স্কুল-কলেজ – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Sat, 23 Aug 2025 17:10:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg স্কুল-কলেজ – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 পূর্ণ সিলেবাসে ২০২৬ সালের এইচএসসি-আলিম পরীক্ষা হবে https://www.priyocampus24.com/2025/08/23/%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/ https://www.priyocampus24.com/2025/08/23/%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/#respond Sat, 23 Aug 2025 17:10:36 +0000 https://www.priyocampus24.com/?p=4750 ২০২৬ সালের এইচএসসি-আলিম ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি ও পূর্ণ নম্বরের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ আগস্ট) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে চলতি বছরের আগস্টের দ্বিতীয় সপ্তাহে। এ শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবে।

এনসিটিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষাগুলো সম্পূর্ণ সময়ব্যাপী এবং প্রতিটি বিষয়ের জন্য পূর্ণ নম্বর অনুযায়ী গ্রহণ করা হবে। অর্থাৎ– করোনাভাইরাস মহামারির সময় চালু হওয়া সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার যে ধারা চলছিল, তা থেকে বেরিয়ে ২০২৬ সালেই আবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।

এ প্রসঙ্গে শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবগত করার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে এনসিটিবি।

]]>
https://www.priyocampus24.com/2025/08/23/%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/feed/ 0
উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পরিবর্তনে নতুন নির্দেশনা https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/ https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/#respond Tue, 19 Aug 2025 12:08:59 +0000 https://www.priyocampus24.com/?p=4704 উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন বা ট্রান্সফারের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। একইসঙ্গে চলতি আগস্ট মাসের ৩১ তারিখের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সৃষ্ট সমস্যার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করা হবে বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।

সম্প্রতি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ আসাদুল হকের সই করা একটি চিঠিতে এসব বিষয়ে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের মাদ্রাসায় অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করে আসছে সরকার। তবে নানা কারণে অনেক শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করে। যেমন—অষ্টম শ্রেণি শেষে নবম শ্রেণিতে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়া অথবা টিসি নিয়ে অন্য স্কুল-কলেজে চলে যাওয়া। এসব ক্ষেত্রে শিক্ষার্থীর উপবৃত্তি সংক্রান্ত তথ্য সঠিকভাবে হালনাগাদ করতে হবে ‘এইচএসপি-এমআইএস’ সফটওয়্যারে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের hsp.pmeat.gov.bd/HSP-MIS/login লিংকে প্রবেশ করে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর ‘উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী’ মেন্যু থেকে ‘শিক্ষার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সঠিকভাবে বদলি করা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করে ট্রান্সফার সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে সফটওয়্যারে লগইন করার নিয়মাবলিও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। এখন থেকে লগইন করার সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে একটি ওটিপি (ওটিপি) যাবে, যা ব্যবহার করে প্রবেশ করতে হবে। পাসওয়ার্ড ভুলে গেলে বা মেয়াদ শেষ হয়ে গেলে লগইন পেজের ‘পাসওয়ার্ড ভুলে গেছেন’ অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করার সুযোগ থাকবে।

তবে পাঁচবারের বেশি ভুল পাসওয়ার্ড দিয়ে লগইন করতে চেষ্টা করলে ব্যবহারকারীর আইডি এক ঘণ্টার জন্য লক হয়ে যাবে। আবার পাঁচবারের বেশি ভুল ওটিপি দিলে ইউজার স্থায়ীভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। সেক্ষেত্রে পুনরায় লগইন করার সুযোগ থাকবে না। এই চিঠি সারাদেশের উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়ে নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

]]>
https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকদের কোনো অবহেলা সহ্য করা হবে না : শিক্ষা উপদেষ্টা https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87/ https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87/#respond Thu, 14 Aug 2025 16:23:15 +0000 https://www.priyocampus24.com/?p=4639 শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে অভিযুক্ত শিক্ষকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকদের কোনো অবহেলা সহ্য করা হবে না। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, সম্প্রতি এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্র-ছাত্রীরা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। আমরা দেখলাম এর মধ্যে অনেকেই পুনঃনিরীক্ষণের ফলাফলে কৃতকার্য হয়েছেন তথা পাস করেছেন। এটা খুবই ভালো কথা যে ছাত্র-ছাত্রীরা ফেল থেকে পাশ করেছেন। তবে আমাদের কথা হল পরীক্ষার খাতা এমনভাবে দেখতে হবে যাতে একজন শিক্ষার্থীও তার সঠিক মূল্যায়ন করা থেকে বঞ্চিত না হয়। পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকদের কোন অবহেলা সহ্য করা হবে না। কারণ সরকারের পক্ষ থেকে এ খাতে শিক্ষকদেরকে যথোপযুক্ত সম্মানী ভাতা দেওয়া হয়। তাই শিক্ষকদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করতে হয়। এ বিষয়ে কোনো শৈথিল্য সহ্য করা হবে না।

চলতি বছর এসএসসি পরীক্ষার রেজাল্টের পর ৩ লাখ ২৭ হাজার ২৭১ জন শিক্ষার্থী তাদের পরীক্ষার খাতা পুন:মূল্যায়নের জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে পরীক্ষায় ফেল থেকে পাস করেছেন ২ হাজার ৯৬ জন। নতুন জিপিএ ৫ পেয়েছেন ৯৫১ জন। ফেল করা থেকে জিপিএ ৫ পেয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১৩৯ জন। তার মানে দাঁড়ালো পুনঃনিরীক্ষণে আবেদনকারীদের তুলনায় রেজাল্ট চেঞ্জ হয়েছে ৩ দশমিক ০৩ পার্সেন্ট।

সি আর আবরার বলেন, পুনঃনিরীক্ষণের ফলাফল দেখে তিনি অবাক হয়েছেন। এর ফলাফলে পার্সেন্টেজ যাই হোক না কেন যারা এর সঙ্গে জড়িত থাকবে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। খুব শিগগিরই সারা দেশের শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের ডেকে বৈঠক করে এ বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতেই পরবর্তী দিকনির্দেশনা নেয়া হবে।

তিনি আরো বলেন, এসএসসি শিক্ষার্থীদের পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদেরকেই আইনের আওতা নিয়ে আসা হবে। সম্ভবত তাদেরকে আর বোর্ডের পরীক্ষার খাতা দেওয়া হবে না। অভিযুক্তদেরকে পরীক্ষা থেকে দূরে রাখা হবে। পরীক্ষার খাতা বিতরণের ক্ষেত্রে শিক্ষা বোর্ড গুলোকেও আরো সচেতন হতে হবে। এ বিষয়ে একটি মানদণ্ড ঠিক করে দেয়া হবে। পরীক্ষার খাতা অবমূল্যায়নের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রচলিত নিয়ম-কানুন জারি আছে। তারপরও দেখা যায় অনেক শিক্ষক নিজে পরীক্ষার খাতা মূল্যায়ন না করে ছাত্র-ছাত্রীদেরকে দিয়ে অথবা সন্তানদেরকে দিয়ে পরীক্ষার খাতা মূল্যায়ন করিয়ে থাকেন, এমন অভিযোগও অনেক সময় পাওয়া যায়। তাই আমি বলবো এ বিষয়ে সংশ্লিষ্টদের আরো বেশি সতর্ক ও সচেতন হতে হবে।

শিক্ষা উপদেষ্টা আরো বলেন, সম্পূর্ণ ফেল করা থেকে যারা পাশ করলেন, তাদের সংখ্যা প্রায় ২ হাজারের উপরে। এদের প্রতিটা দিন কেটেছে কত কষ্টে সেটা আমি একজন শিক্ষক হিসেবে অনুমান করতে পারি। তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। অতীতের সরকারের মত ফুলিয়ে ফাঁপিয়ে এখন আর রেজাল্ট দেওয়া হবে না, আগেই বলা হয়েছে। তেমনি ভাবে কেউ যদি ভালো লিখে পরীক্ষার খাতায়, তাহলে সেও যাতে পাশ করে সেটাও নির্দেশনা আছে। অর্থাৎ কারো ক্ষেত্রেই পরীক্ষার খাতা অবমূল্যায়ন সহ্য করা হবে না। অর্থাৎ পরীক্ষার্থীর যতটুকুই লেখেছে ততটুকুই যেন সঠিক নাম্বার সে পায়, সেটা শিক্ষকদেরকে নিশ্চিত করতে হবে।

]]>
https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87/feed/ 0
২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা পুরো সিলেবাসে হবে https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%93/ https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%93/#respond Fri, 25 Jul 2025 06:39:31 +0000 https://www.priyocampus24.com/?p=4516 দেশের আটটি সারা শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি বা পুরো সিলেবাসে অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

দরকারি তথ্য
১. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জরুরি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনাসহ সব ধরনের কার্যক্রম ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে।

২. এসব শ্রেণির শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠিতব্য ‘এইচএসসি পরীক্ষা, আলিম ও সমমান’ পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

৩. ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা, আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) নির্ধারিত ‘পূর্ণাঙ্গ পাঠ্যসূচি’ বা ‘পুরো সিলেবাস’ অনুযায়ী সব বিষয়ে ‘পূর্ণ সময়ে’ ও ‘পূর্ণ নম্বরে’ অনুষ্ঠিত হবে।

৪. সারা দেশের সব (আটটি) শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোকে ‘অবহিত করা’সহ ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করুন।

]]>
https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%93/feed/ 0
একাদশে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ, ৪৫ দিনে ভর্তি শেষ হবে https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae/ https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae/#respond Fri, 25 Jul 2025 06:26:38 +0000 https://www.priyocampus24.com/?p=4499 বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ বছরও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই অনলাইনে ভর্তি হবে, কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। আর আবেদন শুরু হবে ৩০ জুলাই থেকে। চলবে ১১ আগস্ট পর্যন্ত। বৃহস্পতিবার (২৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সই করা একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নীতিমালা অনুযায়ী, যে শিক্ষাবর্ষে এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং তার পূর্ববর্তী দুই বছরের মধ্যেও উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন। বিদেশি বোর্ডের ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ড মান নির্ধারণ করে অনুমোদন দিলেই ভর্তি করা যাবে।

বিভাগ বাছাইয়ের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যেকোনো বিভাগে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) আবেদন করতে পারবে। তবে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পাবে না। মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড থেকে এসএসসি বা দাখিল ভোকেশনালে উত্তীর্ণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো বিভাগে ভর্তির আবেদন করতে পারবেন।

সরকারি ও বেসরকারি কলেজে মোট আসনের ৯৩ শতাংশ থাকবে সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, ১ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এবং ১ শতাংশ অধীনস্থ দপ্তর সংস্থার কর্মকর্তাদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। তবে সংরক্ষিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেসব আসনে মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।

এতে আরো বলা হয়েছে, সমান জিপিএ প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রাপ্ত মোট নম্বর দেখে মেধাক্রম নির্ধারণ করা হবে। যদি নম্বরও সমান হয়, তাহলে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি এবং মানবিক ও ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ের নম্বর পর্যায়ক্রমে বিবেচনায় নেওয়া হবে।

একই কলেজে এসএসসি পাস করা শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজে নির্ধারিত বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের আসন পূরণ করার পর অবশিষ্ট আসনে বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা যাবে। ভর্তি প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে সম্পন্ন করতে হবে এবং কলেজগুলোর নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করতে হবে। ভর্তি সংক্রান্ত ফি নির্ধারণ করবে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। অনুমোদিত ফি-এর অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না এবং রশিদ ছাড়া কোনো ফি গ্রহণ করা নিষিদ্ধ।

তবে ভর্তি শেষে কলেজ পরিবর্তনের সুযোগ থাকলেও অন্য বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে ফিরে আসার সুযোগ থাকবে না। একইভাবে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর অন্য বিভাগে যাওয়া গেলে পরে বিজ্ঞান বিভাগে ফিরে যাওয়া যাবে না। একইসাথে বোর্ডের অনুমতি ছাড়া কোনো কলেজ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিতে পারবে না এবং অন্য প্রতিষ্ঠানে সেই ছাড়পত্র দেখিয়ে ভর্তি নেওয়াও যাবে না। বোর্ডের অনুমতি সাপেক্ষে ছাড়পত্র দেওয়া ও গ্রহণ সংক্রান্ত তথ্য ১৫ দিনের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো কলেজ যদি অনুমোদিত না হয় বা অনুমোদনবিহীন ক্যাম্পাসে কোনো বিষয়ে ভর্তি কার্যক্রম চালায়, তবে তাদের স্বীকৃতি ও এমপিও বাতিলের উদ্যোগ নেওয়া হবে। সরকারি কলেজের ক্ষেত্রেও নীতিমালা লঙ্ঘনের প্রমাণ মিললে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নতুন নীতিমালাটি দেশের সকল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে প্রযোজ্য হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে অনলাইনে আবেদন, মেধা তালিকা প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু পর্যন্ত সমস্ত কার্যক্রম শেষ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

]]>
https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae/feed/ 0
একাদশে ভর্তি খরচ সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%96%e0%a6%b0%e0%a6%9a-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%8d/ https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%96%e0%a6%b0%e0%a6%9a-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%8d/#respond Fri, 25 Jul 2025 06:24:29 +0000 https://www.priyocampus24.com/?p=4497 কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীদের গুনতে হবে সর্বনিম্ন এক হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত। সরকারি নীতিমালায় অঞ্চলভেদে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে। এর বাইরে আবেদন ফি ও বোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশন সংক্রান্ত খরচও বহন করতে হবে শিক্ষার্থীদের।

সম্প্রতি প্রকাশিত কলেজ ভর্তির নতুন নীতিমালা অনুযায়ী ভর্তির অনলাইন আবেদনের জন্য নির্ধারিত ফি ২২০ টাকা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ ২৪ টাকা (৪০ টাকার ৬০ শতাংশ) আদায় করতে পারবে। আর শিক্ষাবোর্ড নির্ধারিত ফি রাখা হয়েছে মোট ৩৩৫ টাকা। এই টাকা একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়নের সময় বোর্ড শিক্ষার্থীর কাছ থেকে নিবে। যারমধ্যে থাকবে রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার বা রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি বাবদ ১০০ টাকা।

আবার এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ও সেশন চার্জ নীতিমালায় বলা হয়েছে, কলেজগুলো বাংলা ও ইংরেজি ভার্সনের জন্য ভিন্ন ভিন্ন হারে ভর্তি ও সেশন ফি নিতে পারবে। এরমধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, অন্যান্য মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা, জেলা শহরে বাংলা ও ইংরেজি ভার্সনে ২ হাজার টাকা, উপজেলা বা মফস্বল এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে এক হাজার টাকা লাগবে।

অন্যদিকে, নন-এমপিও বা আংশিক এমপিও প্রতিষ্ঠানে ফি তুলনামূলক কিছুটা বেশি। তবে এই ধরনের প্রতিষ্ঠানেও উন্নয়ন ফি, ভর্তি ও সেশন চার্জও অঞ্চলভেদে কিছুটা ভিন্ন। নীতিমালায় সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকার ইংরেজি ভার্সনে ভর্তির ক্ষেত্রে। এতে ফি ধরা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। আর বাংলা ভার্সনের ভর্তি ফি ৭ হাজার ৫০০ টাকা। এছাড়া অন্যান্য মেট্রোপলিটন (ঢাকা ব্যতীত) এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার টাকা, ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলা শহরে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা, ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা, উপজেলা বা মফস্বল এলাকায় বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

আর অতিরিক্ত নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ৪০০ টাকা শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। একইসাথে নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, অনলাইনের বাইরে কোনো ম্যানুয়াল ভর্তি প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না। শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন ও নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে জানানো হয়েছে, আবেদন শুরু হবে ৩০ জুলাই এবং শেষ হবে ১১ আগস্ট। এবার সরকারি ও বেসরকারি কলেজে মোট আসনের ৯৩ শতাংশ থাকবে সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, ১ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এবং ১ শতাংশ অধীনস্থ দপ্তর সংস্থার কর্মকর্তাদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। তবে সংরক্ষিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেসব আসনে মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।

]]>
https://www.priyocampus24.com/2025/07/25/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%96%e0%a6%b0%e0%a6%9a-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%8d/feed/ 0
কারিগরি বোর্ডের ২৩-২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত https://www.priyocampus24.com/2025/07/22/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a9-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2/ https://www.priyocampus24.com/2025/07/22/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a9-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2/#respond Tue, 22 Jul 2025 16:07:35 +0000 https://www.priyocampus24.com/?p=4485 বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমের আওতাভুক্ত ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে এ দুই দিনের বাইরে অন্যান্য দিনের পরীক্ষাগুলো পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরিবর্তিত তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

]]>
https://www.priyocampus24.com/2025/07/22/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a9-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2/feed/ 0
প্রাথমিকে ৭৩ হাজারের বেশি পদ শূন্য, নিয়োগ বিজ্ঞপ্তি শিগগির https://www.priyocampus24.com/2025/07/16/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ad%e0%a7%a9-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6/ https://www.priyocampus24.com/2025/07/16/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ad%e0%a7%a9-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6/#respond Wed, 16 Jul 2025 15:08:20 +0000 https://www.priyocampus24.com/?p=4442 দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজারের বেশি পদ শূন্য। আর সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে প্রায় ২৪ হাজার। নতুন করে আরও কিছু পদ সৃষ্টি করায় সবমিলিয়ে প্রাথমিকে শূন্য প্রায় ৭৩ হাজার শিক্ষক পদ। এসব পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। অধিদপ্তর বলছে, তারা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য প্রস্তুত। শূন্যপদের সব তথ্য এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে।

নিয়োগ বিধিতে কোটার অংশটি পরিবর্তন ও প্রধান শিক্ষক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামতের অপেক্ষায় রয়েছেন তারা। মতামত পেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মাসুদ আকতার খান বলেন, সারাদেশে শূন্যপদের শিক্ষকদের তালিকা প্রস্তুত। প্রাথমিকে ৬০ শতাংশ নারী কোটা রয়েছে। গত বছর উচ্চ আদালত চাকরিতে নতুন কোটা অর্থাৎ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়ার রায় দিয়েছেন। প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিতে আগের কোটা পদ্ধতির কথা রয়ে গেছে। সেটি সংশোধন ও পরিমার্জন করা প্রয়োজন। প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো বিধি অনুসরণ করা হবে, সেখানে কোন কোন বিষয় যুক্ত হবে, তা নিয়ে জানতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসির মতামত চাওয়া হয়েছে। আমরা তাদের মতামতের অপেক্ষায় আছি। মতামত পাওয়ামাত্র নিয়োগ প্রক্রিয়া শুরু করবো।

জানা গেছে, বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পদ রয়েছে ৪ লাখ ২২ হাজারের বেশি। নিয়োগের দীর্ঘসূত্রতা, আদালতে মামলা, প্রশাসনিক জটিলতা, নিয়োগ পরীক্ষায় বিলম্ব এবং পদোন্নতিতে ধীরগতির কারণে শিক্ষক স্বল্পতা তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং সৃষ্ট হওয়া নতুন পদ মিলে ৭৩ হাজারেরও বেশি পদ শূন্য রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারির (এপিএসসি) তথ্যমতে, দেশে এখন মোট প্রাথমিক বিদ্যালয় ১ লাখ ১৪ হাজার ৬৩০টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৭টি। সরকারি-বেসরকারি সব মিলিয়ে দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী প্রায় দুই কোটি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে এক কোটির বেশি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পদ আছে ৪ লাখ ২২ হাজারের বেশি। এর মধ্যে প্রধান শিক্ষক পদ আছে ৬৫ হাজার ৪৫৭টি। শূন্য রয়েছে ৩৪ হাজার ১০৬টি। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে দেওয়া হয়েছে ১৩ হাজার ৬৭৫ জনকে। একইভাবে সহকারী শিক্ষক পদ রয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬৫৩টি, যার মধ্যে শূন্য ২৪ হাজার ৫৩৬টি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অন্তর্বর্তী সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আরও প্রায় ২০ হাজার নতুন পদ সৃষ্টি করছে। এর মধ্যে ৯ হাজার ৫৭২টি সহকারী প্রধান শিক্ষকের পদ এরই মধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে।

আর সংগীত, শারীরিক শিক্ষার শিক্ষকের জন্য ৫ হাজার ১৬৬টি পদ এবং চারুকলার শিক্ষকের জন্য ৫ হাজারের বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে। এসব শিক্ষককে অঞ্চলভিত্তিক পদায়ন দেওয়া হতে পারে। যখন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তখন সব পদের বিজ্ঞপ্তি একসঙ্গে দেওয়া হতে পারে।

]]>
https://www.priyocampus24.com/2025/07/16/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ad%e0%a7%a9-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6/feed/ 0
ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিওভুক্তির আবেদনের সময় বাড়লো https://www.priyocampus24.com/2025/07/16/%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95/ https://www.priyocampus24.com/2025/07/16/%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95/#respond Wed, 16 Jul 2025 15:04:04 +0000 https://www.priyocampus24.com/?p=4445 স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের এমপিওভুক্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ২২ জুলাই পর্যন্ত শিক্ষকরা এমপিওভুক্তির আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার উপ-সচিব মো. আব্দুল হান্নান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

গত ৮ জুলাই স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার (১৫ জুলাই) এ আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। সেদিনই নতুন করে আরও এক সপ্তাহ সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

]]>
https://www.priyocampus24.com/2025/07/16/%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95/feed/ 0
৬৫ হাজারের বেশি প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করতে আইনি নোটিশ https://www.priyocampus24.com/2025/07/16/%e0%a7%ac%e0%a7%ab-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf/ https://www.priyocampus24.com/2025/07/16/%e0%a7%ac%e0%a7%ab-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf/#respond Wed, 16 Jul 2025 15:01:10 +0000 https://www.priyocampus24.com/?p=4434 দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করার অনুরোধ জানিয়ে পাঁচ সচিব বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের পদের সংখ্যা প্রায় ৬৫ হাজার বলে জানিয়েছেন নোটিশদাতা আইনজীবী।

বুধবার (১৬ জুলাই) আইনসচিব, জনপ্রশাসনসচিব, শিক্ষাসচিব, অর্থসচিব এবং প্রাথমিক ও গণশিক্ষাসচিব বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান। নোটিশে প্রধান শিক্ষকদের বিষয়ে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। তা না হলে বিষয়টি আদালতের নোটিশে আনা হবে বলে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী সিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেন, গ্রেড উন্নীত করা নিয়ে ৪৫ জন প্রধান শিক্ষকের করা রিট নির্দেশনাসহ নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে (প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত) দশম গ্রেডে উন্নীত করতে ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা দিতে নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা খারিজ হয়। এ রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন নিষ্পত্তি করে গত ১৩ মার্চ রায় দেন আপিল বিভাগ। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে (প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত) দশম গ্রেডে উন্নীত করতে ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা দেওয়ার নির্দেশ বহাল থাকে।

সিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেন, আপিল বিভাগের রায়ের পর ৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৪৫ জন প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত এবং দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেয়। তবে দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদের সংখ্যা প্রায় ৬৫ হাজার। তাঁরা ওই সুবিধা থেকে বঞ্চিত। অথচ সবাই মামলা না করলেও রায় অনুযায়ী বাকিদের সমান সুযোগ-সুবিধা দেওয়া যাবে, এমন নজির আছে। যে কারণে সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

]]>
https://www.priyocampus24.com/2025/07/16/%e0%a7%ac%e0%a7%ab-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf/feed/ 0