শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

নভেম্বরের মাঝামাঝি সময়ে এইচএসসির ফল

Advertisement
ফাইল ছবিসংগৃহীত

আসন্ন নভেম্বরের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। খাতা মূল্যায়ন কাজ ৮০ ভাগ শেষ হয়ে গেলে ফল প্রকাশের চূড়ান্ত সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডে রচেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, নভেম্বরে ফল প্রকাশের লক্ষ্যে খাতা মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।

তথ্যমতে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলে। এরপর ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টে শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হয়েছে চলতি মাসের ৯ তারিখে।

২০২৬ সালে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এ বিভাগের আরও সংবাদ