জাতীয় নাগরিক পার্টি – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Sun, 18 May 2025 04:25:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg জাতীয় নাগরিক পার্টি – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 পরিবারসহ এনসিপি নেতা আখতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি https://www.priyocampus24.com/2025/05/18/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%96%e0%a6%a4/ https://www.priyocampus24.com/2025/05/18/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%96%e0%a6%a4/#respond Sun, 18 May 2025 04:25:18 +0000 https://www.priyocampus24.com/?p=2889 পরিবার-পরিজনসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি ) সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

শনিবার (১৭ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন শনিবার রাতে এক ফেসবুক পোস্টে লিখেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে বুলেট নামে এক ব্যক্তি চিঠি পাঠিয়েছেন। আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’।

তবে শুক্রবার (১৬ মে) ডাকযোগে তার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে এ হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ডাকযোগে চিঠিটি পান এনসিপি নেতা আখতার হোসেনের বড় ভাই আরিফ হোসেন। আখতার হোসেনের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলায়।

পোস্টে আখতার উল্লেখ করেন তাকে ও তার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দেওয়া হয়েছে৷ তিনি আরও লিখেছেন চিঠিটি তার বড় পাই পাওয়ার পর থেকে উদ্বিগ্ন ও চিন্তিত। যেখানে পাবে সেখানে খুন ও ঝামেলায় ফেলা হবে।

তিনি আরও উল্লেখ করেন, বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হবে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনও হবো না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।

বিষয়টি জানতে কথা হয় আখতার হোসেনের বড় ভাই আরিফ হোসেন জানান, আখতারসহ পরিবারের সকলকে হত্যার হুমকি দিয়েছে।

চিঠিতে লিখেছে, ‘আমাদের গ্রহণ যোগ্যতা নেই, তাই যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। আরিফ হোসেন জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তারা যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেছে।

]]>
https://www.priyocampus24.com/2025/05/18/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%96%e0%a6%a4/feed/ 0
এনসিপির বর্ষবরণে মানুষের উপস্থিতি কম থাকার কারণ জানালেন সামান্তা https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0/#respond Tue, 15 Apr 2025 19:11:49 +0000 https://www.priyocampus24.com/?p=1621 বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির উপস্থিতি অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় কম ছিল। তবে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বেসরকারি টিভির এক টকশোতে বিষয়টি তোলা হলে বিষয়টি নিয়ে কথা বলেন সামান্তা।

দল এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে সামান্তা শারমিন বলেন, আমাদের শুধু একটি সেন্ট্রাল কমিটি রয়েছে, যেখানে ২১৭ জন সদস্য কাজ করছেন। এই ২১৭ জনের কাঁধেই পুরো দেশের সাংগঠনিক দায়িত্ব। অনেকেই বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে কাজ করছেন, ফলে ঢাকায় উপস্থিতির সংখ্যা স্বাভাবিকভাবেই কিছুটা কম ছিল। ঢাকা শহরজুড়ে আজ (সোমবার) অসংখ্য কর্মসূচি হয়েছে। আমাদের পক্ষে প্রতিটি স্থানে সরাসরি উপস্থিত থাকা সম্ভব হয়নি, তবে আমরা সজাগ ছিলাম।

তিনি আরো বলেন, বর্ষবরণ সার্বজনীন উৎসব হলেও, এতে বাধা দেওয়ার প্রবণতা আগেও দেখা গেছে। তাই আমরা সতর্ক ছিলাম, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে, আমাদের পক্ষ থেকে তা মোকাবিলা করা সম্ভব হয়। জাতীয় নাগরিক পার্টি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে নানা জায়গায় ছড়িয়ে থেকে নিরাপদ ও শান্তিপূর্ণ বর্ষবরণে সহায়তা করার চেষ্টা করেছে।

]]>
https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0/feed/ 0