শঙ্কামুক্ত অভিনেত্রী তটিনী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী নাটকের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছে।

রোববার (১১ মে) তানজিম সাইয়ারা তটিনী ফেসবুক পোস্টে জানান, সন্ধ্যায় শুটিং সেটে থাকা একটি লাইটস্ট্যান্ড মাথায় পড়ে আহত হন তিনি। এরপরই তাকে নেয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে তটিনী এখন শঙ্কামুক্ত আছেন।

নির্মাতা হাসিব হোসেন গণমাধ্যমকে জানান, ‘চট্টগ্রামে ঈদের “মন মঞ্জিলে” নাটকের শুটিং করছিলাম। সন্ধ্যায় চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশের একটি বাংলোতে দৃশ্যধারণের সময় হঠাৎ করেই সেটে থাকা একটি ভারী লাইটস্ট্যান্ড তটিনীর মাথায় পড়ে। তিনি আহত হন।

তিনি আরও বলেন, দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তাকে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। মাথার কিছু অংশ ফুলে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *