জাতীয় সংসদ নির্বাচন – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Wed, 16 Apr 2025 11:30:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg জাতীয় সংসদ নির্বাচন – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 সংসদ নির্বাচনের রোডম্যাপ জুলাইয়ে https://www.priyocampus24.com/2025/04/16/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa/ https://www.priyocampus24.com/2025/04/16/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa/#respond Wed, 16 Apr 2025 11:30:17 +0000 https://www.priyocampus24.com/?p=1640 আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সেসব তরুণদের তপশিল ঘোষণার আগে ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বিদ্যমান আইনে এটি হবে না। এজন্য আইন পর্যালোচনার পর সংশোধন করা হবে। প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বেশকিছু জেলা পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, পরিস্থিতির আরও উন্নতি হবে। প্রতিদিন আইনশৃঙ্খলা উন্নত হচ্ছে। আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

ইসি কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ও পরিশুদ্ধ ভোটার তালিকা অপরিহার্য। কমিশন ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছে। আমাদের টার্গেট ছিল নতুন ভোটার ৬১ লাখ ৮৮ হাজার হবে। তবে দেখা ৩ লাখের ওপরে বাদ পড়া ভোটার নিবন্ধিত হয়েছেন। নতুন হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার। আর মোট ভোটার নিবন্ধিত হয়েছে ৬৩ লাখ। এ সময় আগামী জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

]]>
https://www.priyocampus24.com/2025/04/16/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa/feed/ 0
জাতীয় নির্বাচনে থাকছে না পোস্টার: ইসি https://www.priyocampus24.com/2025/04/07/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8/ https://www.priyocampus24.com/2025/04/07/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8/#respond Mon, 07 Apr 2025 12:33:40 +0000 https://www.priyocampus24.com/?p=818 সবার জন্য সমান সুযোগ নিশ্চিতসহ প্রচারণায় পোস্টার না রাখার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। তাই আগামী জাতীয় নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না। তবে পোস্টারের পরির্বতে করা যাবে লিফলেট। এ ব্যাপারে আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। এখন তা অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

নির্বাচনে পোস্টার কেন রাখতে চাচ্ছেন না? এমন প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব এ রকমই। সে প্রস্তাবকে ভালোই মনে করছি। সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে। গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে সেগুলোও ভাবছি। আমরা সর্বোচ্চ কঠোরতার জন্য যে টুলসগুলো আছে সেগুলোকে শক্তিশালী করবো। ২০০/৫০০ টাকা জরিমানার বিষয়গুলো আরো বাড়ানোর চিন্তাভাবনা চলছে। আচরণবিধির বাইরেও পেনাল কোড আছে।

নির্বাচন কমিশনার বলেন, দল নিবন্ধনের যে বিজ্ঞপ্তি- এতে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি রিট করেছে। এটা শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দু-একটি দল আবেদন করেছে। এখন ২০ এপ্রিলের মধ্যে যদি অনেক দল আবেদন করে, তাহলে এক রকম হবে। তবে ২০ তারিখ এলে বোঝা যাবে সময় বাড়ানো হবে কি না। একটি দল আবেদন করেছে। আমাদের ধারণা, ২০ এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি দল আবেদন করার জন্য প্রস্তুত। বর্তমান আইন অনুযায়ী আবেদন করতে হবে। এ জন্য অংশীজনদের সঙ্গেও বসব।

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আরো বলেন, সীমানা নির্ধারণ আইনে করণিক ভুলটি সংশোধনের জন্য করা প্রস্তাবটা আমরা পাঠিয়েছিলাম। অনুমোদন এখনো কেবিনেট থেকে পাইনি। না পেলে বিদ্যমান আইনেই সীমানা নির্ধারণ হবে।

তিনি আরো বরেন, আগামী নির্বাচনে কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, ট্রেন বা অন্য কোনো যানবাহন সহকারে জনসভা কিংবা মশাল নিয়ে জনসভা করা যাবে না। কোনো ধরনের শো ডাউন করা যাবে না। প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন করতে পারবে না।

]]>
https://www.priyocampus24.com/2025/04/07/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8/feed/ 0