নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ‘সিকিউরিটি গার্ড’ পদে ২৫ জন উদ্যমী ও নিষ্ঠাবান জনবল নিয়োগ দেওয়া হবে। আপনি যদি আপনার মেধা ও সৃজনশীলতা দিয়ে দ্বীনি খিদমতে অংশ নিতে আগ্রহী হন, তবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আপনার অপেক্ষায় আছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে সিভি পাঠাতে পারবেন।
পদসংখ্যা ২৫ জন
প্রার্থীর ধরন পুরুষ
অভিজ্ঞতা ২ বছর
বয়সসীমা ২৫-৫০ বছর
শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাস
বেতন ও অন্যান্য সুবিধা ১০,০০০ টাকা। থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি, প্রভিডেন্ট ফান্ড,
২ ঈদে বোনাস ও কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট।
আবেদন শুরু: ১১ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
আবেদন পদ্ধতি: সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
সিভি পাঠানোর ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট-৬২, রোড-৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা-১২১২।





