পরীক্ষা – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Tue, 15 Apr 2025 11:45:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg পরীক্ষা – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 ফাজিল অনার্স পরীক্ষা শুরু ২৫ মে https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/#respond Tue, 15 Apr 2025 11:45:02 +0000 https://www.priyocampus24.com/?p=1577 ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে সারাদেশের মাদরাসায় ফাজিল অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২৩ আগামী ২৫ মে থেকে শুরু হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৫ মে থেকে পরীক্ষা শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র ও সময়সূচিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

]]> https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/feed/ 0 কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d/ https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d/#respond Sat, 12 Apr 2025 03:21:45 +0000 https://www.priyocampus24.com/?p=1357 দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এদিন ভর্তি পরীক্ষা ৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং ১৩টি উপকেন্দ্রে একযোগে বিকেল ৩টা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত চলবে।

জানা গেছে, এ বছর মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরী‌তে আবেদন ক‌রে‌ছেন ৯৪ হাজার ২০ জন। সে হিসেবে আসন প্রতি লড়বেন প্রায় ২৪ জন ভর্তিচ্ছু।

এবার আবেদনকারীদের মধ্যে ৪৬ হাজার ৯৩২ জন ছাত্র এবং ৪৭ হাজার ৮৮ জন ছাত্রী রয়েছেন। অর্থাৎ, প্রতি আসনের জন্য প্রতি‌যো‌গিতার সংখ‌্যা প্রায় ২৫ জন শিক্ষার্থী। এছাড়াও সম্ভাব্য আগামী ১৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

একই দিনে ‘মার্চ টু গাজা’ কর্মসূচির কারণে যানজটের আশঙ্কা থাকায় পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে এক ঘণ্টা বা তার আগেই কেন্দ্রে পৌঁছাতে বলা হয়েছে। বিশেষ করে ঢাকায় সড়কে যানজটের আশঙ্কা থাকায় এ নির্দেশনা দেওয়া হয়।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে থাকছে কঠোর নজরদারি। প্রশ্নপত্র বিতরণে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে নির্ধারিত হলে হলে প্রশ্ন পৌঁছানো নিশ্চিত করা যায়। পরীক্ষার হলে প্রবেশের আগে পরীক্ষার্থীদের সম্পূর্ণ দেহ তল্লাশি করা হবে এবং কোনো ইলেকট্রনিক ডিভাইস বহনের সুযোগ থাকবে না।

কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

]]>
https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
বিসিএস পরীক্ষার নম্বর ওয়েবসাইটে প্রকাশসহ ৬ দাবি https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%af/ https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%af/#respond Thu, 10 Apr 2025 14:21:01 +0000 https://www.priyocampus24.com/?p=1088 বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার নম্বর ওয়েবসাইটে প্রকাশসহ ৬ দাবিতে স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পিএসসি কার্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান-পরবর্তী পিএসসির কার্যক্রমের গতিশীলতা ও বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতকরণ’ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এক স্মারকলিপি পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের কাছে দেওয়া হয়।

এনসিপির প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া ও ফয়সাল মাহমুদ শান্ত।

এনসিপির দাবিগুলো হলো- প্রিলিমিনারি পরীক্ষার নম্বরসহ ফলাফল, কাট মার্কস ও সঠিক উত্তর পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা; লিখিত পরীক্ষার ফলাফল নম্বরসহ ওয়েবসাইটে ভাইভার আগেই প্রকাশ করা; লিখিত ফলাফল ঘোষণার পর ভাইভার আগে ক্যাডার চয়েস রদবদল করার অপশন দেওয়া; ১০০ নম্বরের ভাইভা ৪৫তম বিসিএস থেকেই কার্যকর করা এবং স্বচ্ছতা রক্ষার স্বার্থে চূড়ান্ত ফলাফলের সঙ্গে ভাইভার নম্বরও প্রকাশ করা; ভাইভাতে উত্তীর্ণদের থেকে নন-ক্যাডারে সর্বোচ্চ নিয়োগ দেওয়া; ১ বছরের মধ্যে একটি বিসিএসের সব কার্যক্রম সম্পন্ন করা এবং সার্কুলারে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করা।

চলমান বিসিএস পরীক্ষার জট নিরসন নিয়ে তোলা দাবির মধ্যে রয়েছে- জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ৪৪তম বিসিএসের সব ভাইভা সম্পন্ন করে ৩০ জুনের মধ্যে ৪৪তমের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল জুনের ৩০ তারিখের মধ্যে ঘোষণা করা এবং ২০২৫ সালের মধ্যেই ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল সম্পন্ন করা। জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে ৪৬তম বিসিএসের লিখিত শুরু করা। এই সময়কালের মধ্যে সম্ভব না হলে জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা শুরু করা। শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণ ও মানসিক স্বাস্থ্য বিবেচনায় বিসিএস লিখিত ও ভাইভার মধ্যে ন্যূনতম গ্যাপ থাকতে হবে। ৪৬তম লিখিত পরীক্ষা সম্পন্নের পর এক মাসের মধ্যে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া।

]]>
https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%af/feed/ 0
এসএসসির শুরুর দিনই অনুপস্থিত ২৬৯২৮ জন, বহিষ্কার ২২ https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%b8/ https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%b8/#respond Thu, 10 Apr 2025 13:16:23 +0000 https://www.priyocampus24.com/?p=1073 সারা দেশে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার শুরুর দিনই অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। এসময় অসুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ২২ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে ১৩ লাখ ১৯ হাজার ৮৯২ পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন প্রায় ১৪ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী।

এসব বোর্ডে বহিষ্কার হয়েছেন ১০ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি ৩ হাজার ৪৯৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন ঢাকা বোর্ডে। এ ছাড়া রাজশাহীতে ১৬২২, কুমিল্লা ২৫৫৩, যশোরে ১৮০০, চট্টগ্রাম বোর্ডে ১১৭৩ জন, সিলেট ১১৭৩, বরিশালে ১ হাজার ৩৩, দিনাজপুরে ১৩৪১, ময়মনসিংহে ৮৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৫২ হাজার ২৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৬২৩ জন। এ বোর্ডের আওতায় ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কারিগরি বোর্ডে ১ লাখ ৩১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশহগ্রহণ করেছেন ১ লাখ ২৮ হাজার ৬৬৯ জন। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এ বোর্ডে ২ জনকে বহিষ্কার করা হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৫ মে। প্রচলিত রীতিতে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশিত হলে আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে তা জানতে পারবেন পরীক্ষার্থীরা।

সারা দেশে ৩ হাজারের বেশি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে চলতি বছরের এসএসস) ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডের ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসার কথা ছিল।

প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে পরীক্ষা।

]]>
https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%b8/feed/ 0
বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিলেন আশিক https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0/#respond Thu, 10 Apr 2025 12:10:01 +0000 https://www.priyocampus24.com/?p=1068 বাবার লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষা দিলেন যশোর সদর উপজেলার কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র আশিক। আশিক চুড়ামনকাটির ছাতিয়ানতলা কে আই আলিম মাদ্রাসা কেন্দ্রে আল কোরআন বিষয়ে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা শেষ করে তিনি বাবার জানাজায় অংশ নেন।

আশিকের স্বজনরা জানিয়েছেন, আশিক কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান তার বাবা ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ। বাড়িতে বাবার লাশ রেখে সকালে পরীক্ষা দিতে যান আশিক। দুপুর ১ টায় পরীক্ষা শেষে ছেলে বাড়িতে ফেরার পর জানাযা নামাজ শেষে মাসুদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রাইভেট শিক্ষক রাব্বি হাসান জিহাদ জানান, আশিক একজন মেধাবী ছাত্র। তার বাবার মৃত্যুর খবরে তিনি সকালে তাদের বাড়িতে যান। বাবার মৃত্যুতে আশিক মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাকে সান্ত্বনা দেওয়ার পর সাথে করে কেন্দ্রে নিয়ে যান।

কেন্দ্রের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিচ্ছে ছেলে আশিক। কিন্তু তার মনটা খারাপ। ঘটনাটি কষ্টদায়ক হলেও তাকে মনযোগ সহকারে পরীক্ষা দিতে বলা হয়েছে। শিক্ষকরা তার দিকে আলাদাভাবে খেয়াল রাখেন।

]]>
https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0/feed/ 0
প্রশ্নফাঁস ঠেকানোকে টপ প্রায়োরিটি হিসেবে দেখছি: শিক্ষা উপদেষ্টা https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8-%e0%a6%a0%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%aa-%e0%a6%aa/ https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8-%e0%a6%a0%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%aa-%e0%a6%aa/#respond Thu, 10 Apr 2025 07:09:22 +0000 https://www.priyocampus24.com/?p=1057 প্রশ্নফাঁস ঠেকানোকে টপ প্রায়োরিটি হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার। বলেন, যে সূত্র বা উৎস দিয়ে প্রশ্ন বের হয়ে যায়, ফাঁস হয়; সেসব উৎসে আমাদের কঠোর নজরদারি ছিল, আছে এবং থাকবে। প্রশ্নফাঁস ঠেকানোকে আমাদের টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে দেখেছি। এটা রোধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টার দিকে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার সোয়া ১৯ লাখেরও বেশি পরীক্ষার্থী। তাদের জন্য ভালো পরিবেশে পরীক্ষার আয়োজন করাটাও বিশাল এক কর্মযজ্ঞ। এটা শুধু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা প্রশাসন দিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব নয়। দেশের প্রায় সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন। আজ পরীক্ষাটা শুরু হলো; এটা এক মাস চলবে। সবার সহযোগিতা নিয়ে আমরা পরীক্ষাটা শেষ করতে চাই।

ফেসবুকে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রশ্নফাঁসের গুজব ছড়ায়। তাদের প্রতি অনুরোধ থাকবে এমন কাজ করবেন না। কারণ এ পরীক্ষা অনেক প্রস্তুতির পর অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী-অভিভাবক সবাই এক ধরনের চাপে থাকেন। সুতরাং গুজব ছড়িয়ে তাদের চাপটা দয়া করে আর বাড়াবেন না।

]]>
https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8-%e0%a6%a0%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%aa-%e0%a6%aa/feed/ 0
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81/ https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81/#respond Thu, 10 Apr 2025 00:01:46 +0000 https://www.priyocampus24.com/?p=1013 চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে। এছাড়া দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরীতে বাংলা ২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা চলবে।

এবার প্রশ্নফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও পরীক্ষা উপলক্ষে পরীক্ষা হলের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। আর পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই আদেশ আগামী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।

এর আগে গত মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়ে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব/ঘটনা, নকল/অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তিবর্গের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন ২০০৬ এবং এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৫ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় বসছেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। এদের মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দেবেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষা দেবেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে।

এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী। ১৮ হাজার ৮৪টি স্কুলের এসব শিক্ষার্থী ২ হাজার ২৯১টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।

দাখিল পরীক্ষায় ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। ৯ হাজার ৬৩টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৭২৫টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেবেন।

আর এসএসসি ও দাখিল ভোকেশনালে ছাত্রের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন; ছাত্রী আছেন ৩৪ হাজার ৯২৮জন।

]]>
https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81/feed/ 0
যথাসময়েই হবে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা https://www.priyocampus24.com/2025/04/08/%e0%a6%af%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/ https://www.priyocampus24.com/2025/04/08/%e0%a6%af%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/#respond Tue, 08 Apr 2025 19:10:50 +0000 https://www.priyocampus24.com/?p=971 কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিলই অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত সময় এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত কৃষি গুচ্ছ ভর্তির কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কৃষি গুচ্ছ ভর্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন বলেন, সভায় সবার সম্মতিক্রমে নির্ধারিত সময় ১২ এপ্রিলই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের আবারও এসএমএসের মাধ্যমে সময়সূচি স্মরণ করিয়ে দেওয়া হবে। তাছাড়া এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না।

এর আগে ১২ এপ্রিল কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে সংশয় দেখা দেয়। কারণ একই দিন ঢাকায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। ফলে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে বলেও তথ্য ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানিয়েছিলেন, ভর্তি পরীক্ষার দিন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং যাতায়াতে সমস্যা হতে পারে। বিষয়টি মাথায় রেখে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সময় পুনর্বিবেচনা করতে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে।

তবে উপাচার্য ও ভর্তি কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত রাখা হয়।

কৃষিবিজ্ঞান বিষয়ের ডিগ্রি দেওয়া ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে তিন হাজার ৮৬৩টি। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৫টি।

সারা দেশের ৯টি পরীক্ষাকেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা; হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম।

]]>
https://www.priyocampus24.com/2025/04/08/%e0%a6%af%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/feed/ 0