ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Tue, 13 May 2025 10:19:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯৩ শতাংশ https://www.priyocampus24.com/2025/05/13/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/ https://www.priyocampus24.com/2025/05/13/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/#respond Tue, 13 May 2025 10:19:17 +0000 https://www.priyocampus24.com/?p=2584 ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ৯৩ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস-চ্যান্সেলর এর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) মোছাব্বির মোহাম্মদ মুছা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রফিক আল মামুন, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী’সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফলাফল প্রকাশকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম নিজস্ব ব্যবস্থাপনায় এবং সল্পসময়ে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একইসাথে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ বছর মেধাতালিকায় ১ম বর্ষে পিরোজপুর জেলার ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদরাসা এবং ২য় বর্ষ ও তৃতীয় বর্ষে চট্টগ্রাম জেলার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পৃথকভাবে প্রথম স্থান অর্জন করায় সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষক ও শিক্ষর্থীদের অভিনন্দন জানান ভাইস চ্যান্সেলর।

এ বছর তিন বর্ষে সর্বমোট ১ লাখ ১৭ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে ১লাখ ৯ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পরীক্ষায় পাশের হার ১ম বর্ষ ৯০.৪৮ শতাংশ, ২য় বর্ষ ৯৪.৭৪ শতাংশ এবং তৃতীয় বর্ষ ৯৬.৫৫ শতাংশ ।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে।

]]>
https://www.priyocampus24.com/2025/05/13/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/feed/ 0
ফাজিল অনার্স পরীক্ষা শুরু ২৫ মে https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/#respond Tue, 15 Apr 2025 11:45:02 +0000 https://www.priyocampus24.com/?p=1577 ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে সারাদেশের মাদরাসায় ফাজিল অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২৩ আগামী ২৫ মে থেকে শুরু হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৫ মে থেকে পরীক্ষা শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র ও সময়সূচিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

]]> https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/feed/ 0