বরিশাল বিশ্ববিদ্যালয় – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Fri, 09 May 2025 09:33:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg বরিশাল বিশ্ববিদ্যালয় – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির বিধি লঙ্ঘন ও অনিয়মের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে https://www.priyocampus24.com/2025/05/09/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2025/05/09/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0/#respond Fri, 09 May 2025 09:33:07 +0000 https://www.priyocampus24.com/?p=2549 বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের বিরুদ্ধে বিধি লঙ্ঘন ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যা নিয়ে তৈরি করা ইউজিসির একটি প্রতিবেদন পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। মঙ্গলবার (৬ মে) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজম্যান্ট বিভাগ থেকে এ প্রতিবেদন পাঠানো হয়েছে।

ইউজিসি জানায়, কমিশনের অনুমোদন ছাড়া পিএ-টু-ডিসি পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে, যা বিধিবিরুদ্ধ। একইভাবে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের পিআরএল স্থগিত করে সিন্ডিকেটের অনুমোদন ছাড়াই তাকে দায়িত্বে বহাল রাখা এবং ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ দায়িত্ব পালনের নির্দেশনাও নিয়ম বহির্ভূত।

এছাড়া ইউজিসি উল্লেখ করে, উপাচার্য নিজেই রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন, যা নজিরবিহীন এবং ‘বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’-এর ১১ ধারার সঙ্গে সাংঘর্ষিক।

এই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিচালনায় বর্তমান উপাচার্যের প্রশাসনিক দক্ষতার ঘাটতি রয়েছে এবং আইন ও বিধি প্রতিপালনে তার সচেতনতার অভাব রয়েছে।

প্রসঙ্গত, নানান অনিয়মের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন। সবশেষ, আজ উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। একইসাথে আন্দোলনে একাত্মতা জানিয়েছেন শিক্ষকরাও।

]]>
https://www.priyocampus24.com/2025/05/09/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
হাসিনার পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গোপন সভার ভিডিও ফাঁস https://www.priyocampus24.com/2025/04/21/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6/ https://www.priyocampus24.com/2025/04/21/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6/#respond Mon, 21 Apr 2025 13:47:18 +0000 https://www.priyocampus24.com/?p=2130 জুলাই আন্দোলন চলাকালীন শেখ হাসিনার পক্ষ নেওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকদের একটি অনলাইন মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে যেকোনো উপায়ে সরকার পতন ঠেকাতে বদ্ধপরিকর হওয়ার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন সেই শিক্ষকরা। এ নিয়ে দেশব্যাপী বইছে তুমুল সমালোচনার ঝড়।

২০২৪ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত ১ ঘণ্টা ৩০ মিনিটের ঐ ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ড.বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে ভাইরাল অনলাইন সভাটি অনুষ্ঠিত হয়।

ভাইরাল ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে উপস্থাপনা বক্তৃতা দিতে দেখা যায়। তিনি বলেন, ‘আজকে জরুরি ভিত্তিতে কেন জুম মিটিং আয়োজন করা হয়েছে, সে বিষয়ে আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি ড. বাতেন চৌধুরী পুরো বিষয়টা নিয়ে কথা বলবেন। এরপরে স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা একেকজন আলাদা করে কথা বলব।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেন চৌধুরী বলেন, ‘আপনারা জানেন যে, দেশ এই মুহূর্তে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে আমাদের সকলের অবশ্যই একটি সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের ঘোষিত এক দফার কোনো যৌক্তিকতা নেই, আমি বিশ্বাস করি না। আমি এই আন্দোলনে যারা নেমেছে তাদের ঘৃণা করি, এই আন্দোলন প্রত্যাখ্যান করি। অনেকগুলো বছর পার হয়ে গেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, আমরা সকলেই আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত। আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি তারা যার যার অবস্থান থেকে আজ আমরা শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চায়। আজকে আমাদের সময় এসেছে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর।

এ সময় শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেনের বক্তব্যের পর একে একে অন্যান্য শিক্ষকরাও তাদের অবস্থান পরিষ্কার করেন এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন বাদে বাকি সবাই অধ্যাপক বাতেনের সঙ্গে একমত পোষণ করে শেখ হাসিনার পক্ষে তাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করতে থাকেন।

বক্তব্যের সময় বিশ্ববিদ্যালয়টির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম কাঁদতে কাঁদতে বলেন, ‘গত দুদিন ধরে স্যার আমার গলা ধরে আসছে কথা বের হচ্ছে না। আমার সোজা কথা স্যার এই মুহূর্তে শেখ হাসিনার কোনো বিকল্প নেয়। আমি এটাতে বিশ্বাসী।’

এ সময় ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন তাদের সঙ্গে একমত পোষণ না করে শিক্ষার্থীদের পক্ষ নিলে তোপের মুখে পড়েন। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের একটা জায়গায় আমরা সবার একমত ছিলাম যে আমাদের শিক্ষার্থীরা কোনোভাবেই আহত হবে না, হয়রানি হবে না, গুলিবিদ্ধ হবে না আমরা তাদের আগলে রাখবো। আমরা এখনও সেই দাবিতেই থাকতে চাই।

ভাইরাল ওই গোপন সভার ভিডিওতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ শিক্ষক সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়েছিলেন।

]]>
https://www.priyocampus24.com/2025/04/21/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6/feed/ 0
গর্ভাবস্থায় স্ট্রোক করে ববি শিক্ষার্থীর মনির মৃত্যু https://www.priyocampus24.com/2025/04/07/%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/ https://www.priyocampus24.com/2025/04/07/%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/#respond Mon, 07 Apr 2025 15:06:29 +0000 https://www.priyocampus24.com/?p=863 গর্ভাবস্থায় স্ট্রোক করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী হাসপি ইসলাম মনি নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রয় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপি ইসলাম সোমবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে স্ট্রোক করে হাসপাতালে মারা যান। তিনি নয় মাসের গর্ভবতী ছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রাথমিকভাবে এসব তথ্য জানা গেছে। আমরা বাংলা বিভাগ থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি।’

জানা গেছে, হাসপি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়। তিনি বরগুনা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বরগুনা সরকারি মহিলা কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন।

এদিকে হাসপির মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়েরভিসি ড. শুচিতা শরমিন এক শোক বার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

]]>
https://www.priyocampus24.com/2025/04/07/%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/feed/ 0