শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিভিন্ন ভাষা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন ভাষা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটে আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, হিন্দি, ইতালিয়ান, জাপানি, কোরিয়ান, ফারসি, রাশিয়ান, স্প্যানিশ, তুর্কি এবং বাংলা (শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীদের জন্য) ভাষা শেখার সুযোগ রয়েছে।

কোর্সের বিবরণ ও সময়কাল: কোর্সগুলোর মেয়াদ ১৫০ ঘণ্টা (০১ বছরে সমাপ্য)।

শিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে— এলিমেস্টারি সার্টিফিকেট কোর্স (ইংরেজি ব্যতীত সকল ভাষা) এবং ইংরেজি প্রি-ইন্টারমিডিয়েট সার্টিফিকেট কোর্স। প্রতি ক্লাস ২ ঘণ্টা করে সপ্তাহে ২ বা ৩ দিন অনুষ্ঠিত হবে।

ভর্তির যোগ্যতা: আবেদনকারীকে এইচ.এস.সি. বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম দ্বিতীয় বিভাগ/বি গ্রেড/জিপিএ ২.৫ থাকতে হবে। তবে ইংরেজি ভাষা কোর্সটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।

আবেদন প্রক্রিয়া: আবেদনপত্র সংগ্রহ: জনতা ব্যাংক, টি.এস.সি. (ঢাকা বিশ্ববিদ্যালয়) শাখা থেকে নগদ টাকার বিনিময়ে অথবা আধুনিক ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত ওয়েবসাইট ([https://portal.iml.du.ac.bd/Other-registration](https://portal.iml.du.ac.bd/Other-registration)) থেকে অনলাইনে ফরম সংগ্রহ করা যাবে। অনলাইনে ফরম পূরণের সময় ১ কপি ছবি ও নিজ স্বাক্ষর (৮০x৮০ কেবির নিচে) স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা
ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের জন্য ৭০০/- (সাতশত) টাকা

আবেদনপত্র জমাদানের নিয়ম: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউট পরিচালকের স্বাক্ষরকৃত অফলাইন আবেদনপত্র এবং ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে এস.এস.সি. ও এইচ.এস.সি./সমমান পরীক্ষার সনদপত্র বা মার্কশিটের ফটোকপিসহ সংশ্লিষ্ট ব্যাংকে (জনতা ব্যাংক, টি.এস.সি., ঢা. বি. শাখা) জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

আবেদনপত্র জমাদান ও প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা: আগামী ১১ই অক্টোবর ২০২৬ থেকে ১২ই নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ইনস্টিটিউটের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

এ বিভাগের আরও সংবাদ