এসএসসি পরীক্ষার্থী – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Tue, 13 May 2025 10:11:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg এসএসসি পরীক্ষার্থী – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 শেষ হলো এসএসসির লিখিত পরীক্ষা, ১৫ মে শুরু ব্যবহারিক https://www.priyocampus24.com/2025/05/13/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80/ https://www.priyocampus24.com/2025/05/13/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80/#respond Tue, 13 May 2025 10:11:25 +0000 https://www.priyocampus24.com/?p=2582 ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। এর মধ্যে আজ মঙ্গলবার (১৩ মে) শেষ হয়েছে ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত লিখিত (তত্ত্বীয়) অংশের পরীক্ষা। আর মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত দাখিল পরীক্ষা শেষ হবে আগামী বৃহস্পতিবার (১৫ মে)। একইদিন শুরু হবে স্কুলের ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ২২ মে পর্যন্ত। আর মাদ্রাসার ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৬-২২ মে পর্যন্ত।

এ ছাড়া প্রতিটি শিক্ষা বোর্ডই নির্দেশ দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করে নম্বরপত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র বোর্ডে জমা দিতে। স্কুল ও মাদ্রাসার ব্যবহারিক পরীক্ষার ফল সংক্রান্ত সব নথিপত্র বোর্ডে ২৫ মে’র মধ্যে পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, চলতি বছর সারা দেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা বোর্ডে –৩ লাখ ৮১ হাজার ১১৯ জন। এরপরই রয়েছে দিনাজপুর বোর্ড (১ লাখ ৮২ হাজার ৪১০), রাজশাহী (১ লাখ ৮১ হাজার ৯০৪), কুমিল্লা (১ লাখ ৬৯ হাজার ৬৮০), যশোর (১ লাখ ৪১ হাজার ৬৪), চট্টগ্রাম (১ লাখ ৪০ হাজার ৬২৮), ময়মনসিংহ (১ লাখ ৬ হাজার ৪৪৭), সিলেট (১ লাখ ২ হাজার ৮৭২) এবং বরিশাল (৮৪ হাজার ১৮)।

মাদ্রাসা বোর্ডে পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। অন্যদিকে, কারিগরি বোর্ডে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন ও ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন অংশ নিয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়। প্রশ্নফাঁস রোধে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশনা দেয় সরকার।

]]>
https://www.priyocampus24.com/2025/05/13/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80/feed/ 0
এসএসসি পরীক্ষার তৃতীয় দিন অনুপস্থিত ২৭ হাজার ৯০৫ জন https://www.priyocampus24.com/2025/04/17/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6/ https://www.priyocampus24.com/2025/04/17/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6/#respond Thu, 17 Apr 2025 14:52:21 +0000 https://www.priyocampus24.com/?p=1813 এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে পরীক্ষায় সব বোর্ডে মোট অনুপস্থিত ছিল ২৭ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৯৩ জন পরীক্ষার্থী। মোট অনুপস্থিতের হার ১ দশমিক ৭০ শতাংশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ঢাকা বোর্ডের অধীনে ৪৩৮টি কেন্দ্রে ৩ লাখ ৪৭ হাজার ৯৫৮ জন অংশ নেয়ার কথা থাকলেও ৩ লাখ ৪৪ হাজার ২ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় ৩ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের ২৬৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৭১ হাজার ২৭৩ জনের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ২৭৩ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৫২ হাজার ১৯২ জনের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৩৯২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের ২৯৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৩৫ হাজার ২৩৮ জনের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ১৭৪ শিক্ষার্থী উপস্থিত ছিল। ২ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২১৯ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ২৯ হাজার ১৯৯ জনের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৪৪০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সিলেট শিক্ষা বোর্ডের ১৫৪টি পরীক্ষা কেন্দ্রে ৮৩ হাজার ৪২৫ জনের মধ্যে ৮২ হাজার ৪৮৩ পরীক্ষার্থী অংশ নেয়। ৯৪২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বরিশাল শিক্ষা বোর্ডের ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৮১ হাজার ১৫২ জনের মধ্যে ৭৯ হাজার ৯৭৭ পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ১৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৮০টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৬০ হাজার ৫৮২ জনের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৫০৩ জন অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৫৬টি পরীক্ষা কেন্দ্রে ৯৬ হাজার ৩৫৫ জনের মধ্যে ৯৫ হাজার ৩০৭ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়াও মাদরাসা শিক্ষা বোর্ডের ৭২৫টি পরীক্ষা কেন্দ্রে ২ লাখ ৭৯ হাজার ৩০২ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৬৭ হাজার ৩৩৫ জন। মোট ১১ হাজার ৯৬৭ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৪ দশমিক ২৮ শতাংশ। এ বোর্ডে ৫৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ১১৪টি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৫২৬ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৪০১ জন। মোট অনুপস্থিত ১২৫ পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ৪ দশমিক ৯৫ শতাংশ।

]]>
https://www.priyocampus24.com/2025/04/17/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6/feed/ 0
এসএসসির দ্বিতীয় দিনে শতাধিক বহিষ্কার, অনুপস্থিত ২৯হাজার https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%a4/ https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%a4/#respond Tue, 15 Apr 2025 14:37:23 +0000 https://www.priyocampus24.com/?p=1584 এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে ৮৩ জন পরীক্ষার্থী ও ১৮ জন পরিদর্শকসহ মোট ১০১ জন বহিষ্কৃত হয়েছে। এদিন অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এদিন এসএসসিতে ইংরেজি প্রথম পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, এদিন এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৭ লাখ ৫৭ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ১৭ লাখ ২৪ হাজার ৯৩ জন। বাকি ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। ৩ হাজার ৭১৫টি কেন্দ্রের মধ্যে বিদেশের ৯টি কেন্দ্র ছাড়া ৩ হাজার ৭০৬টি কেন্দ্রের তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় বহিষ্কার ৩১
নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে ২ হাজার ২৯১টি কেন্দ্রে। বিদেশের ৯টি কেন্দ্র ছাড়া ২ হাজার ২৮২টি কেন্দ্রের তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৩১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

তাদের মধ্যে ঢাকা বোর্ডের ৯ জন, রাজশাহী বোর্ডের ১ জন, কুমিল্লা বোর্ডের ৩ জন, চট্টগ্রাম বোর্ডের ১ জন, বরিশাল বোর্ডের ৪ জন, দিনাজপুর বোর্ডের ৫ জন ও ময়মনসিংহ বোর্ডের ৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

নয়টি সাধারণ বোর্ডের এসএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ওই ২ হাজার ২৮২টি কেন্দ্রে ১৩ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেন ১৩ লাখ ৪১ হাজার ৯৬৫ জন। অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৬২৮ জন।

ঢাকা বোর্ডের ৪৩৮টি কেন্দ্রে ৩ হাজার ৮৯৬ জন, রাজশাহী বোর্ডের ২৬৯টি কেন্দ্রে ১ হাজার ৮৫৬ জন, কুমিল্লা বোর্ডের ২৭৩টি কেন্দ্রে ১ হাজার ৯৩৯ জন, যশোর বোর্ডের ২৯৯টি কেন্দ্রে ২ হাজার ৯ জন, চট্টগ্রাম বোর্ডের ২১৯ টি কেন্দ্রে ১ হাজার ৩৪৮জন, সিলেট বোর্ডের ১৫৪টি কেন্দ্রে ৯৩৪ জন, বরিশাল বোর্ডের ১৯৪টি কেন্দ্রে ১ হাজার ২৫২ জন, দিনাজপুর বোর্ডের ২৮০টি কেন্দ্রে ১ হাজার ৩৬৭জন এবং ময়মনসিংহ বোর্ডের ১৫৬টি কেন্দ্রে ১ হাজার ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কার ১৯
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী ও ৩ জন পরিদর্শকসহ মোট ১৯ জন বহিষ্কৃত হওয়ার খবর দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য বলছে, ৭২৫টি কেন্দ্রে ২ লাখ ৫৮ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ২ লাখ ৪৭ হাজার ৮৮৯ জন। ১০ হাজার ৪৯০ জন অনুপস্থিত ছিলেন। বহিষ্কৃত হয়েছেন ১৬ জন পরীক্ষার্থী ও ৩ জন পরিদর্শক।

ভোকেশনালের গণিত-২ পরীক্ষায় বহিষ্কার ৫১
এসএসসি ও দাখিল ভোকেশনালের দ্বিতীয় দিনে গণিত-২ পরীক্ষা ৩৬ জন পরীক্ষার্থী ও ১৫ জন পরিদর্শকসহ মোট ৫১ জন বহিষ্কৃত হওয়ার তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে এদিন এসএসসি ও ভোকেশনালের গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কমিটি জানিয়েছে, এসব কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজার ৬৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছেন ১ লাখ ৩৪ হাজার ২৩৯ জন। ২ হাজার ৮২৫ জন অনুপস্থিত ছিলেন এবং ৩৬ জন পরীক্ষার্থী ও ১৫ জন পরিদর্শক বহিষ্কৃত হয়েছেন এ পরীক্ষায়।

প্রসঙ্গত, চলতি বছর নিয়মিত-অনিয়মিতসহ এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার কথা আছে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থীর। নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী রয়েছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় বসার কথা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জনের এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিলেন।

]]>
https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%a4/feed/ 0
হাত-পা ছাড়া জন্ম নেয়া লিতুন জিরা এবার এসএসসি পরীক্ষার্থী https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf/ https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf/#respond Thu, 10 Apr 2025 18:35:12 +0000 https://www.priyocampus24.com/?p=1144 যশোরের মণিরামপুরে ‘হাত-পা ছাড়াই জন্ম নেওয়া’ সেই মেধাবী লিতুন জিরা এ বছর এসএসসি পরীক্ষা যোগ দিয়েছেন। এ যেন অদম্য ইচ্ছাশক্তির বলে বলীয়ান হয়ে মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তিনি। জিরা সমাজের পিছিয়ে পড়া ও আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন। মণিরামপুর উপজেলার গোপালপুর স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন লিতুন জিরা। উপজেলার নেহালপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার প্রথম দিনে ইউএনও নিশাত তামান্না পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে লিতুন জিরাকে দেখে অভিভূত হন। লিতুন জিরা’র এগিয়ে যাওয়ার পথে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি।

যশোরের মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির দুই ছেলে-মেয়ের মধ্যে ছোট লিতুন জিরা। বড় ছেলে ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন। লিতুন জিরা পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা) ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর, প্রাথমিকে বৃত্তি লাভ, শ্রেণীর সেরা শিক্ষার্থীর পাশাপাশি সাংস্কৃতিক চর্চায়ও রেখেছেন চমক জাগানো অবদান।

লিতুন জিরার একাগ্রতা আর অদম্য ইচ্ছা শক্তির কাছে তার শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমেও স্বীকৃতি পেয়েছেন তিনি।

জানা যায়, অদম্য ইচ্ছা শক্তির বলে বলীয়ান হয়ে সব বাঁধা টপকে গিয়ে সমাজের ৮/১০জন প্রতিভাবান স্বাভাবিক শিশুর মতোই এগিয়ে চলেছেন লিতুন জিরা। বরং এক্ষেত্রে স্বাভাবিক শিশুর চেয়েও দৃঢ়তার সাথে এগিয়ে চলেছেন লিতুন জিরা। ২০২৩ ও ২০২৪ সালে পর পর দুই বছর লিতুন জিরা উপজেলা পর্যায় মেধা অন্বেষণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ২০২৩ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন, একই সালে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জনসহ একই বছরের ৪ জানুয়ারি লিতুন জিরা খুলনা বেতারে গান গাওয়ার সুযোগ পান।

লিতুন জিরার মা জাহানারা বেগম বলেন, জন্মের পর মেয়ে লিতুন জিরার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অনেক রাত চোখের পানিতে ভাসিয়েছেন। যার দুই হাত-পা নেই; সেই মেয়ে বড় হয়ে কীইবা করতে পারবে-এমন অজানা শংকায় আঁতকে উঠতেন তিনি। বড় হওয়ার সাথে সাথে মেয়ের পড়া-লেখার প্রবল আগ্রহ এবং মেধার স্বাক্ষরতায় সেই আশঙ্কা আজ আশার আলোয় রূপ নিয়েছে তার কাছে।

বাবা কলেজ শিক্ষক হাবিবুর রহমান বলেন, তিনি যে কলেজে চাকরি করেন, দীর্ঘ ১৯ বছরেও সেটি এমপিওভুক্ত হয়নি। তারপরও ছেলে-মেয়েদের কখনো অভাব বুঝতে দেননি। হাটা-চলা করতে না পারা লিতুন জিরার সেই শিশু বয়স থেকে কর্দমাক্ত পথ মাড়িয়ে ঝড়-বর্ষা মাথায় নিয়ে হুইল চেয়ারে করে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে গেছেন তিনি। মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, সমাজে এমন শিশু বিরল। তার চোখে দেখা লিতুন জিরার অদম্য মেধা ও ইচ্ছা শক্তির কথা শুনে অভিভূত হয়েছেন। তিনিও লিতুন জিরার ভবিষ্যতে এগিয়ে যাওয়া পথে অনুপ্রেরণার অংশীজন হতে চান।

]]>
https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf/feed/ 0