আনন্দ শোভাযাত্রা – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Mon, 14 Apr 2025 03:31:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg আনন্দ শোভাযাত্রা – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু https://www.priyocampus24.com/2025/04/14/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%be%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/ https://www.priyocampus24.com/2025/04/14/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%be%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/#respond Mon, 14 Apr 2025 03:31:39 +0000 https://www.priyocampus24.com/?p=1499 বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ কর্মসূচি।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় ঐতিহ্যবাহী ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে ফের চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রার শুরুতে মারমা, ম্রো, চাকমা, খুমি ত্রিপুরা, পাঙখুয়া, রাখাইন, মনিপুরী, খাসিয়া, চা জনগোষ্ঠীসহ ২৮টি জাতিগোষ্ঠী অংশ নিয়েছে।

এবারের পহেলা বৈশাখের আবহ অন্যবারের চেয়ে একটু আলাদা। গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পালাবদলের পর এটাই প্রথম বাংলা নববর্ষ উদযাপন।

নতুন চেতনায় বর্ষবরণ আয়োজনের প্রচেষ্টা চলছে দেশজুড়ে। বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি বদলে নতুন নাম হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

]]>
https://www.priyocampus24.com/2025/04/14/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%be%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/feed/ 0
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয় ঢাবি শিক্ষার্থী ছাত্রলীগের রাকিব https://www.priyocampus24.com/2025/04/13/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%be%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86/ https://www.priyocampus24.com/2025/04/13/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%be%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86/#respond Sun, 13 Apr 2025 14:21:48 +0000 https://www.priyocampus24.com/?p=1456 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের ‘আনন্দ শোভাযাত্রা’ উপলক্ষ্যে বানানো মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতিতে’ শনিবার ভোরের দিকে আগুন দেওয়া হয়। পুড়ে গেছে ‘শান্তির পায়রা’ মোটিফের একাংশও। দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতেন।

রোববার ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, ঢাবির চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। রাকিব নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতেন।

এদিকে ডিএমপি কমিশনার এস এম সাজ্জাদ আলী জানিয়েছেন, আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) শোভাযাত্রা শুরুর আগেই নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হবে।

সিসিটিভি ফুটেজ দেখা যায়, শনিবার ভোরের দিকে চারুকলা অনুষদের দেয়াল টপকে আগুন দেয় এক ব্যক্তি। ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এক যুবক মুখে মাস্ক পরিহিত অবস্থায় চারুকলা অনুষদের তিন নম্বর গেটের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। তিনি কালো টি-শার্ট ও খাকি রঙের প্যান্ট পরা ছিলেন। ভেতরে প্রবেশ করে কিছুক্ষণের মধ্যেই তিনি প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দেয়াল টপকে বের হয়ে যান।

]]>
https://www.priyocampus24.com/2025/04/13/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%be%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86/feed/ 0
ঢাবির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু সকাল ৯টায় https://www.priyocampus24.com/2025/04/13/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%ad/ https://www.priyocampus24.com/2025/04/13/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%ad/#respond Sun, 13 Apr 2025 05:40:26 +0000 https://www.priyocampus24.com/?p=1434 বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল সোমবার (১৪এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হবে। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ওইদিন সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের করা হবে।

এর আগে সকাল ৮টা থেকে শোভাযাত্রার প্রস্তুতি চলবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন।

শোভাযাত্রা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রবেশ পথ ও সংলগ্ন সড়ক বন্ধ থাকবে। শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষার্থে আশপাশ দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না। শেষ প্রান্ত দিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়টির প্রশাসন বিভাগ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুদিনের ঐতিহ্য ও স্বকীয়তা অব্যাহত রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলক করার জন্য লোক-ঐতিহ্য ও ২৪ এর চেতনাকে ধারণ করে আরও বড় পরিসরে এবং বৈচিত্র্যপূর্ণভাবে এবছর শোভাযাত্রায় সর্বজনীন অংশগ্রহণের আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় এবছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিবৃন্দ অংশ নেবেন। এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবছর থাকবে ৭টি বড় মোটিফ, ৭টি মাঝারি মোটিফ এবং ৭টি ছোট মোটিফ।

যে পথ দিয়ে হবে আনন্দ শোভাযাত্রার র্যালী

পহেলা বৈশাখ ঘিরে যেসব নির্দেশনা
পহেলা বৈশাখ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ ও বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচল নিয়ে এক গুচ্ছ নির্দেশনাও দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এতে আরো বলা হয়েছে, পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চলাকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ রাজু ভাস্কর্যের পেছনের গেইট, চারুকলা অনুষদ সম্মুখস্থ ছবির হাটের গেইট এবং বাংলা একাডেমির সম্মুখস্থ রমনা কালী মন্দির সংলগ্ন গেইট বন্ধ থাকবে।

ক্যাম্পাসে নববর্ষের সকল ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে উল্লেখ করে বলা হয়েছে, নববর্ষের দিন ক্যাম্পাসে বিকাল ৫ টা পর্যন্ত প্রবেশ করা যাবে। ৫ টার পর কোনভাবেই প্রবেশ করা যাবে না, শুধু বের হওয়া যাবে।

এছাড়াও নববর্ষ উপলক্ষ্যে আজ রোববার (১৩ এপ্রিল) রবিবার সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোন গাড়ি প্রবেশ করতে পারবে না। নববর্ষের দিন ক্যাম্পাসে কোন ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোন ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত মোড় সংলগ্ন গেইট ও পলাশী মোড় সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন।

ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখে বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম এবং অস্থায়ী মেডিকেল ক্যাম্প থাকবে। হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ সংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন এলাকা, দোয়েল চত্বরের আশে-পাশের এলাকা ও কার্জন হল এলাকায় মোবাইল পাবলিক টয়লেট স্থাপন করা হবে।

নববর্ষ উপলক্ষ্যে নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

]]>
https://www.priyocampus24.com/2025/04/13/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%ad/feed/ 0
চারুকলায় আগুন: পুড়ে গেল আনন্দ শোভাযাত্রার শেখ হাসিনার মোটিফ https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2/ https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2/#respond Sat, 12 Apr 2025 04:27:02 +0000 https://www.priyocampus24.com/?p=1361 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে আগুন লেগে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ (মুখাকৃতি) পুরোপুরি পুড়ে গেছে। এছাড়া ‘শান্তির পায়রা’ মোটিফটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে এই মোটিফগুলো পুড়ে গেল তা যাচাই করার জন্য চারুকলার সিসিটিভির ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, পুলিশ ও প্রক্টরিয়াল মোবাইল টিম চারুকলায় নিরাপত্তার দায়িত্বে ছিল। ভোর সাড়ে চারটার দিকে মোবাইল টিম ফজরের নামাজ পড়তে বের হয়।

এর কিছু সময় পরেই যে জায়গাতে শেখ হাসিনার মোটিফটি ছিল, সেখানে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো হলেও শেখ হাসিনার ফ্যাসিস্ট মোটিফটি সম্পূর্ণ পুড়ে গেছে। এটা একেবারে পরিকল্পিতভাবে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাটি ঘটার পরপরই সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, পুলিশের কর্মকর্তারা এসে উপস্থিত হন। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, কীভাবে এ ঘটনা ঘটছে।

এ ঘটনায় অনেক শিক্ষার্থী অভিযোগ করে বলেছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ পুড়িয়ে ফেলা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

]]>
https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2/feed/ 0
‘মঙ্গল শোভাযাত্রা’ নাম এবার ‘আনন্দ শোভাযাত্রা’ https://www.priyocampus24.com/2025/04/11/%e0%a6%ae%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%be%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f/ https://www.priyocampus24.com/2025/04/11/%e0%a6%ae%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%be%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f/#respond Fri, 11 Apr 2025 06:16:53 +0000 https://www.priyocampus24.com/?p=1224 নানা বিতর্কের পর অবশেষে বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পাল্টে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার ‘আনন্দ শোভাযাত্রা’ নামে বের হবে এই শোভাযাত্রাটি।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

নতুন নামের ঘোষণা দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রমুখ।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ বলেন, এবার নববর্ষ উদযাপনে একপেশে সংস্কৃতি চর্চা থেকে বেরিয়ে এসে ইনক্লুসিভ সাংস্কৃতিক চর্চা হবে।

]]>
https://www.priyocampus24.com/2025/04/11/%e0%a6%ae%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%be%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f/feed/ 0