আদালত – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Fri, 11 Apr 2025 05:21:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg আদালত – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 ডিটেনশন আইনে কারাগারে অভিনেত্রী মেঘনা আলম https://www.priyocampus24.com/2025/04/11/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad/ https://www.priyocampus24.com/2025/04/11/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad/#respond Fri, 11 Apr 2025 05:17:39 +0000 https://www.priyocampus24.com/?p=1206 রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে আটকের পর অভিনেত্রী মেঘনা আলমকে কারাগারে পাঠানো হয়েছে। মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী এ মডেলকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। শুক্রবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

ছবি মডেলের ফেসবুক থেকে নেয়া

আদালত সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টায় মেঘনা আলমকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, মেঘনা আলমকে গ্রেপ্তারের পর আদালতে পাঠায় ডিবি। তবে কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

আদেশের বরাতে আদালতের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিপন্থি ক্ষতিকর কাজ থেকে বিরত করার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ আদেশ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেন, বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আটকাদেশ স্বাক্ষরের দিন থেকে ৩০ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখার আদেশ দেওয়া হয়। পরে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার ‘দরজা ভেঙে’ পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়। ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দি করতে পারে। এ ধরনের আইন সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয়।

মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন।

তাকে আটকের বিষয়ে ভাটারা থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুধবার মেঘনা আলমকে আটকের জন্য বসুন্ধরা এলাকায় এসেছিলেন। সঙ্গে ভাটারা থানার পুলিশ সদস্যরাও ছিলেন। প্রথমে তিনি দরজা খুলতে চাননি। পরে তাকে আটক করে মিন্টো রোডে নিয়ে যাওয়া হয়।

]]>
https://www.priyocampus24.com/2025/04/11/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad/feed/ 0
ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ৩ বছর কারাদণ্ড https://www.priyocampus24.com/2025/04/06/%e0%a6%87%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/ https://www.priyocampus24.com/2025/04/06/%e0%a6%87%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/#respond Sun, 06 Apr 2025 07:30:22 +0000 https://www.priyocampus24.com/?p=638 প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে। এতে আকৃষ্ট হয়ে মুজাহিদ হাসান ফাহিম তাদের প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন। যার মূল্য পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকার চেক দেন।

ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন। পরে চেকটি ব্যাংকে জমা দেননি। পরবর্তীতে বাদী টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন। টাকা ফেরত না পেয়ে মুজাহিদ লিগ্যাল নোটিশ পাঠান। ২০২৪ সালের জানুয়ারি মাসে আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন।

]]>
https://www.priyocampus24.com/2025/04/06/%e0%a6%87%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/feed/ 0