শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সিলেটের মেডিকেল সেন্টারের জন্য সিনিয়র মেডিকেল অফিসারের একটি শূন্য পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সিনিয়র মেডিকেল অফিসার (১টি শূন্য পদ) বেতন স্কেল ও গ্রেড: ৫৮০০০-১২৬৮০০/- টাকা (গ্রেড: ৭), জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী। আবেদনের শেষ তারিখ: ০৪ নভেম্বর, ২০২৬
প্রার্থীকে career.sust.edu তে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে প্রথমে প্রোফাইল তৈরি করে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে/সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়।
অনলাইনে আবেদনের সময় যেসব বিষয় আপলোড করতে হবে
ক. সকল সনদপত্র/প্রশংসাপত্রের স্ক্যান করা পিডিএফ কপি
খ. সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০/৩০০ পিক্সেল)
গ. চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র
ঘ. উক্ত পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকার নির্ধারিত ফি (সব ধরনের চার্জ ব্যতীত) অনলাইনে আবেদনের সময় পরিশোধ করতে হবে
ঙ. জাতীয় পরিচয়পত্রের স্ক্যান করা পিডিএফ কপি কিংবা জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মনিবন্ধন সনদের স্ক্যান করা পিডিএফ কপি
চ. প্রার্থীর স্বাক্ষর (৩০০/৮০ পিক্সেল), (ছ) প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণপত্র।
যোগ্যতা ও অভিজ্ঞতার কপি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu থেকে ডাউনলোড করা যাবে অথবা career.sust.edu এ ‘বিস্তারিত দেখুন’ অপশনের নিচের অংশে ‘প্রকাশিত বিজ্ঞপ্তি’ পাওয়া যাবে। ভুল তথ্য সম্বলিত/তথ্য গোপন/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরখাস্ত বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবেন না। সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। আবেদন সাবমিট করার পর আর কোন ডকুমেন্ট অনলাইনে/অফলাইনে/সরাসরি গ্রহণযোগ্য নয়। অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান প্রযোজ্য হবে।





