নটিংহাম বিশ্ববিদ্যালয় – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Sat, 26 Apr 2025 17:08:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg নটিংহাম বিশ্ববিদ্যালয় – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন করুন দ্রুত https://www.priyocampus24.com/2025/04/15/1606/ https://www.priyocampus24.com/2025/04/15/1606/#respond Tue, 15 Apr 2025 18:53:21 +0000 https://www.priyocampus24.com/?p=1606 যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দেয়। এ স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার সুযোগ আছে। এ বৃত্তির কেতাবি নাম ‘নটিংহাম ডেভেলপিং সল্যুশন স্কলারশিপ’। বাংলাদেশসহ আফ্রিকা বা কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

নটিংহাম বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের নটিংহামে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৮৮১ সালে নটিংহাম বিশ্ববিদ্যালয় কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ১৯৪৮ সালে এটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। যুক্তরাজ্যের বাইরে মালয়েশিয়া ও চীনে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। নটিংহামে পাঁচটি অনুষদ রয়েছে, যার মধ্যে ৫০–এর অধিক বিদ্যালয়, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণাকেন্দ্র রয়েছে।

স্নাতকোত্তরের বিষয়—
প্রকৌশল অনুষদ
মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ
বিজ্ঞান অনুষদ
সামাজিক বিজ্ঞান অনুষদ

সুযোগ-সুবিধা—
নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ বা অর্ধেক মওকুফ করা হবে।

আবেদন করতে পারবেন যেসব দেশের শিক্ষার্থীরা—
আফ্রিকা (সব জাতি), অ্যাঙ্গুলা, অ্যান্টিগা ও বারমুডা, বাংলাদেশ, বার্বাডোজ, বেলিজ, বারমুডা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ব্রুনেই, কেম্যান আইল্যান্ডস, ডমিনিকা, ফকল্যান্ড আইল্যান্ডস, ফিজি, জিব্রাল্টার, গ্রানাডা, ভারত, জ্যামাইকা, কিরিবাতি, মালয়েশিয়া, মালদ্বীপ, নাউরু, নেপাল, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, সামোয়া, সোলোমন আইল্যান্ডস, শ্রীলঙ্কা, সেন্ট হেলেনা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, টোংগা, ত্রিনিদাদ ও টোবাগো, ট্রিসটান দা কুনহা, তুর্ক ও কেইকস আইল্যান্ডস, টুভালু ও ভানুয়াতু।

আবেদনের যোগ্যতা—
ওপরে উল্লিখিত দেশের নাগরিক হতে হবে। আন্তর্জাতিক ও নতুন শিক্ষার্থী হতে হবে। স্কলারশিপে আবেদন করতে নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে। নটিংহাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী বা সেখান থেকে স্নাতক করা কেউ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ দিন— আবেদনের সুযোগ আগামী ১৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত।

]]>
https://www.priyocampus24.com/2025/04/15/1606/feed/ 0