ফুটবল – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Fri, 16 May 2025 17:00:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg ফুটবল – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ https://www.priyocampus24.com/2025/05/16/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be/ https://www.priyocampus24.com/2025/05/16/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be/#respond Fri, 16 May 2025 17:00:02 +0000 https://www.priyocampus24.com/?p=2810 প্রতিদ্বন্দ্বিতামূলক সেমিফাইনালে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

শুক্রবার (১৭ মে) ভারতের অরুণাচলে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে। আগামী ১৮ মে টুর্নামেন্টের ফাইনাল। স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ।

খেলার প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য। ৭৩ মিনিটে আশিকুর রহমানের গোলে লিড নেয় গোলাম রব্বানী ছোটনের দল। বাম দিক থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নারে হেড দিয়ে গোল করেন আশিকুর রহমান। ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় নাজমুল হুদা ফয়সালের গোলে।

বদলি মানিক ডান দিক দিয়ে নেপালের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে ঢুকে পড়েন। সামনে গোলরক্ষক একা থাকলেও আরো অরক্ষিত থাকা ফয়সালের সামনে বল ঠেলে দেন মানিক। কোনো ভুল করেননি অধিনায়ক। ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

দুই গোলে লিড নেওয়ার পর বাংলাদেশ রক্ষণে শক্তি বাড়ায়। তাতে বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে নেপাল। ৮৭ মিনিটে নেপালের সুজন দাঙ্গল গোল করে ব্যবধান কমান।

]]> https://www.priyocampus24.com/2025/05/16/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be/feed/ 0