Category: শিক্ষা প্রশাসন

  • আজ থেকে টানা কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

    আজ থেকে টানা কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

    ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতিতে। ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মবিরতির ডাক দিয়েছে।

    আজ সোমবার (৫ মে) থেকে তাদের এ কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচি চলবে আগামী ১৫ মে পর্যন্ত। প্রথম দফায় তারা প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন।

    এর আগে, গত ২৪ এপ্রিল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে সরকারের কাছে দাবি-দাওয়া জানিয়েছিলেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা। সেখানে তারা ৪ মে’র মধ্যে দাবি পূরণ না হলে ৫ মে থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা কর্মবিরতির ঘোষণা দেন।

    বেঁধে দেওয়া সময়ে দাবি মেনে না নেওয়ায় সোমবার থেকে সহকারী শিক্ষকরা এক ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন ঐক্য পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারাদেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে পৌনে ৪ লাখের মতো শিক্ষক আছেন। এর মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন ১১তম গ্রেড। আর সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড।

    এর আগে গত ১৩ মার্চ উচ্চ আদালত এক রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষককে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা দেন। সেইসঙ্গে তাদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের নির্দেশ দেন।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আদালতের নির্দেশে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ উন্নীত হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে সরকার গঠিত কমিটির প্রতিবেদনেও সুপারিশ রয়েছে।

  • গেজেটেড হলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা

    গেজেটেড হলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা

    সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন। গত বুধবার সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের সই করা এই প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাই তারিখের স্মারক নং-৮৩২-ইডিএন (832-Edn) এর তফসিলে ‘সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা’ পদ নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই পদটি এখন থেকে গেজেটেড পদ হিসেবে গণ্য হবে এবং শিক্ষকরা বর্ধিত বেতন সুবিধা পাবেন।

    এতে আরও বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন পাওয়ার যোগ্য হবেন। এই আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে এই প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

    প্রসঙ্গত, গেজেটেড পদমর্যাদা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল। এর আগে, শিক্ষকদের পদোন্নতি এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে কিছু জটিলতা ছিল। এই গেজেটেড মর্যাদা শিক্ষকদের বেতন কাঠামো এবং অন্যান্য আর্থিক সুবিধাদির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনবে বলেও প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

  • ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে কুবির ২ শিক্ষকের পদাবনতি

    ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে কুবির ২ শিক্ষকের পদাবনতি

    যৌন নিপীড়ন ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষককে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সূত্রে এ বিষয়টি জানা গেছে। এর আগে গতকাল রাতে কুবির ১০৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পদাবনতি করা দুই শিক্ষক হলেন-ইংরেজি বিভাগের শিক্ষক আলী রেজওয়ান তালুকদারকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন।

    খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালে সান্ধ্য কোর্সের শিক্ষার্থীকে যৌন নিপীড়ন এবং বিভাগের শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগ ওঠে সহযোগী অধ্যাপক মো. রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে। এ কারণে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। এছাড়া, গত বছরের সেপ্টেম্বর মাসে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের বিরুদ্ধে তিন শিক্ষার্থীকে নম্বর প্রদান ও যৌন নিপীড়নের অভিযোগ উঠে। পরে ০১ অক্টোবর তদন্ত প্রতিবেদনের স্বার্থে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় তাকে।

    পদাবনতির বিষয়ে জসিম উদ্দিন বলেন, আমি এখনও পর্যন্ত নোটিশ পাইনি, চিঠিও হাতে আসেনি। সেটা এলে বলতে পারবো।

    এ বিষয়ে জানতে আলী রেজওয়ানকে কল দেওয়া হলে তিনি কল কেটে দেন।

    উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, তাদের বিষয়গুলো সিন্ডিকেট সভায় উঠেছে। সবার সিদ্ধান্ত অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এই সিদ্ধান্ত না, আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবার সম্মতিক্রমে।

  • ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধে এপিইউবির উদ্বেগ

    ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধে এপিইউবির উদ্বেগ

    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সম্প্রতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)।

    মঙ্গলবার (২৯ এপ্রিল) এপিইউবির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আবেদীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা বলেন।

    বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি মনে করে, শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ও যৌক্তিক দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে উপস্থাপনের মাধ্যমে সমাধান করা সম্ভব। কোনো কারণে যৌক্তিক সমাধান না হলে,অংশীজন প্রতিষ্ঠান এবং রেগুলেটরি কর্তৃপক্ষ—বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় —কে লিখিতভাবে অবহিত করার সুযোগ রয়েছে। অনাকাঙ্ক্ষিত কোন ঘটনায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট এবং শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়া কখনোই কাম্য নয়।

    সমিতির নেতারা আরো বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষাব্যয় অভিভাবকদের কষ্টার্জিত অর্থের ওপর নির্ভরশীল। এখানে সময়ের মূল্য অপরিসীম। নির্ধারিত সময়ের মধ্যে ডিগ্রি অর্জনের লক্ষ্যে নিয়মিত অধ্যবসয়ের মাধ্যমে যোগ্যতা অর্জন অপরিহার্য;অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হয়।

    দেশ-বিদেশে আমাদের ক্যাম্পাস ও শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধের সুনাম সুপ্রতিষ্ঠিত। যেকোনো ক্যাম্পাসকেন্দ্রিক ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন,শিক্ষার পরিবেশ বিনষ্ট,শিক্ষা কার্যক্রম বন্ধ কিংবা প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা এড়াতে শিক্ষার্থীদের সতর্কতা অত্যন্ত জরুরী। একই সাথে অধ্যবসায়, শিক্ষকদের মর্যাদা রক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

    বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আশা প্রকাশ করে যে, উদ্ভূত সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধান করা সম্ভব হবে।এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহনশীল, আইনানুগ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখার বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

  • কুয়েট শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার

    কুয়েট শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার

    কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি. আর. আবরার। এসব তিনি আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

    মঙ্গলবার (২২ এপ্রিল) কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মুঠোফোনে কথা বলে তিনি এ আহবান জানান। পরে শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উপদেষ্টা কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের সাথে মুঠোফোনে কথা বলার সময় জানান যে, শিক্ষার্থীরা উষ্ম আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়বেন এবং তাদের শারিরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহার করার অনুরোধ জানান। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রতি উদ্বেগের কথাও তাদের জানান উপদেষ্টা।

    শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার সচেতন রয়েছে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অতি দ্রুত খুলনা যাবে কুয়েট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে চলতি সমস্যা আশুসমাধানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবে।

  • বিদেশি শিক্ষার্থী টানতে উচ্চশিক্ষার মানোন্নয়নের পরামর্শ

    বিদেশি শিক্ষার্থী টানতে উচ্চশিক্ষার মানোন্নয়নের পরামর্শ

    বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। তিনি বলেন, ‘দেশে পাবলিক, প্রাইভেটসহ বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার গুণগতমান নিশ্চিত করা না গেলে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থী এ দেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হবে না। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ আরও উন্নত করতে হবে। এটি নিশ্চিত করা গেলে বিভিন্ন আন্তর্জাতিক র্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়সমূহ সম্মানজনক স্থান অর্জন করতে সক্ষম হবে বলে তিনি মনে করেন।’

    মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতা বিশেষত শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত-সচিব (উন্নয়ন) মো. হুমায়ুন কবীর। এছাড়া, কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ব ব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান।

    অনুষ্ঠানে উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় লিড ইকোনমিস্ট ড. হার্শে আতারুপানে এবং হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।

    অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়া, কর্মশালায় শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, হিট প্রকল্পের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

  • প্রাথমিক শিক্ষকদের জেলা থেকে জেলায় বদলি আবেদন শুরু

    প্রাথমিক শিক্ষকদের জেলা থেকে জেলায় বদলি আবেদন শুরু

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির আবেদন শুরু হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে শিক্ষকরা আবেদন করতে পারছেন। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে।

    এর আগে বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

    বদলির সময়সূচি ও শর্ত উল্লেখ করে মাঠপর্যায়ের উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

    চিঠিতে জানানো হয়, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই সম্পন্ন করতে হবে। আর ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত এবং ২৮ এপ্রিল সিস্টেম থেকে স্বয়ংক্রিয় মনোনয়ন শেষে ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় উপ-পরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

    আদেশে আরও বলা হয়, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

    এর আগে ২১৬টি উপজেলা/থানায় ১০ শতাংশের বেশি শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়েছেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলাগুলো আন্তঃজেলা বদলির আওতাবহির্ভূত থাকবে এবং অবশিষ্ট ২৭১টি উপজেলা/থানায় বদলি কার্যক্রম চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে পাঠাবেন। যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক পাঠানোর পর তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

  • ঢাকা পলিটেকনিকের নতুন অধ্যক্ষ সাহেলা পারভিন

    ঢাকা পলিটেকনিকের নতুন অধ্যক্ষ সাহেলা পারভিন

    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিতে নতুন অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে সাহেলা পারভীনকে।

    বুধবার (১৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এতে সই করেছেন উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার।

    প্রজ্ঞাপন বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অধীন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাহেলা পারভীনকে আধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

    এর আগে, বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

    দিনভর বিক্ষোভ-অবরোধের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে ঢাকাসহ সারাদেশে রেলপথ ব্লকেড করার কথা ছিল। তবে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে বৈঠকে বসতে যাচ্ছেন তারা। বৈঠক শেষ না হওয়া পর্যন্ত রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল থাকবে।

  • মানবসম্পদসহ উচ্চশিক্ষার ছয় খাতে সহযোগিতার আগ্রহ এএফডি’র

    মানবসম্পদসহ উচ্চশিক্ষার ছয় খাতে সহযোগিতার আগ্রহ এএফডি’র

    মানবসম্পদ উন্নয়ন, স্মার্ট কৃষি, তৈরি পোশাক শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা খাতে দক্ষ জনবল তৈরিতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)।

    সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে এক সভায় এ আগ্রহের কথা জানান এএফডি’র ব্যবস্থাপনা পরিচালক আর্নল্ড দ্য নাদায়াক। এ বিষয়ে দ্রুত একটি ধারণাপত্র তৈরি ও সমঝোতা স্মারক স্বাক্ষরে একমত হয়েছে দু’পক্ষ। এএফডি’র তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ সভায় অংশগ্রহণ করে।

    ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    প্রফেসর তানজীমউদ্দীন খান বলেন, ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক । ফ্যাশন ডিজাইন, হসপিটালিটি ম্যানেজমেন্ট ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ জনবল তৈরিতে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোর সুনাম রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধিতে এএফডি সহযোগিতা করতে পারে। কৃষি ও টেক্সটাইল শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন দেশের কৃষি, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও এএফডি যৌথভাবে কাজ করতে পারে বলেও তিনি মনে করেন। পাশাপাশি পানি ব্যবস্থাপনা, পরিবেশ উন্নয়ন, তৈরি পোশাক শিল্প ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রযুক্তিগত সহযোগিতাও দিতে তিনি এএফডি’কে আহবান জানান।

    এএফডি এ বিষয়ে কোনো প্রকল্প গ্রহণ করলে ইউজিসি সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

    এএফডি’র ব্যবস্থাপনা পরিচালক আর্নল্ড দ্য নাদায়াক বলেন, নতুন প্রকল্পের জন্য দ্রুত একটি ধারণাপত্র তৈরি করা হবে। বাংলাদেশের প্রয়োজনের নিরিখে এ প্রকল্পের চাহিদা নির্ধারণ করা হবে। প্রকল্প বাস্তবায়নে তিনি ইউজিসি’র সহযোগিতা প্রত্যাশা করেন। এ প্রকল্পের আওতায় দক্ষ মানবসম্পদ তৈরি, তৈরি পোশাক শিল্প, পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বিষয়ে বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ উন্নয়ন এবং পাঠ্যক্রম প্রণয়নে সহায়তা করা হবে বলে তিনি জানান।

    সভায় ফরাসি উন্নয়ন সংস্থা ইউজিসি ও দেশের বিশ্ববিদ্যালয়সমূহে নারীর অংশগ্রহণ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের আহ্বান জানান।

    এ বিষয়ে প্রফেসর তানজীমউদ্দীন খান বলেন, ইউজিসি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাব পেশ করবে। বিশ্ববিদ্যালয়সমূহে ডে কেয়ার সেন্টার স্থাপনে জনবল ও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    সভায় ইউজিসি প্রণীত উচ্চশিক্ষার কৌশলপত্র, আউটকাম বেইজড কারিকুলাম টেমপ্লেট, ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ে আলোচনা করা হয়।

  • প্রাথমিক শিক্ষকদের জেলা থেকে জেলায় বদলি আবেদন চলছে

    প্রাথমিক শিক্ষকদের জেলা থেকে জেলায় বদলি আবেদন চলছে

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির আবেদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে এই আবেদন পক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।

    এর আগে গত বুধবার (১৬ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের সই করা অফিস আদেশে এই বদলি আবেদনের কথা জানানো হয়। বদলির সময়সূচি ও শর্ত উল্লেখ করে মাঠপর্যায়ের উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

    চিঠিতে জানানো হয়, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই সম্পন্ন করতে হবে। আর ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত এবং ২৮ এপ্রিল সিস্টেম থেকে স্বয়ংক্রিয় মনোনয়ন শেষে ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় উপ-পরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

    আদেশে আরও বলা হয়, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

    এর আগে ২১৬টি উপজেলা/থানায় ১০ শতাংশের বেশি শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়েছেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলাগুলো আন্তঃজেলা বদলির আওতাবহির্ভূত থাকবে এবং অবশিষ্ট ২৭১টি উপজেলা/থানায় বদলি কার্যক্রম চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে পাঠাবেন। যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক পাঠানোর পর তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।