আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়নে পিএইচডি করার সুযোগ দিচ্ছে অস্ট্রিয়ার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অস্ট্রিয়া (আইএসটিএ)। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৮ জানুয়ারি ২০২৭।
প্রতিষ্ঠানটির পিএইচডি প্রোগ্রামে কোনো টিউশন ফি নেই। পাশাপাশি শিক্ষার্থীরা গবেষণার সময় বেতন ও সামাজিক নিরাপত্তা সুবিধা পাবেন। ২০২৬ সালের নির্ধারিত বেতনকাঠামো অনুযায়ী, যোগ্যতা ও প্রোগ্রামের পর্যায়ভেদে মাসিক মোট বেতন ৩ হাজার ৫৩ থেকে ৩ হাজার ৬৭৩ ইউরো। এ ছাড়া সম্মেলন ও কর্মশালায় অংশ নেওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
পিএইচডি প্রোগ্রামে কোনো টিউশন ফি দিতে হবে না। ২০২৬ সালের বেতনকাঠামো অনুযায়ী, মাসে মোট ৩ হাজার ৫৩ থেকে ৩ হাজার ৬৭৩ ইউরো বেতন পাওয়া যাবে। বেতন বছরে ১৪ বার দেওয়া হয়। পূর্ণ সামাজিক নিরাপত্তা সুবিধা পাওয়া যাবে। গবেষণাকালে বৈজ্ঞানিক সম্মেলন ও কর্মশালায় অংশ নিতে আর্থিক সহায়তা দেওয়া হবে। পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য কোনো আবেদন ফি নেই।
জীববিজ্ঞান, রসায়ন, স্নায়ুবিজ্ঞান, গণিত, কম্পিউটারবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, তথ্যবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীকে পছন্দের গবেষণাক্ষেত্র ও প্রোগ্রামের শর্ত পূরণ করতে হবে। গবেষণার আগ্রহ, প্রাসঙ্গিক দক্ষতা ও একাডেমিক প্রস্তুতি আবেদনে তুলে ধরতে হবে।
জীবনবৃত্তান্ত (সিভি), স্টেটমেন্ট অব পারপাস, সব শিক্ষাবর্ষের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ডিগ্রির সনদ, তিনজন রেফারির যোগাযোগের তথ্য, আবেদনপত্রে চাওয়া অতিরিক্ত প্রশ্নের উত্তর। সব নথি ইংরেজিতে জমা দিতে হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট ইংরেজি ও মূল ভাষা, দুই সংস্করণেই দিতে হবে।
অনলাইনে আবেদন করতে হবে। ২০২৭ সালের পিএইচডি প্রোগ্রামের আবেদনপোর্টাল ২০২৬ সালের অক্টোবরের দ্বিতীয়ার্ধে চালু হওয়ার কথা রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৮ জানুয়ারি ২০২৭, অস্ট্রিয়ার স্থানীয় সময় বিকেল ৩টা। আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।





