Author: প্রিয় ক্যাম্পাস ডেস্ক

  • ৪০ দিন পর খুলল স্কুল-কলেজ

    ৪০ দিন পর খুলল স্কুল-কলেজ

    টানা ৪০ দিন ছুটি শেষে আজ বুধবার থেকে খুলল দেশের সব সরকারি-বেসরকারি সব স্কুল ও কলেজ। এতে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠল শিক্ষাঙ্গন।

    তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেখানে এই ছুটি আরো দীর্ঘায়িত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

    এর আগে গত ২৭ ফেব্রুয়ারি স্কুলগুলোতে সর্বশেষ ক্লাস হয়। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আনুষ্ঠানিক ছুটি শুরু হয় ২ মার্চ থেকে।

    রমজান, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস, শবেকদরসহ কয়েকটি ছুটি মিলিয়ে স্কুল বন্ধ ছিল গতকাল মঙ্গলবার পর্যন্ত।

  • স্বাধীনতা কনসার্ট স্থগিত

    স্বাধীনতা কনসার্ট স্থগিত

    ফিলিস্তিনে নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

    মঙ্গলবার (৮এপ্রিল) সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এক বিবৃতিতে কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত জানান।

    জানা গেছে, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) সার্বজনীনভাবে উদযাপনের লক্ষ্যে ১১ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পাশাপাশি একইদিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে সেটি একদিন পিছিয়ে ১২ এপ্রিল নেওয়া হয়। অবশেষে সেই তারিখেও কনসার্টটি হচ্ছে না।

    এই আয়োজনে, ঢাকার কনসার্টে গাইবার কথা ছিলো যেসব শিল্পীরা তারা হচ্ছেন— জেমস্, ফিড ব্যাক, শিরোনামহীন, পাওয়ার সার্চ, অ্যাফিক, আফটার ম্যাথ, প্রিতম, জেফার, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম ও মিফতা জামান।

    চট্টগ্রাম ভেন্যুতে— মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকন্সাস, বে অব বেঙ্গল, তীরন্দাজ, মেট্রিক্যাল, কিরণ দাস, নাটাই, এমরান, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু এবং ঋতুরাজ।

    বগুড়ার কনসার্টে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, মিজান, এমএনবি, ভাইকিংস, বাগধারা, হৃদয় খান, বেবী নাজনীন, খুরশীদ আলম, কনকচাঁপা, আলম আরা মিনু, কমিয়া, ইয়ামিক, লুইপা, কেজেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব ও মাহিন।

    খুলনা কনসার্টে— ওয়ারফেইজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, বাংলা ফাইভ, কুঁড়ে ঘর, বিবর্তন, আসিফ আকবর, বালাম, তাহসান খান, মুনির খান, কণা, নাসির, জয় শাহরিয়ার, টুনটুন বাবুল, রুখসার রহমান, লিজা ও পলাশ।

    এর পাশাপাশি এসব কনসার্টে আঞ্চলিক গান, কবিতাপাঠ, কৌতুক পরিবেশনের পরিকল্পনাও ছিলো বলে জানান শহীদউদ্দিন চৌধুরী এ্যানি

  • যথাসময়েই হবে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

    যথাসময়েই হবে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

    কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিলই অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত সময় এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত কৃষি গুচ্ছ ভর্তির কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভা শেষে কৃষি গুচ্ছ ভর্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন বলেন, সভায় সবার সম্মতিক্রমে নির্ধারিত সময় ১২ এপ্রিলই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের আবারও এসএমএসের মাধ্যমে সময়সূচি স্মরণ করিয়ে দেওয়া হবে। তাছাড়া এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না।

    এর আগে ১২ এপ্রিল কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে সংশয় দেখা দেয়। কারণ একই দিন ঢাকায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। ফলে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে বলেও তথ্য ছড়িয়ে পড়ে।

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানিয়েছিলেন, ভর্তি পরীক্ষার দিন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং যাতায়াতে সমস্যা হতে পারে। বিষয়টি মাথায় রেখে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সময় পুনর্বিবেচনা করতে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে।

    তবে উপাচার্য ও ভর্তি কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত রাখা হয়।

    কৃষিবিজ্ঞান বিষয়ের ডিগ্রি দেওয়া ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে তিন হাজার ৮৬৩টি। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৫টি।

    সারা দেশের ৯টি পরীক্ষাকেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা; হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম।

  • মৃত শিক্ষক হলেন অধ্যক্ষ!

    মৃত শিক্ষক হলেন অধ্যক্ষ!

    দুই বছর আগে মারা যাওয়া অধ্যাপককে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মন্ত্রণালয়।

    মঙ্গলবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়। পদায়নকৃতদের মোহাম্মদ জামাল উদ্দীন নামে একজন মৃত অধ্যাপককে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

    আরও পড়ুন: দেশের ১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ

    জানা গেছে, মঙ্গলবার তিনটি তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক ছিলেন মোহাম্মদ জামাল উদ্দীন।

    কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মো. জামাল উদ্দীন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত অবস্থায় ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন।’

    প্রসঙ্গত, অধ্যাপক জামাল উদ্দীনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অবন্তিকার বাব

  • ২০২৬ সালের বিনামূল্যের পাঠ্যবইয়ের চাহিদা চেয়েছে সরকার

    ২০২৬ সালের বিনামূল্যের পাঠ্যবইয়ের চাহিদা চেয়েছে সরকার

    ইবতেদায়িসহ দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের চাহিদা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

    মঙ্গলবার (৮ এপ্রিল) সব অঞ্চলের উপরিচালকদের কাছ থেকে চাহিদা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে দাখিল সংক্রান্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পত্রের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম নিতে নির্দেশ দেওয়া হলো।

    এর আগে এনসিটিবি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে এবতেদায়িসহ মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের চাহিদা চেয়ে পত্র দেয়।

    এনসিটিবির গত ২৫ মার্চের পত্রে বলা হয়েছে, দেশের সব শিক্ষার্থীর মধ্যে ২০২৬ শিক্ষাবর্ষের বিন্যমূল্যের পাঠ্যপুস্তক মূদ্রণ করে ২০২৬ সালের ১ জানুয়ারির মধ্যে সরবরাহের বিষয়টি সরকারের একটি অগ্রাধিকার ও জনগুরুত্বপূর্ণ কার্যক্রম।

  • এসএসসিতে নকল-প্রশ্নফাঁসে জড়ালেই শাস্তি

    এসএসসিতে নকল-প্রশ্নফাঁসে জড়ালেই শাস্তি

    আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা নকল বা অসদুপায় অবলম্বন করলে এবং প্রশ্নফাঁসের ঘটনায় বা গুজব ছড়ানোতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ডগুলো মোর্চ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

    মঙ্গলবার (৮ এপ্রিল) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

    নির্দেশনায় বলা হয়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব/ঘটনা, নকল/অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তিবর্গের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন ২০০৬ এবং এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৫ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১০ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার্থীরা যেন পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে আসন নেয় এবং মোবাইল ফোনসহ যেকোনও প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে এবং সামাজিক যোগাযোগ বা অন্য কোনও মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সব নাগরিকের সহযোগিতা কামনা করছি।

    আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব বা ঘটনা ও নকল বা অসদুপায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওই আইনগুলো ও বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে সবাইকে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়ালে বা গুজব ছড়ালে এবং নকল ও অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্টরা ওই আইনগুলো অনুযায়ী শাস্তির মুখোমুখি হবেন।

    এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে (তত্ত্বীয় পরীক্ষা) শেষ হবে ১৩ মে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেওয়া হবে এ পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে।

    চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় বসছেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। এদের মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দেবেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষা দেবেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে।

    এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী। ১৮ হাজার ৮৪টি স্কুলের এসব শিক্ষার্থী ২ হাজার ২৯১টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।

    দাখিল পরীক্ষায় ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। ৯ হাজার ৬৩টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৭২৫টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেবেন।

    আর এসএসসি ও দাখিল ভোকেশনালে ছাত্রের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন; ছাত্রী আছেন ৩৪ হাজার ৯২৮জন।

  • বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

    বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হচ্ছে। হার্ভার্ড, স্ট্যানফোর্ড, টাফ্টসের মতো প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিলের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। খবর ব্লুমবার্গের।

    গত কয়েক দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিবৃতি থেকে জানা গেছে, ফেডারেল অভিবাসন রেকর্ড হালনাগাদ হওয়ার পরই কেবল এসব ভিসা বাতিলের তথ্য জানতে পারছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

    ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। গত মাসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, এ ধরনের ৩০০টির বেশি ভিসা বাতিল করা হয়েছে।

    আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের শেভ দালাল-ধেইনি বলেন, কী ঘটছে, তা বোঝার চেষ্টা করছি আমরা। এর ব্যাপ্তি ও পরিধি বুঝতে তথ্য সংগ্রহ করছি।

    টাফ্টস ইউনিভার্সিটির তুরস্কের পিএইচডি শিক্ষার্থী রুমেইসা ওজতুর্ক এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির সদ্য স্নাতক মাহমুদ খলিলের ভিসা বাতিলের ঘটনা আলোচনায় এসেছে। ওজতুর্ককে গত মাসে রাস্তা থেকে আটক করা হয়। অন্যদিকে, ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ায় খলিলের ভিসা বাতিল হয়। বর্তমানে দুজনকেই অভিবাসন কারাগারে আটক রেখে তাদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।

    লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার একাধিক ক্যাম্পাসের কয়েক ডজন শিক্ষার্থী ও সদ্য স্নাতকের ভিসা বাতিল করা হয়েছে। ইউসিএলএ, ইউসি বার্কলে, ইউসি ডেভিস, ইউসি সান দিয়েগো, ইউসি সান্তা ক্রুজ ও স্ট্যানফোর্ডের শিক্ষার্থীরা এতে আক্রান্ত হয়েছেন। ভিসা বাতিলের প্রতিবাদে দুজন শিক্ষার্থী ফেডারেল আদালতে মামলা করেছেন। তাদের দাবি, যথাযথ প্রক্রিয়া ছাড়াই ভিসা বাতিল করা হয়েছে।

    স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি শুক্রবার এক বিবৃতিতে জানায়, ছয় শিক্ষার্থীর ভিসা বাতিলের কথা জানা গেছে। হার্ভার্ডের তিন বর্তমান ও দুই সদ্য স্নাতকের ভিসা বাতিল হয়েছে বলে রবিবার নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ডার্টমাউথ কলেজ, মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব অরেগনসহ আরও কিছু প্রতিষ্ঠানেও ভিসা বাতিলের ঘটনা ঘটেছে।

    স্টেট ডিপার্টমেন্ট ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

    দালাল-ধেইনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের ভিসা বাতিলের ক্ষমতা আগে থেকেই আছে। কিন্তু এবারের পদক্ষেপ আগের তুলনায় অনেক বেশি সুসংগঠিত ও বিস্তৃত।

    গত ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভে ভিসা বাতিলের ঘটনাও আলোচনায় আসে। বিক্ষোভকারীরা ওজতুর্ক ও খলিলের ঘটনাকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারি ও ক্যাম্পাসে বাকস্বাধীনতা হরণের উদাহরণ হিসেবে তুলে ধরেন।

  • ঢাকায় আসছেন পাকিস্তানি শিল্পী আয়মা বেগ

    ঢাকায় আসছেন পাকিস্তানি শিল্পী আয়মা বেগ

    পাকিস্তানের বিখ্যাত কণ্ঠশিল্পী আয়মা বেগ ঢাকায় আসছেন। আগামী ১১ এপ্রিল তিনি বাংলাদেশের রাজধানীতে আসবেন এবং ইয়ামাহা মোটরসাইকেলসের একটি মেগা ইভেন্টে পারফর্ম করবেন।

    ২০১৫ সালে একটি জনপ্রিয় টেলিভিশন শোয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন আয়মা বেগ। পরেবর্তীতে ধীরে ধীরে পাকিস্তানের অন্যতম সেরা পপ গায়িকায় পরিণত হন।

    তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’, এবং ‘গ্রুভ মেরা’ তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

    এই বিশেষ আয়োজনে আয়মা বেগের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সংগীতপ্রেমীরা প্রথমবারের মতো তার গান সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।

  • রোনালদোর হোটেলে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

    রোনালদোর হোটেলে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

    মহা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো খেলাধুলার বাইরেও সফল এক নাম। বিশেষ করে ব্যবসা জগতে তার অবস্থান বেশ মজবুত। বিলাসবহুল হোটেল ব্যবসায় তার উপস্থিতি অনেকেরই জানা। আর সেই হোটেল ব্যবসার কারণেই আবারও শিরোনামে এলেন এই পর্তুগিজ মহাতারকা-তবে এবার এক ভিন্ন কারণে।

    গত শনিবার মরক্কোর মারাকেশে রোনালদোর মালিকানাধীন হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’-এ আগুন লাগে। খবরটি নিশ্চিত করেছে পর্তুগালের সংবাদমাধ্যম ‘আ বোলা’।

    অগ্নিনির্বাপণ বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, আগুনের ঘটনাটি খুব বড় ছিল না এবং হোটেলের কর্মচারীদের দ্রুত প্রতিক্রিয়ার কারণেই তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

    ভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কেউ আহত হননি। আগুন হোটেলের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে চলে আসে।

    বিলাসবহুল এই হোটেলটি ২০১৯ সালে চালু হয়েছে। যেখানে আছে ১৬৮টি কক্ষ। ২টি রেস্টুরেন্ট, সুইমিং পুল, স্পা ও জিম!

    ‘পেস্তানা সিআর সেভেন’ শুধুমাত্র মারাকেশেই নয়, লিসবন, মাদেইরা ও বিশ্বের আরও কয়েকটি শহরে এই ব্র্যান্ডের হোটেল রয়েছে।

    ফুটবলের বাইরে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের নাম ও ব্র্যান্ডকে কাজে লাগিয়ে তৈরি করেছেন হোটেল, পোশাক ও সুগন্ধি ব্যবসা।

  • জীবনে সফল হতে চাইলে কী করবেন?

    জীবনে সফল হতে চাইলে কী করবেন?

    জীবনে সফলতা অর্জন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং এটি বিভিন্ন দিক থেকে উপকৃত হতে পারে—কিছু মানুষ ক্যারিয়ার বা অর্থনৈতিক সফলতা চান, আবার কেউ নিজের আত্মপ্রকাশ বা সম্পর্কের মাধ্যমে সফল হতে চান। তবে, সকল ধরনের সফলতার মূল ভিত্তি হলো কিছু মৌলিক নীতি অনুসরণ করা।

    • লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা করা

    আপনার জীবনের সফলতা নির্ভর করে আপনি কী চাচ্ছেন এবং সেই লক্ষ্য অর্জন করতে কীভাবে এগোবেন। লক্ষ্য নির্ধারণের সময় নিচের বিষয়গুলো মাথায় রাখুন:

    স্পষ্ট লক্ষ্য স্থির করুন: সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে সফলতা অর্জন কঠিন। যেমন “আমি ক্যারিয়ার গড়তে চাই” না বলে “আমি আগামী ৫ বছরের মধ্যে ম্যানেজার হতে চাই” এরকম সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করুন।

    পরিকল্পনা করুন: একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন, যেখানে আপনার দৈনন্দিন কাজের জন্য সময় বরাদ্দ থাকবে এবং আপনি কীভাবে আপনার লক্ষ্যগুলো পূর্ণ করবেন তা স্পষ্ট হবে।

    • পরিশ্রম এবং অধ্যবসায়

    কোনো কিছু অর্জন করতে গেলে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় অত্যন্ত জরুরি। জীবনে সফলতা স্বপ্নের মতো, কিন্তু তা বাস্তবে পরিণত হয় যখন আপনি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়ে কাজ করে যান।

    ধৈর্য ধরুন: সফলতা আসতে কিছুটা সময় লাগে। বারবার ব্যর্থতা বা বাধা আসবে, তবে সেগুলোকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে এগিয়ে চলতে হবে।

    রুটিন তৈরি করুন: প্রতিদিন একটি নির্দিষ্ট সময়সূচী অনুসরণ করলে আপনাকে কাজের প্রতি মনোযোগী থাকতে সাহায্য করবে।

    • সময় ব্যবস্থাপনা

    সময় হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময়ের সঠিক ব্যবহারের অভ্যাস গড়ে তোলা জরুরি।

    প্রাথমিক কাজগুলো আগে করুন: সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করার চেষ্টা করুন। এগুলো আপনার মনোযোগ এবং শক্তি বেশি নিবে।

    ফোকাস বজায় রাখুন: প্রতিদিনের কাজের সময় আপনার ফোকাসের দৃষ্টি স্থির রাখুন, যাতে সময়ের অপচয় না হয়।

    • আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি

    আপনার মনের শক্তি এবং আত্মবিশ্বাস আপনাকে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করবে।

    নিজের প্রতি বিশ্বাস রাখুন: আপনি যা করতে চান, তা যদি আপনি বিশ্বাস করেন এবং দৃঢ়ভাবে চেষ্টার মধ্যে থাকেন, তাহলে সফলতা আসবেই।

    অভ্যন্তরীণ শক্তি: জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আপনার মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসকে উন্নত করুন।

    • শিক্ষা এবং দক্ষতা অর্জন

    জীবনে সফলতা অর্জনে সবচেয়ে বড় সহায়ক হলো জ্ঞান ও দক্ষতা। যত বেশি আপনি শিখবেন, তত বেশি আপনার সুযোগ থাকবে।

    নতুন কিছু শিখুন: প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে চেষ্টা করুন। বই পড়ুন, অনলাইন কোর্সে অংশগ্রহণ করুন, অথবা অভিজ্ঞদের থেকে শিখুন।

    দক্ষতা অর্জন করুন: আপনার পছন্দের ক্ষেত্রে দক্ষতা অর্জন করুন, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে এবং আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাবে।

    • নেতিবাচক চিন্তা পরিহার

    সফলতা আসবে না এমন চিন্তা বা আশঙ্কা আপনাকে পিছিয়ে রাখবে। নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কৌশল অনুসরণ করুন:

    ইতিবাচক মনোভাব গড়ে তুলুন: মনে রাখবেন, যদি আপনি সবসময় ইতিবাচক মনোভাব রাখেন, তাহলে আপনি সমস্যা না দেখে সমাধান খুঁজে পাবেন।

    সাহস এবং আশাবাদ: আপনার মনের ভিতরে বিশ্বাস রাখুন যে, আপনি যা করতে চান তা সফলভাবে অর্জন করতে পারবেন।

    • আত্মবিশ্লেষণ ও আত্মউন্নয়ন

    নিজের কর্মকাণ্ড এবং উন্নতির প্রতি মনোযোগ দিন। আপনি কোথায় ভুল করেছেন, এবং কোথায় উন্নতি করতে পারেন—এগুলো খুঁজে বের করা অত্যন্ত জরুরি।

    আপনার ভুল স্বীকার করুন: যখনই ভুল হবে, সেগুলো থেকে শিখুন এবং ভবিষ্যতে আবার সেই ভুল না করার চেষ্টা করুন।

    উন্নতির সুযোগ খুঁজে বের করুন: নিজের গুণাবলি, দক্ষতা এবং পরিস্থিতি নির্ধারণ করে তার উন্নতির জন্য কাজ করুন।

    • স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা

    আপনি যদি শারীরিকভাবে সুস্থ না হন, তবে জীবনের অন্যান্য ক্ষেত্রেও সফলতা অর্জন কঠিন হয়ে পড়বে।

    সুস্থ থাকতে খেয়াল রাখুন: সুষম খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত ব্যায়াম করুন। এটি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ভালো।

    মনোযোগ ও শক্তি বৃদ্ধি: সুস্থ শরীর আপনাকে আরও বেশি শক্তিশালী এবং মনোযোগী করে তুলবে।

    • নেটওয়ার্কিং ও সম্পর্ক গড়া

    জীবনে সফল হতে হলে আপনাকে একা চলতে হবে না। সম্পর্ক তৈরি করা এবং ভালো নেটওয়ার্কিং তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ভালো সম্পর্ক গড়ে তুলুন: বন্ধু, সহকর্মী, পরিবার এবং গুরুজনদের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখুন।

    নেটওয়ার্কিং: বিভিন্ন সেমিনার, কনফারেন্স বা ইভেন্টে অংশগ্রহণ করুন, এতে আপনি নতুন সুযোগ এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

    • এগিয়ে যাওয়ার জন্য সাহসী সিদ্ধান্ত নিন

    জীবনে কখনো কখনো কঠিন এবং ঝুঁকি পূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।

    ঝুঁকি নিতে শিখুন: বড় কিছু অর্জন করতে হলে মাঝে মাঝে ঝুঁকি নিতে হয়। তবে, সঠিক সময় এবং সঠিক পরিস্থিতি যাচাই করেই সিদ্ধান্ত নিন।

    • বিকল্প চিন্তা এবং উদ্ভাবনী মনোভাব

    একই পথে চলতে গিয়ে সফলতা অর্জন করা কঠিন হতে পারে, কারণ প্রতিযোগিতা বেশি এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এজন্য আপনাকে নতুন ধারণা এবং বিকল্প চিন্তা করতে শিখতে হবে।

    নতুন কিছু ভাবুন: সফলতার জন্য, আপনি যেভাবে কাজ করছেন, সেইভাবে কাজ করলে হয়তো আপনি দ্রুত সফল হতে পারবেন না। তাই চিন্তা করা প্রয়োজন যে, “আমি অন্যদের থেকে কীভাবে আলাদা কিছু করতে পারি?”।

    উদ্ভাবনাকে গুরুত্ব দিন: কোনো সমস্যার সমাধান করতে গিয়ে উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন। আপনাকে অনুপ্রাণিত এবং সৃজনশীল থাকতে হবে।

    • বাধা এবং ব্যর্থতাকে সুযোগ হিসেবে দেখুন

    সব মানুষই জীবনে কখনো না কখনো ব্যর্থ হয়। তবে সফলদের অন্যদের থেকে আলাদা করে দেয় তাদের মনোভাব। ব্যর্থতা কিংবা বাধা আসলে নতুন কিছু শেখার এবং উন্নতি করার সুযোগ।

    বাধা মেনে নিন: যদি কোনো কাজ সফল না হয়, তবে তাকে সমস্যা হিসেবে না দেখে, সমস্যার মধ্যে লুকানো সুযোগ খুঁজুন। আপনার ব্যর্থতাগুলোর মধ্যে থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পদক্ষেপে তার ব্যবহার করুন।

    নিজের মধ্যে শক্তি খুঁজুন: ব্যর্থতা বা বাধা দেখলে হতাশ না হয়ে নিজেকে আরও শক্তিশালী করে তোলার চেষ্টা করুন। এটা আপনার মনোবলকে আরও শক্তিশালী করবে।

    • প্রেরণা এবং মনোবল বজায় রাখুন

    যখন কোনো কাজ এক্সট্রা সময় এবং পরিশ্রম চাইতে শুরু করে, তখন আপনার মনোবল এবং প্রেরণা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো কখনো আপনি ক্লান্ত হয়ে পড়বেন বা আপনার অগ্রগতি ধীর মনে হবে, কিন্তু এই মুহূর্তগুলোতে প্রেরণা আপনার সবচেয়ে বড় শক্তি।

    নিজেকে অনুপ্রাণিত রাখুন: নিজের লক্ষ্যগুলোর প্রতি বিশ্বাস বজায় রাখুন এবং প্রতি দিন আপনার অগ্রগতির দিকে নজর দিন। নিজের অর্জনগুলো মনে রাখুন, ছোট জয়ও উদযাপন করুন।

    পজিটিভ ইনফ্লুয়েন্স: যে মানুষগুলো আপনাকে উৎসাহ দেয়, তাদের সঙ্গে সময় কাটান। নেতিবাচক বা হতাশ ব্যক্তি থেকে দূরে থাকুন।

    • সফল ব্যক্তিদের থেকে শিখুন

    যে ব্যক্তি ইতিমধ্যেই সফল হয়েছেন, তাদের কাছ থেকে শেখা একটি অমূল্য অভিজ্ঞতা। আপনি যদি এমন একজন সফল ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পাঠ নিতে পারেন, তবে তা আপনাকে অনেক পথ দেখাতে পারে।

    রোল মডেল খুঁজুন: যে ব্যক্তি আপনার মতো একই পথে হাঁটছে বা যিনি আপনার পছন্দের ফিল্ডে সফল হয়েছেন, তার জীবন ও অভিজ্ঞতা থেকে শিখুন।

    মেন্টরশিপ গ্রহণ করুন: একজন মেন্টর আপনার জন্য অনেক কিছু শিখিয়ে দিতে পারে। তার অভিজ্ঞতা এবং পরামর্শ আপনাকে সঠিক পথ দেখাতে পারে।

    • প্রতিযোগিতা নয়, সহযোগিতা গুরুত্ব দিন

    অনেক সময় মানুষ মনে করে যে সফল হতে হলে শুধু অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে, কিন্তু আসলে, সফলতা অর্জন করা অনেকাংশে সহযোগিতার উপর নির্ভরশীল।

    সহযোগিতার শক্তি: আপনি যদি অন্যদের সঙ্গে সহযোগিতা করেন, তবে একসঙ্গে কাজ করলে অনেক বড় কিছু অর্জন করা সম্ভব। একে অপরকে সহায়তা করুন, একে অপরের শক্তি এবং দুর্বলতা বুঝুন।

    টিমওয়ার্ক: যদি আপনি একটি প্রকল্প বা ক্যারিয়ার গড়ছেন, তাহলে আপনি যতটা নিজের উপর কাজ করতে পারেন, ততটা অন্যদেরও সমর্থন এবং সহযোগিতা প্রয়োজন।

    • নিজের সময় এবং শক্তির সীমা জানুন

    যখন আপনি কাজ করেন, তখন আপনার মানসিক এবং শারীরিক শক্তির সীমা কতটা তা জানাও গুরুত্বপূর্ণ। কখনো কখনো অতিরিক্ত কাজ বা অযথা চাপ নিজেকে আরো অসুস্থ বা ক্লান্ত করে তুলতে পারে, যা সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়।

    বিশ্রাম নিতে শিখুন: সফলতা শুধুমাত্র কাজের ফল নয়, বিশ্রাম এবং পুনরুদ্ধারের সময়ও সমান গুরুত্বপূর্ণ। আপনার শরীর এবং মনের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন।

    নিজের ক্ষমতা জানুন: কোনো কাজ করলে কখনো মনে হবে আপনি আর বেশি করতে পারবেন না, তখন সেই সময়টা বিশ্রামের জন্য ব্যবহার করুন। সঠিক বিশ্রাম নিয়ে আবার নতুন উদ্যমে কাজ শুরু করুন।

    • আর্থিক এবং আর্থিক পরিকল্পনা

    সফলতা অর্জনের ক্ষেত্রে আর্থিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক আর্থিক পরিকল্পনা আপনাকে দীর্ঘ মেয়াদে সাফল্য অর্জনে সাহায্য করবে।

    খরচ নিয়ন্ত্রণ করুন: যে কোনো সফল ব্যক্তি তার আর্থিক দিকগুলোর প্রতি যত্নবান থাকে। আপনি যদি ভবিষ্যতে সফল হতে চান, তবে আপনার আয়-ব্যয়ের হিসাব রাখতে হবে।

    সঞ্চয় ও বিনিয়োগ: আয় বাড়ানোর পাশাপাশি সঞ্চয় এবং বিনিয়োগের কৌশল গ্রহণ করুন। এটি আপনার আর্থিক নিরাপত্তা বাড়াবে এবং দীর্ঘ মেয়াদে সফলতার পথ সুগম করবে।

    • সুস্থ সম্পর্ক গঠন করুন

    আপনার সম্পর্কের পরিপূরক প্রভাব আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন করতে পারে। জীবনে সফল হতে হলে পারিবারিক, সামাজিক এবং পেশাগত সম্পর্কের সঠিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করুন: যে ব্যক্তিরা আপনাকে সমর্থন করবে, তাদের সঙ্গে সঠিক সম্পর্ক গড়ে তুলুন।

    মানবিক গুণাবলী: ভালো সম্পর্কের জন্য আপনি যে মানবিক গুণাবলী গড়ে তুলবেন—যেমন সহানুভূতি, শ্রদ্ধা, এবং যোগাযোগ—সেগুলো আপনাকে জীবনে সফল হতে সাহায্য করবে।

    • সামাজিক দায়বদ্ধতা

    আপনার সফলতা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও কিছু উপকারে আসা উচিত। সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা আপনার ব্যক্তিগত ও সামাজিক উন্নতি আনতে সাহায্য করবে।

    সমাজে অবদান রাখুন: যতটুকু সম্ভব সমাজের জন্য কিছু করুন। এটি হতে পারে ছোটো উদ্যোগ, দান বা সেবা কর্মসূচি।

    উদাহরণ সৃষ্টি করুন: আপনার জীবন এবং কর্মের মাধ্যমে অন্যদের জন্য একটি ভালো উদাহরণ স্থাপন করুন।

    এই সব দিকগুলোতে মনোযোগ দিয়ে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। মনে রাখবেন, সফলতা আসতে সময় নেয়, তবে যেকোনো মানুষের জীবনে সফলতা অর্জন সম্ভব, যদি সে দৃঢ়প্রতিজ্ঞ থাকে।