পিএসসি – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Thu, 24 Apr 2025 16:19:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg পিএসসি – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পিএসসির সংবাদ সম্মেলন, কমিশন যা যা চাইছে https://www.priyocampus24.com/2025/04/24/%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8e-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf/ https://www.priyocampus24.com/2025/04/24/%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8e-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf/#respond Thu, 24 Apr 2025 16:18:59 +0000 https://www.priyocampus24.com/?p=2211 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ‘কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ জানতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে কমিশনের চেয়ারম্যান তার সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করেন। এ সময় কমিশনের অন্যান্য সদস্য ও কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরে চেয়ারম্যান বলেন, বর্তমান কমিশন গঠনের পর থেকে আজ পর্যন্ত ৪৪তম বিসিএসের সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে ৫৩৪৪ জন, কারিগরি ক্যাডারে ৫৪৪ জনসহ মোট ৫৮৮৮ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল এ বছরের জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ আগস্টে অনুষ্ঠিত হবে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যক বিষয়গুলো আগামী ৮ থেকে ১৯ মের মধ্য এবং পদসংশ্লিষ্ট বিষয়গুলোর জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে জুলাইয়ে মধ্যে সম্পন্ন হবে।

পিএসসি চেয়ারম্যান বলেন, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণের ক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশ্নকারক পূর্বে প্রশ্ন প্রস্তুত করে এনে জমা দিতেন, বর্তমানে পিএসসিতে এসে প্রশ্ন করেন। কমিশন দায়িত্ব গ্রহণের পর গত বছরের ২৬ নভেম্বর থেকে ২২–০৪–২০২৫ পর্যন্ত ৩৬টি মন্ত্রণালয়/বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টরসহ ১২২ ক্যাটাগরির পদে ৩ হাজার ৭১২ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন করেছে। ফলাফল প্রক্রিয়ায়ণ প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত করার লক্ষ্যে মৌখিক পরীক্ষার বোর্ডের লিথোকোড ফর্মের ডিজাইন ও মূল্যায়নপদ্ধতিতে সংস্কার আনা হয়েছে।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে কমিশনের চেয়ারম্যান বলেন, ‘উত্তরপত্র পরীক্ষণের স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যে সার্কুলার সিস্টেম (Circular System) চালু করা হবে। পরীক্ষা কেন্দ্রে Community Based Invigilation System চালু হবে। Next Generation Answer Script Design করা হবে। প্রক্সি পরীক্ষার্থীদের প্রতিরোধের জন্য প্রার্থীদের Thumb Print সংগ্রহ করে ভেরিফিকেশনের পদ্ধতি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।’

বিসিএসের জট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে চলমান চারটি বিসিএসের জট নিরসনে পরিকল্পনা রয়েছে। কয়েক মাসের মধ্যে জট নিরসনের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। এ লক্ষ্যে কমিশন কোনো পরীক্ষা পেছানোর চিন্তা করছে না।

এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করা সম্ভব কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৪৭তম বিসিএস এক বছর বা তার চেয়ে কিছু বেশি সময়ের মধ্যে সম্পন্ন করার রোডম্যাপ করা হচ্ছে।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল না করে আরও ১০ হাজার পরীক্ষার্থীকে কেন উত্তীর্ণ ঘোষণা করা হলো সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কমিশন সদস্য মো. সুজায়েত উল্যা বলেন, ৪৬তম বিসিএসের প্রিলি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত অভিযোগ সিআইডি তদন্ত করছে। তদন্ত শেষে প্রশ্নপত্র ফাঁসের অবৈধ সুবিধাভোগী প্রার্থীরা অবশ্যই শনাক্ত হবেন। শনাক্ত হলে সব প্রার্থী বিসিএস পরীক্ষার নির্বাচন প্রক্রিয়ার যে পর্যায়েই থাকুক না কেন, তাদের পরীক্ষার ফলাফল বাতিলসহ সব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে। বিকল্প হিসেবে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জালিয়াতির আশ্রয় নিয়ে পরীক্ষায় অংশ নিয়ে কেউ যদি প্রথম নির্বাচিত ১০ হাজার ৬৩৮ জনের মধ্যে ঢুকে গিয়ে অন্যদের বঞ্চিত করে থাকেন, সে ক্ষেত্রে আরও কিছুসংখ্যক প্রার্থীকে প্রিলিমিনারিতে নির্বাচিত করে অর্থাৎ cut off কিছুটা নিচে নামিয়ে এরূপ বঞ্চনার অবসান ঘটানো যেতে পারে। আরও সমসংখ্যক অর্থাৎ আরও ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে উত্তীর্ণদের মধ্যে অন্তর্ভুক্ত করে এ বিষয়টির সমাধানের পক্ষে কমিশন মত প্রদান করে।

বিসিএসের সিলেবাস পরিবর্তন বিষয়ে প্রশ্ন করা হলে সদস্য মো. নাজমুল আমীন মুজমদার বলেন, ৪৮তম বিসিএস (বিশেষ) হলে ৪৯তম বিসিএস থেকে সিলেবাস পরিবর্তন করা হবে। বিশ্বের বিভিন্ন দেশের সিভিল সার্ভিসের সিলেবাস সংগ্রহ করে গবেষণা করা হচ্ছে।

]]>
https://www.priyocampus24.com/2025/04/24/%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8e-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf/feed/ 0
বিসিএসে ভাইভা শেষে লিখিত পরীক্ষার দাবিতে ‘মার্চ টু যমুনা’ https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a4/ https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a4/#respond Tue, 15 Apr 2025 14:54:09 +0000 https://www.priyocampus24.com/?p=1586 ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পদযাত্রাটি যুমনায় পৌঁছায়নি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে থেকে যমুনা অভিমুখে এই পদযাত্রা শুরু করেন। এর আগে দুপুর থেকে ৪৪তম বিসিএসের ভাইভা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে সরকারি কর্ম কমিশন-পিএসসির সামনে অবস্থান করছিলেন প্রার্থীরা।  এরপর তাদের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে কথা বলে কার্যত কোনো সমাধান না হওয়ায় এই পদযাত্রা করছেন প্রায় ৩শতাধিক চাকরীপ্রত্যাশী।

এর আগে রোববার এক সংবাদবিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা আগামী ৮ থেকে ১৯ মের মধ্যে এবং পদসংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে এবং স্থগিত মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পরে দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। স্থগিত মৌখিক পরীক্ষাগুলোর পরিবর্তিত শিডিউল অতিসত্বর জানিয়ে দেয়া হবে। ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে।

এদিকে চলমান আন্দোলনের মাঝেই পিএসসির সামনে সন্দেহজনক আচরণ করা এক যুবককে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিকেল ৬টার দিকে আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা স্লোগান দেওয়ার সময় ওই যুবকের আচরণে অসঙ্গতি দেখা দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ঘটনাস্থল থেকেই আটক করেন। বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

]]> https://www.priyocampus24.com/2025/04/15/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a4/feed/ 0 ৪৪ বিসিএসের চূড়ান্ত আর ৪৫’র লিখিত পরীক্ষার ফল জুনের মধ্যে https://www.priyocampus24.com/2025/04/13/%e0%a7%aa%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%82%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b0-%e0%a7%aa/ https://www.priyocampus24.com/2025/04/13/%e0%a7%aa%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%82%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b0-%e0%a7%aa/#respond Sun, 13 Apr 2025 08:27:26 +0000 https://www.priyocampus24.com/?p=1441 ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একইসঙ্গে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলও জুনের মধ্যে প্রকাশ করা হতে পারে। এই দুই বিসিএস ছাড়াও ৪৬ ও ৪৭তম বিসিএস নিয়েও পরিকল্পনার কথা জানিয়েছে পিএসসি।

রোববার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে চার বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত জানায় সংস্থাটি। এতে বলা হয়, কতিপয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় চলমান বিভিন্ন বিসিএস পরীক্ষা সম্পর্কে ভিত্তিহীন এবং খণ্ডিত তথ্য সরবরাহ করছে, যা বিসিএস পরীক্ষার্থীর মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে।

এমন পরিস্থিতিতে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সব মহলের মধ্যে থাকা এসব বিভ্রান্তি দূর করার লক্ষ্যে তথ্য উপস্থাপন করছে।

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ আগামী ৮-১৯ মে’র মধ্যে এবং পদসংশ্লিষ্ট বিষয়সমূহ সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।

২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে এবং স্থগিত মৌখিক পরীক্ষা ১৬ জুনের পর দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। স্থগিত মৌখিক পরীক্ষার পরিবর্তিত শিডিউল শিগগির জানিয়ে দেওয়া হবে।

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

৪৪, ৪৫ ও ৪৬তম নিয়ে সৃষ্ট জট নিরসনকল্পে সব বিসিএস প্রার্থীর উদ্বেগ বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান জট সমাধানের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা গ্রহণের জন্য অপরিহার্য কিছু বিষয় যেমন প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষাকেন্দ্র নির্বাচন ইত্যাদি কার্যক্রম পরিচালনায় কমিশনকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সময়ে সময়ে নেওয়া সিদ্ধান্ত জানার জন্য প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে নিয়মিত দৃষ্টি রাখার পাশাপাশি ওই ওয়েবসাইটে দেওয়া তথ্যকেই একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে বিবেচনা করার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

]]>
https://www.priyocampus24.com/2025/04/13/%e0%a7%aa%e0%a7%aa-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%82%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b0-%e0%a7%aa/feed/ 0
পেছাল ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা https://www.priyocampus24.com/2025/04/13/%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b2-%e0%a7%aa%e0%a7%ad%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/ https://www.priyocampus24.com/2025/04/13/%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b2-%e0%a7%aa%e0%a7%ad%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/#respond Sun, 13 Apr 2025 08:15:18 +0000 https://www.priyocampus24.com/?p=1439 চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পিছিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ আগস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (১৩ এপ্রিল) পিএসসির জনসংযোগ দপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সাহিদা খাতুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগের সিদ্ধান্ত অনুযায়ী- ২৭ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে।

]]>
https://www.priyocampus24.com/2025/04/13/%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b2-%e0%a7%aa%e0%a7%ad%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/feed/ 0
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%96%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95/ https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%96%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95/#respond Thu, 10 Apr 2025 12:59:01 +0000 https://www.priyocampus24.com/?p=1071 ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের সুবিধার্থে ৪৪তম বিসিএসের মে ও জুন মাসে নির্ধারিত মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব পরীক্ষার্থী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং মে-জুন মাসে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়সূচিতে রয়েছেন, শুধুমাত্র তাদের পরীক্ষাগুলো স্থগিত থাকবে।

পিএসসি আরও জানিয়েছে, আগামী ১৬ জুনের পর যথাসম্ভব দ্রুত তাদের নতুন সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

গত কয়েকদিন ধরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে রয়েছেন একদল চাকরিপ্রার্থী। আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে টানা তিনদিন ধরে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার জরুরি সভায় বসে পিএসসি, তবে কমিশন এখনো ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নির্ধারিত সময়সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে।

]]>
https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%96%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95/feed/ 0
আগারগাঁওয়ে বিসিএস চাকরিপ্রার্থীদের লাঠিপেটা, আটক কয়েকজন https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf/ https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf/#respond Thu, 10 Apr 2025 11:42:20 +0000 https://www.priyocampus24.com/?p=1065 ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আগারগাঁওয়ে এলাকায় অবস্থনারত বিসিএস চাকরিপ্রার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে যৌথবাহিনী। এসময় কয়েকজনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে দিকে পিএসসির দিকে যেতে চাইলে যৌথবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নেন একদল চাকরিপ্রার্থী। পরে সেখান থেকে পিএসসি অভিমুখে রওনা দিতে চাইলে প্রথমে যৌথবাহিনী তাদের বাধা দেয়। এসময় চাকরিপ্রার্থী ও যৌথবাহিনী উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চাকরিপ্রার্থীরা জোর করে পিএসসি অভিমুখে যেতে চাইলে আইনশৃঙ্গলাবাহিনী তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েকজনকে আটক করে যৌথবাহিনী।

এর আগে গত ৮ এপ্রিল (মঙ্গলবার) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। পরে পরীক্ষার্থীদের মধ্য থেকে ছয়জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে করেন পিএসসির চেয়ারম্যান। বৈঠক শেষে সেনাবাহিনীর মধ্যস্থতায় তিন দিনের সময় দিয়ে পিএসসি ভবন থেকে চলে যান আন্দোলনকারীরা।

]]>
https://www.priyocampus24.com/2025/04/10/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf/feed/ 0
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে https://www.priyocampus24.com/2025/04/08/%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%82%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ab/ https://www.priyocampus24.com/2025/04/08/%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%82%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ab/#respond Tue, 08 Apr 2025 09:34:20 +0000 https://www.priyocampus24.com/?p=927 ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

মঙ্গলবার (৮ এপ্রিল) পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা ৪৪তম বলে বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরত্ব দিয়ে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। ভাইভা শেষে ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

এদিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন একদল চাকরিপ্রার্থী। এ দাবি নিয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, যারা পড়াশোনা করছে তারা সবাই তৈরি। তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি তারা দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য বসে নেই। একই সিলেবাসে দুইটা পরীক্ষা। একটা সিলেবাস পড়েই পরীক্ষা দেওয়া যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা পেছানোর দাবিটা মনে হয় না যৌক্তিক

]]>
https://www.priyocampus24.com/2025/04/08/%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%82%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ab/feed/ 0
বিসিএস জটের নিরসন চান চাকরি প্রত্যাশারী https://www.priyocampus24.com/2025/04/06/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95/ https://www.priyocampus24.com/2025/04/06/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95/#respond Sun, 06 Apr 2025 15:24:54 +0000 https://www.priyocampus24.com/?p=702 ৪৪ থেকে ৪৭তম বিসিএস জটে নিরসনের দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। আর ‎৪৪তম বিসিএসের ভাইভা মে মাসের মধ্যে শেষ করে চূড়ান্ত ফল প্রকাশ ও ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ৪৬তম বিসিএসের ভাইভা শুরুর দাবি জানিয়েছেন। একই সঙ্গে চলমান ৪৪ থেকে ৪৭তম বিসিএসের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়েছে প্রার্থীদের পক্ষ থেকে।

‎রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এসব দাবি জানান প্রার্থীরা।

৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রার্থী ও প্রার্থীদের মুখপাত্র মোস্তাকিন আশিক বলেন,”বিসিএসে জট সৃষ্টি হয়েছে। ৪৪তম বিসিএসের ভাইভা চলছে। আর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা মে মাসে শুরু হচ্ছে বলে ঘোষণা এসেছে। বহু প্রার্থী এ দুই বিসিএসেই অংশ নিচ্ছেন। ফলে তাদের একদিকে ভাইভা অন্য দিকে লিখিত পরীক্ষার প্রস্তুতিতে মননিবেশ করতে হচ্ছে।

“এদিকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা দেড় বছর আগে নেওয়া হলেও তার ফল হয়নি। আমরা এ জট নিরসনের দাবি জানিয়েছি। আমরা চাই ৪৪ থেকে ৪৭তম বিসিএসের সুস্পষ্ট রোডম্যাপ। ৪৪তম বিসিএসের ভাইভা মে মাসের মধ্যে শেষ করে চূড়ান্ত ফল প্রকাশ ও ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে ৪৬তম বিসিএসের ভাইভা শুরুর দাবি জানিয়ছি। দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন ও কমিশনকে স্মারকলিপি দিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা চাই এই কমিশন সফল হোক। কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি। তিনি শিগগিরই আমাদের একটা সুস্পষ্ট রোডম্যাপ দেবেন বলে জানিয়েছেন।

“দ্রুত রোডম্যাপ না দিলে আমরা ফের আন্দোলন করবো। সেখানে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সমবেত হবেন।”

‎৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রার্থী সাফায়েত বলেন, “আমরা ৪৪তম বিসিএস ব্যাচ সেই ২০২১ ‎সাল থেকে আটকে আছি। ‎বর্তমান ও আগের কমিশনসহ গত প্রায় এক বছর ধরে আমাদের ভাইভা চলছে।

‎এছাড়া ৪৫তম লিখিত রেজাল্ট প্রকাশিত হওয়ার আগেই ৪৬তম লিখিত পরীক্ষার তারিখ ঘােষণা দেওয়া হয়েছে। যা প্রার্থীদের ওপর চাপ সৃষ্টি করছে।”

বর্তমানে ৪৪তম বিসিএসের ভাইভা চলছে। ২০২১ সালে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এক দফায় শুরু হলেও গত ১৮ নভেম্বর তা বাতিল ঘোষণা করে পিএসসি। পরে গত ২২ ডিসেম্বর থেকে ফের ভাইভা শুরু হয়।

প্রথম দফায় মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ৮ মে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে তা প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ অগাস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়।

আগে ৩ হাজার ৯৩০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। এতে মোট ১১ হাজার ৭৩২ জনের অংশ নেওয়ার কথা ছিল। ‘ন্যায্যতা বজায় রাখতে প্রার্থীদের করা আবেদনের প্রেক্ষিতে’ এ পরীক্ষা বাতিল করা হয়েছিল বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল।

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করেছিল পিএসসি। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন চলতি বছর ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি। লিখিত পরীক্ষার ফল এখনও প্রকাশিত হয়নি। পিএসসি গত নভেম্বরে জানিয়েছে, কমিশন সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে শুরুর ঘোষণা ইতোমধ্যে দিয়েছে কমিশন। দুই দফায় প্রিলিমিনারির ফল প্রকাশ করার পর উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী এ বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল। প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই বছর ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।

গত বছরের ২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরির্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ অগাস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।

‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে গত ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি।

পরে গত ২৭ নভেম্বর আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ফের প্রকাশ করেছে পিএসসি।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি। ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে পিএসসি।

গত ১০ ডিসেম্বর সকালে ১০টা থেকে অনলাইনে এ বিসিএসের আবেদনগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ৯ ডিসেম্বর তা স্থগিত করে পিএসসি।

পরে গত ২৬ ডিসেম্বর ৪৭তম বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংশোধিত বিজ্ঞপ্তিতে, ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়। এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে মোট নম্বর ১১০০ থেকে পরিবর্তন করে ১০০০ করা হয়েছে। এ বিসিএসে প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। ২৯ ডিসেম্বর থেকে শুরু হয় এ বিসিএসের আবেদন, চলে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

]]>
https://www.priyocampus24.com/2025/04/06/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%9c%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95/feed/ 0
৪৪তম বিসিএসের ভাইভা শেষে ৪৬’র লিখিত নেওয়ার দাবি https://www.priyocampus24.com/2025/04/05/%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87/ https://www.priyocampus24.com/2025/04/05/%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87/#respond Sat, 05 Apr 2025 14:17:55 +0000 https://www.priyocampus24.com/?p=503 ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম এর লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীদের একটি অংশ। একইভাবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষে ৪৭তমের প্রিলিমিনারি নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ দাবিতে আগামীকাল রোববার (৬ এপ্রিল) সরকারি কর্ম কমিশন (পিএসসি) অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) ৪৪, ৪৫ এবং ৪৬তম বিসিএসের লিখিত প্রার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘মার্চ টু পিএসসি’ কর্মসূচির মুখপাত্র মোস্তাকিন আহমেদ আশিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক এ শিক্ষার্থী জানান, ‘৪৪তম বিসিএসের ভাইভা শুরু হয়েছিল ২০২৪ সালের ২২ ডিসেম্বর) ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনও অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যে গতিতে পিএসসি আগাচ্ছে, তাতে আরও এক বছর সময় লাগবে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করতে। এর মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬ এর লিখিত দেবে। তারা মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবে না কি লিখিত পরীক্ষার?

মোস্তাকিন আহমেদ আশিক জানান, ‘আমাদের দাবি খুবই স্পষ্ট। আমরা একটি বিসিএসের সঙ্গে আরেকটি বিসিএস যেন জড়িয়ে না যায়। অর্থাৎ ৪৪ এর ভাইভা শেষে ৪৬ এর লিখিত এবং ৪৬ এর লিখিত শেষ হওয়ার পর ৪৭তম বিসিএসের প্রিলি নিতে হবে। এজন্য আমরা একটি রোডম্যাপ তৈরি করেছি। আগামীকাল রোববার পিএসসিকে আমরা এ রোডম্যাপ দেব। একইসঙ্গে পিএসসির কাছ থেকে রোডম্যাপ নিয়েও আসবো। সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বলেও জানান তিনি।

]]>
https://www.priyocampus24.com/2025/04/05/%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87/feed/ 0