শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শাবিপ্রবি শিক্ষার্থীর

Advertisement

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাতে ঢাকার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে মুনিরা আক্তার নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, মুনিরা আক্তার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল (শনিবার) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। আহতদের মাঝে মুনিরাও ছিলেন। দিনাজপুর থেকে ক্যাম্পাসে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত মুনিরাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ জানান, গতকাল সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মুনিরা। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।

মুনিরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে উপাচার্য ড. খাইরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানার পর থেকেই আমি জুনায়েদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তাৎক্ষণিকভাবে পুরকৌশল বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা হাসপাতালে যান। সেখানে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. জহির বিন আলমও উপস্থিত ছিলেন। শুরু থেকেই মুনিরার চিকিৎসার যাবতীয় ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করেছে।’

এ বিভাগের আরও সংবাদ