শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ বদলি

ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তার স্থলে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ সাহেলা পারভীনকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানান, এক প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে।

এসব দাবি আদায়ে গতকাল বুধবার দিনভার রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সন্ধ্যায় ওইদিনের আন্দোলন প্রত্যাহার আজ বৃহস্পতিবার সারাদেশের (১৯ এপ্রিল) রেলপথ অবরোধের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী। তবে কিছু দাবি-দাওয়া মেনে নেওয়ায় আজকের রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল করা হদে পারে বলে জানিয়েছে আন্দোলন শিক্ষার্থীদের একটি সূত্র।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *