কর্মসংস্থান – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Fri, 15 May 2026 14:17:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg কর্মসংস্থান – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সসীমা https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81/ https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81/#respond Fri, 15 May 2026 14:17:47 +0000 https://www.priyocampus24.com/?p=5264 প্রাইম ব্যাংক পিএলসি ‘ইমপ্লিমেন্টেশন ম্যানেজার’ পদে নিয়োগ দিবে। আবেদন চলবে ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : প্রাইম ব্যাংক পিএলসি

বিভাগের নাম : ক্যাশ ম্যানেজমেন্ট

পদের নাম : ইমপ্লিমেন্টেশন ম্যানেজার

পদসংখ্যা : নির্ধারিত নয়

চাকরির ধরন : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা : বিবিএ

অভিজ্ঞতা : ৫ বছর

বেতন ও অন্যান্য সুবিধা : আলোচনা সাপেক্ষে

বয়সসীমা : নির্ধারিত নয়

আবেদনের শেষ তারিখ: ২০ মে

কর্মস্থল: যে কোনো জেলায়

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

]]> https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81/feed/ 0 বাংলাদেশের খবর ডিজিটাল সংস্করণে নিয়োগ https://www.priyocampus24.com/2025/11/15/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8/ https://www.priyocampus24.com/2025/11/15/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8/#respond Sat, 15 Nov 2025 14:27:12 +0000 https://www.priyocampus24.com/?p=4996 বাংলাদেশের খবর ডিজিটাল সংস্করণে সাব-এডিটর, মাল্টিমিডিয়া রিপোর্টার ও ভিডিও এডিটর পদে নিয়োগ দেওয়া হবে। গতিশীল, আধুনিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথচলায় যুক্ত হতে পারেন আপনিও। উদ্যমী, প্রতিশ্রুতিশীল তরুণ-তরুণীদের ডিজিটাল সাংবাদিকতার গুরুত্বপূর্ণ যাত্রায় যুক্ত করতে চায় বাংলাদেশের খবর।

পদের নাম
১. সাব-এডিটর
২. মাল্টিমিডিয়া রিপোর্টার
৩. ভিডিও এডিটর

যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক (সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার)।

মাল্টিমিডিয়া রিপোর্টারের ক্ষেত্রে ভিডিও ধারণ, সম্পাদনা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশে অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন : ফুলটাইম।

বেতন : দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী।

আবেদনের শেষ তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আবেদনপত্র পাঠানোর ঠিকানা মানবসম্পদ বিভাগ, বাংলাদেশের খবর, প্লট নং-৩১৪/এ, রোড-১৮,ব্লক-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯।

ইমেইল : bnelhr@gmail.com (সাবজেক্টে অবশ্যই পদের নাম লিখতে হবে)।

সংবাদমাধ্যমে কাজে আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

]]>
https://www.priyocampus24.com/2025/11/15/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8/feed/ 0
অভিজ্ঞতা ছাড়াই গাজী গ্রুপে চাকরি, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত https://www.priyocampus24.com/2025/11/14/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2025/11/14/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0/#respond Fri, 14 Nov 2025 15:09:24 +0000 https://www.priyocampus24.com/?p=4970 অভিজ্ঞতা ছাড়াই জনবল নিয়োগ দিবে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান গাজী গ্রুপ। ‘অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সম্প্রতি প্রকাশ করা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আবেদনের শেষ সময় আগামী ২৫ নভেম্বর।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার
পদ সংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা স্নাতক

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ২৫ নভেম্বর, ২০২৫

]]>
https://www.priyocampus24.com/2025/11/14/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0
ব্র্যাঞ্চ ম্যানেজার পদে চাকরি দেবে মদিনা গ্রুপ https://www.priyocampus24.com/2025/09/04/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87/ https://www.priyocampus24.com/2025/09/04/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87/#respond Thu, 04 Sep 2025 07:00:30 +0000 https://www.priyocampus24.com/?p=4908 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মদিনা গ্রুপ। ‘ব্র্যাঞ্চ ম্যানেজার/এএসএম/ডিএসএম/আরএসএম’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর।

প্রতিষ্ঠানের নাম: মদিনা গ্রুপ
পদের নাম: ব্র্যাঞ্চ ম্যানেজার/এএসএম/ডিএসএম/আরএসএম
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব আর্টস

অভিজ্ঞতা: ৫-৮ বছর
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়সসীমা: ২৫-৪৫ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে https://jobs.bdjobs.com/jobdetails/?id=1403512&fcatId=9&ln=1 এই লিংকে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

]]>
https://www.priyocampus24.com/2025/09/04/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87/feed/ 0
প্রাথমিক শিক্ষক নিয়োগে শিগগির আসছে বড় বিজ্ঞপ্তি, কমিটি গঠন https://www.priyocampus24.com/2025/08/31/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87/ https://www.priyocampus24.com/2025/08/31/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87/#respond Sun, 31 Aug 2025 13:25:10 +0000 https://www.priyocampus24.com/?p=4805 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি শিগগির প্রকাশ করা হতে পারে। এর অংশ হিসেবে আট সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়। কবে নাগাদ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এমন প্রশ্নে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, আশা করছি, শিগগির সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।

রোববার (৩১ আগস্ট) প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশ থেকে নিয়োগ কমিটি গঠনের তথ্য জানা যায়।

অফিস আদেশের তথ্য বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী নিয়োগ কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আর কমিটির সদস্যসচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন)। এর বাইরে কমিটিতে আছেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রাজস্ব), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিদ্যালয়), জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের প্রতিনিধি।

এর আগে গত ২৮ আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫-এর প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র বলছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদের সংখ্যা ৮ হাজার ৪৩ টি। তবে বর্তমানে চলতি বছরের জুন পর্যন্ত কত পদ শূন্য রয়েছে, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া সংগীত, শারীরিক শিক্ষার শিক্ষকের জন্য ৫ হাজার ১৬৬টি পদ সৃষ্টি করা হয়েছে। এসব পদে নিয়োগের জন্য আগামী মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

]]>
https://www.priyocampus24.com/2025/08/31/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87/feed/ 0
ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, নিয়োগ পাচ্ছেন ৪১ হাজার শিক্ষক https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%b7%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%b7%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/#respond Tue, 19 Aug 2025 10:44:54 +0000 https://www.priyocampus24.com/?p=4685 বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্যপদে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাচ্ছেন ৪১ হাজার ৬২৭ শিক্ষক।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে আনুষ্ঠানিকভাবে ফল তুলে দেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এনটিআরসিএ জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদান করবে। নিয়োগপত্র হাতে পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৮২২টি শূন্যপদের বিপরীতে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। ই-রেজিস্ট্রেশন, প্রতিষ্ঠান কর্তৃক চাহিদা প্রদান এবং যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি প্রযুক্তি নির্ভর ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

যেভাবে জানবেন ফল

নিয়োগ সুপারিশকৃত প্রার্থীদের ফল এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি- ২০২৫ নামক সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থী স্ব-স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানরা তাদের স্ব-স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পাবেন।

কোনও নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠানপ্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে NTRCA এর ওয়েবসাইটের ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি- ২০২৫ সেবা বক্স থেকে ফল দেখতে পারবেন।

]]>
https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%b7%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0
এইচএসসি পাসেই বসুন্ধরা গ্রুপে চাকরি https://www.priyocampus24.com/2025/08/13/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%97/ https://www.priyocampus24.com/2025/08/13/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%97/#respond Wed, 13 Aug 2025 13:55:02 +0000 https://www.priyocampus24.com/?p=4606 ইলেকট্রিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য সম্প্রতিনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ । গত ১১ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রিয় ক্যাম্পাসের পাঠকদের জন্য বিজ্ঞপ্তির বিস্তারিত তুলে ধরা হলো–

প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ
পদের নাম: ইলেকট্রিশিয়ান
বিভাগ: বিসিডিএল
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান

অন্যান্য যোগ্যতা: লাইট, পাম্প, মোটর, চিলার, সেন্ট্রাল এসি সিস্টেম, ফায়ার পাম্প, বিবিটি, লিফট, এসকেলেটর, সাবস্টেশন, জেনারেটর, অনলাইন ইউপিএস এবং আইপিএস সহ বৈদ্যুতিক সিস্টেমের রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধানে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ০৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১৯ আগস্ট ২০২৫

]]>
https://www.priyocampus24.com/2025/08/13/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%97/feed/ 0
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৬৯০জনকে মনোনয়ন https://www.priyocampus24.com/2025/06/30/%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%82%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ab-2/ https://www.priyocampus24.com/2025/06/30/%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%82%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ab-2/#respond Mon, 30 Jun 2025 17:43:54 +0000 https://www.priyocampus24.com/?p=4234 ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০জন প্রার্থীকে নিয়োগের জন্য পিএসসি সাময়িকভাবে মনোনয়ন প্রদান করছে। যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের ২০টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।

সোমবার (৩০ জুন) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তিনি আরো জানান, মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও সকল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি। যে সকল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি তাদেরকে নন-ক্যাডার পদে নিয়োগের বিধান অনুযায়ী সরকারের নিকট হতে শূন্য পদে নিয়োগের অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে মেধাক্রম ও বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্য পদ ছিল ১ হাজার ৭১০ জন। ২০২২ সালের ২৭ মে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী উত্তীর্ণ করেন।

এরপর গত বছরের ৩ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন। এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল গত বছরের ৮ মে।

মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ আগস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল।

ক্ষমতার পট পরিবর্তনের পর ’ন্যায্যতা বজায় রাখতে’ প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগের কমিশনের নেওয়া পরীক্ষা বাতিল করে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় নবগঠিত পিএসসি।

]]>
https://www.priyocampus24.com/2025/06/30/%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%82%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ab-2/feed/ 0
দুই ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ https://www.priyocampus24.com/2025/06/30/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6/ https://www.priyocampus24.com/2025/06/30/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6/#respond Mon, 30 Jun 2025 16:24:12 +0000 https://www.priyocampus24.com/?p=4225 ঢাকা বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে মোট চারজন নিয়োগ দেওয়া হবে।

১. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা: ২। বিভাগ: রেজিস্ট্রারের অফিস (শিক্ষা-২)। যোগ্যতা : প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৭৫ সহ স্নাতক/সমমান পাস হতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ/জিপিএ–৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ–২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

২. পদের নাম : ড্রাইভার। পদসংখ্যা: ২। বিভাগ: পরিবহন অফিস। যোগ্যতা : প্রার্থীকে ন্যূনতম এসএসসি/সমমান পাস হবে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ/জিপিএ–৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ–২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়। ড্রাইভিংয়ে বিআরটিএর লাইসেন্সধারী হতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা

যেভাবে আবেদন : সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে।

আবেদন ফি : রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৩০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসে এবং ড্রাইভার পদের আবেদনপত্র পরিবহন ম্যানেজার, বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে। আবেদনের শেষ সময় : ২৩ জুলাই, ২০২৫।

]]>
https://www.priyocampus24.com/2025/06/30/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6/feed/ 0
‘ভুল স্বীকার করে’ আরও ১১৩ জনকে পাস দেখাল এনটিআরসিএ https://www.priyocampus24.com/2025/06/23/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a7%e0%a7%a7%e0%a7%a9/ https://www.priyocampus24.com/2025/06/23/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a7%e0%a7%a7%e0%a7%a9/#respond Mon, 23 Jun 2025 14:20:21 +0000 https://www.priyocampus24.com/?p=4005 ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে আজ সোমবারও জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে দুই শতাধিক চাকরিপ্রার্থী তরুণ-তরুণী। সকাল ১০টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। দুপুর পর্যন্ত তাদের কর্মসূচি চলে।

এদিকে, চাকরিপ্রার্থীদের অব্যাহত আন্দোলন ও অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ওয়েবসাইটে ‘সংশোধিত বিজ্ঞপ্তি’ দিয়ে আরও ১১৩ চাকরিপ্রার্থীকে উত্তীর্ণ দেখিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর পরিচালক (যুগ্ম সচিব) কাজী কামরুল আহছানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি গত ১৫ জুন সই করা হলেও তা প্রকাশ করা হয়েছে গতকাল সোমবার।

এর আগে, গত ৪ জুন বিকেল ৫টায় ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। তাতে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু ফল প্রকাশের পর বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ করেন, তারা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়েও চূড়ান্ত ফলে নাম পাননি। এনটিআরসিএ তাদের অভিযোগ পর্যালোচনা করে জানতে পারে— ২০২৫ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত একটি পরীক্ষার ফল চূড়ান্ত তালিকায় কারিগরি ত্রুটির কারণে অন্তর্ভুক্ত হয়নি।

এ বিষয়ে এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, ভুলত্রুটির বিষয়টি উদঘাটনের পর ২৩ মার্চের পরীক্ষার হার্ডকপি ও সফট কপি পুনরায় যাচাই-বাছাই করা হয়। এতে দেখা যায়, ওই দিনের পরীক্ষায় বিভিন্ন বিষয়ের ১১৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। ফলে, সংশোধিত ফল অনুযায়ী, ১৮তম নিবন্ধন পরীক্ষায় মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা এখন ৬০ হাজার ৬৩৪ জন।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, এনটিআরসিএ’র এমন বিজ্ঞপ্তির পর কর্মকর্তাদের খামখেয়ালিপনা, দায়িত্বহীনতা প্রমাণিত হয়েছে। ফলাফলে আরও ঘাপলা রয়েছে অভিযোগ এনে এনটিআরসিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন চাকরিপ্রার্থীরা।

গত ৪ জুন ১৮ নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। ফলাফলে ৬০ হাজার ৫২১ জন উত্তীর্ণ হয়েছিলেন। আজ সোমবার আরও ১১৩ জনকে উর্ত্তীর্ণ দেখানোয় উত্তীর্ণের মোট সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৬৩৪ জনে।

এর আগে গত রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক হাজার চাকরিপ্রার্থী বিক্ষোভ করেন। তাদের আন্দোলনের জেরে প্রেসক্লাবের সামনের দুই পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাকরিপ্রার্থীদের ওপর জলকামান ও লাঠিচার্জ করে।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, বিধি লঙ্ঘন করে আমাদের ফেল করিয়েছেন এনটিআরসিএ কর্তাব্যক্তিরা। মৌখিক পরীক্ষায় অনভিজ্ঞ, বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ না থাকা ছাড়াও মৌখিক পরীক্ষায় অবান্তর নানা প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ করেন প্রার্থীরা।

চাকরিপ্রার্থীদের দাবির মধ্যে রয়েছে- ১৮তম নিবন্ধনের ভাইভা ফলাফল পুনর্বিবেচনা করে সকল যোগ্য প্রার্থীকে উত্তীর্ণ করতে হবে। যেসব প্রার্থী লিখিত অংশে ৪০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন, তাদের সকলকেই এনটিআরসিএ সনদ দিতে হবে। ভাইভা নম্বরসহ পূর্ণ মার্কশিট প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

]]>
https://www.priyocampus24.com/2025/06/23/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a7%e0%a7%a7%e0%a7%a9/feed/ 0