শিরোনাম
Advertisement
শিক্ষা প্রশাসন

২৪ সেপ্টেম্বর থেকে মিলবে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের নিয়োগপত্র

Advertisement
ছবি সংগৃহীত

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া শুরু হবে। নিয়োগপত্র পাওয়ার পর আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে তাদের। দীর্ঘ অপেক্ষার পর নিয়োগপত্র ও যোগদানের তারিখ চূড়ান্ত হওয়ায় চাকরিতে যোগদানের প্রক্রিয়া শুরু হচ্ছে সুপারিশপ্রাপ্ত এসব প্রার্থীর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) ইশরাত নাসিমা হাবীব বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিডি স্যাররা আমাদের নির্দেশনা দিয়েছেন। নিয়োগপত্র ছাড়তে বলেছেন ২৪ তারিখ। এখন নিয়োগপত্র আমাদের তৈরি করতে হবে। নিয়োগপত্র তৈরি করেই ছেড়ে দেব।’

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বলেন, সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা ১ অক্টোবর চাকরিতে যোগদান করবেন- মন্ত্রণালয় থেকে পূর্বেই এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে জেলা শিক্ষা অফিসে যোগদান করবেন পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১৪ হাজার ৩৮৪ প্রার্থী। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে গত ১ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) ও সব ধরনের সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয় তাদের।

এরপর দীর্ঘদিন ধরে আটকে আছে এই চাকরিপ্রার্থীদের যোগদান প্রক্রিয়া। দ্রুত যোগদান দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি করেছেন তারা। নিয়োগপত্র প্রদান ও যোগদানের ঘোষণায় ১৪ হাজার ৩৮৪ চাকরিপ্রার্থীর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।

 

এ বিভাগের আরও সংবাদ