রাজশাহী বিশ্ববিদ্যালয় – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Sat, 17 May 2025 04:34:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg রাজশাহী বিশ্ববিদ্যালয় – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 ৭ বিভাগে ৪৫ জন শিক্ষক নিয়োগ দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় https://www.priyocampus24.com/2025/05/17/%e0%a7%ad-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/ https://www.priyocampus24.com/2025/05/17/%e0%a7%ad-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/#respond Sat, 17 May 2025 04:34:55 +0000 https://www.priyocampus24.com/?p=2826 বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭টি ভিন্ন বিভাগে ৪৫ জন শিক্ষক নিয়োগ দিতে সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৯ জুন।

  • পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী/অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

ডাকযোগে আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আবেদনের সময়সীমা: ১৯ জুন ২০২৫ (বিকেল ৫টা)।

]]>
https://www.priyocampus24.com/2025/05/17/%e0%a7%ad-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
রাবির ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ, যেভাবে পাবেন পরীক্ষার্থীরা https://www.priyocampus24.com/2025/05/03/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2/ https://www.priyocampus24.com/2025/05/03/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2/#respond Sat, 03 May 2025 17:34:21 +0000 https://www.priyocampus24.com/?p=2421 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটের প্রথম ও দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষায় পাসের হার যথাক্রমে ৪৪ দশমিক শূন্য ১ শতাংশ ও ৩২ দশমিক ৬৬ শতাংশ। এ ছাড়া অ–বিজ্ঞান গ্রুপে পাসের হার ৮১ দশমিক ৯৭।

শনিবার (৩ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সস অনুষদভুক্ত ২৬টি বিভাগ সি ইউনিটের অন্তর্ভুক্ত। সি ইউনিটে প্রথম শিফটে ৪৮ হাজার ১১০ পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৭৬৩ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৭ হাজার ৫০১ জন ভর্তি–ইচ্ছুক পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের শতকরা হার ৪৪ দশমিক শূন্য ১ এবং প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই ইউনিটের দ্বিতীয় শিফটে ৪৮ হাজার ১০৮ পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ৮৮ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৩ হাজার ৯৩ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের শতকরা হার ৩২ দশমিক ৬৬ এবং প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৫০। এ ছাড়া অ–বিজ্ঞান ২ হাজার ৬০২ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১১৯ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১ হাজার ৭৩৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের শতকরা হার ৮১ দশমিক ৯৭ এবং প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০।

উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা যাবে। প্রকাশিত ফলে কোনো ভুলভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

]]>
https://www.priyocampus24.com/2025/05/03/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2/feed/ 0
রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ https://www.priyocampus24.com/2025/04/18/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d/ https://www.priyocampus24.com/2025/04/18/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d/#respond Fri, 18 Apr 2025 05:36:25 +0000 https://www.priyocampus24.com/?p=1980 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি–সংক্রান্ত রাবি ওয়েবসাইট তে লগইন করে ভর্তি–ইচ্ছুকরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।

এ জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাসের বছর প্রয়োজন হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুলভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে বাণিজ্য গ্রুপের ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ৬ হাজার ২১৮ জন (৩৫.১৬%) এবং অ-বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ (৫.৪৬%) জন উত্তীর্ণ হয়। অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ ও মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়েছে।

উভয় গ্রুপ মিলিয়ে গড় পাসের হার ২০.৪৩%। পরীক্ষার্থীর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর বাণিজ্য গ্রুপে ৭৭.৫০ ও অ-বাণিজ্য গ্রুপে ৬০.২৫। এই ইউনিটে মোট আসনসংখ্যা ৫৫৯ (বাণিজ্য গ্রুপ ৩৬৭, অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ১৬৬ ও মানবিক শাখায় ২৬)।

উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ University of Rajshahi থেকে দেখা যাবে।

]]>
https://www.priyocampus24.com/2025/04/18/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু আজ https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/ https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/#respond Sat, 12 Apr 2025 00:01:33 +0000 https://www.priyocampus24.com/?p=1318 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি যুদ্ধ শুরু হবে আজ শনিবার (১২ এপ্রিল)। ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৬ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটে এক শিফটে পরীক্ষার নেওয়া হবে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এই ইউনিটে ৫৫৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে আসনপ্রতি লড়াই করবেন ৭৬ জন। বাণিজ্য শাখার জন্য ৩৬৭টি, বিজ্ঞান শাখার জন্য ১৬৬টি ও মানবিক শাখার ২৬টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে, অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় যেকোনো জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় তৎপর রয়েছে৷ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭০ জন ট্রাফিক সদস্য, ১৫০ জন পুলিশ সদস্য, ৩০ জন গোয়েন্দা পুলিশ ও বিএনসিসি ও স্কাউটের ২০০ জন সদস্য কাজ করবেন। অভিভাবকদের জন্য ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। খাবারের সমস্যা যেন না হয়, সে জন্য প্রক্টররা টহল দেবেন। এ ছাড়া অ্যাম্বুলেন্সসহ ফার্স্ট এইডের ব্যবস্থা রাখা হয়েছে।

]]>
https://www.priyocampus24.com/2025/04/12/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/feed/ 0