Tag: নিয়োগ

  • ৩১৭ জনকে নিয়োগ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

    ৩১৭ জনকে নিয়োগ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মন্ত্রণালয়টির অধীনে অস্থায়ীভাবে রাজস্ব খাতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৫ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুন পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে দেশের সকল জেলার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
    পদসংখ্যা: ০৫টি। লোকবল নিয়োগ: ৩১৭ জন

    • পদের নাম: চাইল্ড রাইটস অফিসার
      পদসংখ্যা: ৬৪টি
      বেতন: ৪০,০০০ টাকা
      শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি/ সমমান থাকতে হবে
    • পদের নাম : কমিউনিটি হাব অর্গানাইজার;
      পদসংখ্যা : ২৫০টি
      বেতন: ২০,০০০ টাকা
      শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    • পদের নাম: অফিস সহায়ক;
      পদসংখ্যা: ১টি
      বেতন: ১৭,৬১০ টাকা
      শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    • পদের নাম: নিরাপত্তা প্রহরী
      পদসংখ্যা: ১টি
      বেতন: ১৭,৬১০ টাকা
      শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
    • পদের নাম: পরিচ্ছন্নকর্মী;
      পদসংখ্যা: ১টি
      বেতন: ১৭,৬১০ টাকা
      শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

    আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
    আবেদনের শেষ সময় : ২৫ জুন ২০২৫

  • ডুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে চাকরির সুযোগ

    ডুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে চাকরির সুযোগ

    গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বড় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে শিক্ষক–কর্মকর্তাসহ বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ আগামী ২৪ এপ্রিল। চাইলে আপনিও আবেদন করতে পারেন।

    ১. কম্পট্রোলার। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০/- (গ্রেড-৩)

    ২. সহযোগী অধ্যাপক। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০/- (গ্রেড-৪)

    ৩. সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০/- (গ্রেড-৪)

    ৪. সহযোগী অধ্যাপক, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০/- (গ্রেড-৪)

    ৫. প্রভাষক। ক) পুরকৌশল বিভাগ: ২টি। খ) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ: ২টি। গ) যন্ত্রকৌশল বিভাগ: ২টি। ঘ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ: ২টি। ঙ) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ: ২টি। চ) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ: ৩টি। ছ) ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ: ৩টি। প্রভাষক পদের বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

    ৬. ডেপুটি লাইব্রেরিয়ান, কেন্দ্রীয় লাইব্রেরি। পদসংখ্যা: ১টি। বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০/- (গ্রেড-৫)

    ৭. ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার, প্রকৌশল অফিস। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ /- (গ্রেড-৭)

    ৮. পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অফিস। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

    ৯. ড্রাফটিং ইনস্ট্রাক্টর, আর্কিটেকচার বিভাগ। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

    ১০. ডকুমেন্টশন অফিসার, কেন্দ্রীয় লাইব্রেরি। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

    ১১. সেকশন অফিসার। ক) সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ: ১টি পদে। খ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ: ১টি পদে। গ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল: ১টি পদে।ঘ) রেজিস্ট্রার অফিস (কাউন্সিল শাখা-১, শিক্ষা শাখা-১): ২টি পদে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

    ১২. সিনিয়র ট্রান্সপোর্ট অফিসার, পরিচালক (যানবাহন) অফিস। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-১)

    ১৩. টেকনিক্যাল অফিসার, পুরকৌশল বিভাগ। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)।

    ১৪. প্রকিউরমেন্ট অফিসার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অফিস। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

    ১৫. পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অফিস। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

    ১৬. সহকারী টেকনিক্যাল অফিসার, যন্ত্রকৌশল বিভাগ। পদসংখ্যা: ২। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

    ১৭. ড্রাফটস্ম্যান, যন্ত্রকৌশল বিভাগ। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

    ১৮. উপসহকারী প্রকৌশলী (সিভিল), প্রকৌশল অফিস। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

    ১৯. সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, রেজিস্ট্রার অফিস। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)

    ২০. টেকনিশিয়ান। ক) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ: ১টি পদে। খ) যন্ত্রকৌশল বিভাগ: ১টি পদে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)

    ২১. ড্রাইভার। পরিচালক (যানবাহন) অফিস। পদসংখ্যা: ২টি। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)

    ২২. অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ৯৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

    ২৩. প্লাম্বার, প্রকৌশল অফিস। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

    ২৪. সাব-স্টেশন অ্যাটেনডেন্ট/জেনারেটর অপারেটর, প্রকৌশল অফিস। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭)

    ২৫. ল্যাব অ্যাটেনডেন্ট। ক) পুরকৌশল বিভাগ: ১টি। খ) যন্ত্রকৌশল বিভাগ: ২টি। গ) কম্পিউটার সেন্টার: ১টি।বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯)

    ২৬. বাবুর্চি, বিজয় ২৪ হল। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯)

    ২৭. অফিস সহায়ক। ক) পুরকৌশল বিভাগ: ১টি। খ) বিজ্ঞান অনুষদ: ১টি গ) রেজিস্ট্রার অফিস: ১টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

    ২৮. সহকারী বাবুর্চি, বিজয় ২৪ হল।পদসংখ্যা: ২। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

    ২৯. সীক বয়, বিজয় ২৪ হল। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

    ৩০. পরিচ্ছন্নতাকর্মী, পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তর। পদসংখ্যা: ১। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

    আবেদনের শর্ত : ১. আগ্রহী প্রার্থীকে আগামী ২৪/৪/২০২৫ তারিখ বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ২. আবেদনকারী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে Create Applicant Account–এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে একটি অ্যাকাউন্ট তৈরি করে প্রার্থিত পদের আবেদনপত্র Submit করতে হবে। এরপর How to pay বাটনে ক্লিক করে পেমেন্ট–সম্পর্কিত নির্দেশনা মেনে প্রার্থীকে প্রার্থিত পদের জন্য আবেদন ফি বাবদ ১ থেকে ১৮তম পদের জন্য ২০০/- টাকা, ১৯ থেকে ২৩তম পদের জন্য ১০০/- টাকা এবং ২৪ থেকে ৩০তম পদের জন্য ৫০/- টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ে জমা দিতে হবে। ৩. ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০ সেট, ৫ থেকে ১৮ নম্বর পদের জন্য ৭ সেট এবং ১৯ থেকে ৩০ নম্বর পদের জন্য ৫ সেট করে পূর্ণাঙ্গ আবেদনপত্র ২৪ এপ্রিল অফিস চলাকালে বিকেল ৪টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে ‘রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর’–এর বরাবর পৌঁছাতে হবে।

    নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের পদ্ধতিসহ এখানে বিস্তারিত দেখুন…

  • প্রাথমিকের শিক্ষক নিয়োগে থাকছে না নারী কোটা

    প্রাথমিকের শিক্ষক নিয়োগে থাকছে না নারী কোটা

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী কোটা বাতিল হচ্ছে। এর সঙ্গে পোষ্য কোটাও বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর খসড়া থেকে এ তথ্য জানা গেছে।

    জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী কোটার প্রচলন রয়েছে। বাকি ৪০ শতাংশের মধ্যে ২০ শতাংশ পোষ্য এবং পুরুষ কোটা ২০ শতাংশ। কোটানির্ভর নিয়োগপ্রক্রিয়ায় মেধার মূল্যায়ন হয় না বলে অভিযোগ দীর্ঘদিনের। অনেকে ৬৫ নম্বর পেয়েও চাকরি পেয়ে যান, আবার অনেকে ৭৫ পেয়েও বাদ পড়েন। এ বৈষম্য দূর করতে নতুন বিধিমালা তৈরি করছে সরকার।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, উচ্চ আদালতের রায় মেনে কোটা থাকবে মাত্র ৭ শতাংশ। বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। যে ৭ শতাংশ কোটা থাকবে, তার মধ্যে থাকবে মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা।

    নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘গত ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদ ৮ হাজারের বেশি। নতুন নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে।’

    এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগে আগের কোটা ব্যবস্থা থাকছে না। উচ্চ আদালতের রায় অনুযায়ী কোটাব্যবস্থা চালু থাকবে। এছাড়া সহকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রধান শিক্ষক পদে যোগ্য প্রার্থী পাওয়া সাপেক্ষে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে নতুন নিয়োগবিধিতে।