তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফের রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষের জড়িয়েছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আইডিয়ালের এক শিক্ষার্থী জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ আক্রমণ করে আমাদের। কি কারণে করেছে তা জানি না। আমাদের কলেজের বেশ কয়েকজন আহত হয়েছে। কয়েকজনের মাথা ফেটে গিয়েছে।
তিনি আরও বলেন, আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ করেই তারা আক্রমণ করে বসে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।





