ক্যারিয়ার গড়ুন সোনারগাঁও হোটেলে, সুবিধা অনেক

পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে রয়েছে ক্যারিয়ার গড়ার বর্ণাঢ্য সুযোগ। অভিজাত এই হোটেলটির ফ্রন্ট অফিস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রিয় ক্যাম্পাসের পাঠকদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত তুলে ধরা হলো-

প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁ
পদের নাম: ফ্রন্ট অফিস ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ফ্রন্ট অফিস বিভাগের সকল সহযোগীদের কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণে দক্ষতা

আরো পড়ুন:  ১০ পদে ১৮৭ জনকে নিয়োগ দিবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজ
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুযোগ-সুবিধা

আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *