শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

প্রতিযোগিতায় থাকছে ১৬ লক্ষ ২০ হাজার টাকার পুরস্কার

১০ অক্টোবর ৮ বিভাগে জাতীয় তাফসীর প্রতিযোগিতার লিখিত পরীক্ষা

Advertisement

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে এ বছর প্রথমবারের মতো জাতীয় তাফসীর প্রতিযোগিতা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিযোগীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সাড়া লক্ষ্য করা যায়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ২৫৬০ জন নিবন্ধন করেছে। নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে প্রথমে বিভাগীয় পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রতিযোগীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। নিবন্ধিত প্রতিযোগীদের যথাসময়ে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় তাফসীর প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০.০০ টায় ৮টি বিভাগীয় শহরে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে নিম্নলিখিত পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে:

ঢাকা বিভাগ: ১১১০ (ক গ্রুপ ৭১৯, খ গ্রুপ ৩৯১)
মদিনাতুল উলুম মডেল ইন্সটিটিউট কামিল মাদরাসা (মিশন মাদরাসা )
তেজতুরী বাজার, ১ নং রেলগেট, তেজগাঁও, ঢাকা

চট্টগ্রাম বিভাগ: ৫৪৩ (ক গ্রুপ ৩২৮, খ গ্রুপ ২১৫)
চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসা
এ. কে. খান মোড়, ফিরোজশাহ, পাহাড়তলী, চট্টগ্রাম

খুলনা বিভাগ: ১৯৬ (ক গ্রুপ ১২৬, খ গ্রুপ ৭০)
খুলনা মেট্রোপলিটন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, নূরনগর, খুলনা

রাজশাহী বিভাগ: ১৭৯ (ক গ্রুপ ৯৭, খ গ্রুপ ৮২)
মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ভদ্রা, রাজশাহী

সিলেট বিভাগ: ২৫০ (ক গ্রুপ ১০২, খ গ্রুপ ১৪৮)
বিভাগীয় কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, সিলেট
ইমাম প্রশিক্ষণ একাডেমি, সিলেট

বরিশাল বিভাগ: ১৪৮ (ক গ্রুপ ৬৮, খ গ্রুপ ৮০)
কাশিপুর হাইস্কুল এন্ড কলেজ, কাশিপুর, বরিশাল

রংপুর বিভাগ: ১৬৭ (ক গ্রুপ ৯২, খ গ্রুপ ৭৫)
রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র
কাছারি বাজার (ডিসি অফিস সংলগ্ন), রংপুর সদর, রংপুর

ময়মনসিংহ বিভাগ: ১৮৭ (ক গ্রুপ ১০৩, খ গ্রুপ ৮৪)
নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ, আকুয়া, ময়মনসিংহ

পরীক্ষার নিয়মাবলী:  লিখিত পরীক্ষার পূর্ণমান ৫০ (পঞ্চাশ) এবং সময় ১ (এক) ঘন্টা। লিখিত পরীক্ষার প্রশ্নপত্রে এক কথায় উত্তর, সংক্ষিপ্ত উত্তর এবং সংক্ষিপ্ত বিশ্লেষণধর্মী প্রশ্ন অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রত্যেক প্রতিযোগীকে লিখিত পরীক্ষার জন্য ৮-১০ পাতার পরীক্ষার খাতা সরবরাহ করা হবে। প্রতিযোগীদের সঙ্গে করে কলম নিয়ে আসতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে এইদিনই ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট, ফেসবুক পেইজ ও সংশ্লিষ্ট বিভাগীয় অফিসের নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রতিযোগীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগীয় অফিস থেকে জানানো হবে। বিভাগীয় পর্যায়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো যাতায়াত ভাতা প্রদান করা হবে না। নির্বাচনী পরীক্ষায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের ৯ লক্ষ টাকা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের জন্য ৭ লক্ষ ২০ হাজার টাকাসহ মোট ১৬ লক্ষ ২০ হাজার নগদ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন পুরস্কার ২ লক্ষ টাকা প্রতিটি, ১ম রানার্স আপ পুরস্কার ১.৫ লক্ষ টাকা ও ২য় রানার্স আপ পুরস্কার ১ লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে ২টি গ্রুপে ৬ জন বিজয়ীকে ৯ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে ১্ম পুরস্কার বিজয়ীকে নগদ ২০ হাজার টাকা, ২য় পুরস্কার বিজয়ীকে নগদ ১৫ হাজার টাকা ও ৩য় পুরস্কার বিজয়ীকে নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে প্রতি বিভাগে ৬ জন বিজয়ীকে ৯০ হাজার টাকা হিসাবে ৮টি বিভাগে ৪৮ জন বিজয়ী ৭ লক্ষ ২০ টাকা প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে ৪৮ জন বিজয়ীকে নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার পূর্বে ঢাকায় ৭দিনের ইন হাউজ প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ বিভাগের আরও সংবাদ