শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

দেশে শতবর্ষী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৮০৮টি

Link
Advertisement
?????????????????

দেশে শতবর্ষ পেরোনো বেসরকারি স্কুল-কলেজের সংখ্যা ৮০৮টি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি তালিকাটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মাউশির পাঠানো তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি শতবর্ষী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগের ১৬৮টি প্রতিষ্ঠান তালিকায় স্থান পেয়েছে। চট্টগ্রাম বিভাগে রয়েছে ১৫৯টি, খুলনায় ১২৬টি, রাজশাহীতে ১০১টি, ময়মনসিংহে ৭৪টি, বরিশালে ৬৯টি, রংপুরে ৬৯টি এবং সিলেটে ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান।

শতবর্ষী স্কুল-কলেজের তালিকা তৈরির জন্য গত ২৫ আগস্ট মাউশিকে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, শতবর্ষী স্কুল-কলেজ নিয়ে সরকারের নতুন নির্দেশনা রয়েছে। এ কারণে তিন কার্যদিবসের মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়।

মাউশি সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের চিঠিটি সেপ্টেম্বরের শুরুতে অধিদপ্তরে পৌঁছায়। পরে ২ সেপ্টেম্বর মাউশি থেকে অধিদপ্তরের সব অঞ্চল পরিচালক ও উপপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে দুই কর্মদিবসের মধ্যে নিজ নিজ অঞ্চলের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠাতে বলা হয়।

এরপর মাউশির বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া তথ্যের পাশাপাশি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য সংগ্রহ করে সমন্বিত তালিকা তৈরি করা হয়। এতে দেশের মোট ৮০৮টি শতবর্ষী বেসরকারি স্কুল-কলেজের নাম রয়েছে।

দেশে শতবর্ষী ৮০৮টি প্রতিষ্ঠানের নাম দেখতে ক্লিক করুন

এদিকে বিএনপি সরকার গঠনের পর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রক্রিয়াও চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় যোগ্য শতবর্ষী বেসরকারি স্কুল-কলেজ সরকারি করার উদ্যোগের অংশ হিসেবে এ তালিকা সংগ্রহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কী, সে বিষয়ে এখনও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছিল। এসব স্কুল-কলেজ নিয়ে সরকারের নির্দেশনা রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছিল। কিন্তু শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সরকার কী পরিকল্পনা রেখেছে, তা আমার জানা নেই।’

 

এ বিভাগের আরও সংবাদ