ভর্তি পরীক্ষা – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Sat, 17 May 2025 09:31:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg ভর্তি পরীক্ষা – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত https://www.priyocampus24.com/2025/05/17/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0/ https://www.priyocampus24.com/2025/05/17/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0/#respond Sat, 17 May 2025 09:31:21 +0000 https://www.priyocampus24.com/?p=2845 ঢাকা বিশ্ববিদ্যালয় ‘প্রযুক্তি ইউনিট’-এর অধীনে অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ/ইনস্টিটিউটসমূহের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০ হাজার ৬শ’ ৬জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. উপমা কবির এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

]]>
https://www.priyocampus24.com/2025/05/17/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৪৫দশমিক ৭৪ https://www.priyocampus24.com/2025/05/13/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f/ https://www.priyocampus24.com/2025/05/13/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f/#respond Tue, 13 May 2025 11:15:28 +0000 https://www.priyocampus24.com/?p=2593 জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪২৫ জন। যা শতকরায় ৪৫ দশমিক ৭৪ শতাংশ।

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪০ মিনিটের পর থেকে ফলাফল ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে (gstadmisson.ac.bd) প্রকাশিত হয়েছে।

জানা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন। এরমধ্যে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৫ হাজার ৫৫৩ জন (শতকরা ৮৭ দশমিক ৯৮ শতাংশ)। পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪২৫ জন (শতকরা ৪৫ দশমিক ৭৪ শতাংশ) এবং অকৃতকার্য সংখ্যা ৬৮ হাজার ১২৮ জন (শতকরা ৫৪ দশমিক ২৬ শতাংশ)।

এবার অনুপস্থিতির সংখ্যা ১৭ হাজার ১৬১ জন (শতকরা ১২ দশমিক ০২ শতাংশ)। ওএমআর বাতিলের সংখ্যা ৩৯টি। ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪ দশমিক ৭৫ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৫ দশমিক ৭৫।

বিকেল ৩টায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফলাফল ঘোষণার পর কমিটির আহবায়ক সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ‘সি’, ২ মে, ‘বি’ এবং ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলাফলও প্রকাশিত হয়েছে।

]]>
https://www.priyocampus24.com/2025/05/13/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f/feed/ 0
কুবিতে ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে হবে ৭টি নিয়ম https://www.priyocampus24.com/2025/04/18/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%af-%e0%a6%93/ https://www.priyocampus24.com/2025/04/18/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%af-%e0%a6%93/#respond Fri, 18 Apr 2025 06:53:41 +0000 https://www.priyocampus24.com/?p=1998 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ও ২৫ এপ্রিল ২০২৫। প্রতিটি পরীক্ষার্থীকে অবশ্যই সাতটি নিয়ম মানতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় কমিটির এক যৌথ সভায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ৭টি নিয়ম হলো-

১. পরীক্ষার্থীদের যানজটের কথা বিবেচনা করে এক দিন আগেই কুমিল্লায় অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

২. পরীক্ষার্থীরদের পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগেই নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

৩. পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

৪. ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড, ব্লুটুথ বা অন্য কোনো ডিভাইস ইত্যাদি ) সঙ্গে রাখতে পারবে না।

৫. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ ব্যাগ সঙ্গে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে এবং ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড, ব্লুটুথ বা অন্য কোনো ডিভাইস ইত্যাদি ) যদি সঙ্গে থাকে, তবে সে গুলো তাদের নিজ নিজ ব্যাগে রেখে ওই ব্যাগ পরীক্ষার হলের সামনের অংশের কর্নারে রেখে পরীক্ষা দিতে পারবে।

৬. পরীক্ষার নিরাপত্তার স্বার্থে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীদের কানে কোনো ডিভাইস আছে কি না, তল্লাশি করে দেখা হবে।

৭. পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে তালিকাভুক্ত সংশ্লিষ্ট বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত পরিদর্শকসহ অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

ভর্তির বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন ওয়েবসাইট

]]>
https://www.priyocampus24.com/2025/04/18/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%af-%e0%a6%93/feed/ 0
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d/ https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d/#respond Sat, 12 Apr 2025 03:21:45 +0000 https://www.priyocampus24.com/?p=1357 দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এদিন ভর্তি পরীক্ষা ৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং ১৩টি উপকেন্দ্রে একযোগে বিকেল ৩টা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত চলবে।

জানা গেছে, এ বছর মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরী‌তে আবেদন ক‌রে‌ছেন ৯৪ হাজার ২০ জন। সে হিসেবে আসন প্রতি লড়বেন প্রায় ২৪ জন ভর্তিচ্ছু।

এবার আবেদনকারীদের মধ্যে ৪৬ হাজার ৯৩২ জন ছাত্র এবং ৪৭ হাজার ৮৮ জন ছাত্রী রয়েছেন। অর্থাৎ, প্রতি আসনের জন্য প্রতি‌যো‌গিতার সংখ‌্যা প্রায় ২৫ জন শিক্ষার্থী। এছাড়াও সম্ভাব্য আগামী ১৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

একই দিনে ‘মার্চ টু গাজা’ কর্মসূচির কারণে যানজটের আশঙ্কা থাকায় পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে এক ঘণ্টা বা তার আগেই কেন্দ্রে পৌঁছাতে বলা হয়েছে। বিশেষ করে ঢাকায় সড়কে যানজটের আশঙ্কা থাকায় এ নির্দেশনা দেওয়া হয়।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে থাকছে কঠোর নজরদারি। প্রশ্নপত্র বিতরণে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে নির্ধারিত হলে হলে প্রশ্ন পৌঁছানো নিশ্চিত করা যায়। পরীক্ষার হলে প্রবেশের আগে পরীক্ষার্থীদের সম্পূর্ণ দেহ তল্লাশি করা হবে এবং কোনো ইলেকট্রনিক ডিভাইস বহনের সুযোগ থাকবে না।

কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

]]>
https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু আজ https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/ https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/#respond Sat, 12 Apr 2025 00:01:33 +0000 https://www.priyocampus24.com/?p=1318 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি যুদ্ধ শুরু হবে আজ শনিবার (১২ এপ্রিল)। ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৬ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটে এক শিফটে পরীক্ষার নেওয়া হবে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এই ইউনিটে ৫৫৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে আসনপ্রতি লড়াই করবেন ৭৬ জন। বাণিজ্য শাখার জন্য ৩৬৭টি, বিজ্ঞান শাখার জন্য ১৬৬টি ও মানবিক শাখার ২৬টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে, অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় যেকোনো জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় তৎপর রয়েছে৷ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭০ জন ট্রাফিক সদস্য, ১৫০ জন পুলিশ সদস্য, ৩০ জন গোয়েন্দা পুলিশ ও বিএনসিসি ও স্কাউটের ২০০ জন সদস্য কাজ করবেন। অভিভাবকদের জন্য ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। খাবারের সমস্যা যেন না হয়, সে জন্য প্রক্টররা টহল দেবেন। এ ছাড়া অ্যাম্বুলেন্সসহ ফার্স্ট এইডের ব্যবস্থা রাখা হয়েছে।

]]>
https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/feed/ 0
যথাসময়েই হবে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা https://www.priyocampus24.com/2025/04/08/%e0%a6%af%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/ https://www.priyocampus24.com/2025/04/08/%e0%a6%af%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/#respond Tue, 08 Apr 2025 19:10:50 +0000 https://www.priyocampus24.com/?p=971 কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিলই অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত সময় এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত কৃষি গুচ্ছ ভর্তির কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কৃষি গুচ্ছ ভর্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন বলেন, সভায় সবার সম্মতিক্রমে নির্ধারিত সময় ১২ এপ্রিলই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের আবারও এসএমএসের মাধ্যমে সময়সূচি স্মরণ করিয়ে দেওয়া হবে। তাছাড়া এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না।

এর আগে ১২ এপ্রিল কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে সংশয় দেখা দেয়। কারণ একই দিন ঢাকায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। ফলে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে বলেও তথ্য ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানিয়েছিলেন, ভর্তি পরীক্ষার দিন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং যাতায়াতে সমস্যা হতে পারে। বিষয়টি মাথায় রেখে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সময় পুনর্বিবেচনা করতে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে।

তবে উপাচার্য ও ভর্তি কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত রাখা হয়।

কৃষিবিজ্ঞান বিষয়ের ডিগ্রি দেওয়া ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে তিন হাজার ৮৬৩টি। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৫টি।

সারা দেশের ৯টি পরীক্ষাকেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা; হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম।

]]>
https://www.priyocampus24.com/2025/04/08/%e0%a6%af%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/feed/ 0