনো কোনো কেন্দ্র বা সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

]]>
https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%96/feed/ 0
ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ে ‘লাল তারকা’, পেছনের কারণ কী https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2/ https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2/#respond Thu, 14 May 2026 18:29:32 +0000 https://www.priyocampus24.com/?p=5235 মালিকানা বিরোধ, অনুমোদনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি এবং আইন অনুযায়ী স্থায়ী ক্যাম্পাস না থাকায় রাজধানীর গাবতলীর ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ওপর ‘লাল তারকা (***)’ চিহ্ন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি।

বৃহস্পতিবার (১৪ মে) কমিশনের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়ার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিশন সূত্রে জানা গেছে, কয়েকটি গুরুতর অনিয়মের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ড নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ বিষয়ে মামলা আদালতে বিচারাধীন। পাশাপাশি নির্ধারিত আসনসংখ্যার বাইরে শিক্ষার্থী ভর্তি করার অভিযোগও রয়েছে।

এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী নির্ধারিত সময় পার হলেও নিজস্ব স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলতে পারেনি প্রতিষ্ঠানটি। বর্তমানে সীমিত জায়গায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যা আইনের শর্ত পূরণ করছে না।

]]>
https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2/feed/ 0
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কী ঘটেছিল আসলে? https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d-2/ https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d-2/#respond Thu, 14 May 2026 15:19:40 +0000 https://www.priyocampus24.com/?p=5206 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে একজন শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাতভর আন্দোলন হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এই শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। খবর বিবিসি বাংলার। 

মঙ্গলবার রাতে ক্যাম্পাসেরই একটি সড়ক থেকে ওই শিক্ষার্থীকে টেনে-হিঁচড়ে পাশের ঝোপঝাঁড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে অভিযুক্ত ব্যক্তিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও অভিযুক্ত ব্যক্তির চেহারা শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, ‘সিসি ফুটেজের মাধ্যমে আসামির চেহারা শনাক্ত করা হয়েছে। কিন্তু আসামির নাম পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আসামিকে গ্রেফতার করা যায়।’

অভিযুক্ত ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা কি না জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা জানান, ‘এটি শনাক্ত করা সম্ভব হয়নি।’

অভিযুক্ত ব্যক্তির তথ্য দিয়ে সহায়তা করতে ঢাকা জেলা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। অতীতেও এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণের মতো ঘটনার অভিযোগ উঠেছে। এখনো কেন ক্যাম্পাসটি অনিরাপদ সেই প্রশ্ন সামনে আসছে।

ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও নিরাপত্তার প্রশ্নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন প্রশ্নের মুখে পড়ছে- জানতে চাইলে অসহায়ত্ব প্রকাশ করে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভূ-প্রাকৃতিক অবস্থান এবং আর্থিক সীমাবদ্ধতার কথা বলেন প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম।

প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, বর্তমান প্রশাসন তো দেড় বছর হলো এসেছে, কিছু পদক্ষেপ নিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরাই ছিল না, আমরা নিরাপত্তা বেষ্টনী দৃঢ় করার জন্য ইতোমধ্যেই আড়াইশ’র বেশি সিসিটিভি ক্যামেরা সংযুক্ত করেছি।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে অংশীজনদের সহযোগিতা চাওয়ার কথাও জানান তিনি।

কী ঘটেছে বুধবার রাতে?
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বলে অনেকে দাবি করছেন এবং ওই ভিডিওতে একজন ব্যক্তিকে ক্যাম্পাসের ভেতরে লক্ষ্যহীনভাবে হেঁটে যেতে দেখা যায়।

ভিডিওটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বলেই পুলিশ মনে করছে, তবে এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। পুলিশ ও নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানিয়েছেন, অভিযোগকারী শিক্ষার্থী মঙ্গলবার রাত এগারোটার দিকে পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় ওই ব্যক্তি তার সাথে কথা বলতে চাইলে সে বিশ্ববিদ্যালয়ের কি না প্রশ্ন করেন অভিযোগকারী শিক্ষার্থী। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতো ব্যাচের নাম উল্লেখ করে পরিচয় দেয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘এটা বোঝা গেছে যে সে এখানকার সাথে পরিচিত। ইউনিভার্সিটির স্টুডেন্টরা কীভাবে পরিচয় দেয় এটা সে জানে।’

নামপ্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানান, ঘটনার সম্পর্কে অভিযোগকারী তাদের বলছেন, এরপরই তাকে টেনে পাশের ঝোপের অন্ধকারে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই ব্যক্তি এবং তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে কয়েকজন এগিয়ে এলে তিনি ঘটনাস্থল থেকে দৌড়ে বের হতে সক্ষম হন। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।

বুধবার এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রথমে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার প্রতিবাদে রাতেই বিক্ষোভ করেন প্রায় কয়েকশ নারী শিক্ষার্থী।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুধবার রাত দশটায় নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ করেন। পরে তাদের সাথে ছেলেরাও যোগ দেয়।

রাতে আন্দোলনে অংশ নিয়েছেন মেহরিন মোবাশ্বিরা বিনতে আনোয়ার। এই শিক্ষার্থী জানান, মেয়েদের মিছিলটি প্রতিবাদী নানা স্লোগান দিয়ে ক্যাম্পাস ঘুরে ঘুরে প্রথমে প্রক্টর অফিসের সামনে যায়।

সেখান থেকে ছেলেরাও তাদের সাথে সংহতি জানালে প্রশাসনিক ভবনের সামনে মিছিল নিয়ে যান তারা। মেহরিন মোবাশ্বিরা বিনতে আনোয়ার বলেন, প্রক্টর অফিসের সামনে হঠাৎ করেই কয়েকজন দাঁড়িয়ে ২৪ ঘণ্টার মধ্যে ওই লোককে গ্রেফতার, প্রক্টর ও তার পুরা বডির পদত্যাগসহ পাঁচটা দাবির কথা বলে। আমরাতো খানিকটা অবাক হই।

রাত দশটা থেকে প্রায় সাড়ে ১২টা পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার থাকলেও তখন শিক্ষার্থীদের মাঝে বিভক্তি দেখা দেয় বলে জানান তিনি ও আরো কয়েকজন শিক্ষার্থী। সেখান থেকে দুই পক্ষ ভাগ হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে আন্দোলন শুরু করে বলে জানান তারা।

এ দুটি পক্ষ কারা জানতে চাইলে শিক্ষার্থী তিনি জানান, ছাত্রদল, ছাত্রশক্তি, ছাত্রফ্রন্টের নেত্রীরা ১০টা থেকেই ছিল আমাদের সাথে। কিন্তু তারা ওই সাড়ে বারোটা পর্যন্ত কেবল সাধারণ শিক্ষার্থী হিসেবেই ছিল।

ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল শিক্ষার্থীদের ব্যানারে আরেকটি পক্ষ পাঁচ দফা ঘোষণা দেয়। এই দুই পক্ষই আন্দোলন চালিয়ে যায় বলে জানান শিক্ষার্থীরা।

পরে দুই পক্ষেরই কয়েকজন নারী শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সাথে এক বৈঠকে ছয় দফা দাবি জানান। শিক্ষার্থীরা জানান, রাত দেড়টা থেকে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে ছিলেন তারা।

এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া বুধবার রাতে আন্দোলনে ছিলেন। তিনি জানান, ‘ভিকটিম আসলে খুবই স্ট্রং একজন মানুষ। আমার জুনিয়র ছোট বোন আমি প্রাউড এ ব্যাপারে।’

উপাচার্যের কাছে ছয় দফা দাবি উত্থাপনের সময় ভুক্তভোগী শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল বলে জানান তিনি। ফারিয়া বলেন, এমনকি আমরা যখন ভিসির রুমে দাবি-দাওয়াগুলো উত্থাপন করছিলাম তখন সে নিজে সেখানে উপস্থিত ছিল এবং এই পুরোটা সময় সে আসলে ভেঙে পড়েনি। পুরোটা সময়ই নিজের ওপর নিয়ন্ত্রণ রেখেছে সে।

দাবি নিয়ে দ্বন্দ্ব কেন?
প্রথমে ২৪ ঘণ্টা বললেও পরে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা, ক্যাম্পাসে প্রবেশের পথগুলোতে প্রহরী মোতায়েনসহ ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের।

তবে, প্রক্টর ও তার পুরো টিমের পদত্যাগের দাবির প্রশ্নে দুই পক্ষের মাঝে বিভেদ দেখা দেয় বলে জানান শিক্ষার্থীরা।

ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেত্রী ফারিয়া দাবি করেন, ছাত্র ইউনিয়ন পৃথক ওই দাবিটি তুলেছিল। যদিও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সাদিয়া ইমরোজ ইলার দাবি, এই অভিযোগ মিথ্যা। আমরা কোনো ব্যানার, রাজনৈতিক পরিচয় কোনো কিছু করি নাই। বরং সাধারণ শিক্ষার্থী হিসেবেই ছিলাম আমরা।

নিরাপত্তা প্রাচীর নেই বিশ্ববিদ্যালয়ের একাংশে
প্রায় সাতশো একর জমি নিয়ে ষাটের দশকে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের একমাত্র পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা থেকে ৩২ কিলোমিটার দূরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে এটি অবস্থিত।

আবাসিক হলেও এই বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি নিরাপত্তা প্রাচীর নেই বলে জানান শিক্ষার্থীরা। বিষয়টি স্বীকারও করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে একদিকে হাইওয়ে অন্য তিনদিকে লোকাল অধিবাসীরা বসবাস করে। বিশ্ববিদ্যালয়ের পেছনে পশ্চিম দিকের বাসিন্দারা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়েই চলাচল করে। আবাসিক হিসেবে নিরাপত্তা ব্যবস্থা যতটা সুসংহত হওয়া প্রয়োজন ততটা না।

কেন নিরাপত্তা প্রাচীর নেই- জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আলম আর্থিক ফান্ড নেই বলে দাবি করেন। তিনি বলেন, বাউন্ডারি ওয়াল এখনো সম্পূর্ণ না। আসলে আমাদের আর্থিক সংশ্লিষ্টতা আছে, আমাদের ফান্ডিং এর অভাব আছে।

একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার এগারোটি পথে সার্বক্ষণিক পাহারা নেই বলে শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। প্রতিটি গেটে পর্যাপ্ত নিরাপত্তা প্রহরী মোতায়েন, সাত দিনের মধ্যে কাঠামোগত ত্রুটি মেরামত, ক্যাম্পাসে নারী নিরাপত্তাকর্মী নিয়োগের দাবিও রয়েছে শিক্ষার্থীদের।

নিরাপত্তা প্রহরীর সংখ্যা কম স্বীকার করে প্রক্টর আলম দাবি করেন, বর্তমান প্রশাসনের দেড় বছরে প্রতিটি প্রবেশপথ ও বাউন্ডারি ওয়াল তৈরির জন্য সচেষ্ট আছে।

অধ্যাপক আলম বলেন, আগামী একমাসের মধ্যে কাজগুলোকে আরো ফাস্টেন করবে, আমরা সচেষ্ট আছি। আমরা আশা করছি বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রিত হবে, আগের চেয়ে আরো কড়াকড়ি হবে।

উল্লেখ্য, ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১শে মে থেকে এ ছুটি শুরু হবে।

]]>
https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d-2/feed/ 0
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট কাটাতে রিসোর্স পুল https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d/ https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d/#respond Thu, 14 May 2026 12:30:11 +0000 https://www.priyocampus24.com/?p=5211 শিক্ষকসংকট মোকাবিলায় এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যও ‘রিসোর্স পুল’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পুলে অন্তর্ভুক্ত থাকবেন অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকেরা। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দেখা দিলে তাঁরা পাঠদান কার্যক্রমে অংশ নেবেন।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সূত্র বলছে, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসাজনিত ছুটিসহ নানা কারণে প্রায়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ব্যাহত হয়। এতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়। এই পরিস্থিতি মোকাবিলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে রিসোর্স পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বলেন, মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিখন ঘাটতি দূর করতেই রিসোর্স পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সূত্র জানায়, ইতিমধ্যে অবসরপ্রাপ্ত পাঁচ শিক্ষককে নিয়ে রিসোর্স পুল গঠনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। রিসোর্স পুলে অন্তর্ভুক্তির জন্য চারটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে; বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে; রিসোর্স পারসন হিসেবে কাজ করার আগ্রহ থাকতে হবে এবং একাডেমিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

এর আগে দেশের বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সচল রাখতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তালিকাভুক্ত শিক্ষকদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিকে নির্দেশনাও দেওয়া হয়েছিল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বিভিন্ন কারণে শিক্ষকসংকট তৈরি হলে শিখন কার্যক্রমে বিঘ্ন ঘটে। এ ছাড়া দেশের প্রায় ৫২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। রিসোর্স পুল গঠন করা হলে এই সংকট আংশিকভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৬৫ হাজারের বেশি অনুমোদিত পদের মধ্যে ৩৪ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য। মূলত মামলা-সংক্রান্ত জটিলতার কারণে এসব পদে নিয়োগ বা পদোন্নতি কার্যক্রম স্থগিত রয়েছে। একই সঙ্গে প্রায় সাড়ে ২০ হাজার সহকারী শিক্ষকের পদও খালি রয়েছে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বার্ষিক প্রতিবেদন-২০২৪-এর তথ্য বলছে, দেশে ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন এবং শিক্ষক রয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন।

]]>
https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা https://www.priyocampus24.com/2025/12/12/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%95/ https://www.priyocampus24.com/2025/12/12/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%95/#respond Fri, 12 Dec 2025 13:39:37 +0000 https://www.priyocampus24.com/?p=5184 শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা এখন বাধ্যতামূলক। এআই লাইব্রেরিয়ানকে প্রতিস্থাপন করবে না, বরং যারা এআই ব্যবহার করতে পারবে না, তাদেরকেই প্রতিস্থাপন করা হবে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘রিমেইনিং লাইব্রেরিয়ানশিপ: ফরগিং দ্য ফিউচার উইথ এআই টেকনোলোজিস’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আধুনিক গ্রন্থাগার ও তথ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা, সুযোগ, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ প্রস্তুতি- এই চারটি প্রধান দিককে কেন্দ্র করেই এ সম্মেলনের আলোচনা পরিচালিত হয়।

শিক্ষা উপদেষ্টা বলেন, যে কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক শিক্ষা ও তথ্যসেবা খাতকে দ্রুত রূপান্তরিত করছে এবং লাইব্রেরিয়ানদের এই পরিবর্তনের নেতৃত্ব নেয়া অত্যাবশ্যক।

তিনি আরও বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়। এটি মানব জ্ঞান-বিকাশের পরবর্তী অধ্যায়। লাইব্রেরিয়ানরা যদি এই পরিবর্তনের অংশীদার না হন, তবে জ্ঞানের দ্বাররক্ষকের ভূমিকা হারানোর ঝুঁকি তৈরি হবে।

সম্মেলনে যুক্তরাষ্ট্রের আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতিসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান গবেষকেরা উপস্থিত ছিলেন।

]]>
https://www.priyocampus24.com/2025/12/12/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%95/feed/ 0
হেনস্তার পর ঢাবি শিক্ষককে ডাকসুর সমাজসেবা সম্পাদকের ধাওয়া https://www.priyocampus24.com/2025/12/11/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%95/ https://www.priyocampus24.com/2025/12/11/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%95/#respond Thu, 11 Dec 2025 11:54:13 +0000 https://www.priyocampus24.com/?p=5169 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাসেম মোহাম্মদ জামাল উদ্দীনকে ধাওয়া দিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। এ সময় তাঁদের মধ্য ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে ধাওয়া খেয়ে বাধ্য হয়ে ক্যাম্পাস ছেড়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ওই অধ্যাপক। তাঁর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে গেলে তিনি হেনস্তার শিকার হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের লাউঞ্জে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের নীল দলের সমর্থক ঢাবির চার শিক্ষক। অধ্যাপক ড. আবুল কাসেম মোহাম্মদ জামাল উদ্দীন সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহ্বায়ক।

শিক্ষার্থীরা বলছেন, আ ক ম জামাল উদ্দীনসহ কয়েকজন শিক্ষক দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদে যান। সেই খবর পেয়ে অনুষদ ভবনের সামনে জড়ো হন একদল শিক্ষার্থী। বেলা ১টার দিকে তাঁরা ভবন থেকে বের হতেই ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী আ ক ম জামালকে ধাওয়া করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবায়ের সমাজবিজ্ঞান বিভাগের সিঁড়িতে অধ্যাপক জামালের পোশাক টেনে ধরে তাঁকে আটকে রাখের চেষ্টা করছেন। আ ক ম জামাল নিজেকে ছাড়াতে তাঁর হুডি খুলে ফেলেন। তিনি সিঁড়ি থেকে নেমে দৌড়ে পালালে তাঁর পিছু ধাওয়া করেন জুবায়ের। একপর্যায়ে অধ্যাপক জামাল একটি গাড়িতে উঠে পড়েন। জুবায়ের তখনো গাড়ির দরজা টেনে ধরে তাঁকে নামানোর চেষ্টা করছিলেন। সেখানে পুলিশ ডাকার কথাও বলেন ওই শিক্ষার্থীরা।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের পরে এক ফেসবুক পোস্টে লেখেন, ‘স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধইরা ধইরা ব্রাশফায়ার দিতে হবে’ বলা আওয়ামী লীগের কুলাঙ্গার শিক্ষক আকম জামাল, নীল দলের পোস্টেড নেতা জিনাত হুদাসহ ৫ জন ফ্যাসিস্টের দোসর শিক্ষক আজকে ক্যাম্পাসে এসে গোপন মিটিংয়ে যুক্ত হয়েছিল। খবর পেয়ে আমরা তাদেরকে পাকড়াও করে পুলিশে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আনফরচুনেটলি আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে উঠে পালিয়ে যায় কুলাঙ্গারগুলো!’

এবি জুবায়ের আরও লিখেছেন, ‘এরা চিহ্নিত খুনিদের দোসর। এদের ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এদের ক্লাস-পরীক্ষা সব বয়কট করেছে। তারপরও এরা ক্যাম্পাসে প্রবেশ করার সাহস কীভাবে পায়! প্রশাসনকে আরও তৎপর হতে হবে। খুনিদের সাথে কোনো সহাবস্থানের সুযোগ নেই। সবগুলোকে বিচারের আওতায় আনতে হবে শীঘ্রই।’

হেনস্তার ঘটনার বিষয়ে কথা বলতে অধ্যাপক ড. আবুল কাসেম মোহাম্মদ জামাল উদ্দীনের বলেন, ‘আমরা নীল দলের মোট পাঁচ শিক্ষক সাত দাবি নিয়ে সাড়ে ১২টার সময় উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি দিতে গেছিলাম এবং উপাচার্য না থাকায় পিএসের কাছে জমা দিয়ে আসছি। পরে দুপুর ১টার দিকে বের হয়ে এসে সামাজিক বিজ্ঞান অনুষদের লাউঞ্জে চা খাইতে গেছিলাম, দুপুরের নাস্তাও করতেছিলাম। নাস্তা খেয়ে আমরা যখন বের হচ্ছি তখন চার পাঁচটা ছেলে আমাদের ওপর হামলা করে। বিশেষ করে তারা প্রথমে আক্রমণটা করে একজন নারী শিক্ষকের ওপর। পরে আমাকে ধরছে, আমাকে তারা যেতে দিবে না এই বলে। একপর্যায়ে আমার সঙ্গে হাতাহাতি বাকবিতন্ডা চলছিল। তারপরে সেখান থেকে আমি গাড়িতে করে স্থান ত্যাগ করি।’

এক প্রশ্নের জবাবে ড. জামাল বলেন, ‘আমরা কোনো মিটিংয়ের জন্য সেখানে যাইনি। স্মারকলিপি দিতে গেছিলাম। আমার তো মতাদর্শ থাকতেই পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু আমার বিরুদ্ধে কোথাও মামলা হয় নাই। নীল দল শিক্ষকদের দল, আমরা কি তাহলে দল করব না? আমরা এই প্রথম ক্যাম্পাসে না, এর আগেও গেছি, প্রতি সপ্তাহে যাই; কিন্তু কখনো হামলা হয়নি। আর আজ স্মারকলিপি দিতে গেলে হামলা করেছে তারা।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, ‘আমি সে সময় ক্যাম্পাসে ছিলাম না। তবে এর আগে আ ক ম জামাল স্যার ক্যাম্পাসে এলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন করে। পরে আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করি যে, তিনি আর আসবেন না। আমরা জামাল স্যারকেও বলেছিলাম না আসতে। তারপরও তিনি এসেছেন।’

]]>
https://www.priyocampus24.com/2025/12/11/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%95/feed/ 0
লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী https://www.priyocampus24.com/2025/12/11/%e0%a6%b2%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81/ https://www.priyocampus24.com/2025/12/11/%e0%a6%b2%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81/#respond Thu, 11 Dec 2025 11:24:37 +0000 https://www.priyocampus24.com/?p=5166 ডিজিটাল লটারির মাধ্যমে দেশের সব সরকারি এবং মেট্রোপলিটন ও জেলা-উপজেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে ৩ লাখ ৫ হাজার ৪৯৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬৮৯টি সরকারি স্কুলে ভর্তির জন্য ১ লাখ ৭ হাজার ৫২১ জন এবং ৩ হাজার ৩৬০টি বেসরকারি স্কুলের ভর্তির জন্য ১ লাখ ৯৭ হাজার ৯৭৮ জন নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের ভর্তির লটারি প্রক্রিয়া শুরু হয়।

লটারি প্রক্রিয়া শেষ হলে বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠানস্থলে ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক ইউনুস ফারুকী নির্বাচিত শিক্ষার্থীদের সংখ্যা ঘোষণা করেন।

ইউনুস ফারুকী বলেন, “এখন দুটি অপেক্ষমাণ তালিকা প্রণয়নের কাজ শুরু হবে।”

সরকারি স্কুলে ফাঁকা ১৪ হাজার আসন
৬৮৯টি সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৫৯৬টি আসনে ৭ লাখ ১৯ হাজার ৮৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছিল, ১ লাখ ৭ হাজার ৫২১ জন শিক্ষার্থীকে লটারিতে নির্বাচনের পর এ স্কুলগুলোর ১৪ হাজার ৭৫টি আসন ফাঁকা থাকছে।

বেসরকারি স্কুলে ৮ লক্ষাধিক আসন খালি
মহানগর এবং জেলা ও উপজেলা সদরের ৩ হাজার ৩৬০টি বেসরকারি স্কুলের ১০ লাখ ৭২ হাজার ৯১৭টি আসনে ভর্তির আবেদন করেছিল ৩ লাখ ৩৬ হাজার ১৯৬ জন শিক্ষার্থী, তাদের মধ্যে ১ লাখ ৯৭ হাজার ৯৭৮ জনকে নির্বাচনের পর ৮ লাখ ৪৩ হাজার ১৬০টি আসন খালি আছে।

ভর্তি শুরু ১৭ ডিসেম্বর
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর ভর্তি হতে পারবে বলে উল্লেখ করে ভর্তি কমিটির সদস্য সচিব ইউনুস ফারুকী বলেন, “এবারও ভর্তির ক্ষেত্রে গতবারের মতো দুটি অপেক্ষমাণ তালিকা থাকবে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম ওয়েটিং লিস্ট থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।”

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক বি এম আব্দুল হান্নান, মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক জাহিদ মো. ফিরোজ, টেলিটক ডিজিটাল সার্ভিসের ম্যানেজার জাহিদুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফল জানা যাবে যেভাবে
লটারির ফলাফল http://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা এই ওয়েবপোর্টালে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিয়ে ফলাফল জানতে পারবেন। ফলাফল ডাউনলোড করতে শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

এছাড়া টেলিটক মোবাইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল পেতে পারবেন। এজন্য মোবাইলে GSA লিখে তার পর Result এবং এরপর নিজের User ID দিয়ে লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। মুহূর্তের মধ্যেই ফিরে আসা বার্তায় শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কি না তা জানিয়ে দেওয়া হবে।

ডাউনলোডকৃত ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানদের তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠাতে হবে এবং মাউশিকে অবহিত করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

]]>
https://www.priyocampus24.com/2025/12/11/%e0%a6%b2%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81/feed/ 0