প্রফেশনাল এক্সচেঞ্জেস বিভাগের পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দিচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। প্রার্থীকে ব্যবসায়, শিক্ষা, যোগাযোগ, ইংরেজি, বিজ্ঞান বা অর্থনীতিতে কমপক্ষে স্নাতক হতে হবে। আগ্রহীদের ৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস, ঢাকা
বিভাগ: প্রফেশনাল এক্সচেঞ্জেস
পদের নাম: পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ: সরকার, সুশীল সমাজ, থিংকট্যাংক, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পেশাজীবীদের নিয়ে বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম সমন্বয় করা। এসব কর্মসূচির মাধ্যমে পেশাজীবীদের মধ্যে যোগাযোগ তৈরি করা। গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সম্পৃক্ততা জোরদারে কাজ করা।

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায়, শিক্ষা, যোগাযোগ, ইংরেজি, বিজ্ঞান বা অর্থনীতিতে কমপক্ষে স্নাতক
অন্যান্য যোগ্যতা: প্রার্থীর সাংগঠনিক দক্ষতা, খুঁটিনাটির বিষয়ে মনোযোগ এবং পেশাগত এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে যোগাযোগ তৈরিতে আগ্রহী হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: ১,১৬,০০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের সময়সীমা: ৫ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।