বার কাউন্সিল – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Thu, 24 Apr 2025 16:53:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg বার কাউন্সিল – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা শুক্রবার, প্রার্থীদের জন্য ৬ নির্দেশনা https://www.priyocampus24.com/2025/04/24/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%aa-2/ https://www.priyocampus24.com/2025/04/24/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%aa-2/#respond Thu, 24 Apr 2025 16:53:49 +0000 https://www.priyocampus24.com/?p=2230 বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা আগামীকাল (২৫ এপ্রিল) শুক্রবার অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলবে এ পরীক্ষা।

রাজধানীর ২৭টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবেন প্রায় সাড়ে ৮ হাজার শিক্ষানবিশ আইনজীবী। এর আগে গত ২৩ এপ্রিল পরীক্ষার আসনবিন্যাস ও নির্দেশনা প্রকাশ করে বাংলাদেশ বার কাউন্সিল। এতে ৬টি নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

সেগুলো হলো : এক. বার কাউন্সিল প্রদত্ত এমসিকিউ পরীক্ষার অ্যাডমিট কার্ড ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

দুই. প্রার্থীদের সিট প্ল্যান অনুযায়ী নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কোনো কেন্দ্রে এসে হাজির হলে তার পরীক্ষা ওই কেন্দ্রে গ্রহণ করা সম্ভব হবে না।

তিন. পরীক্ষাকেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিকস ডিভাইস, মোবাইল ফোন, হিয়ারিং এইড, স্মার্ট ওয়াচ, ডাটা ট্রান্সফার করা যায় এরূপ যেকোনো প্রকার ডিভাইস, নোট বই, খাতা প্রভৃতি সঙ্গে রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালীন প্রার্থীদের তাদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

চার. অ্যাডমিট কার্ডে মুদ্রিত প্রার্থীদের জন্য নির্দেশনাসমূহ কঠোরভাবে অনুসরণ করতে হবে। এছাড়াও ওএমআর উত্তরপত্রে মুদ্রিত নির্দেশাবলী সতর্কতার সাথে অনুসরণ করতে হবে।

পাঁচ. এমসিকিউ পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর কোনো প্রার্থীকে পরীক্ষা-কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। একই ভাবে, পরীক্ষা সমাপ্ত হবার পূর্বে কোনো প্রার্থীকে পরীক্ষার কক্ষ/কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে না।

ছয়. পরীক্ষা-কেন্দ্রে/কক্ষে কেনো প্রকার অসদুপায় অবলম্বন, দায়িত্বরত ইনভিজিলেটর/শিক্ষক/কেন্দ্র পরিদর্শক/পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত যে কোনো ব্যক্তির সাথে অসদাচরণ, পরীক্ষা-কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি যে কোনো প্রকার অননুমোদিত/শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে কেন্দ্র থেকে বহিস্কার/নীরব বহিষ্কার করাসহ ক্ষেত্রমতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কর্তৃক আইনগত পদক্ষেপ এবং প্রয়োজনে বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষায় নিষিদ্ধকরণসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
https://www.priyocampus24.com/2025/04/24/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%aa-2/feed/ 0
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল https://www.priyocampus24.com/2025/04/06/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%aa/ https://www.priyocampus24.com/2025/04/06/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%aa/#respond Sun, 06 Apr 2025 12:32:48 +0000 https://www.priyocampus24.com/?p=683 বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল। এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা হবে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০৬২৭ জন।

রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৬২৭ জন।’

এর আগে ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, একজন আইনের শিক্ষার্থীকে আইনজীবী হতে হলে বাংলাদেশ বার কাউন্সিলের তিন ধাপের (এমসিকিউ, রিটেন ও ভাইভা) পরীক্ষায় কৃতকার্য হতে হয়।

]]>
https://www.priyocampus24.com/2025/04/06/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%aa/feed/ 0