খবর – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Fri, 15 May 2026 19:05:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg খবর – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 নাসার বাংলাদেশি বিজ্ঞানী রেজাউল হক আর নেই https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80/ https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80/#respond Fri, 15 May 2026 19:05:30 +0000 https://www.priyocampus24.com/?p=5271 মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল আর নেই।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, ড. রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুইপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছিলেন যুক্তরাষ্ট্রে।

নাসায় যোগ দেওয়ার আগে তিনি দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে। পরে তিনি যোগ দেন নাসায় এবং কয়েক বছর আগে করেন অবসর গ্রহণ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী। যুক্তরাষ্ট্রেই তার দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পরিবার।

পারিবারিক তথ্য অনুযায়ী, নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার বাবা ফহিম উদ্দিন বিশ্বাস ও মা আনোয়ারা খাতুন।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর রাজশাহীর গোদাগাড়ীর কেল্লাবারুইপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে তার গায়েবানা জানাজা।

]]>
https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80/feed/ 0
সাড়ে ১০ হাজার স্কুলে মাঠ নেই, ডিভাইসেই বন্দি শিশুরা https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0/ https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0/#respond Fri, 15 May 2026 12:54:57 +0000 https://www.priyocampus24.com/?p=5252 দেশের ১০ হাজার ৭৪০টি স্কুলে খেলার মাঠ না থাকায় শিশুদের স্বাভাবিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাঠের অভাবে তারা ক্রমেই মুঠোফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে, ফলে কমছে সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বাড়ছে মানসিক ঝুঁকি। এমন পরিস্থিতিতে শিশুর নিরাপদ ও সুস্থ বিকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে শিশু-কিশোর সংগঠন খেলাঘর আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। সংগঠনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘শিশুর নিরাপদ জীবন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য লেনিন চৌধুরী।

মূল প্রবন্ধে লেনিন চৌধুরী উল্লেখ করেন, দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ শিশু। ধর্ষণ, পাচার, মানসিক নির্যাতন, অপুষ্টি ও শিশুশ্রমের মতো নানা সংকটে শিশুদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ২০২৪ সালে ৪০৩টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। ভয়ভীতি, পারিবারিক লজ্জা, বিয়ে না হওয়ার শঙ্কা, সালিসসহ নানা কারণে অধিকাংশ ধর্ষণের ঘটনা আড়ালে থেকে যায়। বিশেষ করে ছেলেশিশু ধর্ষণের বেশির ভাগ ঘটনায় রিপোর্ট করা হয় না।

প্রবন্ধে আরও বলা হয়, প্রতি ১০টি শিশুর মধ্যে ৯টি শিশুই মনস্তাত্ত্বিক নির্যাতনের শিকার। বাংলাদেশের বিপুলসংখ্যক মা-বাবা মনে করেন, বকাঝকা, মারধর বা শারীরিক আঘাত না করলে শিশু পড়াশোনা করবে না। এ ছাড়া ৫ থেকে ৭ বছর বয়সী শিশুদের ৯ দশমিক ২ শতাংশ শিশুশ্রমে নিয়োজিত এবং তাদের নিয়মিত শারীরিক আঘাতের শিকার হতে হয়। ৫ বছরের কম বয়সী শিশুদের ১৮ শতাংশ অপুষ্টিজনিত গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে আছে।

প্রবন্ধে আরও বলা হয়, প্রতি ১০টি শিশুর মধ্যে ৯টি শিশুই মনস্তাত্ত্বিক নির্যাতনের শিকার। বাংলাদেশের বিপুলসংখ্যক মা-বাবা মনে করেন, বকাঝকা, মারধর বা শারীরিক আঘাত না করলে শিশু পড়াশোনা করবে না। এ ছাড়া ৫ থেকে ৭ বছর বয়সী শিশুদের ৯ দশমিক ২ শতাংশ শিশুশ্রমে নিয়োজিত এবং তাদের নিয়মিত শারীরিক আঘাতের শিকার হতে হয়। ৫ বছরের কম বয়সী শিশুদের ১৮ শতাংশ অপুষ্টিজনিত গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে আছে।

সেমিনারে হামে শিশুমৃত্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন লেনিন চৌধুরী। তিনি বলেন, বর্তমানে হামের ব্যাপক প্রাদুর্ভাবে সরকারি হিসাবে কয়েক শ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে অর্ধ লক্ষাধিক শিশু। শুধু অন্তর্বর্তী সরকারের অপরিণামদর্শী, কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে এ রকম একটি মানবিক বিপর্যয় ঘটে গেল।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া বলেন, ‘শিশুর সঠিক বিকাশ শুধু খাদ্য বা শারীরিক পুষ্টির ওপর নির্ভর করে না। এর সঙ্গে মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশও সমান গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য শিশুর শরীর গঠন করে। কিন্তু তার মনোজগৎকে সমৃদ্ধ করতে প্রয়োজন নীতিশিক্ষা এবং সৃজনশীল পরিবেশ।’ তিনি আরও বলেন, ‘যে শিশু জন্মগ্রহণ করে প্রথমে তার নিরাপদ স্থান হচ্ছে তার মা-বাবা। সে মা-বাবার কথা শোনে, (মা–বাবার) চিন্তা-চেতনা তাকে আকৃষ্ট করে। সে সময় মা-বাবার এমন কিছু বিষয় রাখা উচিত, যা শিশু বিকাশের জন্য সহায়ক হয়। যাতে এগুলো তাকে আকর্ষণ করতে পারে। কিন্তু আমরা সেগুলো দেখি না।’

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, ‘আমরা একটা ধর্মীয় গোঁড়ামি মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, উগ্রতা মুক্ত এবং শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় লালিত একটা বাংলাদেশ আমরা চাই। সেটা যেন আমরা আমাদের শিশুদের মধ্যে সঞ্চালিত করতে পারি।’ শিশুদের বর্তমান শিক্ষাক্রম বাস্তবতার সঙ্গে অনুপযোগী উল্লেখ করে তা পুনর্মূল্যায়নের দাবি জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, ‘এমন একটা শিক্ষাক্রম বানিয়েছি, যেই শিক্ষাক্রমে শিশুদের মানসিক কিংবা অন্যান্য দক্ষতা উন্নয়নের জায়গা রাখা হয়নি। তাদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা হয়নি।’ তিনি আরও বলেন, ‘শিশুশিক্ষার জন্য কোনো একটা নীতির জায়গায় আমরা দর্শনগতভাবে একমত হতে পারিনি। বিচিত্র রকমের শিক্ষাদর্শনের মধ্য দিয়ে আমরা শিশুদের বড় করছি।’

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল কবীর, অধ্যাপক মো. আবু সাঈদ, শিল্পী তামান্না রহমান, সাদিয়া আরমান এবং শিশু প্রতিনিধি আদ্রিতা রায়।

]]>
https://www.priyocampus24.com/2026/05/15/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0/feed/ 0
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a7%ad-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a7%ad-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/#respond Thu, 14 May 2026 12:32:05 +0000 https://www.priyocampus24.com/?p=5216 মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পর আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি-বেসরকারি অফিস সাত দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটির আগে ২৩ ও ২৪ মে (শনিবার ও রবিবার) অফিস খোলা থাকবে। অর্থাৎ ২৩ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওইদিন অফিস করতে হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একইভাবে উচ্চ আদালত ও নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিকনির্দেশনা প্রদান করবে।

বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান এবং কল-কারখানার ছুটির বিষয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নির্দেশনা জারি করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।

]]>
https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a7%ad-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0
বাঁচানো গেল না ওসমান হাদিকে https://www.priyocampus24.com/2025/12/18/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%93/ https://www.priyocampus24.com/2025/12/18/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%93/#respond Thu, 18 Dec 2025 16:30:46 +0000 https://www.priyocampus24.com/?p=5197 ইনকিলাব মঞ্চের মুখপাত্র দুর্বৃত্তের গুলিতে আহত শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

]]>
https://www.priyocampus24.com/2025/12/18/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%93/feed/ 0
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত https://www.priyocampus24.com/2025/12/18/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2/ https://www.priyocampus24.com/2025/12/18/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2/#respond Thu, 18 Dec 2025 16:20:53 +0000 https://www.priyocampus24.com/?p=5201 খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়ার শলুয়া প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এ সময় দেবাশীষ নামের এক হোমিওপ্যাথি চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ২০মিনিটের দিকে উপজেলার শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এমদাদুল হক মিলন শলুয়া বাজারে অবস্থিত জনতা ব্যাংকের পাশে চায়ের দোকানে বসে ছিলেন। রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে দুইটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিলন খুলনার বর্তমান সময় নামে একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ছিলেন। চায়ের দোকানে বসে থাকা দেবাশীষ নামে অপর একজন আহত হন। দেবাশীষকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শাহজাহান আহমেদ জানান, আমরা অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

]]>
https://www.priyocampus24.com/2025/12/18/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2/feed/ 0
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি লাইফ সাপোর্টে https://www.priyocampus24.com/2025/12/12/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%ae%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2025/12/12/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%ae%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0/#respond Fri, 12 Dec 2025 10:54:52 +0000 https://www.priyocampus24.com/?p=5178 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর। তার শরীর থেকে এখনও গুলি বের করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছেন, ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন একটু প্রেসার ভালো আছে। তবে তার মাথার ভেতরে গুলি আছে, কানের পাশে গুলি লেগেছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনি প্রচার চালানোর সময় দুর্বৃত্তরা গুলি করে। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় করে যাওয়ার সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি চালায়। গুলিটি তার বাম কানের নিচে লাগে। গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ২টা ২২ মিনিটের দিকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

জুলাইর গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। বিক্ষোভের সময় তার জ্বালাময়ী বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামেন। গণঅভ্যুত্থানের পরও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ঢাকা-৮ আসন থেকে। ভোটের মাঠে ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি।

গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

ওসমান হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

]]>
https://www.priyocampus24.com/2025/12/12/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%ae%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত https://www.priyocampus24.com/2025/12/12/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2025/12/12/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/#respond Fri, 12 Dec 2025 03:53:59 +0000 https://www.priyocampus24.com/?p=5172 রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন- ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। তারা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার ভোর ৫টা নাগাদ তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের সহপাঠী তাওসিফ জানান, তারা দুই বন্ধু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিল। এ সময় ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয় তারা। খবর পেয়ে আমরা গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে অপুকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরেই ইরাম রেদওয়ানকে মৃত ঘোষণা করা হয়।

তাওসিফ আরও জানান, তাদের দুজনের বাসা শানারপাড় চিটাগাং রোড এলাকায়। এ ঘটনায় সিটি কর্পোরেশনের ঘাতক গাড়িটি (নম্বর ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪) থানায় আটক রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

]]>
https://www.priyocampus24.com/2025/12/12/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিইসি https://www.priyocampus24.com/2025/12/11/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6/ https://www.priyocampus24.com/2025/12/11/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6/#respond Thu, 11 Dec 2025 12:14:05 +0000 https://www.priyocampus24.com/?p=5161 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হবে।

]]>
https://www.priyocampus24.com/2025/12/11/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6/feed/ 0
আসিফ-মাহফুজের পদত্যাগপত্র কার্যকর হবে তফসিল ঘোষণার পর https://www.priyocampus24.com/2025/12/10/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ab-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d/ https://www.priyocampus24.com/2025/12/10/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ab-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d/#respond Wed, 10 Dec 2025 12:56:21 +0000 https://www.priyocampus24.com/?p=5143 তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাঁদের পদত্যাগপত্র কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টার কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টা তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তাঁদের পদত্যাগপত্র নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

শফিকুল আলম জানান, পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন প্রধান উপদেষ্টা।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করবেন।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এতদিন উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টাসহ ২৩ জন ছিলেন। তাঁদের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন।

সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম। পরে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হন। এনসিপি গঠন করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা।

মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। নিয়োগ পান গত বছরের ২৮ আগস্ট। পরে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে সে সময় তাঁকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাঁকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এ এফ হাসান আরিফকে (প্রয়াত) সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত বছরের নভেম্বরে। এরপর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।

]]>
https://www.priyocampus24.com/2025/12/10/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ab-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d/feed/ 0
পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ https://www.priyocampus24.com/2025/12/10/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7/ https://www.priyocampus24.com/2025/12/10/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7/#respond Wed, 10 Dec 2025 11:51:17 +0000 https://www.priyocampus24.com/?p=5133 অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। তাদের মধ্যে আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্রে জানা গেছে, এই দুই উপদেষ্টার পদত্যাগের নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস ‍উইং। আজ (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় এ বিষয়ে ব্রিফিং করা হবে।

সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে।

তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ঘোষণার পর থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শিগগির পদত্যাগের ঘোষণা দেবেন আলোচনা চলছিল। কারণ, তাঁরা দুজনই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।

এর মধ্যে নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে খবর আসার পর দুই উপদেষ্টার পদত্যাগ করবেন বলে গুঞ্জন জোরালো হয়।

আজ বেলা সাড়ে ৩টার দিকে নির্বাচনে অংশগ্রহণ ও পদত্যাগের বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

সংবাদ সম্মেলনে তাঁর অধীনে নানা উদ্যোগ ও উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন আসিফ মাহমুদ। শেষ দিকে সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন চান। এ সময় পদত্যাগ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন। তবে পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে। কোন দলের মনোনয়ন নেবেন, সে প্রশ্নে বলেন, সেটি পরে জানাবেন।

]]>
https://www.priyocampus24.com/2025/12/10/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7/feed/ 0