নাহিদ ইসলাম – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Thu, 22 May 2025 17:43:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg নাহিদ ইসলাম – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ : নাহিদ ইসলাম https://www.priyocampus24.com/2025/05/22/%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%af%e0%a6%bc/ https://www.priyocampus24.com/2025/05/22/%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%af%e0%a6%bc/#respond Thu, 22 May 2025 17:43:22 +0000 https://www.priyocampus24.com/?p=3085 বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দেশের চলমান পরিস্থিতি, স্যারেরতো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি… যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার…..। কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমিতো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলা তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো। প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টাকে নাহিদ ইসলাম বলেছেন, আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন। এবং সবগুলা দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন। সবাই তার সাথে আশা করি কো-অপারেট করবেন। প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানান তিনি।

তিনি বলেন, হ্যাঁ যদি কাজ করতে না পারেন, থাকবেন, থেকে কী লাভ। এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন” তিনি। উনি বলছেন, উনি এ বিষয়ে ভাবতেছেন। ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না।

পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এখন ওনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়…. সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন?

প্রসঙ্গত, আজই অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর চলমান আন্দোলন থেকে আজ দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি এই দুই উপদেষ্টাসহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও অব্যাহতি দাবি করেছে।

এদিকে, বিএনপি’র এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি’র এক শীর্ষ নেতা, তবে তা সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে। এই তিনজন হলেন— আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এরই মধ্যে বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসে পূর্বের যে কোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের কারণে দুঃখপ্রকাশ করেছেন।


বিবিসি বাংলা

]]>
https://www.priyocampus24.com/2025/05/22/%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে এনসিপির স্পষ্ট অবস্থান https://www.priyocampus24.com/2025/05/19/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/ https://www.priyocampus24.com/2025/05/19/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/#respond Mon, 19 May 2025 12:37:27 +0000 https://www.priyocampus24.com/?p=2994 বর্তমান রাষ্ট্রব্যবস্থাকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে তা থেকে মুক্তি পেতে নতুন সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র কাঠামোর পূর্ণ সংস্কারের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “গণতন্ত্রের মোড়কে একটি দলীয় ফ্যাসিবাদী ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। এনসিপির প্রধান রাজনৈতিক কর্তব্য হচ্ছে সেই ফ্যাসিবাদ ভেঙে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।”

রোববার (১৯ মে) জাতীয় নাগরিক পার্টির পাঠানো এক বিবৃতিতে ৭ বিষয়ে রূপরেখা উপস্থাপন করা হয়। বিবৃতিতে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, “এই রাষ্ট্র পুনর্গঠন করতে হলে শুধু নীতির বদল নয়, প্রয়োজন নতুন সংবিধান। আমরা যে সংবিধান চাই, তা হবে বৈষম্যহীন ইনসাফ, নাগরিক মর্যাদা ও সাম্যভিত্তিক।

এনসিপির মূল দর্শন ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। তবে আমরা শুধু মুক্তিযুদ্ধের সময়কাল নয়, বরং তার আদর্শ—সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদাকে ধারণ করি। সেই সঙ্গে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং বাংলার উপনিবেশবিরোধী ও ব্রাহ্মণ্যবাদবিরোধী সংগ্রামের ঐতিহাসিক ধারাবাহিকতাকেও রাজনৈতিক ভিত্তি হিসেবে মূল্যায়ন করি।”

  • ধর্ম, সংস্কৃতি ও সম্প্রীতির রাজনৈতিক রূপরেখা
    এনসিপির দৃষ্টিভঙ্গি অনুযায়ী, ধর্ম রাষ্ট্রের হাতিয়ার নয়, বরং নাগরিকদের আত্মিক অনুভবের বিষয়। নাহিদ বলেন, আমরা ধর্মীয় উগ্রতা ও ইসলামবিদ্বেষ উভয়ের বিরোধিতা করি। এনসিপি ইসলামসহ সব ধর্মবিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল। আমরা ধর্মীয় সহাবস্থান, পারস্পরিক দায়বদ্ধতা ও আন্ত সম্প্রীতির নীতিতে বিশ্বাস করি। বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম ইসলাম। এর নৈতিকতা, মানবিকতা এবং বাঙালি মুসলমানের ভাষা-সংস্কৃতি ও জীবনচর্চাকে এনসিপি মূল্যায়ন করে। পাশাপাশি আমরা সংখ্যালঘু ধর্মীয় ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও নাগরিক অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
  • জাতীয় পরিচয়ের নতুন সংজ্ঞা
    নাহিদ ইসলাম বলেন, আমরা জাতি, ধর্ম বা গোত্রভিত্তিক পরিচয়ের বাইরে গিয়ে বঙ্গীয় বদ্বীপের সভ্যতাগত পরিচয়কে কেন্দ্র করে জাতীয় সংস্কৃতি গড়ে তুলতে চাই। এনসিপির জাতীয়তাবাদ হবে বহুস্বর, বহুভাষা ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে গঠিত।”
  • নারীর মর্যাদা ও ক্ষমতায়ন
    নারীর অধিকারের প্রশ্নে এনসিপি বরাবরই সরব। ঘোষণায় বলা হয়, নারীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মসংস্থান এবং নেতৃত্ব নিশ্চিত করতে এনসিপি সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে। পারিবারিক আইনের আওতায় সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নেও দলটি সক্রিয় ভূমিকা রাখবে।
  • আঞ্চলিক রাজনীতি ও পররাষ্ট্রনীতি
    দক্ষিণ এশিয়ায় ভারতের ভূরাজনৈতিক আধিপত্য এবং হিন্দুত্ববাদের প্রসঙ্গে এনসিপির অবস্থান অত্যন্ত কড়া। নাহিদ ইসলাম বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদ বাংলাদেশের জন্য সাংস্কৃতিক ও নিরাপত্তাগত হুমকি। এনসিপি এই আধিপত্যবাদী প্রবণতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে কঠোর অবস্থান নেবে। বাংলাদেশের উচিত ন্যায্যতা, মর্যাদা, সভ্যতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে কৌশলগত পররাষ্ট্রনীতি গড়ে তোলা।
  • অর্থনীতি ও কল্যাণমূলক রাষ্ট্রের প্রতিশ্রুতি
    এনসিপি একটি ইনসাফভিত্তিক ও কল্যাণমুখী আর্থ-সামাজিক ব্যবস্থার পক্ষে। দলটির দৃষ্টিতে শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি, জলবায়ু, নগর ব্যবস্থাপনা, শ্রম অধিকার ও কর্মসংস্থান— এসবই রাষ্ট্রীয় নীতিনির্ধারণের কেন্দ্রে থাকা উচিত। ঘোষণায় উল্লেখ করা হয়, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশকে ঘিরে একটি নতুন আঞ্চলিক অর্থনৈতিক জোন গঠনের ভিশনও রয়েছে এনসিপির। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময় আমাদের কল্পনা করতে হবে একটি নতুন রাষ্ট্র, একটি নতুন সমাজ, যেখানে মানুষ মর্যাদার সঙ্গে বাঁচবে। সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে এনসিপি একটি কাঠামোগত পালাবদলের রাজনীতিতে বিশ্বাস করে।
]]>
https://www.priyocampus24.com/2025/05/19/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
‘বিতর্কিত’ আল হারামাইনে নাহিদের চিকিৎসায় সমালোচনার ঝড় https://www.priyocampus24.com/2025/04/06/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87/ https://www.priyocampus24.com/2025/04/06/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87/#respond Sun, 06 Apr 2025 05:11:17 +0000 https://www.priyocampus24.com/?p=627 রাজধানী ঢাকা ছেড়ে সিলেটে গিয়ে চিকিৎসা নিয়েছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তাও বিতর্কিত ব্যবসায়ী, মানি লন্ডারিং ও হুন্ডি ব্যবসায় অভিযুক্ত দুবাইর আল হারামাইন পারফিউমের মালিক মাহতাবুর রহমান নাসিরের ব্যবসাপ্রতিষ্ঠান আল হারামাইন হাসপাতালে। একটি ছবিতে সস্ত্রীক তাকে হাসপাতালে বসে থাকতে দেখা গেছে। তাদের হাতে ছিল ফুলের তোড়া। এ সময় তারা হাসপাতাল পরিদর্শন করেন।

এ খবর জানাজানি হলে সিলেটে তোলপাড় শুরু হয়। গতকাল শনিবার বিষয়টি ছিল সিলেটের টক অব দ্য টাউন। ঢাকায় চিকিৎসার জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা থাকার পরও নাহিদ গেল বৃহস্পতিবার বিকেলে কেন মফস্বল শহর সিলেটে বিমান থেকে নেমেই আল হারামাইনে গিয়ে চিকিৎসা নিলেন এবং হাসপাতাল পরিদর্শন করলেন- এ প্রশ্ন এখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। বিষয়টি আগে থেকে মিডিয়া বা কাউকে জানানো হয়নি। এমনকি হাসপাতাল থেকেও কাউকে কিছু বলা হয়নি।

এ প্রসঙ্গে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ বলেন, ঈদের ছুটিতে সিলেট আসার জন্য বিমানে উঠার সময় পা মচকে যায় নাহিদ ইসলামের। তাৎক্ষণিক তিনি কোনো সমস্যা অনুভব না করলেও সিলেট বিমানবন্দরে নেমে শ্রীমঙ্গল আসার পথে ব্যথা অনুভব করেন। পরে তাৎক্ষণিক খোঁজখবর নিয়ে তাকে আল হারামাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালটির অর্থোপেডিক ডাক্তার জোবায়ের আহমদের কাছে চিকিৎসা নেন তিনি। তবে হাসপাতাল পরিদর্শনের বিষয়টি সঠিক নয় বলেও জানিয়েছেন তিনি।

আল হারামাইন হাসপাতালের জিএম পারভেজ আহমদ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার পায়ে আঘাত পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে এসেছিলেন নাহিদ। অর্থোপেডিক্স ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এদিকে নাহিদ ইসলাম এমন সময় সিলেটে গিয়ে বাংলাদেশে থাকা বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের ব্যবসাপ্রতিষ্ঠান আল হারামাইন পরিদর্শন করেন, যখন নাসিরের বিরুদ্ধে মামলা ঝুলছে। তার মাথার ওপর অভিযোগের পাহাড়। দুদক মাঠে ব্যস্ত রয়েছে হুন্ডিসহ নানা অভিযোগের তদন্তে।

সিলেটে নাসিরের বাসা কাজী ক্যাসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ উচ্চ পর্যায়ের নেতাদের আশ্রয় দেওয়া নিয়ে আলোচনা চলছে! এমনকি যখন নাসিরের ব্যাংক হিসাব পরিচালনা ও তাকে অবৈধ সুযোগ দেওয়ার অভিযোগে ব্যাংকের সিলেট লালদীঘির পাড় শাখার ব্যবস্থাপক পিযুষ কুমার সরকারকে শাস্তিমূলক বদলি করেছে, তখন আল হারামাইনে নাহিদের এই সফর আলোচনার খোরাক জোগাচ্ছে।

এনসিপির নির্ভরযোগ্য কয়েকটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ইউএস-বাংলার ফ্লাইটে (বিএস-৫৩৫) স্ত্রীসহ ঢাকা থেকে সিলেট আসেন নাহিদ ইসলাম। পরে বিকেল ৩টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় অবস্থিত আল হারামাইন হাসপাতালে যান।

সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার রাতে তিনি শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনবিভাগের একটি বাংলোতে অবস্থান করেন। গতকাল শনিবার শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফিরেন তিনি।

মাহতাবুর রহমান নাসির বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। বাংলাদেশে তার ব্যবসা ও আল হারামাইন হাসপাতাল দেখাশোনা করেন তার বড় ভাই ওয়ালিউর রহমান। বৃহস্পতিবার তিনি হাসপাতালে ছিলেন।

কিছুদিন আগে দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্রমাণ পায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) অনুসন্ধান চালিয়ে হুন্ডির মাধ্যমে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের জন্য অভিযুক্ত করে আল হারামাইন পারফিউমসকে।

কোম্পানির মালিক সিলেটের ব্যবসায়ী মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। যুক্তরাষ্ট্রের নাগরিক এ ব্যবসায়ী এখন গোল্ডেন ভিসার আওতায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাস করছেন।

দুদুকের অনুসন্ধানে পাওয়া গেছে, মাহতাবুর রহমান নাসিরের পুরো ব্যাবসায়িক নেটওয়ার্কই হুন্ডি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত। পারফিউম বা আমদানি-রপ্তানি ব্যবসার আড়ালে তার প্রধান ব্যবসা মূলত এক দেশের অর্থ অন্য দেশে পাচার করা। মাহতাবুর রহমান নাসির এনআরবি ব্যাংকের সদ্য সাবেক চেয়ারম্যান।

এই ব্যাংকের মাধ্যমেই তিনি টাকা পাচার করতেন। বিশ্বের অন্তত ৮৬টি দেশে হুন্ডির মাধ্যমে দেশ থেকে মাহতাবুর রহমান টাকা পাচার করেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিটি টার্মেই তিনি নিয়েছেন বিশেষ সুবিধা। সব মিলিয়ে সরকারি মন্ত্রী আমলাদের খুশি করে পরপর ১১ বার হয়েছিলেন সিআইপি। আওয়ামী সরকারের তহবিলের অন্যতম জোগানদাতাও তিনি। আলোচিত ইউনাইটেড এয়ারওয়েজেরও পতন শুরু হয় এই মাহতাবুর রহমান ও তার সহযোগীদের হাত ধরেই।

আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন মাহতাবুর রহমান

মাহতাবুর রহমান ছিলেন এই বেসরকারি বিমান সংস্থাটির এমডি। পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির ১২টি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন অনুপযোগী হয়ে আছে।

একটি সূত্র জানিয়েছে, বিদেশে টাকা পাচার, ব্যাংক থেকে নিয়মবহির্ভূত সুবিধা নেওয়ার জন্য তিনি এনআরবি ব্যাংক সিলেট শহরের লালদিঘী শাখার ম্যানেজার পিযুষ কুমার সরকারকে খাস লোক বানিয়ে সেই শাখায় বসিয়েছিলেন। এই শাখাতেই আল হারামাইনের সব হিসাবে লেনদেন করা হতো।

ব্যাংকিং ও আর্থিক লেনদেনের যাবতীয় কার্যক্রম দেখাশোনা করতেন পিযুষ কুমার সরকার। তার মাধ্যমেই সিলেট থেকে টাকা পাচার হতো। এ অভিযোগে শাখার ব্যবস্থাপককে গত ১৫ মার্চ শাস্তিমূলক বদলি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

দুদকের জালে মাহতাবুর রহমান নাসির যখন ফেঁসে যান, সেখানে নাম ঝড়িয়ে পড়ে শাখা ব্যবস্থাপক পিযুষ কুমারের। তারপরই ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান তাকে বদলি করেন। তবে বদলি হলেও পদায়ন না হওয়ায় এখন তিনি সিলেটে ব্যাংকের শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।

মাহতাবুর রহমান নাসির প্রথম আলোচনায় আসেন সিলেটের ইসলামপুর এলাকায় বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নোয়াগ্রামে বিলাসবহুল বাড়ি নির্মাণের মধ্য দিয়ে। প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে অজপাড়াগাঁয়ে তিনি গড়ে তোলেন প্রাসাদসম অট্টালিকা। পরে শহরের মেজরটিলার ইসলামপুরে নির্মাণ করেন আরেক অত্যাধুনিক প্রাসাদসম ‘কাজী প্যালেস’। এই বাড়ি নির্মাণে ব্যয় হয়েছিল ৫০০ কোটি টাকা। যা এযাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি হিসেবে আলোচিত।

অন্যদিকে গত ২২ জানুয়ারি মাহতাবুর রহমান নাসির ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

ব্যাংক হিসাবে জব্দের তালিকায় আছেন মাহতাবুর রহমানের ছেলে মোহাম্মদ এমাদুর রহমান, ভাই মোহাম্মদ ওলিউর রহমান, ভাতিজা মোহাম্মদ আশফাকুর রহমান ও মোহাম্মদ এহসানুর রহমান এবং আল হারামাইন গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ।

এনবিআরের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ‘মাহতাবুর রহমান ও তার পরিবারের সদস্যরা আন্তর্জাতিক মাফিয়া চক্রের সদস্য। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের হুন্ডির ব্যবসা রয়েছে। দেশ থেকে অর্থ পাচারেরও অন্যতম বড় রুট হলো এ পরিবার। এনবিআরসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তে এ-সংক্রান্ত অনেক প্রমাণ পাওয়া গেছে।

এ পরিপ্রেক্ষিতেই মাহতাবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। ব্যাংক হিসাব ছাড়াও পরিবারটির বিভিন্ন সদস্যের নামে থাকা ১১৪টি দলিল জব্দ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা তাদের সম্পদও শনাক্ত করার কাজ চলছে।’

]]>
https://www.priyocampus24.com/2025/04/06/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87/feed/ 0