শিরোনাম
Advertisement
স্বপ্নসিঁড়ি

প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য আবেদন আহবান, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত

Advertisement

আরও পড়ুন

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রবাসী কর্মী ও প্রবাসে মৃত কর্মীদের মেধাবী সন্তানদের ২০২৬ সালের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য অনলাইনে আবেদন আহবান করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এই বোর্ডের পক্ষ থেকে উপসচিব মো: সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী কর্মীর মেধাবী সন্তান যারা ২০২৬ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে (১ম সেমিস্টার/বর্ষ) অধ্যয়নরত এবং ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজে (১ম সেমিস্টার/বর্ষ) অধ্যয়নরত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ২০২৫ সালে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং-এ (১ম সেমিস্টার/বর্ষ) অধ্যয়নরত তাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।

  • আবেদনের যোগ্যতা ও শর্তাবলি

যে সকল প্রবাসী কর্মী বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেধারশিপ গ্রহণ করেছেন তাদের সন্তান;  একজন প্রবাসী কর্মীর সর্বোচ্চ ২ (দুই) জন সন্তান শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পর্যায়ে বিজ্ঞান এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে নির্দিষ্ট জিপিএ (যেমন এসএসসিতে ন্যূনতম ৩.০০ বা ২.৭৫ এবং এইচএসসিতে ৩.৮০ বা ৩.৫০) থাকতে হবে। তবে প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে জিপিএ শিথিলযোগ্য রয়েছে।

  • প্রয়োজনীয় কাগজপত্র

ক. পিতা/মাতা প্রবাসী কর্মী হওয়ার পক্ষে প্রমাণক হিসেবে বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেধারশিপ সম্বলিত পাসপোর্ট-এর কপি;

খ. শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরসহ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রদত্ত প্রত্যয়নপত্র;

গ. প্রবাসে মৃত কর্মীর সন্তানের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক ইস্যুকৃত এনওসি (দূতাবাস সনদ)-এর কপি;

ঘ. শিক্ষার্থীর যে কোনো তফসিলি ব্যাংকের হিসাব নম্বর ও ব্যাংক রাউটিং নম্বরসহ স্টেটমেন্ট (এজেন্ট ব্যাংকিং গ্রহণযোগ্য নয়);

ঙ. শিক্ষার্থীর ০১ (এক) কপি ছবি ও স্বাক্ষর; চ) শিক্ষার্থীর জন্মনিবন্ধন/এনআইডি-এর কপি।

  • শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ

ক. এসএসসি/সমমান : একাদশ হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২ (দুই) বছর, তবে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ (চার) বছর।

খ. এইচএসসি/সমমান : ডিগ্রি (পাস) কোর্স এর জন্য ৩ (তিন) বছর, স্নাতক এর জন্য ৪ (চার) বছর, তবে এমবিবিএস, বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি), ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন), বি.আর্ক (ব্যাচেলর অব আর্কিটেকচার) ৫ (পাঁচ) বছর এবং অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে ৫ (পাঁচ) বছর এবং।

গ. ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পর্যায়ে ৪ (চার) বছর।

  • অনলাইনে আবেদনের প্রক্রিয়া

ক. সকল শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য [https://portal.wewb.gov.bd](https://portal.wewb.gov.bd) লিংকে ভিজিট করুন।

খ. অনলাইনে আবেদনের সময়সীমা : ২৫ অক্টোবর ২০২৬ হতে ২৪ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত।

  • শর্তাবলী

ক. শিক্ষাবৃত্তির আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে, সরাসরি বা ডাকযোগের আবেদন গ্রহণ করা হবে না;

খ. প্রবাসী কর্মীর পাসপোর্টে উল্লেখিত নামের সাথে আবেদনকারীর সনদে উল্লেখিত পিতা/মাতার নামের গরমিল পরিলক্ষিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে;

গ. অসম্পূর্ণ এবং ভুল তথ্য প্রদানকৃত আবেদন বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তিপ্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;

ঘ. এ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারের (দেশ থেকে : ১৬১৩৫ টোল ফ্রি এবং বিদেশ থেকে +৮৮০৯৬৫১০২০৩০) এবং জেলা প্রবাসী কল্যাণ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এ বিভাগের আরও সংবাদ