জর্ডানে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৭’ এ অংশগ্রহণের জন্য পুরুষ ও মহিলা ক্যাটাগরিতে হাফেজ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে ইসলামিক ফাউন্ডেশন। আজ (৯ নভেম্বর) সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন দ্বীনি দাওয়া ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রতিযোগিতার বিষয়
তাজবীদসহ পূর্ণ কুরআন তিলাওয়াত ও হিফজ (পুরুষ ও মহিলা)
০১/০১/২০২৭ খ্রি. তারিখে প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময়: ১৯/১১/২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল ৯:৩০ টা
পরীক্ষার স্থান: দ্বীনি দাওয়া ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মুকাররম, ঢাকা
শর্তাবলি:
১. প্রার্থীকে ১ (এক) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র, হিফজ-এর সনদের সত্যাহিত কপি এবং জীবনবৃত্তান্তসহ আবেদন ফরম দ্বীনি দাওয়া ও সংস্কৃতি বিভাগ অথবা ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.islamicfoundation.gov.bd) হতে সংগ্রহপূর্বক আবেদনপত্র আগামী ১৭/১১/২০২৬ খ্রি. তারিখ রবিবার বিকাল ৪.০০ টার মধ্যে কুরিয়ারে/সরাসরি নিম্নস্বাক্ষরকারীর দফতরে পৌঁছাতে হবে।
২. পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ইতিপূর্বে জর্ডানে অনুষ্ঠিত হিফজ প্রতিযোগিতায় বিজয়ী অথবা অংশগ্রহণকারী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
৩. আবেদনকারীকে রূপালী ব্যাংক পিএলসি এর যে কোন শাখা হতে ‘ইসলামিক ফাউন্ডেশন’ শিরোনামে চলতি হিসাব নম্বর: ৫৫২০০২০০৫০০০৫ রূপালী ব্যাংক পিএলসি, রোকেয়া সরণি শাখার অনুকূলে ৩০০/- (তিনশত) টাকা জমা দিয়ে মূল জমা রসিদ অথবা যে কোন তফসিলি ব্যাংক হতে “ইসলামিক ফাউন্ডেশন” শিরোনামে অনুরূপ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) দরখাস্তের সাথে অবশ্যই সংযোজন করতে হবে (কোন ফটোকপি গ্রহণযোগ্য নয়)।
৪. প্রার্থীর কমপক্ষে ১ বছরের মেয়াদ সম্পন্ন আন্তর্জাতিক পাসপোর্ট (MRP/ই-পাসপোর্ট) থাকতে হবে।
৫. নির্বাচনী পরীক্ষায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৬. কর্তৃপক্ষ নির্বাচনী পরীক্ষার তারিখ পরিবর্তন এবং অসম্পূর্ণ দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
৭. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।





