শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের বাইরে

জাতীয় তাফসীর প্রতিযোগিতার লিখিত পরীক্ষার ফল প্রকাশ

Advertisement

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশে এই প্রথম ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘জাতীয় তাফসীর প্রতিযোগিতা-২০২৬’। অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে মোট ২,৫৬০ জন প্রতিযোগী নিবন্ধন করেন। এরই ধারাবাহিকতায় আজ বিভাগীয় শহরগুলোতে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলমের স্বাক্ষরিত লিখিত পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, উত্তীর্ণ প্রতিযোগিদের মৌখিক পরীক্ষা আগামী ১৩ অক্টোবর ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ০৯.০০ টায় ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা বিভাগীয় কার্যালয়, হজ্জ ক্যাম্প (৩য় তলা), আশকোনা, ঢাকায় অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরীক্ষায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

May be an image of blueprint and text

May be an image of ticket stub and text

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের ৯ লক্ষ টাকা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের জন্য ৭ লক্ষ ২০ হাজার টাকাসহ মোট ১৬ লক্ষ ২০ হাজার নগদ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন পুরস্কার ২ লক্ষ টাকা প্রতিটি, ১ম রানার্স আপ পুরস্কার ১.৫ লক্ষ টাকা ও ২য় রানার্স আপ পুরস্কার ১ লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে ২টি গ্রুপে ৬ জন বিজয়ীকে ৯ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে ১্ম পুরস্কার বিজয়ীকে নগদ ২০ হাজার টাকা, ২য় পুরস্কার বিজয়ীকে নগদ ১৫ হাজার টাকা ও ৩য় পুরস্কার বিজয়ীকে নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে প্রতি বিভাগে ৬ জন বিজয়ীকে ৯০ হাজার টাকা হিসাবে ৮টি বিভাগে ৪৮ জন বিজয়ী ৭ লক্ষ ২০ টাকা প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে ৪৮ জন বিজয়ীকে নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার পূর্বে ঢাকায় ৭দিনের ইন হাউজ প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ বিভাগের আরও সংবাদ