পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষা এক দিন পিছিয়ে দেয়া হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবারের নির্ধারিত পরীক্ষা ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
এতে আরো জানানো হয়, পরীক্ষা আরম্ভের সময় দুপুর ১টা ৩০ মিনিট এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী অপরিবর্তিত থাকবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
সংশ্লিষ্ট পরীক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে পরিবর্তিত সময়সূচি অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।





