বিশ্ববিদ্যালয় – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Tue, 26 Aug 2025 18:53:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg বিশ্ববিদ্যালয় – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 হিট প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান https://www.priyocampus24.com/2025/08/26/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6/ https://www.priyocampus24.com/2025/08/26/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6/#respond Tue, 26 Aug 2025 18:53:00 +0000 https://www.priyocampus24.com/?p=4760 বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পে উপ-প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ। মঙ্গলবার (২৬ আগস্ট) কমিশনের অডিটোরিয়ামে হিট প্রকল্পের সাব-প্রজেক্ট নির্বাচন প্রক্রিয়া এবং বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ইউজিসিতে যোগদানের পূর্বে আমি সততা ও নিষ্ঠার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। দীর্ঘ চাকরি জীবনের অর্জিত সম্মান কোন কারণে বিনষ্ট হোক-তা আমি কোনোভাবেই চাইবো না। হিটের বিভিন্ন সাব প্রজেক্ট প্রকল্প মূল্যায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে সব ধরনের ধরনের উদ্যোগ ইউজিসি নিশ্চিত করেছে। প্রকল্প মূল্যায়নের প্রতিটি ধাপের খোঁজ নিয়মিত নিয়েছেন বলে সাংবাদিকদের জানান তিনি।

গণমাধ্যম কর্মী ও উচ্চশিক্ষার অংশীজনদের গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে ড. ফায়েজ বলেন, হিট প্রকল্পে ব্যক্তিগতভাবে উপ-প্রকল্প প্রস্তাব জমাদানের কোনো সুযোগ নেই। উপ-প্রকল্প প্রস্তাবসমূহ শিক্ষকরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কমিটি ও উপাচার্যের অনুমোদনের মাধ্যমে জমা দিয়েছেন। ফলে প্রকল্প প্রস্তাব নির্বাচনে আবেদনকারীর রাজনৈতিক আদর্শ দেখা ইউজিসির এখতিয়ারের মধ্যে পড়ে না। নিরপেক্ষ রিভিউয়ার এবং বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষক ও গবেষকদের মাধ্যমে প্রকল্প মূল্যায়ন করা হয়েছে। উপ-প্রকল্প নির্বাচনে দেশ ও জাতির স্বার্থ বিবেচনা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও উপ-প্রকল্প নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন হিট প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, বিভাগীয় প্রধানসহ হিট ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

উল্লেখ্য, ২৭ আগস্ট নির্বাচিত ১৫১টি উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইউজিসির চুক্তি স্বাক্ষরিত হবে। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। মোট প্রকল্প ব্যয়ের ৫০ দশমিক ৯৬ শতাংশ বহন করবে বাংলাদেশ সরকার। বাকি ৪৯ দশমিক ৪ শতাংশ বহন করবে বিশ্বব্যাংক। প্রকল্পে বাজার চাহিদাভিত্তিক কারিকুলাম প্রণয়ন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সংযোগ বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা ও প্রশিক্ষণ অ্যাকাডেমি প্রতিষ্ঠা, বিডিরেনের সক্ষমতা বৃদ্ধি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কার্যক্রম বেগবান করা, ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠা করা, প্রতিযোগিতামূলক গবেষণার উদ্ভাবনী প্রকল্প চালু করা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

]]>
https://www.priyocampus24.com/2025/08/26/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6/feed/ 0
রাবিতে পোষ্য কোটা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6/ https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6/#respond Tue, 19 Aug 2025 11:50:51 +0000 https://www.priyocampus24.com/?p=4702 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘পোষ্য কোটা’ ইস্যুতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পোষ্য কোটার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। এর আগে টানা তিন দিন তাঁরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষা ও জরুরি সেবা ছাড়া অধিকাংশ বিভাগ ও দপ্তরের কার্যক্রম বন্ধ থাকে। দাবি পূরণ না হলে তাঁরা ভবিষ্যতে প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি দেন।

অন্যদিকে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীরা পোষ্য কোটাকে অযৌক্তিক ও অন্যায্য দাবি করে জানান, এটি কোনোভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে।

প্রশাসনিক ভবনের সামনে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ‘আমাদের দাবিতে কোনো অস্পষ্টতা নেই। আমরা কোটার জন্য আন্দোলন করছি না। বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা শেষ হয়ে গেছে। আমরা প্রাতিষ্ঠানিক সুবিধা আদায়ের দাবিতে দাঁড়িয়েছি।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, পোষ্য কোটাকে শিক্ষক-কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক সুবিধা বলছেন। যে নামেই ফিরিয়ে আনার চেষ্টা করা হোক না কেন, তা হতে দেওয়া হবে না। এটি ইতিমধ্যে বাতিল হয়েছে। এখন সেটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় অচল করার ঘোষণা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।

দর্শন বিভাগের শিক্ষার্থী আশিকুল্লাহ মুহিব বলেন, শিক্ষক-কর্মকর্তারা অন্যায্য সুবিধা ভোগ করতে করতে সেটিকে অধিকার বানিয়ে ফেলেছেন। সাধারণ শিক্ষার্থীরা ৬৭–৬৮ নম্বর পেয়েও চান্স পান না, সেখানে তাঁদের সন্তানেরা ৩১ নম্বর পেয়েও ভর্তি হয়। এটা অন্যায্য।

]]>
https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6/feed/ 0
জাবিতে পাবলিক হেলথে মাস্টার্স, আবেদন ফি ১৫০০ টাকা https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d/ https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d/#respond Tue, 19 Aug 2025 11:49:08 +0000 https://www.priyocampus24.com/?p=4700 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে ফল-২০২৫ সেশনে পাবলিক হেলথে মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

দরকারি তথ্য—
১. কোর্সের মেয়াদ: ১ বছর ৫ মাস (৪ সেমিস্টার)। ২. মোট ৫২ ক্রেডিট। ৩. ক্লাসের সময়: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। ৪. আবেদন ফি ১৫০০ টাকা।

আবেদনের যোগ্যতা—
১. ব্যাচেলর ডিগ্রি (তিন বা চার বছর বা সমমানের ডিগ্রি পাসের সমমান হতে হবে) পাবলিক হেলথ বা এমবিবিএস, বিডিএস, নার্সিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল সায়েন্স, হেলথ সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সাইকোলজি অথবা আর্টস, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ও অন্যান্য বিভাগ। ২. এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ ২.৫ অথবা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। ৩. অনলাইনে ভর্তির আবেদন ফরম পেতে ওয়েবসাইটে:

ভর্তির পরীক্ষার বিস্তারিত—
১. ভর্তি পরীক্ষা এমসিকিউ মাধ্যমে হবে। ২. ভর্তি পরীক্ষার সময় এক ঘণ্টা। ৩. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ৪. ক্যালকুলেটর পরীক্ষার হলে নেওয়া যাবে। ৫. মোবাইল ফোন পরীক্ষার হলে নেওয়া যাবে না।

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন—
ইংরেজি ৫, সাধারণ জ্ঞান ১০, মৌলিক পরিসংখ্যান ৫, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি ৫, কম্পিউটার শিক্ষা ৫, বাংলাদেশের সামাজিক দিক ৫, সমসাময়িক স্বাস্থ্য-সম্পর্কিত বিষয় (জাতীয় ও বিশ্ব) ১০, জনস্বাস্থ্যের মৌলিক জ্ঞান ১০, মানব জীববিজ্ঞানের মৌলিক বিষয় ৫ নম্বর।

ভর্তির তারিখ—
১. আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫। ২. ভর্তি পরীক্ষার তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫।

  • বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করুন।
]]>
https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d/feed/ 0
ডাকসুর ২৮টি পদে মনোনয়ন ফরম নিলেন ৫৬৫ জন https://www.priyocampus24.com/2025/08/18/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%ae%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%ab/ https://www.priyocampus24.com/2025/08/18/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%ae%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%ab/#respond Mon, 18 Aug 2025 20:12:01 +0000 https://www.priyocampus24.com/?p=4678 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শেষ দিন মনোনয়নপত্র নিয়েছেন ৪৪২ জন। শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহের বাড়তি চাপ ছিল। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন নিয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় আয়োজিত ব্রিফিংয়ে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।

তিনি আরো বলেন, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত গত এক সপ্তাহে ডাকসুর বিভিন্ন পদে মোট ৫৬৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আচরণবিধি লঙ্ঘনের কোনো তথ্য আমরা পাইনি। প্রার্থীরা আচরণবিধি মেনে একসঙ্গে পাঁচজন করে এসে মনোনয়নপত্র নিয়েছে। কেউ কেউ একা এসে নিয়েছে। লবিতে হয়তো হঠাৎ করে কেউ মিছিল করে থাকতে পারে। তবে আমরা সঙ্গে সঙ্গে সেটা নিষেধ করেছি। সেটি তারা মেনেছে। সর্বশেষ নির্বাচনে ডাকসুর কেন্দ্রীয় সংসদে ভিপি, জিএসসহ পদ ছিল ২৫টি। এবার নতুন তিনটি পদ যুক্ত করায় মোট পদ হয়েছে ২৮টি। তবে হল সংসদে পদসংখ্যা আগের মতো ১৩টি করেই থাকছে।

হল সংসদের মনোনয়নের বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, ১৮টি হলে বিভিন্ন পদে মোট ১ হাজার ২২৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, শহীদুল্লাহ হলে ৯৭ জন, জগন্নাথ হলে ৬৬ জন, ফজলুল হক মুসলিম হলে ৭৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩ জন, বেগম রোকেয়া হলে ৪৬ জন, সূর্যসেন হলে ৯০ জন, মুহসীন হলে ৭৪ জন, শামসুন্নাহার হলে ৩৭ জন, জসীমউদ্‌দীন হলে ৭৪ জন, জিয়াউর রহমান হলে ৮৭ জন, শেখ মুজিবুর রহমান হলে ৬৯ জন, কুয়েত মৈত্রী হলে ২৯ জন, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০ জন, অমর একুশে হলে ৮৪ জন, সুফিয়া কামাল হলে ৪০ জন, বিজয় একাত্তর হলে ৮৮ জন, স্যার এ এফ রহমান হলে ৭৩ জন মনোনয়নপত্র নিয়েছেন।

ডাকসুর তফসিল অনুযায়ী, ১২ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে আজ সোমবার শেষ হয়েছে। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা একটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

]]>
https://www.priyocampus24.com/2025/08/18/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%ae%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%ab/feed/ 0
আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হলো ‘সাত কলেজ’ https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d/ https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d/#respond Thu, 14 Aug 2025 18:16:43 +0000 https://www.priyocampus24.com/?p=4642 ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে আনুষ্ঠানিকভাবে রাজধানীর সরকারি সাত কলেজ সম্পূর্ণ পৃথক হয়েছে। পৃথকীকরণের অংশ হিসেবে সকল প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়-দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের সকল তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষা বাবদ ফি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে সরকারি সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘সম্মানজনক’ পৃথকীকরণের প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হলো।

বৃহস্পতিবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তবর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে এই দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পৃথকীকরণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন।

২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। নানা সময় পৃথকের দাবি উঠার পর চলতি বছরের ৭ জানুয়ারি জরুরি সভায় সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাতিল করার সিদ্ধান্ত হয়। পরে সাত কলেজের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরোপুরি বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত এটি অন্তর্বর্তীকালীন প্রশাসকের অধীনে চলবে। সাত কলেজের একজন অধ্যক্ষ এটির প্রশাসক থাকবেন। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত যে সব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয়েছেন, তাদের পড়াশোনা সম্পূর্ণ করার কাজটি ঢাকা বিশ্ববিদ্যালয় করবে।

]]>
https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d/feed/ 0
ঢাবি থেকে আলাদা হলো সাত কলেজ, সকল দায়িত্ব ও তথ্য হস্তান্তর https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b2/ https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b2/#respond Thu, 14 Aug 2025 10:17:35 +0000 https://www.priyocampus24.com/?p=4623 অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো রাজধানীর সরকারি সাত কলেজ। এসব কলেজের সকল প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়-দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের সকল তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষা পরিচালনা বাবদ ফি আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্র্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তবর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে সকল দায়িত্ব ও তথ্য হস্তান্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান । এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের কাজ চূড়ান্তভাবে সম্পন্ন হলো।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ এবং কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন।

]]>
https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b2/feed/ 0
রাকসুর ভোটকেন্দ্র হলে চায়না ছাত্র সংগঠনগুলো https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be/ https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be/#respond Thu, 14 Aug 2025 09:15:41 +0000 https://www.priyocampus24.com/?p=4616 রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপনসহ তিন দফা দাবি জানিয়েছে ক্যাম্পাসে সক্রিয় কয়েকটি ছাত্র সংগঠন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্র সংগঠনগুলো হলো- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র গণমঞ্চ, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন।

তাদের অন্য দাবিগুলো হলো– সাইবার বুলিং রোধে একটি কার্যকর সেল গঠন করতে হবে এবং ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামক গ্রুপসহ অনলাইনে অপপ্রচার চালানো বিভিন্ন গ্রুপ ও পেজ বন্ধ করতে হবে; গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলা এবং গত জুলাই মাসে আন্দোলন চলাকালে ও এরপরে বিভিন্ন ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িতদের ভোটাধিকার বাতিল করতে হবে এবং ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে।

সংবাদ সম্মেলনে ছাত্র সংগঠনগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার। তিনি বলেন, ‘গত ২৮ জুলাই প্রকাশিত রাকসুর খসড়া তফসিলে আবাসিক হলে ভোটকেন্দ্র স্থাপনের কথা বলা হয়েছে, যা গণতান্ত্রিক নির্বাচনের পথে বড় বাধা। আমরা অবাক হয়ে লক্ষ করলাম, প্রায় সকল অংশীজনের জোরালো আপত্তি সত্ত্বেও প্রশাসন তাদের সিদ্ধান্ত বহাল রেখেছে।’

আবাসিক হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে নাসিম সরকার বলেন, ‘আবাসিক হলগুলোতে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের একচ্ছত্র আধিপত্য থাকায় সেখানে কোনোভাবেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।’

ভোটার তালিকায় ছবি না থাকায় ‘প্রক্সিভোট’ হওয়ার শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আগে ও পরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দখলদারিত্বের সঙ্গে সম্পৃক্তদের রাকসুতে অংশগ্রহণের নৈতিক ভিত্তি নেই। অথচ আমরা লক্ষ করেছি, অনেক গুরুতর অপরাধীকেও ভোটার তালিকায় স্থান দেওয়া হয়েছে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে দখলদার গোষ্ঠী প্রক্সি ভোট প্রদানের প্রচেষ্টা করতে পারে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ, ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিব হোসেন, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কাইসার আহমেদ, ছাত্র ফেডারেশনের সদস্য সচিব ওয়াজিদ শিশির অভি।

]]>
https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be/feed/ 0
প্রথম দিনে ডাকসু নির্বাচনের মনোনয়ন নিলেন ৭ প্রার্থী https://www.priyocampus24.com/2025/08/12/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a/ https://www.priyocampus24.com/2025/08/12/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a/#respond Tue, 12 Aug 2025 14:38:25 +0000 https://www.priyocampus24.com/?p=4565 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে ৭ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ডাকসুর প্রার্থীরা সিনেট ভবনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কক্ষ থেকে এবং হল সংসদের প্রার্থীরা নিজ নিজ হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। প্রথম দিনে ডাকসুর প্রার্থী হিসেবে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যাঁদের মধ্যে সহসভাপতি পদে ২ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১ জন এবং ৪ জন সদস্য পদে ফরম নিয়েছেন। আর হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনের হিসাবটা এখনো পাওয়া যায়নি।

এর আগে আজ মঙ্গলবার থেকে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এই কার্যক্রম চলবে ১৮ আগস্ট পর্যন্ত।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে প্রার্থীরা সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করা ফরম ১৯ আগস্ট বিকেল ৩টার মধ্যে জমা দিতে হবে।

হল সংসদের মনোনয়নপত্রও একই সময়ের মধ্যে প্রার্থীরা সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ ও জমা দিতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। ২৮ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

]]>
https://www.priyocampus24.com/2025/08/12/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a/feed/ 0
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর https://www.priyocampus24.com/2025/08/11/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-7/ https://www.priyocampus24.com/2025/08/11/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-7/#respond Mon, 11 Aug 2025 09:55:48 +0000 https://www.priyocampus24.com/?p=4553 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন প্রাথমিক আবেদন গ্রহণ শেষ হবে ২৮ আগস্ট রাত ১২টায়। আর ভর্তি প্রক্রিয়ার পর ক্লাস শুরু হবে ২২ সেপ্টেম্বর।

ভর্তি বিজ্ঞপ্তিতে ন্যূনতম যোগ্যতা হিসেবে বলা হয়েছে— বাংলাদেশে স্বীকৃত শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক, ব্যবসায় শিক্ষা বা বিজ্ঞান শাখা থেকে ২০২২, ২০২৩, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০২০, ২০২১, ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। একইসঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল বা বিজনেস ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।

তবে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স টেকনোলজি) বা ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে নির্ধারিত সিজিপিএ ২.৫ (সিজিপিএ স্কেল ৫.০ অনুযায়ী) এবং সংশ্লিষ্ট এসএসসি জিপিএ পূরণকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আর উচ্চমাধ্যমিকে যে বিষয়গুলো পড়ানো হয়েছে সেগুলো থেকেই আবেদনযোগ্য কোর্স নির্ধারণ করা হবে এবং সংশ্লিষ্ট পঠিত বিষয়ের (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ২.৫ থাকতে হবে। এরসঙ্গে বিশেষ ক্যাটাগরি ও বিদেশি সার্টিফিকেটধারীরাও শর্ত মেনে আবেতন করতে পারবেন৷

দ্বৈত ভর্তি ও পূর্ববর্তী রেজিস্ট্রেশনের ব্যাপারে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২০২৩ বা ২০২০-২০২৪ শিক্ষাবর্ষে কোনো স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) কোর্সে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে শিক্ষার্থী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রফেশনাল ভর্তি হতে পারবেন না। তবে যদি পূর্বের ভর্তি বাতিল করে থাকেন তবে আবেদন করার সুযোগ থাকবে। একই বা বিভিন্ন শিক্ষাবর্ষে দ্বৈত ভর্তি ধরা পড়লে উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা, ২য় মেধা তালিকা, কোটার মেধা তালিকা ও ১ম ও ২য় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না। মুক্তিযোদ্ধা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিশেষ চাহিদা বা ভিন্নভাবে সক্ষম কোটায় কোনো প্রার্থী ১ম বা ২য় মেধা তালিকায় স্থান পেলেও পরে কোটায় পুনরায় স্থান পাবেন না।

আবেদনকারীরা ভর্তি ওয়েবসাইটের প্রফেশনাল ট্যাবে গিয়ে এপ্লাই নাউ অপশনে ক্লিক করে তথ্য পূরণ করতে পারবেন৷ প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা৷ আর কলেজগুলোকে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য ভর্তি ওয়েবসাইটের কলেজ লগইন ব্যবহার করতে বলা হয়েছে।

]]>
https://www.priyocampus24.com/2025/08/11/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-7/feed/ 0
ঢাকার ৭ কলেজকে ৪টি স্কুলে ভাগ করে চলবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম : শিক্ষা সচিব https://www.priyocampus24.com/2025/08/04/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ad-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a7%aa%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87/ https://www.priyocampus24.com/2025/08/04/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ad-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a7%aa%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87/#respond Mon, 04 Aug 2025 14:27:56 +0000 https://www.priyocampus24.com/?p=4546 শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব মজিবুর রহমান জানিয়েছেন, ঢাকা মহানগরীর সাত কলেজকে চারটি স্কুলে (স্কুল অব সায়েন্স, স্কুল অফ আর্টস এন্ড হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ এবং স্কুল অব ল এন্ড জাস্টিস) ভাগ করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে’ পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চালুর প্রক্রিয়া চার ধাপে বাস্তবায়ন করা হবে।

সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষা সচিব বলেন, স্কুলগুলোর পরিচয় হবে কলেজভিত্তিক। বিরাজমান বাস্তবতা ও সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে নতুন ধরনের কাঠামো প্রস্তাব করা হয়েছে। নতুন কাঠামোয় ৪০% অনলাইনে ও ৬০% অফলাইনে ক্লাস চলবে। সাবজেক্ট বদলানো যাবে ৩য় বর্ষে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, শিক্ষার্থীরা দাবি জানিয়েছে, সেটা মেনে নেওয়া হয়েছে। তাদের জন্য সবচেয়ে যেটা ভালো হবে, সেটাই করা হবে। আমরা সুন্দর একটা সমাধানে যাব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সব কলেজকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, শুধু ঢাকা কলেজ নয়, প্রত্যেকটা কলেজকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সবাইকে নিয়েই আমরা সবচেয়ে ভালো কিছু আশা করছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পাঁচটি কলেজে বিদ্যমান এইচএসসি পর্যায়ের পড়াশোনাও অব্যাহত রাখা হবে। থাকছে হাইব্রিড পদ্ধতিতে পাঠদান, ল্যাপটপ ও কম খরচে ইন্টারনেটের মতো নানান ব্যবস্থা। পুরোনো শিক্ষার্থীরা আগের অ্যাকাডেমিক কাঠামোতে তাদের পড়াশোনা শেষ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড ধরনের। সব ধরনের পরীক্ষাসমূহ সশরীরে দিতে হবে। সব শিক্ষার্থী প্রথম চারটি সেমিস্টারে নন-মেজর কোর্স অধ্যয়ন করবে। পরবর্তী চার সেমিস্টারে ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্স অধ্যয়ন করবে। পঞ্চম সেমিস্টার অর্থাৎ তৃতীয় বর্ষে শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থী ইচ্ছানুযায়ী ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবে। তবে ক্যাম্পাস পরিবর্তনের সুযোগ থাকবে না। বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে অ্যাকাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেট এর মাধ্যমে। একজন প্রক্টর থাকবেন। এছাড়া প্রতিটি কলেজে একজন পুরুষ এবং একজন নারী ডেপুটি প্রক্টর থাকবেন। অর্থাৎ সাত কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর থাকবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পার্থক্য কোথায় প্রশ্নের জবাবে ইউজিসি সদস্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে দ্বিতীয় বর্ষ পর্যন্ত সবাই নন-মেজর কোর্স পড়বেন, এরপর সবার ডিসিপ্লিন নির্ধারণ হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, নন-মেজর কোর্স করার পর নির্দিষ্ট মার্কস বেঁধে দেওয়া হবে, সেখানে ওই পর্যন্ত মার্কস পেলে সে হয়তো অ্যাকাউন্টিং পড়তে পারবে কিংবা ম্যানেজমেন্ট পড়তে পারবে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে ধাপে ধাপে। খসড়া আইন অনুমোদন এবং অধ্যাদেশ জারির পর শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হচ্ছে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে উপাচার্য নিয়োগসহ অন্যান্য কার্যক্রম চলবে। সবার জন্য সুবিধাজনক স্থানে প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। সাত কলেজের পাঁচটিতে পূর্বের ন্যায় উচ্চমাধ্যমিক পর্যায় চালু থাকবে। স্নাতক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা টাইম, স্পেস ও রিসোর্স শেয়ারিং পদ্ধতিতে একই ক্যাম্পাস ব্যবহার করবে। বিভিন্ন পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা পূর্বের বিদ্যমান অ্যাকাডেমিক কাঠামো অনুযায়ী শিক্ষা কার্যক্রম সমাপ্ত করবেন। অধ্যয়নরত শিক্ষার্থীদের সময়মতো পরীক্ষা নেওয়া, রেজাল্ট দ্রুত প্রকাশ করা, সেশনজট কমাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো জানানো হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্রীয়ভাবে নিয়োগ দেওয়া এবং কলেজসমূহের প্রয়োজন অনুযায়ী নিয়োগকৃতদের বণ্টন করা হবে। বাজেট গ্রহণ ও ব্যবস্থাপনা হবে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। প্রতিটি কলেজে থাকবে আধুনিক মানসম্পন্ন লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, মেডিকেল সেন্টার ও পরিবহন ব্যবস্থা। কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে। প্রতি ডিসিপ্লিনে যৌক্তিকভাবে ছাত্র সংখ্যা নির্ধারণ করবে কর্তৃপক্ষ। প্রতিটি শিক্ষার্থীকে প্রথম বর্ষেই ল্যাপটপ ও আনুষঙ্গিক সামগ্রী প্রদান করার ব্যবস্থা নেওয়া হবে এবং স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ব্যবস্থা থাকবে। প্রশাসনিক কার্যক্রম (ভর্তি, রেজিস্ট্রেশন, আবেদন) আইটি বেজড ডিজিটাল সিস্টেমে সম্পাদিত হবে। এছাড়া শিক্ষার্থীরা যে কোনো ধরনের অনুসন্ধান আইটি প্লাটফর্মের মাধ্যমে করতে পারবে।

]]>
https://www.priyocampus24.com/2025/08/04/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ad-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a7%aa%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87/feed/ 0