শিরোনাম
Advertisement
কর্মসংস্থান

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের হজ উইংয়ে ৫ পদে নিয়োগ

Advertisement

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের হজ উইংয়ে পাঁচটি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সৌদি আরবে বসবাসরত যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে এসব পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশ কনস্যুলেট থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, হজ উইংয়ের সাংগঠনিক কাঠামোর আওতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদগুলোতে এ নিয়োগ দেওয়া হবে।

প্রটোকল সহকারী, পদ-১
বেতন : ৪৪২৫-১৫০×১০-১৯০×৫-৬৮৭৫ (সৌদি রিয়াল)
ক. স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা ডিগ্রি সম্পন্ন।
খ. আরবী ভাষায় দক্ষতার প্রমাণক হিসেবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে আরবী ভাষায় শিক্ষা/প্রশিক্ষণ সংক্রান্ত সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
গ. সৌদি আরবে সমরূপ কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গৃহীত হবে।
ঘ. ইংরেজী ভাষায় যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কম্পিউটার অপারেটর কাম-ইন্টারপ্রেটার, পদ-১
বেতন : ৪৪২৫-১৫০×১০-১৯০×৫-৬৮৭৫ (সৌদি রিয়াল)
ক. স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ. স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণের ন্যূনতম ৬ মাস মেয়াদী কোর্সের সনদ থাকতে হবে/ডিप्लोমা ডিগ্রিধারী হতে হবে।
গ. আরবী ভাষা শিক্ষার সনদ থাকতে হবে।
ঘ. আরবী, ইংরেজী এবং বাংলা দ্রুত ও নির্ভুল টাইপের দক্ষতা থাকতে হবে।
ঙ. ইন্টারপ্রেটার হিসেবে কোন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

কেয়ারটেকার কাম-নাইটগার্ড, পদ-১
বেতন : ২৮১৫-১৪০×১০-১৭৫×৫-৫০৯০ (সৌদি রিয়াল)
ক. স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ. আরবী ভাষায় যোগাযোগ দক্ষতাসহ বাংলা, ইংরেজী ও আরবী টাইপে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইন্টারনেট ব্রাউজিং, মেইল আদান-প্রদান ও মোবাইল এপ্যুস ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
গ. পরিশ্রমী, উদ্যোগী ও আন্তরিকভাবে হাজীদের সেবা প্রদানে তৎপর হতে হবে।
ঘ. কেয়ারটেকার হিসেবে কোন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

ড্রাইভার/গাড়ীচালক, পদ-২
বেতন : ৩২৫০-১৪০×১০-১৭৫×৫-৫৫২৫ (সৌদি রিয়াল)
ক. স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ. সৌদি আরবের বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।
গ. সৌদি আরবে গাড়ী চালনায় অভিজ্ঞতা এবং আরবী ভাষায় যোগাযোগ দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ঘ. মাঝারী ও ভারী যান লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • আবেদনের যোগ্যতা ও শর্তাবলি

১. আগামী ১২/১১/২০২৬ তারিখ বৃহস্পতিবার অফিস চলাকালীন (সকাল ৮ টা হতে বিকাল ৪ টা) সময়ের মধ্যে নিজ হাতে লিখিত আবেদন জীবন বৃত্তান্তসহ সরাসরি বা ই-মেইলে (missionhajj@gmail.com) প্রেরণ করা যাবে। অসম্পূর্ণ এবং নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল হিসেবে গণ্য হবে।

২. ইতঃপূর্বে বাংলাদেশ হজ অফিস, জেদ্দা কর্তৃক ১৪ আগস্ট ২০২৫ তারিখে ১৬.০৪.০০০০.০০০.৩৪.০০১.২১-৪৪৩ নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

৩. প্রার্থীর বয়স আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ, অর্থাৎ ১২ নভেম্বর ২০২৬ তারিখে, অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর হতে হবে (বয়স নির্ধারণ এসএসসির বা সমমানের শিক্ষাগত সনদে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী গণ্য হবে)।

৪. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনের সাথে যুক্ত করতে হবে।

৫. বৈধ ইকামার ফোটোকপি, মেয়াদ সম্পন্ন পাসপোর্টের ফোটোকপি, শিক্ষা সনদের ফোটোকপি, অভিজ্ঞতা সনদের ফোটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফোটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং যোগাযোগের নম্বর ও ই-মেইল ঠিকানা অবশ্যই আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।

৬. চাকুরিরতদের ক্ষেত্রে নিয়োগকর্তা/কফিলের নিকট হতে অনাপত্তি বা অনুমতি পত্রের মূল কপি জমা দিতে হবে।

৭. মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় সংযুক্ত সকল কাগজের মূল কপি উপস্থাপন করতে হবে।

৮. প্রাথমিক বাছাইয়ে অসম্পূর্ণ ও নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন বাতিল করা হবে।

৯. বাছাইকৃত প্রার্থীদের লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

১০. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

১১. নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১২. নিয়োগ প্রক্রিয়ার কোন পর্যায়ে যে কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে এবং প্রার্থীর আবেদনপত্র বাতিল হবে।

১৩. নিয়োগ কমিটি কোন কারণ দর্শানো ব্যতিরেকেই যে কোন আবেদনপত্র গ্রহণ কিংবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

১৪. “স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান” বলতে মূলত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) কর্তৃক অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোঝাবে। বিদেশি বিশ্ববিদ্যালয় বা অনলাইন মাধ্যম থেকে স্নাতক সম্পাদনকারী ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ UGC Foreign Degree Equivalence ছাড়া গ্রহণযোগ্য হবে না। ইতঃপূর্বে আবেদন দাখিলকারীদের ক্ষেত্রেও এ শর্ত প্রযোজ্য হবে।

১৫. বাছাইকৃত প্রার্থীর বাংলাদেশ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের সন্তোষজনক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে এ নিয়োগ প্রদান করা হবে।

এ বিভাগের আরও সংবাদ