Category: স্কলারশিপ

  • ঢাবির শামসুন নাহার হলের ৪১ শিক্ষার্থীর বৃত্তিলাভ

    ঢাবির শামসুন নাহার হলের ৪১ শিক্ষার্থীর বৃত্তিলাভ

    ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের ৪১জন শিক্ষার্থী ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ড বৃত্তি, শহিদুল হক স্মৃতি বৃত্তি এবং প্রভোস্ট বৃত্তি লাভ করেছেন।

    রবিবার (২৫ মে) সন্ধ্যায় হল মিলনায়তনে এক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    এসময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ডের সদস্য ও হলের খন্ডকালীন আবাসিক শিক্ষক ড. নাফিজা ফেরদৌসী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

    কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রয়াত ফাতেমা ইকবালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, এধরনের বৃত্তি প্রদান কার্যক্রম শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

    এবছর ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ১৭ জন শিক্ষার্থীকে ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন- রুহানী আফরিন (উর্দু), মোসা: অনিয়া ফেরদৌস (ফারসি ভাষা ও সাহিত্য), মুক্তি দাশ (কমিউনিকেশন ডিজঅর্ডারস), ফারিহা আক্তার (সমাজবিজ্ঞান), ফেরদৌস নূর প্রভা (ম্যানেজমেন্ট), হালিমা আক্তার তামান্না (ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স), নুর-ই- জাহান অংকন (অণুজীব বিজ্ঞান), মার্জিয়া জান্নাত (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান), খাশ্রী গান্দাই (থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ), ফাতেমা তুজ্জহুরা রিতু (উর্দু), রওনক জাহান (সমাজবিজ্ঞান), তাহসীন জাহান (অর্থনীতি), সাদিয়া আক্তার (ইন্টারন্যাশনাল বিজনেস), সাদিয়া জাহান (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্), জান্নাতুল ফেরদৌস (ভূগোল ও পরিবেশ), নওশীন ফারিহা (আইন) এবং তনিমা রহমান (শিক্ষা ও গবেষণা)।

    ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ২২ জন শিক্ষার্থীকে প্রভোস্ট বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন- ফাতেমা আক্তার (উর্দু), ফরিদা ইয়াসমিন (ফলিত গণিত), তামান্না হক মিম (ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স), প্রজ্ঞা সাহা (ভাষাবিজ্ঞান), মোছা: তাছলিমা খাতুন (রাষ্ট্রবিজ্ঞান), জেসি আক্তার (ম্যানেজমেন্ট), মোছা: সুমাইয়া ফারুকী (রসায়ন), সাবিকুন নাহার মীম (প্রাণিবিদ্যা), মোসা: আয়শা নাজমিন (শিল্পকলার ইতিহাস), নাসরিন আক্তার নির্জনা (স্বাস্থ্য অর্থনীতি), উম্মে সুমাইয়া (শিক্ষা ও গবেষণা), ফারিহা তাসনিম শ্রুতি (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), মোছা: আছমা খাতুন সাথী (রাষ্ট্রবিজ্ঞান), তাজলিমা আক্তার (ম্যানেজমেন্ট), ইসরাত জান্নাত ইমা (প্রাণিবিদ্যা), উম্মে সাদিয়া শিমলা (ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স), মোসা: মিশকাতুল জান্নাত (প্রাচ্যকলা), মারজিয়া বিনতে রহমান (ফার্মেসী), কামরুন্নাহার কলি (ফলিত পরিসংখ্যান), ফায়রুজ আনিকা (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান), হামিদা আক্তার নিশা (লোক প্রশাসন) এবং তুলি শীল (ম্যানেজমেন্ট)

    এছাড়া, শহিদুল হক স্মৃতি বৃত্তি পেয়েছেন- নাফিজা আক্তার (ইতিহাস) এবং মোসা: মাসুরা আক্তার (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স)।

  • ১৫০০ শব্দের রচনা লিখে ইংল্যান্ড ঘুরে আসার সুযোগ

    ১৫০০ শব্দের রচনা লিখে ইংল্যান্ড ঘুরে আসার সুযোগ

    প্রতিবারের মতো এ বছরও কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতার আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ রচনা প্রতিযোগিতা বিশ্বের অন্যতম পুরনো একটি রচনা প্রতিযোগিতা। প্রতিবছর হাজারেরও বেশি মানুষ এ প্রতিযোগিতায় আবেদন অংশ নেন। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

    ২০২৫ সালের কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ মিলবে। এই সৃজনশীল রচনা লেখা তরুণদের অর্জন ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার এবং তাঁদের কণ্ঠকে উন্নত করা ও দক্ষতা বিকাশের একটি উপায়।

    ৬৫টি দেশের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক কমনওয়েলথ-এর এই রচনা প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে অংশ নেওয়ার সুযোগ আছে। প্রতিটি ক্যাটাগরি থেকে দুজন করে মোট চারজন অংশগ্রহণকারী পাবেন এক সপ্তাহের জন্য ইংল্যান্ড ভ্রমণ করার সুযোগ। লন্ডনের রয়্যাল প্যালেসে একটি বিশেষ পুরস্কার বিতরণীতে অংশ নিতে পারবেন জয়ীরা। এই বিশেষ পুরস্কার বিতরণীতে সার্টিফিকেট, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জপদক প্রদান করা হবে। এই রচনা লিখতে কোনো বিশেষ কিংবা শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই।

    রচনা লিখতে হবে ইংরেজিতে। জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির জন্য আলাদা আলাদা টপিকের ওপর রচনা লিখতে হবে। একজন সর্বোচ্চ একটি টপিকের ওপরই রচনা লিখতে পারবে। রচনার টাইটেল, বাচনভঙ্গি, শব্দচয়ন-নিজের মতো করে লিখতে পারবে। জুনিয়র ক্যাটাগরির জন্য রচনা সর্বোচ্চ ৭৫০ শব্দের হতে পারবে, সিনিয়র ক্যাটাগরির জন্য ১৫০০ শব্দের। রচনা অনলাইনে জমা দিতে হবে। নিজের লেখা রচনা অনলাইনে জমা দিতে হবে। এক জনের অথবা একাধিক জনের রচনা একসঙ্গে জমা দেওয়া যাবে।

    • জুনিয়র ক্যাটাগরি— বয়স: ১৪ বছরের নিচে (২৩ মে ২০১১-এর পর জন্ম)
    • সিনিয়র ক্যাটাগরি— বয়স: ১৪-১৮ বছর (২৩ মে ২০০৬ থেকে ২৩ মে ২০১১-এর মধ্যে জন্ম)
    • রচনা জমার শেষ সময় :২৩ মে ২০২৫ সাল
    • রচনা জমা দেওয়ার গাইডলাইন ও অনলাইনে রচনা জমা দিতে ভিজিট করুন
  • জাপান–বিশ্বব্যাংকের বৃত্তি নিয়ে বিশ্বের ২৪টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

    জাপান–বিশ্বব্যাংকের বৃত্তি নিয়ে বিশ্বের ২৪টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

    বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি আছে। বৃত্তির কিতাবি নাম ‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’। জাপান ও বিশ্বব্যাংক স্নাতকোত্তরে বৃত্তি নিয়ে বিশ্বের ২৪টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মেলে এ বৃত্তি পেলে। সম্পূর্ণ বিনা মূল্যে এ বৃত্তিতে প্রতিবছর শিক্ষার্থীরা দুটি সময়ে আবেদন করার সুযোগ পান। অ্যাপ্লিকেশন উইন্ডো-১–এ ও অ্যাপ্লিকেশন উইন্ডো-২। অ্যাপ্লিকেশন উইন্ডো-১-এ আবেদন শেষ হয়েছে। অ্যাপ্লিকেশন উইন্ডো-২–এ আবেদন চলছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০২৪ সালের জুনের দিকে।

    ২৪টি বিশ্ববিদ্যালয় কোনগুলো—
    জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় অষ্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনির্ভাসিটি, ব্রান্ডিজ ইউনির্ভাসিটি, কলম্বিয়া ইউনির্ভাসিটি, স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স, ইরাসমাস ইউনির্ভাসিটি, হার্ভার্ড ইউনির্ভাসিটি, আইএইচই ডেলফ্ট ইন্সটিউট ফর ওয়াটার এডুকেশন, জন্স হপকিন্স ইউনিভার্সিটি, কিও ইউনিভার্সিটি, কেআইটি–রয়েল ট্রপিক্যাল ইন্সটিটিউট, লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সেস, ন্যাশনাল গ্র্যাজুয়েট ইন্সটিটিউট ফর পলিসি স্ট্যাডিজ, সাইতামা ইউনিভার্সিটি, এসওএএস–ইউনিভার্সিটি অব লন্ডন, স্ট্যানফোর্ড ইউনির্ভাসিটি, ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়া–বার্কলে, ইউনির্ভাসিটি ক্লেরমন্ট, ইউনির্ভাসিটি ফেলিক্স, ইউনির্ভাসিটি অব লিডস, ইউনির্ভাসিটি অব অক্সফোর্ড, ইউনির্ভাসিটি অব টুকুবা, ইউলিয়াম কলেজ—সেন্টার ফর ডেভেলবমেন্ট ইকোনোমিকস, ইয়েল ইউনির্ভাসিটি–স্কুল অব ম্যানেজমেন্ট, ইয়াকোহামা ন্যাশনাল ইউনির্ভাসিটিতে (২৪টি বিশ্ববিদ্যালয়) পড়ার সুযোগ মিলবে। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদনের সুযোগ পাবেন।

    বৃত্তির সুযোগ-সুবিধা—
    সম্পূর্ণ টিউশন ফি মুক্ত
    বিমানে যাতায়াতের খরচ
    চিকিৎসা বিমা সুবিধা দেবে
    মাসিক উপবৃত্তি দেবে (আবাসন, খাবার ও বই ক্রয়ের ব্যয় বহন করা যাবে)।

    আবেদনের যোগ্যতা—
    বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে
    কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না
    সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
    আবেদনের তারিখের ন্যূনতম তিন বছর আগে স্নাতক সম্পন্ন করতে হবে
    স্নাতকের পর ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
    যুক্ত থাকতে হবে কোনো উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে
    সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

    যে যে খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে—
    ভিসা আবেদনের খরচ;
    পরিবারের সদস্যদের খরচ;
    অতিরিক্ত একাডেমিক কোর্স বা প্রশিক্ষণ খরচ;
    স্টাডি প্রোগ্রাম চলাকালে অতিরিক্ত ভ্রমণ;
    গবেষণাবিষয়ক খরচ, সম্পূরক শিক্ষা উপকরণ, ফিল্ড ট্রিপ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বা ইন্টার্নশিপ ও শিক্ষাগত সরঞ্জাম। যেমন কম্পিউটার;
    আবাসিক পারমিট ফি।

    আবেদনের শেষ তারিখ— আগামী ২৩ মে ২০২৫; আবেদন যেভাবে— আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের পদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

  • মদিনা বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ

    মদিনা বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ

    সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের দেবে বৃত্তি। ২০২৫ সালের বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন।

    ১৯৬১ সালে পবিত্র নগরী মদিনায় মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এটি দেশটির সরকার প্রতিষ্ঠিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে শুধু পুরুষ শিক্ষার্থীরা পড়াশোনা করেন। মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় সারা বিশ্ব থেকে আসা শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা প্রদান করছে।

    প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সর্বশেষ ডিগ্রি ও শিক্ষাজীবনের মধ্য পাঁচ বছরের বেশি ব্যবধান থাকা যাবে না।

    • বৃত্তির সুযোগ-সুবিধা—
      * নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে মাসিক উপবৃত্তি
      * মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকছে অতিরিক্ত ভাতা
      * রেস্তোরাঁয় খাওয়ার সুবিধা
      * আবাসনব্যবস্থা
      * মানসম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে।
    • আবেদনের যোগ্যতা—
      * প্রার্থীকে অবশ্যই উত্তম আচরণের মুসলিম হতে হবে
      * শারীরিক ও মানসিকভাবে সুস্থতার সনদ থাকতে হবে
      * প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে
      * সর্বশেষ ডিগ্রি ও শিক্ষাজীবনের মধ্য পাঁচ বছরের বেশি ব্যবধান থাকা যাবে না
      * আবেদনকারী প্রার্থীর বয়স ১৭-২৫ বছরের মধ্যে হতে হবে।

    আবেদনের পদ্ধতি—
    আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে ক্লিক করেন।

    আবেদনের দিন
    ১৪ জুন, ২০২৫ (বিএস) এবং ৩১ অক্টোবর, ২০২৫ (মাস্টার্স, এইচডি কোর্স)

  • উপবৃত্তি তথ্য সংশোধনের সময়সীমা বাড়ল

    উপবৃত্তি তথ্য সংশোধনের সময়সীমা বাড়ল

    ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণির বৃত্তি, শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর পেশামূলক উপবৃত্তি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি বা সংশোধনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২২ মে’র মধ্যে শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রি বা সংশোধন করতে হবে।

    বৃহস্পতিবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

    নির্দেশনায় বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণির বৃত্তি, শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর পেশামূলক উপবৃত্তি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির তথ্যাদি এমআইএস সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি বা সংশোধন করার সময়সীমা আগামী ২২ মে পর্যন্ত বর্ধিত করা হলো।

    এই সময়সীমার মধ্যে সব ধরনের বৃত্তি ও ২০২৪-২৫ অর্থবছরের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণপূর্বক এমআইএস সফটওয়্যারে এন্ট্রি বা সংশোধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এই সময়সীমা পরবর্তী সময়ে আর বাড়ানো হবে না বলেও নির্দেশনায় জানানো হয়।

    প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের রাজস্ব খাতভুক্ত বৃত্তি (পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স) ও বিভিন্ন ধরনের উপবৃত্তিপ্রাপ্ত (তফসিলী, শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর পেশামূলক, গার্হস্থ্য অর্থনীতি ও চারুকলা) শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রি বা সংশোধন করা হবে।

  • কম খরচে উচ্চশিক্ষা, বেছে নিতে পারেন যে ৫ দেশ

    কম খরচে উচ্চশিক্ষা, বেছে নিতে পারেন যে ৫ দেশ

    উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো জনপ্রিয় গন্তব্যগুলোতে ভিসা পেতে বিলম্ব এবং পড়াশোনার খরচ বেশি হওয়ায় অনেক শিক্ষার্থী বিকল্প দেশ খোঁজেন। বিকল্প দেশের প্রতি ঝোঁকার অন্যতম কারণ সাশ্রয়ী মূল্যের শিক্ষার সঙ্গে দ্রুত এবং আরও সহজলভ্য শিক্ষার্থী ভিসা (স্টুডেন্ট ভিসা) প্রক্রিয়া। এমন পাঁচটি দেশ আছে, যেখানে স্টুডেন্ট ভিসা পাওয়া তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত। দেখুন তালিকা—

    পোল্যান্ড : সাশ্রয়ী মূল্যে শিক্ষা, নিরাপদ পরিবেশ ও বিশ্বব্যাপী স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোর কারণে জনপ্রিয়তা অর্জন করছে পোল্যান্ড। ভিসা প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশটির প্রতি আকর্ষণ রয়েছে। আবেদনকারীদের মধ্যে প্রায় ৯৫ শতাংশই ভিসা পেয়ে যান। তাই শিক্ষার্থীদের জন্য সবচেয়ে সহজলভ্য অধ্যয়নের গন্তব্যগুলোর মধ্যে এটি একটি হতে পারে।

    জার্মানি : পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চমানের শিক্ষাব্যবস্থা এবং টিউশন মুক্ত নীতির কারণে জার্মানি অনেকটাই এগিয়ে অন্য অনেক দেশের চেয়ে। দেশটিতে স্টুডেন্ট ভিসা গ্রহণের হার ৯০ শতাংশের বেশি। স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) প্রোগ্রামের জন্য আবেদনকারী শিক্ষার্থীরা প্রায়ই সহজেই ভিসা পেয়ে যান। এ ছাড়া জার্মানি ১৮ মাসের পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা প্রদান করে, যা স্নাতকদের তাঁদের পড়াশোনা শেষ করার পর চাকরি খুঁজতে সাহায্য করে।

    ফ্রান্স : ফ্রান্সও সহজলভ্য ভিসা প্রক্রিয়ার কারণে অনেক জনপ্রিয় হয়ে উঠছে শিক্ষার্থীদের কাছে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রায় ৮৫ শতাংশ শিক্ষার্থী ভিসা পেয়ে থাকেন। ন্যূনতম ডকুমেন্টেশন ও ভিসা প্রক্রিয়াকরণ তুলনামূলকভাবে দ্রুত হয়ে থাকে। ফ্রান্স জনপ্রিয় অধ্যয়নের গন্তব্য হওয়ার পেছনে ব্যবসা, আতিথেয়তা এবং ফ্যাশনও একটি কারণ মনে করা হয়।

    সংযুক্ত আরব আমিরাত : ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক প্রোগ্রামে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সঙযুক্ত আরব আমিরাত পছন্দের একটি গন্তব্য হয়েছে উঠেছে। দেশটি সাধারণত ৩০ দিনেরও কম সময়ে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া করে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য পাঁচ বছর পর্যন্ত দীর্ঘমেয়াদি ভিসা প্রদান করে। ৭০ শতাংশ থেকে ৮০ শতাংশ ভিসা গ্রহণের হার এবং সামগ্রিক শিক্ষার খরচ কম থাকায় মধ্যপ্রাচ্যর দেশটির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।

    ফিলিপাইন : ফিলিপাইন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা-সম্পর্কিত শিক্ষা প্রোগ্রামের জন্য বেশ পরিচিত। ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং টিউশন ফি পশ্চিমা দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।  ৭৫ থেকে ৮০ শতাংশের মধ্যে ভিসা গ্রহণের হার।

  • থাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

    থাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

    আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি (এআইটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে। এআইটি স্কলারশিপ-২০২৫ নামের এ বৃত্তির আওতায় মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

    এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত। এটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এর লক্ষ্যে হলো উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রচারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন সাধন করা।

    এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি তিনটি স্বনামধন্য স্কুলে মেধাবী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ দিচ্ছে। স্কুল তিনটি হলো স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এসইটি), স্কুল অব এনভায়রনমেন্ট, রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট (এসইআরডি) ও স্কুল অব ম্যানেজমেন্ট (এসওএম)।

    কেন এই স্কলারশিপ গুরুত্বপূর্ণ—
    এআইটি স্কলারশিপ শুধু টিউশন ফি মওকুফ করে তা নয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম নতুন প্রজন্মের বিজ্ঞানী, প্রকৌশলী, পরিবেশবিদ ও ব্যবসায়িক নেতা গড়ে তোলার একটি প্রচেষ্টা। এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ পাবেন। তবে এটি নির্ভর করবে একাডেমিক পারফরম্যান্সের ওপর। তবে শিক্ষার্থীদের নিজ খরচে জীবনযাপন এবং প্রতি সেমিস্টারে ২০ হাজার থাই বাথ রেজিস্ট্রেশন ফি বাবদ প্রদান করতে হবে। বিশ্বমানের ডিগ্রি অর্জনের সুযোগ মেলে এ বৃত্তিতে।

    এআইটি স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন—
    এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ২০২৫–এ আবেদন করতে চাইলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে আগ্রহী শিক্ষার্থীদের। এগুলো হলো— সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

    ইংরেজি দক্ষতা : মাস্টার্স প্রোগ্রামের জন্য আইইএলটিএসে ৫ প্লাস স্কোর মাস্টার্সের জন্য, ডক্টরাল (পিএইচডি) প্রোগ্রামের জন্য ন্যূনতম ৫ দশমিক ৫ স্কোর প্রয়োজন।

    শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স প্রোগ্রামের আবেদনকারীদের অবশ্যই ৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। আর ডক্টরাল প্রোগ্রামের আবেদনকারীদের অবশ্যই মাস্টার্স থাকতে হবে। এ ক্ষেত্রে মাস্টার্সে ন্যূনতম ৩ দশমিক ৫ জিপিএ এবং ব্যাচেলর ডিগ্রিতে ন্যূনতম ২ দশমিক ৭৫ জিপিএ থাকতে হবে।

    আবেদনের শেষ তারিখ—
    এআইটি স্কলারশিপ ২০২৫–এর জন্য আবেদন করতে চাইলে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের জন্য দুটি ভর্তির সময়সূচি আছে। আগস্ট ২০২৫ ইনটেকের জন্য আবেদন শেষ দিন ২০ জুলাই ২০২৫। আর জানুয়ারি ২০২৬ ইনটেকের জন্য আবেদন শেষ দিন ২০ ডিসেম্বর ২০২৫। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন।

  • আইএসডিবির ওয়াইপিপি প্রোগ্রাম, আরবি-ফরাসি ভাষায় দক্ষতায় বাড়তি সুযোগ

    আইএসডিবির ওয়াইপিপি প্রোগ্রাম, আরবি-ফরাসি ভাষায় দক্ষতায় বাড়তি সুযোগ

    ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) একটি স্কলারশিপ দেয়। এর নাম ইয়াং প্রফেশনাল প্রোগ্রাম (ওয়াইপিপি)। বাংলাদেশসহ আইএসডিবির সদস্যভুক্ত দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীদের বিনা মূল্যে দুই বছর মেয়াদি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেয় আইএসডিবি। আরবি অথবা ফরাসি ভাষায় দক্ষতাসম্পন্ন প্রার্থীদের বিশেষভাবে বিবেচনা করা হয় ইয়াং প্রফেশনাল প্রোগ্রামে। নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করে ইসলামী উন্নয়ন ব্যাংক।

    ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ওয়াইপিপি হলো একটি প্রতিযোগিতামূলক প্রোগ্রাম। এ প্রোগ্রামের লক্ষ্য হলো তরুণ ও প্রতিভাবানদের ভবিষ্যতের নেতা (লিডার) হিসেবে যাত্রার পথ তৈরি করে দেওয়া। এটি মূলত ব্যাংকের বিভিন্ন বিভাগে আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের একটি সুবর্ণ সুযোগও।

    • ওয়াইপিপির সুযোগ-সুবিধা
      আন্তর্জাতিক মান অনুযায়ী করমুক্ত বেতন মিলবে
      স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা পাবেন প্রার্থী
      শিক্ষা ভাতা প্রদান করবে
      থিসিস ভাতা দেবে
    • আবেদনের যোগ্যতা
      স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়ে)
      আইএসডিবি সদস্যদেশের নাগরিক হতে হবে
      ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে
      বয়স ৩২ বছরের নিচে হতে হবে
      পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
    • প্রয়োজনীয় নথিপত্র
      বৈধ পাসপোর্ট থাকতে হবে
      একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
      পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)
      পাসপোর্ট সাইজের ছবি
      কাজের অভিজ্ঞতা সনদ।

    আবেদন যেভাবে : অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

    আবেদনের শেষ তারিখ : ৩১ মে ২০২৫

    ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান। সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। আইডিবি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি পর্যবেক্ষক সংস্থাও। ব্যাংকটির সদস্য বর্তমানে ৫৭টি দেশ। আইডিবি গ্রুপ ৫টি সংস্থার সমন্বয়ে গঠিত। সংস্থাগুলো হলো ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি), ইসলামী গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (আইআরটিআই), বেসরকারি ক্ষেত্রে উন্নয়নের জন্য ইসলামী সহযোগিতা (আইসিডি), বিনিয়োগ ও রপ্তানি সক্ষমতায় ইনস্যুরেন্সের জন্য ইসলামী সহযোগিতা (আইসিআইইসি) এবং আন্তর্জাতিক ইসলামী ব্যবসা ও অর্থনৈতিক করপোরেশন (আইটিএফসি)।

  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৮ মে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি।

    রবিবার (২৭ এপ্রিল) চাকরিপ্রত্যাশীদের দাবির প্রেক্ষিতে রাজধানীর শাহবাগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রতিনিধি এ ঘোষণা দেন।

    এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এসময় পিএসসির প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার উপস্থিত ছিলেন।

    উপদেষ্টা ও পিএসসির সদস্যদের আশ্বাসে পরে অনশন ভাঙেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

    এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে দীর্ঘসময় ধরে আলোচনায় করে উপদেষ্টাসহ পিএসসির প্রতিনিধি দল। পরে রাজু ভাস্কর্যে এসে অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন তারা।

    এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারীরা প্রায় ৮০ ঘণ্টা যাবত অনশনে ছিলেন। আমরা প্রায় পাঁচ ঘণ্টা ধরে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে আট তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া পিএসসির ৪৬তম লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পিএসসির প্রতিনিধিরা সেটা ঘোষণা দিয়েছেন। পিএসসি পর্যায়ে যেসব সংস্কার দরকার তার জন্য পিএসসি আন্দোলনকারীদের সাথে কথা বলে কাজ করবে। সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে নিয়োগ যাতে স্বচ্ছতার সাথে নিশ্চিত করা যায় সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি।

  • পিএইচডি ফেলোশিপ দিচ্ছে সরকার, গবেষকরা মাসে পাবেন ২৫০০০

    পিএইচডি ফেলোশিপ দিচ্ছে সরকার, গবেষকরা মাসে পাবেন ২৫০০০

    প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিএইচডি গবেষকদের ফেলোশিপ দেবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএইচডি ফেলোশিপের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিএইচডি কোর্সে ভর্তিকৃত-অধ্যয়নরত গবেষকদের কাছ থেকে এ জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ১৬ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে। ফেলোশিপ ও বৃত্তি বাবদ পিএইচডি কোর্সে মাসিক ২৫ হাজার টাকা হারে ফেলোশিপ মিলবে। আবেদন চলছে।

    গবেষণার অধিক্ষেত্র হলো—
    সামাজিক বিজ্ঞান
    কলা ও মানবিক
    ব্যবসায় শিক্ষা
    সমুদ্রবিজ্ঞান
    আইন
    ভৌতবিজ্ঞান
    ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
    বিজ্ঞান
    জীববিজ্ঞান
    শিক্ষা ও উন্নয়ন
    চিকিৎসাবিজ্ঞান
    চারু ও কারু
    কৃষিবিজ্ঞান
    ধর্মীয় শিক্ষা।

    আবেদনের নিয়ম ও শর্ত—
    গবেষকরা অনলাইনে আবেদন করবেন

    শিক্ষাজীবনে ন্যূনতম দুটি প্রথম বিভাগ (জিপিএ-৫ স্কেলে ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০) থাকতে হবে

    ফেলোশিপের জন্য আবেদন জমার তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে

    অনলাইনে আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি (সনদ ও মার্কশিট), পিএইচডি কোর্সে ভর্তি ও রেজিস্ট্রেশনের কপি, গবেষণা প্রস্তাবনা ও বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র সংযোজন করতে হবে

    অনলাইনে পূরণ করা আবেদনপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ (দুই সেট আবেদন) আবেদনের শেষ তারিখের মধ্যে অফিস চলাকালে সরাসরি বা ডাকযোগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নম্বর-৪৪, সড়ক নম্বর-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর পাঠাতে হবে

    সরকারি বা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের কপি সংযোজন করতে হবে

    কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল বা পরিবর্তন এবং যেকোনো আবেদন বিবেচনা বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে

    বিস্তারিত জানতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এ-সংক্রান্ত নির্দেশিকাসহ অন্য বিষয় জানতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এ ছাড়া প্রার্থীরা ০১৭৭৮৯৬৪১৫৬, ০১৭২৪৫৯৬৬৭৬, ০১৭৩৬৩২৭৫৬২-এই হটলাইনে যেকোনো ব্যাপারে যোগাযোগ করতে পারবেন।

    প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে বলা হয়েছে, ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান, ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান, দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদান প্রদানসহ এমফিল ও পিএইচডি কোর্সে বৃত্তি এবং ফেলোশিপ প্রদান করছে। উচ্চশিক্ষায় ফেলোশিপ ও বৃত্তি বাবদ পিএইচডি কোর্সে মাসিক ২৫ হাজার টাকা হারে ফেলোশিপ ও বৃত্তি প্রদান করা হচ্ছে।

    আবেদন শেষ কবে : ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।