শাহবাগ – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com মুক্ত প্রাণের উচ্ছ্বাস Tue, 22 Apr 2025 17:37:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://www.priyocampus24.com/wp-content/uploads/2025/04/cropped-icon-2-scaled-1-32x32.jpg শাহবাগ – প্রিয় ক্যাম্পাস https://www.priyocampus24.com 32 32 কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ https://www.priyocampus24.com/2025/04/22/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6/ https://www.priyocampus24.com/2025/04/22/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6/#respond Tue, 22 Apr 2025 17:36:54 +0000 https://www.priyocampus24.com/?p=2169 খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এসময় শিক্ষার্থীরা ‘ব্লকেড, শাহবাগ ব্লকেড, আমার ভাই অনশনে, ইন্টেরিম কী করে, শিক্ষা- সন্ত্রাস একসঙ্গে চলে না’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে রাত ১০টার মধ্যে কুয়েটের উপাচার্য পদত্যাগ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে এসে রাত ১০টা ৪০ মিনিটে তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ১০-১২ নেতা। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব মহির আলম, কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, ছাত্রসংসদ নেতা রেজেয়ান আহমেদ রিফাত, রিমন চৌধুরী প্রমুখ অনশনে বসেছেন।

]]>
https://www.priyocampus24.com/2025/04/22/%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6/feed/ 0