রাজকাহন – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Thu, 14 May 2026 18:44:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg রাজকাহন – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 এনসিপিতে বড় রদবদল, বিলুপ্ত হচ্ছে মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র পদ https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%81%e0%a6%aa/ https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%81%e0%a6%aa/#respond Thu, 14 May 2026 18:44:33 +0000 https://www.priyocampus24.com/?p=5240 সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ইসি কমিটির সভায় একাধিক গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত করে নতুন আহ্বায়কভিত্তিক কমিটি গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে 

বৃহস্পতিবার (১৪ মে) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত এসেছে।

সূত্র জানায়, দীর্ঘ আলোচনা শেষে অধিকাংশ সদস্য বর্তমান সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, এনসিপির ‘মুখ্য সংগঠক’, ‘মুখ্য সমন্বয়ক’ ও ‘মুখপাত্র’ পদ বিলুপ্ত করার প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে ‘মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল)’ এবং ‘মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল)’ পদও আর থাকছে না।

নতুন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পুরো কমিটি আহ্বায়ক কমিটি হিসেবে পরিচালিত হবে। এতে থাকবেন আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিবসহ আহ্বায়ক কমিটির সদস্যরা।

এছাড়া দেশের প্রতিটি বিভাগীয় শহরে একজন করে সাংগঠনিক সম্পাদক এবং দুজন সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

আজ (শুক্রবার) দলের সাধারণ সভায় এসব প্রস্তাব উত্থাপন করা হবে। সভায় অনুমোদন পেলে কয়েক দিনের মধ্যেই নতুন কাঠামো অনুযায়ী কমিটি গঠন করা হতে পারে। পরবর্তী জাতীয় সম্মেলন পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে বলেও জানা গেছে।

]]>
https://www.priyocampus24.com/2026/05/14/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%81%e0%a6%aa/feed/ 0
মানবিক নেতৃত্ব ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিচ্ছবি https://www.priyocampus24.com/2025/12/15/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95/ https://www.priyocampus24.com/2025/12/15/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95/#respond Mon, 15 Dec 2025 15:00:55 +0000 https://www.priyocampus24.com/?p=5192 আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া সমকালীন বাংলাদেশের এমন এক দেশ প্রেমিক নেতৃত্বের প্রতীক, যিনি মানবিক মূল্যবোধ, বৈশ্বিক সংযোগ এবং কৌশলগত উন্নয়ন-দৃষ্টিভঙ্গিকে একত্রিত করে কাজ করে যাচ্ছেন। দেশ ও প্রবাসে বহুমুখী মানবিক উদ্যোগ, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পৃক্ততা এবং উন্নয়নভিত্তিক রাজনৈতিক দর্শনের মাধ্যমে তিনি আজ কেবল একটি জেলার নয়, বরং একটি সম্ভাবনাময় জাতীয় নেতৃত্বের রূপরেখা উপস্থাপন করছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি জেলা বিএনপি এবং এর ১৪টি অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। দলীয় রাজনীতিতে তার ভূমিকা বিভাজন নয়, বরং সংগঠন, অংশগ্রহণ এবং ভবিষ্যৎমুখী ঐক্যের ওপর প্রতিষ্ঠিত।

কোভিড-১৯ মহামারিতে মানবিক নেতৃত্ব
২০২০ সালের বৈশ্বিক কোভিড-১৯ সংকটের সময়, যখন বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম এবং সাধারণ মানুষ গভীর অনিশ্চয়তায় নিমজ্জিত, তখন আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া মানবিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি চিকিৎসা সহায়তা, খাদ্যসামগ্রী, পিপিই, মাস্ক ও অন্যান্য সুরক্ষা সরঞ্জাম বিতরণে নেতৃত্ব দেন— শুধু ব্রাহ্মণবাড়িয়ায় নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা এবং আন্তর্জাতিক পরিসরেও। এই মানবিক উদ্যোগের সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি আসে এক ব্যতিক্রমী ঘটনায়। নাইজেরিয়ার ওইও স্টেটের তৎকালীন গভর্নর, সিনেটর আবিওলা আজিমোবি করোনায় আক্রান্ত হলে নাইজেরিয়া সরকার সরাসরি আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার সহায়তা প্রার্থনা করে। বাংলাদেশে প্রস্তুতকৃত একটি বিশেষ করোনা প্রতিরোধী ইনজেকশন সরবরাহের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয় এবং স্পষ্টভাবে উল্লেখ করা হয়— এই সহায়তা যেন তার মাধ্যমেই পৌঁছায়। তার ঐকান্তিক প্রচেষ্টায় বিশ্বব্যাপী আকাশপথ বন্ধ থাকার মধ্যেও নাইজেরিয়া থেকে একটি বিশেষ বিমান বাংলাদেশে এসে তার কাছ থেকে ওষুধ ও সীমিত পরিমাণ সুরক্ষা সামগ্রী সংগ্রহ করে। এই ঘটনা কেবল ব্যক্তিগত আস্থার নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে একজন বাংলাদেশির মানবিক নেতৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি— যা জাতির জন্য এক গর্বের মুহূর্ত।

বৈশ্বিক পানি সুরক্ষায় নেতৃত্ব: ‘ব্লু গোল্ড’ ভিশন
বিশ্বব্যাপী ক্রমবর্ধমান পানিসংকট আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার চিন্তাজগতের অন্যতম কেন্দ্রীয় বিষয়। তিনি বিশ্বাস করেন, বিশ্বের অন্যতম বৃহৎ মিঠা পানির ভাণ্ডারসমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ বৈশ্বিক ‘ব্লু গোল্ড ইকোনমি’র নেতৃত্ব দিতে সক্ষম। আন্তর্জাতিক ফোরাম ও নীতিনির্ধারণী আলোচনায় তিনি বোতলজাত পানি রপ্তানি, পানি কূটনীতি, জলবায়ু সহনশীল পানি অবকাঠামো এবং আন্তঃদেশীয় পানি ব্যবস্থাপনায় বিনিয়োগের সুস্পষ্ট নীতি-প্রস্তাবনা উপস্থাপন করেছেন। তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, বাংলাদেশ কেবল পানিসংকটে ভুক্তভোগী দেশ নয়— সঠিক পরিকল্পনা ও আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে এটি বৈশ্বিক পানি সমস্যার সমাধানদাতা হিসেবেও আত্মপ্রকাশ করতে পারে।

বায়ুদূষণ মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ
পানি সুরক্ষার পাশাপাশি তিনি বায়ুদূষণ রোধ এবং পরিবেশগত টেকসই উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখছেন। জীবাশ্ম জ্বালানি নির্ভরতার সীমাবদ্ধতা, নগরাঞ্চলে পরিকল্পিত সবুজায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির বিস্তারে তিনি আন্তর্জাতিক গবেষক, পরিবেশবাদী সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তার অবস্থান স্পষ্ট— অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা পরস্পরবিরোধী নয়; বরং সঠিক নীতিতে এগুলো পরস্পর-সম্পূরক।

রাজনৈতিক নির্যাতন ও অদম্য প্রত্যয়
মানবিক কাজ, সংগঠক হিসেবে প্রভাব এবং জনপ্রিয়তার কারণেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় তিনি রাজনৈতিক নির্যাতনের শিকার হন। তাকে এবং তার ব্যক্তিগত সহকারী আজাদকে গুম করা হয়। দেশব্যাপী দলীয় প্রতিবাদ এবং সাংবাদিকদের বলিষ্ঠ লেখনীর চাপে সরকার শেষ পর্যন্ত তাকে মুক্তি দিতে বাধ্য হয়। সেই নির্যাতনের শারীরিক ও মানসিক অভিঘাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তার হৃদপিণ্ডের দুটি ধমনীতে রিং প্রতিস্থাপন করতে হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু এই নির্যাতন

বৈশ্বিক নেটওয়ার্ক ও বিনিয়োগভিত্তিক উন্নয়ন দর্শন
আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার শক্তির অন্যতম ভিত্তি তার বিস্তৃত বৈশ্বিক নেটওয়ার্ক। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার সুদৃঢ় সম্পর্ক রয়েছে। এই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে কাজ করছেন। তিনি ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যার মাধ্যমে দেশ-বিদেশে সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্প পরিচালিত হচ্ছে। তার ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত গার্মেন্টস, রিয়েল এস্টেট, আইটি, আমদানি-রপ্তানি ও উন্নয়ন পরামর্শ খাতে। তার প্রতিষ্ঠান ‘গেলেন্স’ বিশ্বজুড়ে সরকার ও বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে সমস্যা সমাধান ও খাতভিত্তিক উন্নয়নে কাজ করে।

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের কৌশল
আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া দৃঢ়ভাবে বিশ্বাস করেন— বাংলাদেশের জনসংখ্যা ও পানি সমস্যা সঠিক পরিকল্পনায় বোঝা নয়, বরং শক্তিতে রূপান্তর করা সম্ভব। এই লক্ষ্যেই তিনি কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষা, বিদেশগামী কর্মীদের জন্য সংশ্লিষ্ট দেশের আইন ও কর্মসংস্কৃতি শিক্ষা এবং বিদেশে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছেন। একই সঙ্গে তিনি ঢাকা ও অন্যান্য যানজটপীড়িত শহরে কেবল কার নেটওয়ার্ক চালুর মাধ্যমে কর্মঘণ্টা সাশ্রয় ও উৎপাদনশীলতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে কাজ করছেন। যুবসমাজকে মাদকমুক্ত, কর্মমুখী ও উদ্যোক্তামুখী করতে লাভজনক ও টেকসই প্রকল্প উন্নয়ন তার কাজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠাতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।

বাংলাদেশের জন্য এক জাতীয় সম্পদ
আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া সেই প্রজন্মের নেতৃত্বের প্রতিনিধি, যারা দেশীয় রাজনীতিকে বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সংযুক্ত করতে সক্ষম। মানবিক নেতৃত্ব, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং উন্নয়নভিত্তিক রাজনৈতিক দর্শনের সমন্বয়ে তিনি একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে এটি কেবল ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন (কসবা-আখাউড়া) বা ব্রাহ্মণবাড়িয়ার সুনামই বাড়াবে না; বরং জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জন্য একটি কৌশলগত সম্পদে পরিণত হবে। আজকের বিশ্বে রাজনীতি আর কেবল ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়— আন্তর্জাতিক নেতৃত্ব, মানবিক গ্রহণযোগ্যতা ও বৈশ্বিক অংশগ্রহণই আধুনিক রাজনীতিকের নতুন পরিচয়পত্র। সেই বিচারে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া এক উজ্জ্বল মডেল, যার নেতৃত্বে বাংলাদেশ ও বিএনপি— উভয়ের সম্ভাবনাই বহু গুণে বিস্তৃত

]]>
https://www.priyocampus24.com/2025/12/15/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95/feed/ 0
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি https://www.priyocampus24.com/2025/12/15/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2025/12/15/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0/#respond Mon, 15 Dec 2025 07:53:29 +0000 https://www.priyocampus24.com/?p=5187 উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়।

হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুর ১টা ৩০ মিনিটে শরিফ ওসমান হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

]]>
https://www.priyocampus24.com/2025/12/15/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির https://www.priyocampus24.com/2025/12/10/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2025/12/10/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0/#respond Wed, 10 Dec 2025 05:49:33 +0000 https://www.priyocampus24.com/?p=5122 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ জন মনোনয়ন প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে দলের মনোনয়ন ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, আমরা মনোনয়ন পত্র বিতরণের কাজ শেষ করেছি। আজকে প্রাথমিক তালিকা প্রকাশ করবো। আজ যাদের নাম প্রকাশ করবো তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করবো।

প্রার্থীদের নাম ঘোণার আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তাঁরা ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন।

নির্বাচের দিন অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান নাসীরুদ্দীন।

একই সঙ্গে নাসীরুদ্দীন দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, মনোনয়ন ফরম দেশের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন তাঁরা। দেড় হাজারের বেশি মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এনসিপির প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।

এসময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ সন্তোষজনক নয়। তবে আমরা সরকার এবং নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই।

তিনি বলেন, এবারের ভোট শুধু নয় গণভোট। গণভোটে আমরা হ্যা এর পক্ষে কাজ করবে। কারণ হ্যা মানে সংস্কারের পক্ষের শক্তি। পুরনো ফ্যাসিবাদে ফিরতে না চাওয়া। না মানে জুলাই আন্দোলনের যে চেতনা এবং সংস্কারের বিপক্ষের শক্তি।

এক নজরে দেখে নিন কোন আসনে এনসিপি প্রার্থী কে-

এরমধ্যে পঞ্চগড়-১ আসনে মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ আসনে মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে, মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩ আসনে আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫ আসনে ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২ আসনে ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩ আসনে মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২ আসনে রাসেল আহমেদ ও লালমনিরহাট-৩ আসনে মো. রকিবুল হাসান জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে রংপুর-১ আসনে মো. আল মামুন, রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুড়িগ্রাম-১ আসনে মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনে ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি, গাইবান্ধা-৩ আসনে মো. নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা-৫ আসনে ডা. আ. খ. ম. আসাদুজ্জামান, জয়পুরহাট-১ আসনে গোলাম কিবরিয়া, জয়পুরহাট-২ আসনে আবদুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া-৬ আসনে আব্দুল্লাহ-আল-ওয়াকি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. নাজমুল হুদা খান (রুবেল খান) এনসিপির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে নওগাঁ-১ আসনে কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ আসনে মো. মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ আসনে পরিমল চন্দ্র (উরাও), নওগাঁ-৪ আসনে মো. আব্দুল হামিদ, নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, নাটোর-২ আসনে আব্দুল মান্নাফ, নাটোর-৩ আসনে অধ্যাপক এস. এম. জার্জিস কাদির, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের ও সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিস্তারিত আসছে….

]]>
https://www.priyocampus24.com/2025/12/10/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
শেখ হাসিনার ফাঁসির রায়: মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত https://www.priyocampus24.com/2025/11/17/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae/ https://www.priyocampus24.com/2025/11/17/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae/#respond Mon, 17 Nov 2025 15:38:03 +0000 https://www.priyocampus24.com/?p=5065 বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের কর্মী। তার মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে রয়েছে।

এছাড়া আহত আটজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ এবং হত্যাকাণ্ড ঘটেছে।

]]>
https://www.priyocampus24.com/2025/11/17/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae/feed/ 0
এনসিপির মনোনয়ন ফরম তোলার সময় বাড়ল ২০ নভেম্বর পর্যন্ত https://www.priyocampus24.com/2025/11/14/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be/ https://www.priyocampus24.com/2025/11/14/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be/#respond Fri, 14 Nov 2025 11:05:46 +0000 https://www.priyocampus24.com/?p=4945 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই ফরম নেওয়া যাবে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য জানান। তিনি বলেন, শুরু থেকে যেই ৩ পদ্ধতিতে মনোনয়ন ফরম নেওয়া ও জমা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই পদ্ধতিই বহাল রয়েছে। যারা এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করতে ইচ্ছুক আগামী ২০ নভেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করে জমা দিতে পারবেন।

তিনি আরও বলেন, মনোনয়ন ফরম সংগ্রহের জন্য অনলাইন ও অফলাইন উভয় সুবিধাই থাকবে। অনলাইনে আবেদন করতে হলে আগ্রহীরা nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন। অফলাইনে আবেদন করতে চাইলে ফরম সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নেওয়া যাবে। এ ছাড়া এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করেও ফরম সংগ্রহ করা যাবে।

রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি করছে এনসিপি। শুরুতে দলটি মনোনয়নপত্র সংগ্রহের জন্য ১৩ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল। তবে দলের শীর্ষ পর্যায়ের বেশির ভাগ নেতাই এখনো মনোনয়নপত্র কেনেননি। শুধু ১০ নভেম্বর রাতে ঢাকা-৯ আসনের জন্য মনোনয়নপত্র কেনেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আর ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

এর আগে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরুদ্দীন পাটওয়ারী। এনসিপির প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাই যোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিরা দুই হাজার টাকায় এই ফরম নিতে পারবেন।

]]>
https://www.priyocampus24.com/2025/11/14/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে বহিষ্কার বিএনপি নেতা উদয় কুসুম https://www.priyocampus24.com/2025/08/31/%e0%a6%9a%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/ https://www.priyocampus24.com/2025/08/31/%e0%a6%9a%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/#respond Sun, 31 Aug 2025 11:00:52 +0000 https://www.priyocampus24.com/?p=4788 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের সন্ত্রাসী বলে বহিষ্কার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

রোববার (৩১ আগস্ট) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। এ ছাড়াও তার বিরুদ্ধে হামালয় ইন্ধনেরও অভিযোগ আছে।

]]>
https://www.priyocampus24.com/2025/08/31/%e0%a6%9a%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/feed/ 0
এনসিপি থেকে বহিষ্কারের পর মাহিনের বিস্ফোরক মন্তব্য https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/ https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/#respond Tue, 19 Aug 2025 12:07:51 +0000 https://www.priyocampus24.com/?p=4705 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন নেওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত হয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। এ ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ আগস্ট) মধ্যরাতে দেওয়া পোস্টে মাহিন লেখেন, ‘আমি তাদের একজন যার হাতে অভ্যুত্থানের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল। অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিলো।’

তিনি বলেন, ‘মাহিন সরকারের তার অনাগত সন্তানের কাছে বলার মতো গল্প আছে। মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তার রক্ত দিয়ে রাঙিয়েছে। গানপয়েন্টে ৬ জন সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের পর মাহিন সরকার বলেছিল ‘মানি না’। মাহিন সরকারসহ চারজন সমন্বয়কই বাকি সমন্বয়কদের বৈধতা দিয়েছে। মাহিন সরকার পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ন্যায়বিচারে মাঠে নেমেছিল, কেউ আসেননি পাশে। আজকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করে দিলেন।’

আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে তিনি আরও বলেন, ‘গুরুতর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্খলনের মতো অভিযোগ থাকে, তারপরও সংগঠনসমূহে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আমি সে সুযোগও পাইনি, এটা সামগ্রিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হয়ে গেল।’

সবশেষে মাহিন বলেন, ‘আমি সবসময়ই বিশ্বাস করি বিজয় আসমান থেকেই আসে, জমিনে তার প্রতিফলন হয় মাত্র।’

এর আগে, সোমবার দিবাগত রাতে ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি। এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাতের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে নিজের পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ আজ (সোমবার) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে, সোমবার দুপুরে ‘ডিইউ ফার্স্ট’ নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহিন সরকার।

]]>
https://www.priyocampus24.com/2025/08/19/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/feed/ 0
ঢাবি প্রশাসন গুপ্ত রাজনীতির সংজ্ঞা নির্ধারণ করেছে: ছাত্রদল সভাপতি https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80/ https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80/#respond Thu, 14 Aug 2025 12:57:28 +0000 https://www.priyocampus24.com/?p=4626 ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নানা সময়ে ‘মব’ সৃষ্টি করছে গুপ্ত রাজনীতিতে জড়িতরা। বিভিন্ন ছাত্র সংগঠনের দাবির মুখে এই গুপ্ত রাজনীতির সংজ্ঞা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাদের সঙ্গে ক্যাম্পাস ও হলে ছাত্ররাজনীতি কীভাবে চলবে তার রূপরেখা প্রণয়নের অংশ হিসেবে উপাচার্যের সভাকক্ষে আলোচনায় বসে প্রশাসন। সেখানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ সংজ্ঞার কথা ছাত্রদলের নেতাদের জানিয়েছেন।

বৈঠক থেকে বের হয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল পর্যায়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে সেখানে ছাত্র রাজনীতি কীভাবে চালু থাকবে এবং ছাত্র রাজনীতির ধরন কী হবে, তার রূপরেখা প্রণয়নে সর্বশেষ যে মিটিং হয়েছিল তার আপডেট নেওয়ার জন্য আমরা আজকে এসেছিলাম। আমরা সময় নিয়েছি স্যারের কাছ থেকে। কারণ আমাদের ডাকসু নিয়ে আগ্রহ রয়েছে। আমরা ডাকসুর বিষয়ে ছাত্রদল পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা এত মবের শিকার হয়েছি, সোশ্যাল মিডিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে এবং একটি গুপ্ত গোষ্ঠী যেভাবে প্রতিনিয়ত একটি পরিবেশ সৃষ্টি করেছে, তারপরও ছাত্রদল ডাকসু নির্বাচনে ইতিবাচকভাবে দ্রুততম সময় কীভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায় সে বিষয়ে সচেতন রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরামের সঙ্গে মিটিং করে সেই রূপরেখা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, তারা (শিক্ষক) আমাদেরকে (ছাত্রদল) অবহিত করেছেন যে তারা আজ কিছুক্ষণের মধ্যে ছাত্র রাজনীতির ধরন প্রণয়নে একটি কমিটি ঘোষণা করবেন। সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল পর্যায়ে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে ছাত্র রাজনীতির ধরন কী হবে সেই রূপরেখা প্রণয়নে আমাদের ছাত্র সংগঠনের মাঝে থেকে ২৩টি সংগঠন থেকে এরই মধ্যে মতামত নিয়েছেন। এখন তারা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নেবেন এবং আরও যারা অংশীদার রয়েছে, তাদের কাছ থেকে মতামত নিয়ে অতি দ্রুততম সময়ে এটি রূপরেখা প্রণয়ন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা তাতে আশ্বস্ত হয়েছি।

তিনি আরও বলেন, আমাদের দীর্ঘ আলোচনায় ডিসি স্যারসহ প্রোভিসি স্যার, প্রক্টর স্যার, কোষাধ্যক্ষ স্যার তারা সবাই এক বাক্যে স্বীকার করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব ক্রিয়েট থেকে শুরু করে, সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। শুধু তাই নয়, তারা এ গুপ্ত রাজনীতির সংজ্ঞাও নাকি নির্ধারণ করেছেন। যদিও আমাদের মাঝে মধ্যে সন্দেহের উদ্রেক হয়। আজকের মিটিংয়েও আমরা যেটা লক্ষ্য করেছি, তারা গুপ্ত রাজনীতির কথা বলতে অনীহা প্রকাশ করেন। তাদের মাঝে একটা ভীতি কাজ করে। এটি নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে। তারা যেটি বলেছে, তারা যদি কখনো গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলে কিংবা এ আলোকে কিছু কাজ করতে যায় তাদের চরিত্র হরণ করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের হেয় করা হয়। তারা তাদের সে আফসোসের কথা আমাদের বলল।

ছাত্রদল অবশ্যই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে জানিয়ে তিনি আরও বলেন, কিন্তু আমাদের যে দাবি ছিল এবং ছাত্র সমাজের যে দাবি এবং বিশেষ করে ৫ আগস্টের গণঅভ্যুথান পরবর্তী যে প্রধান দাবি ছিল, ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসা। স্যাররা তাদের এ গাফিলতি স্বীকার করেছেন এবং বলেছেন, এরই মধ্যে শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে, সেখানে আরও কীভাবে ইনক্লুড করা যায় সে বিষয়ে তারা কাজ করছে। এখন আমরা তাদের কাজের প্রতিফলন দেখতে চাই। আমরা আশা করছি আগামী শনিবারের মধ্যে তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক এবং হল ভিত্তিক বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন রয়েছে। এখানে অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্রে লেখা রয়েছে যে, কেউ যদি রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাকে এখানে নেতৃত্বে নিয়ে আসা যাবে না। আমাদের শিক্ষকরাও এটি স্বীকার করেছেন। যে এখানে ইসলামী ছাত্রশিবির গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে ওইসব জায়গায় দখল করে নিচ্ছে। এটি সরাসরি দখলদারিত্ব কায়েমের মতো। ছাত্রলীগ যেভাবে করেছে ছাত্রশিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে। তারা (শিক্ষক) বলেছে, এ বিষয়টি তারা আইডেন্টিফাই করেছে, তারা এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবে। রূপরেখা প্রণয়নে এ বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছে।

ছাত্রদল সভপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের দুইটি ফেসবুক গ্রুপ রয়েছে। এখানে যারা অ্যাডমিন রয়েছে, তারা এটিকে কুক্ষিগত করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মব ক্রিয়েট করার ক্ষেত্রে, নারীদের হেনস্ত করার ক্ষেত্রে এবং এমনকি কোনো শিক্ষক যদি গণতান্ত্রিক ভাষায় কথা বলে তাদের বিপরীতে কীভাবে এখানে মব ক্রিয়েট করা যায় সেই প্রক্রিয়া এখানে হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ গ্রুপে যে ধরনের বাজে ভাষা ব্যবহার করা হয়, এটি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে না। আমাদের ভিসি স্যারসহ অন্যদের সাধুবাদ জানাই। তারা নাকি এ গ্রুপগুলোর যে অ্যাডমিন রয়েছে তাদের চিঠি ইস্যু করে ডেকেছে। এই দুটো গ্রুপের বিষয়ে তারা আইনাগত ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বস্ত করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি থাকবে না উপাচার্যের এমন মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের উপাচার্য সুস্পষ্টভাবে বলেছেন যে, তিনি হল কমিটি নিষিদ্ধের কথা বলেননি। তিনি ওইদিন একটি মবের সামনে নিয়ন্ত্রণের কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ে রাজনীতি কি ধরনের হবে সেই বিষয়ে কমিটি গঠন করা হবে। তবে অবশ্যই আমাদের হল কমিটি থাকবে স্যাররা সেটা বলেছেন।

বৈঠকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

]]>
https://www.priyocampus24.com/2025/08/14/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80/feed/ 0
জাতীয় ঐক্য ধরে না রাখা গেলে আরেকটি ১/১১ আসবে: নাহিদ https://www.priyocampus24.com/2025/08/12/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%97%e0%a7%87/ https://www.priyocampus24.com/2025/08/12/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%97%e0%a7%87/#respond Tue, 12 Aug 2025 14:55:17 +0000 https://www.priyocampus24.com/?p=4574 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচন চাই। কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। জাতীয় ঐক্য ধরে না রাখা গেলে, দেশকে স্থিতিশীল না রাখা গেলে আরেকটি ১/১১ আসবে।’

মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের এক বছরে কী পেলাম, দেশ কতটুকু পরিবর্তন হলো? ১ বছরে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। নতুন বন্দোবস্ত আমরা পাইনি। অভ্যুত্থান সমাপ্ত হয়নি। লড়াইও শেষ হয়নি।

এনসিপির আহ্বায়ক বলেন, যারা সমীকরণ মিলিয়ে ফেলছে, ভুল পথে হাঁটছেন, তাদের বলতে চাই, এক বছর ছাড় দিয়েছি। ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে এক পার্সেন্ট ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ৭১ পরবর্তী বাকশাল কায়েম হয়েছে। ৯০ এর পর ব্যর্থ হয়েছে। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থান ব্যর্থ করতে সকল আয়োজন সম্পন্ন হয়েছে।

তিনি হুঁশিয়ার করে বলেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন না করে এই সরকার যেতে পারবে না। অন্য কেউ ক্ষমতায় আসতেও পারবে না।

]]>
https://www.priyocampus24.com/2025/08/12/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%97%e0%a7%87/feed/ 0