শিরোনাম
ক্যাম্পাসের বাইরে
ব্রেকিং নিউজ

ন্যাম ভবনে মিলল এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ

আরও পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের (এমপিদের সরকারি আবাসন) ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, খবর পেয়ে তিনি ও থানার পুলিশ সদস্যরা সেখানে যান। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরিয়মের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে।

তিনি জানান, ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে। তাঁদের উপস্থিতিতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর পুলিশ কক্ষে প্রবেশ করবে।

মরিয়ম খাতুনকে নিয়ে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছিল। এসব ভিডিওকে কেন্দ্র করে জিএম নজরুল ইসলামকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরবর্তী সময়ে সংসদ সদস্য নিজেই মরিয়মকে তাঁর দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন।

এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জিএম নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনের বিয়ে নিয়ে নানা তথ্য ও বক্তব্য সামনে আসে। সংসদ সদস্যের পক্ষ থেকে ১৭ জুন পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছে বলে দাবি করা হয়েছিল।

মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। ঘটনাস্থলের আলামত সংগ্রহ ও ফরেনসিক পরীক্ষা শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিভাগের আরও সংবাদ