শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আবেদন ফরম পূরণ করতে পারবেন। ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ সময় ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। রোববার (৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৮ ও ১৯ অক্টোবর। এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফি জমা নেওয়া হবে। ফরম পূরণের পর বিবরণী, ফরম ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে। ২০২৫ সালের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে চার মাস পর্যন্ত এসব কাগজপত্র কলেজে সংরক্ষণ করতে হবে। এসব কাগজপত্র আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে। এর আগে যেসব কলেজ ফরম পূরণের টাকা জমা দিতে পারেনি, তারাও নতুন সময়সূচি অনুযায়ী সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে পারবে।

এ বিভাগের আরও সংবাদ